Category: আন্তর্জাতিক

  • বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ৯ লাখ ছাড়াল

    বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ৯ লাখ ছাড়াল

    আর্ন্তজাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে।

    জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৫৭৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ লাখ ৭৬ হাজার ৪০৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৮ কোটি ৭৯ লাখ ৩৬ হাজার ৯৬৩ জন।

    বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ৬২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৯২১ জনের।

    যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৮১ জনের।

    মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৪ হাজার ৭৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৪৭ জনের।

    আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৭৭৬ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনের।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

  • ফেসবুকে সবধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ !

    ফেসবুকে সবধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ !

    কবির হোসেন বাবুঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আগামী এক মাসের জন্য তাদের প্ল্যাটফর্মে সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনলাইনে অনেক ভুল তথ্য প্রচার করা হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন আপাতত বন্ধ রেখেছে। ফেসবুক বিজ্ঞাপনদাতাদের বলেছিল, এ নিষেধাজ্ঞা আরও এক মাস স্থায়ী হবে।

    এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের বৈধতার চ্যালেঞ্জ অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে এ সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সম্পর্কে বিভ্রান্তিকর দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নির্বাচনের ভুল তথ্য রোধ করার জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে, যেমন- ফেসবুকের লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে সংস্থাটি।

  • মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ, সেনাসহ আহত অনেকে

    মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ, সেনাসহ আহত অনেকে

    মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    রবিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো ঘাঁটিতে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

    মার্কিন সেনাবাহিনীর বরাতে সিএনএনের খবরে বলা হয়, আগুনে ১৭ জন নাবিক এবং ৪ জন নাগরিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

    ভিডিও ফুটেজে দেখো গেছে, যুদ্ধজাহাজটি থেকে ভয়াবহ আগুন ও ঘন কালো ধোঁয়া অনেক উঁচুতে উঠেছে।

    রিয়ার অ্যাডমিরাল ফিলিপ সোবেক সাংবাদিকদের জানান, আহত সৈন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

    পেন্টাগনের মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল চার্লস ব্রাউন বলেন, আহত নাবিকদের বেশিরভাগেরই শরীরের সামান্য অংশ পুড়ে গেছে।

  • ডলার বাতিল করতে চীনের সঙ্গে চুক্তিতে যাচ্ছে ইরান

    ডলার বাতিল করতে চীনের সঙ্গে চুক্তিতে যাচ্ছে ইরান

    বাণিজ্য ক্ষেত্রে ডলারে লেনদেন বাদ দিতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি এই কথা জানান।

    তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করা হচ্ছে।

    তিনি আরো বলেন, ২৫ বছরের এই রোড ম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে কিন্তু এই রোডম্যাপ আরো বেশি বিস্তৃত।

    আলী আকা মোহাম্মদি বলেন, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোড ম্যাপ দু দেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে।

    ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ইরান ও চীনের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক আমেরিকা তা চায় না। কিন্তু এই চুক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেবে। সূত্র: রেডিও তেহরান

  • জাদুঘরকে মসজিদ ঘোষণা: বিশ্ব নিন্দাকে পাত্তা দিলেন না এরদোয়ান

    জাদুঘরকে মসজিদ ঘোষণা: বিশ্ব নিন্দাকে পাত্তা দিলেন না এরদোয়ান

    তুরস্কের বিখ্যাত জাদুঘর হাজিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করার ঘোষণায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা ও সমালোচনা জানিয়েছে। সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এনিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছেন। তবে এসব নিন্দা ও সমালোচনাকে পাত্তা দিলেন না দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।

    এনিয়ে শনিবার এরদোয়ান বলেন, জাদুঘর থেকে হাজিয়া সোফিয়াকে মসজিদে রুপান্তর করার সিধান্ত তার দেশের ‘সার্বভৌমত্ব অধিকার’ ব্যবহার করার ইচ্ছা প্রতিনিধিত্ব করে।

    এর আগেও তিনি বারবার এই জাদুঘরকে মসজিদে পরিণত করার জন্য বারবার জানান। এবং এরদোয়ান সরকারের আমলে সেখানে কোরআন পাঠের অনুমতি দেওয়া হয়।

    প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, যারা নিজের দেশে ইসলামফোবিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না… তারা তুরস্কের সার্বভৌম অধিকারের ইচ্ছাকে আক্রমণ করছে।

    শুক্রবার তুরস্কের আদালত হাজিয়া সোফিয়া’র জাদুঘর মর্যাদা নাকচ করে দেওয়ার এক ঘণ্টা পর প্রেসিডেন্ট এরদোয়ান সেটিকে মসজিদ করার ঘোষণা দেন।

    জাদুঘরকে মসজিদ ঘোষণা: বিশ্ব নিন্দাকে পাত্তা দিলেন না এরদোয়ান 

    দেশটির আদালতের এমন রায়ের কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার অর্থোডক্স চার্চ এর নিন্দা জানায়। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির উপ-প্রধান ভ্লাদিমির ঝাবারভ তুরস্কের এই সিধান্তকে ‘ভুল’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

    ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের এই সিধান্তকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছে।

    এই সিদ্ধান্তকে গ্রিস সভ্য বিশ্বে তুরস্কের উসকানি হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে গ্রিসের সংস্কৃতিমন্ত্রী লিনা মেন্ডনি বলেন, এরদোয়ান যে জাতীয়তাবাদ দেখালো… তা তার দেশকে ছয় শতাব্দী পিছনে নিয়ে গেল।

    এছাড়া সাইপ্রাস তুরস্কের এই রায়ের কড়া নিন্দা জানিয়েছে। দেশটি আন্তর্জাতিকদায়বদ্ধতার প্রতি তুরস্ককে শ্রদ্ধা জানাতে আহ্বান করে।

    হাজিয়া সোফিয়ার মর্যাদা পরিবর্তন করার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র হতাশ বলে জানিয়েছে।

    সেইসঙ্গে ইউনেস্কো জানিয়েছে, তারা হাজিয়া সোফিয়ার মর্যাদা পর্যালোচনা করে দেখবে। এজন্য তারা তুরস্ককে একটি সংলাপে বসার আহ্বান জানায়।

    দেড় হাজার বছরের পুরনো হাজিয়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে। এরপরে একে জাদুঘরে রূপান্তরিত করা হয়। বিবিসি, আল জাজিরা।

  • যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে ধাওয়া করলো রুশ জেট

    যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে ধাওয়া করলো রুশ জেট

    জাপান সাগরে শনিবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান আরসি-১৩৫ তাড়া করেছে রুশ যুদ্ধবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় এ কথা জানায়।

    দেশটির মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ান আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে রুশ সীমান্তের দিকে উড়ে আসা বিমানটি শনাক্ত করেছে।

    রাশিয়ান স্যু-৩৫ এস এবং মিগ-৩১বিএম যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানটি শনাক্ত করে এবং নিরাপদ দূরত্বে থেকে রুশ সীমান্ত থেকে বিমানটি তাড়িয়ে দেয়।

    প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, আন্তর্জাতিক জলসীমা ব্যবহারে তাদের যুদ্ধবিমান কড়াকড়িভাবে আইন মেনে চলে।