Category: আন্তর্জাতিক

  • ট্রাম্পের দাবি মিথ্যা, জনপ্রিয়তার শীর্ষে রোনালদো

    ট্রাম্পের দাবি মিথ্যা, জনপ্রিয়তার শীর্ষে রোনালদো

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেসবুকে জনপ্রিয়তায় তিনিই এক নম্বরে। তার পরেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তবে ট্রাম্পের এ দাবি সত্য নয়। ফেসবুকের তথ্য প্রমাণ বলছে অন্য কথা।
    ট্রাম্প নিজেকে জনপ্রিয়তার শীর্ষে দেখাতে চাইলেও বাস্তবে এক নম্বরে আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফেসবুক পাতায় লাইক সংখ্যা ১২২,৪১২,৮৫৩টি। এর পরেই রয়েছে দুই বিশ্বখ্যাত ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। ট্রাম্পের থেকে মোদির ফেসবুক পেজে লাইক ও ফলোয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজে লাইক রয়েছে ২৫,৯৬৭,২৩৩টি। সেখানে নরেন্দ্র মোদির পেজে লাইক ৪৪,৬২৩,২৯১টি।

    উল্লেখ্য, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছে, ‘আমার মনে হয়, এটা বিরাট সম্মান! মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুক-এ ১ নম্বরে। ২ নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দু সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি। এই সফরের জন্য দিন গুণছি এখন।

  • রিকশাচালকের মেয়ের বিয়ে, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন মোদি

    রিকশাচালকের মেয়ের বিয়ে, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন মোদি

    রিকশাচালকের মেয়ের বিয়েতে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    গত ১২ ফেব্রুয়ারি ছিল মেয়েটির বিয়ের দিন। এর আগেই প্রধানমন্ত্রীর চিঠি হাতে পান রিকশাচালক বাবা মঙ্গল কেওয়াত।
    রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের প্রত্যন্ত ডমরি গ্রামের বাসিন্দা মঙ্গল। তিনি কিছুদিন আগে নরেন্দ্র মোদির কাছে মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।

    মঙ্গল বলেন, আমরা বিয়ের প্রথম নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। আমি নিজে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্রটি দিয়েছিলাম। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদির পাঠানো শুভেচ্ছাপত্র হাতে পাই। আমরা খুবই আনন্দিত।

    মঙ্গলের স্ত্রী রানু দেবি জানিয়েছেন, তারা নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে চান এবং নিজেদের দুর্দশার কথা জানাতে চান।

    এই সুযোগও শিগগিরই পেয়ে যেতে পারেন মঙ্গল দম্পতি। কারণ কিছুদিনের মধ্যেই উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

  • ট্রেনে স্ত্রীর জন্য সিট চাওয়ায় পিটিয়ে হত্যা

    ট্রেনে স্ত্রীর জন্য সিট চাওয়ায় পিটিয়ে হত্যা

    দুই বছরের মেয়ে নিয়ে ট্রেনে দাঁড়াতে সমস্যা হচ্ছিল ভারতের কল্যাণীর বাসিন্দা সাগর মারকান্দের স্ত্রী জ্যোতির। তাই এক নারী যাত্রীর কাছে ট্রেনের একটি সিট চেয়েছিলেন সাগর মারকান্দ। আর এ নিয়ে কথা কাটাকাটির জেরে ট্রেনের মধ্যে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে মুম্বাইগামী লাতুর বিদার এক্সপ্রেস ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ জন নারী সহ ১২ জন সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে পুলিশ জানায়, সাগর মারকান্দ তার পরিবারের সদস্যদের নিয়ে সোলাপুর জেলার কুরদুভাদি গ্রামে এক আত্মীয়ের শেষ কৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন। সাধারণ বগিতে সবগুলো আসন পরিপূর্ণ ছিল । এমন অবস্থায় মারকান্দ তার স্ত্রীকে বসানোর জন্য একজন নারীর কাছে অনুরোধ করেন। পরে ওই নারী মারকান্দকে উদ্দেশ্য করে গালাগালি শুরু করেন এবং এই ঘটনা দেখে কিছু বিক্ষুব্ধ লোক তাকে লাথি ঘুষি দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

    পুলিশ আরো জানায়, কমপক্ষে আধা ঘণ্টা সাগর মারকান্দকে পেটানো হয়। এসময় সাগর মারকান্দের স্ত্রী ঠেকাতে গেলেও তিনি ওই বিক্ষুব্ধ লোকদের ঠেকাতে পারেননি। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা দিপাক সাতোরে বলেন, আমরা কমপক্ষে ছয়জন নারী এবং তিন থেকে চারজন ছেলেকে ধরেছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

  • নাইজেরিয়ায় ৩০ জনকে পুড়িয়ে হত্যা

    নাইজেরিয়ায় ৩০ জনকে পুড়িয়ে হত্যা

    নাইজেরিয়ার বোর্নো প্রদেশের আউনো শহরের একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এসময় বেশ কয়েকজন নারী এবং শিশুদের অপহরণও করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীরা বেশিরভাগই পর্যটক ছিলেন। রাতে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে আগুন দেয়া হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

    এই হামলার বিষয়ে বোর্নো প্রদেশের সরকারি মুখপাত্র আব্দুররহমান বুন্দি বলেন, ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এসময় ১৮টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

    প্রসঙ্গত, ২০০৯ সাল থেকেই নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম । বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় প্রায় ৩৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ঘরছাড়া হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।পাশপাশি বোকো হারামের হাতে অপহরণ হয়েছেন শত শত মানুষ ।

  • করোনাভাইরাসের ‘প্রকৃত চিত্র’ তুলে ধরায় সাংবাদিক ‘গুম’

    করোনাভাইরাসের ‘প্রকৃত চিত্র’ তুলে ধরায় সাংবাদিক ‘গুম’

    করোনাভাইরাসের আবির্ভাব স্থল হুবেই প্রদেশের উহানের চিত্র গত কয়েক সপ্তাহ থেকে তুলে ধরছিলেন দেশটির দুই নাগরিক সাংবাদিক চেন কুইশি ও ফ্যাং বিন। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এদের একজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ, প্রকৃত চিত্র তুলে ধরায় এদের একজনকে ‘গুম’ করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই নাগরিক সাংবাদিক তাদের মোবাইল দিয়ে করোনাভাইরাসের চিত্র তুলে ধরতো। সেখানকার ভয়াবহ অবস্থার ভিডিও টুইটার ও ইউটিউবে পোস্ট করা হত।

    প্রতিবেদনে বলা হয়েছে, চেন কুইশিকে গত ২০ ঘণ্টা যাবত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গত শুক্রবার থেকে ফ্যাং বিনও চুপচাপ হয়ে গেছেন। করোনা ভাইরাস নিয়ে আর কোন খবর বা ভিডিও পোস্ট করছেন না।

    খবর, ফ্যাং বিনকে চীনা কর্তৃপক্ষ একবার আটক করে জেরাও করেছেন। এছাড়া খবরে বলা হয়েছে, দেশটির এই দুই নাগরিক সাংবাদিকের করা প্রতিবেদন ও ভিডিও যুক্তরাষ্ট্র জুড়ে ভাইরাল হয়।

    এদিকে চীনের স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, নতুন করে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০৮ জনে।

    এছাড়া সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে আরও ৩ হাজার ৬২ জন আক্রান্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়ালো।

  • ভারতের নাগরিকত্ব পেলে বাংলাদেশের অর্ধেক ফাঁকা হয়ে যাবে: রেড্ডি

    ভারতের নাগরিকত্ব পেলে বাংলাদেশের অর্ধেক ফাঁকা হয়ে যাবে: রেড্ডি

    ভারতে আসার জন্য বাংলাদেশিরা মুখিয়ে আছে। শুধুমাত্র নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে আসবে। সে দেশ অর্ধেক খালি হয়ে যাবে। রবিবার এমনই মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

    হায়দরাবাদে সন্ত রামদাস জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য।

    অনুষ্ঠানে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করার জন্য তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ বিরোধীদের তীব্র সমালোচনা করেন।

    সিএএ আইন দেশের ১৩০ কোটি নাগরিকের বিরোধী বলে কেসিআর যে দাবি করেছেন তা প্রমাণ করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মোদি সরকারের এই মন্ত্রী।

    ওই অনুষ্ঠানে কিষাণ রেড্ডি বলেন, ‘ভারতীয় নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে। সে দেশের অর্ধেক খালি হয়ে যাবে। তার পরের দায়িত্ব কে নেবেন? কেসিআর (তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী)? নাকি রাহুল গান্ধী?’

    বিজেপির এই মন্ত্রী আরো বলেন, ‘বিরোধীরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের দাবি জানাচ্ছে। দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে এক জনের বিরুদ্ধেও যদি সিএএ-তে কিছু বলা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার তা পর্যালোচনা করতে প্রস্তুত, তবে তা কখনই পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য নয়।’

    মানবিক কারণে কেন্দ্রীয় সরকার সিএএ এনেছে বলেও দাবি করেন বিজেপির এই নেতা। নিউজ ১৮, এনডিটিভি।