Category: আন্তর্জাতিক

  • কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মৈয়ের মৃত্যু

    কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মৈয়ের মৃত্যু

    ৯৫ বছর বয়সী কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ড্যানিয়েল আরপ মৈয়ের মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, একটা একটা গভীর দুঃখের কথা যে, আমি আফ্রিকার একজন মহৎ নেতার মৃত্যুর খবর জানাচ্ছি।

    তিনি বলেন, মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) ভোরে কেনিয়ার নাইরোবি হাসপাতালে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃত্যু বরণ করেন। এতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি।

    ড্যানিয়েল আরাপ মৈ ১৯৭৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেছেন।

  • সার্জিক্যাল মাস্কের ব্যবহার নিয়ে চিকিৎসকেরা দ্বন্দ্বে

    সার্জিক্যাল মাস্কের ব্যবহার নিয়ে চিকিৎসকেরা দ্বন্দ্বে

    করোনাভাইরাসে বিশ্ব আতঙ্কে। এনিয়ে বিভিন্ন দেশের চিকিৎসকেরা সবাইকে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন। তবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা নিয়ে বাংলাদেশ ও ভারতের চিকিৎসকদের মধ্যে দুই ধরণের বক্তব্য পাওয়া গেছে।

    সম্প্রতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ভারতে সার্জিক্যাল মাস্ক ব্যবহারের নিয়মের একটি বার্তা দেশটির হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই বার্তায় বলা হয়েছে, সুস্থ থাকলে সার্জিক্যাল মাস্কের সাদা অংশ বাইরে রেখে ব্যবহার করতে হবে এবং অসুস্থ থাকলে রঙ্গিন অংশ বাইরে রেখে। তবে দেশটির চিকিৎসকেরা এনিয়ে ভিন্ন কথা বলেছেন।

    ইন্ডিয়া টাইমস এনিয়ে ডঃ রমিল টিকো (ইন্টারনাল মেডিসিন, ম্যাক্স হাসপাতাল) এবং ডঃ তরুন সাহনীর ( জেনারেল ফিজিশিয়ান, ইন্টারনাল মেডিসিন, ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল) সঙ্গে কথা বলেছেন।

    সার্জিক্যাল মাস্ক কি দুই অংশে ব্যবহার করা যায় এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া বার্তা কি সত্য? এমন প্রশ্নের জবাবে তরুন সাহনী বলেছেন, এটা একেবারেই অপ্রাসঙ্গিক। সার্জিক্যাল মাস্ক শুধু রঙ্গিন অংশ বাইরে রেখে এবং সাদা অংশ ভেতরে রেখে পরিধান করতে হবে।

    এছাড়া তিনি আরও বলেছেন, সাদা অংশ বাইরে রেখে সার্জিক্যাল মাস্ক ব্যবহার শুধু অকার্যকর নয় এমন করে ব্যবহার অস্বস্তিদায়কও।

    রমিল টিকো বলেছেন, মাস্ক ব্যবহার ভাইরাসের হাত থেকে রক্ষা করতে কার্যকর।

    এছাড়া তরুন সাহনী বলেছেন, ভ্রমণের সময় বা পাবলিক প্লেসে সবারই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা উচিৎ।

    এদিকে বাংলাদেশের চিকিৎসকেরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার নিয়ে বলছেন ভিন্ন কথা।

    বাংলাদেশের চিকিৎসকদের অনেকে বলছেন, যারা সুস্থ আছেন এবং ভাইরাস বা জীবাণু প্রতিরোধ করতে চান, তারা সাদা অংশটি বাইরে রেখেই মাস্ক ব্যবহার করবেন।

    এবং অন্যদিকে কেউ যখন ঠাণ্ডা, জ্বর, হাঁচি, কাশি বা অন্য কোনো রোগে আক্রান্ত হলে নীল অংশটি বাইরে রেখে মাস্ক ব্যবহার করবেন।

    এদিকে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪ শত ৩৮ জন। এছাড়া এই ভাইরাস ২৬ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

  • আদা চা পানে সারে করোনাভাইরাস!

    আদা চা পানে সারে করোনাভাইরাস!

    আদা চা পানে, ইয়োগা বা ধ্যান করলে করোনা ভাইরাস থেকে মুক্তি মেলে! এমন গুজব ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতে। এনিয়ে সেখানকার চিকিতসকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

    খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিরাকল কিউর’ নামে একধরনের গুজব দেশটির সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী এমন গুজবে পোস্ট করছেন। কেউ লিখেছেন, করোনা ভাইরাস থেকে মুক্তির সেরা নিরাময় হচ্ছে আদা চা পান করা। সকালে এবং রাতে এক কাপ করে আদা চান পানে করোনা ভাইরাস থেকে মুক্তি মেলে।

    এছাড়া আরেক ব্যবহারকারী করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য যোগব্যায়াম করার পরামর্শ দিয়েছে।

    এমন গুজবে আরব আমিরাতের চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন আদা চা পানে, ইয়োগা বা ধ্যান করলে করোনা ভাইরাস থেকে মুক্তি মেলে এর কোন ভিত্তি নেই।

    দেশটির মানখুলের অস্টার হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগের চেয়ারপারসন বনেসা বারিক এমন ভুয়া খবর বিশ্বাস করতে নিষেধ করেছেন।

    তিনি বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তি এমন গুজবে পোস্ট করলে এবং চিকিতসার জন্য হাসপাতালে না গেলে তার অবস্থা আরও খারাপ হবে। এছাড়া এতে করে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়বে বলে জানান তিনি।

    চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার। দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

    এছাড়া এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

  • সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

    সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য। আহতদের একজনের অবস্থা গুরুতর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে লক্ষ্যসমূহ ধ্বংস করেছে।

    রুশ-তুরস্ক চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় আঙ্কারার ১২ টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে।

    এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

    এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এই হামলার পর বলেছেন, এমন হামলার প্রতিশোধ তারা নিবে।

  • আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা, নিহত ৭

    আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা, নিহত ৭

    আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের অন্তত ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

    পাকিস্তানের স্থানীয় পুলিশের বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাজৌর জেলার সালারজাই এলাকার বাংরো বাটওয়ার গ্রামে মর্টার শেলের হামলা চালানো হয়।

    বাজৌরের জেলা পুলিশ কর্মকর্তা পির সাহাব বলেন, হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও চার শিশু আছে।

    এছাড়া হামলায় ওই পরিবারের একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় বলে খবরে বলা হয়েছে।

    তবে ঠিক কারণে এই হামলার ঘটনা ঘটেছে বা কে হামলা চালিয়েছে এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি পির সাহাব।

  • ২৫ দেশে করোনাভাইরাস, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    ২৫ দেশে করোনাভাইরাস, বাড়ছে আক্রান্তের সংখ্যা

    প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। দেশগুলোতে বর্তমানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে চীনের বাইরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

    চীনে এখন পর্যন্ত এই ভাইরাসে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি।

    করোনা ভাইরাসে ইতিমধ্যে হংকংয়ে ১৩ জন, ম্যাকাওয়ে ৭ জন, থাইল্যনান্ডে ১৯ জন, অস্ট্রেলিয়ায় ১২ জন, মালয়েশিয়ায় ৮ জন, সিঙ্গাপুরে ১৩ জন, ফ্রান্সে ৬ জন, জাপানে ২০ জন, দক্ষিণ কোরিয়ায় ১৫ জন, তাইওয়ানে ১০ জন, যুক্তরাষ্ট্রে ৮ জন, ভিয়েতনামে ৭ জন, জার্মানিতে ৮ জন, শ্রীলঙ্কায় ১ জন, কম্বোডিয়ায় ১ জন, নেপালে ১ জন, কানাডায় ৪ জন, আরব আমিরাতে ৪ জন, ফিনল্যান্ডে ১ জন, ফিলিপাইনে ২ জন (একজন ইতিমধ্যে মারা গেছেন), ভারতে ১ জন, ইতালিতে ২ জন, যুক্তরাজ্যে ২ জন, রাশিয়ায় ২ জন, সুইডেনে ১ জন, স্পেনে ১ জন আক্রান্ত হয়েছেন।

    এসব দেশে এখন প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    করোনাভাইরাসের দ্রুত বিস্তার নিয়ন্ত্রণে বিশ্বের কয়েকটি দেশ চীন থেকে আগতদের ঠেকাতে সীমানা বন্ধ করে দিয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যে চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। এতে কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

    গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।