Category: আন্তর্জাতিক

  • থাইল্যান্ডে সেনা সদস্যের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

    থাইল্যান্ডে সেনা সদস্যের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

    থাইল্যান্ডের নাখোন রতচসীমা শহরে এক সেনা সদস্যের নির্বিচারে গুলির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫২ জন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝা রবিবার এমনটি জানিয়েছে।

    আহতদের হাসপাতালে দেখতে গিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝা বলেন, একটি জমির চুক্তি নিয়ে মনের ক্ষোভ থেকে সে এই কাজ করেছে । তার কাছে মনে হয়েছে যে তাকে ঠকানো হয়েছে।

    গত শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রতচসীমা শহরে একটি মন্দিরে ও বিপণীবিতানে এলোপাথাড়ি গুলি চালায় সেনা সদস্য জাকরাপান্থ থোমা

  • করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা

    করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা

    প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা করেছে চীন। এখন থেকে এ ভাইরাসটিকে ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে। তবে এটি সাময়িক পরিবর্তন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করে।

    এদিকে করোনভাইরাসের কারণে শনিবার ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১১ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

    গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর থেকে এই ভাইরাসকে অনেকেই শহরটির নামে ডাকা শুরু করেছে। যা শহরটির বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর হিসেবে দেখা হচ্ছিল। ফলে সাময়িকভাবে ভাইরাসটির নতুন নাম ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ রাখা হয়েছে।

    প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

  • এবার করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ৪ ডাক্তার

    এবার করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ৪ ডাক্তার

    করোনাভাইরাসের বিষয়ে প্রথম খবর দেয়া চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার লি ওয়েনলিয়াং’র মৃত্যুর পর বেশ সমালোচিত চীনের প্রশাসন। এই ইস্যুতে বেশ ক্ষুব্ধ হয়েছেন চীনের জনগণ। তবে এবার সেই চীনেই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সেরে উঠলেন চার চিকিৎসক। এমন খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া ।

    করোনাভাইরাস থেকে সেরে উঠা ডাক্তররা হলেন বাই হুই, লি চুনফ্যাং, ঝাও ঝিয়াং এবং গুয়ো কিন । শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা করার সময়ই করোনা ভাইরাসে আক্রান্ত হন ওই চার ডাক্তার। সেরে উঠার পর আবারো ওই চার ডাক্তার উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালে চিকিৎসার কাজে যোগ দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও ওই চার ডাক্তার পোস্ট করেছেন।

    গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২ জন বলে জানিয়েছে চীন সরকার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

  • করোনা ভাইরাস: বন্ধ হয়ে গেলো বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা

    করোনা ভাইরাস: বন্ধ হয়ে গেলো বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা

    করোনা ভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ না আসায় দক্ষিণ কোরিয়ার উলসানে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ গাড়ির কারখানা বন্ধ করে দিলো হুন্দাই। বিশ্লেষকরা বলছে, হুন্দাইয়ের গাড়ি কারখানা বন্ধ হওয়ার প্রভাব সারা বিশ্বেই পড়বে।

    বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার উলসানে বন্ধ করে দেয়া গাড়ির কারখানা থেকে বছরে প্রায় ১৪ লাখ গাড়ি তৈরি করা হত ।

    উলসানের হুন্দাই কারখানায় কাজ করা পার্ক নামের একজন জানান, এটা লজ্জার যে আমি কাজে আসতে পারছি না আর কম বেতন নিতে হচ্ছে।এটা খুবই অস্বস্তির ব্যাপার।

    এই বিষয়ে কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যক্ষ চিয়ং ইন কিয়ো বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জানিনা কবে এ ভাইরাস থেকে চীন রক্ষা পাবে। দক্ষিণ কোরিয়া কোম্পানিগুলো চীনের যন্ত্রাংশের ওপর অনেক নির্ভরশীল।

    গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২২ জন বলে জানিয়েছে চীন সরকার। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

  • পুনর্নির্বাচন বিএনপির মামা বাড়ির আবদার: কাদের

    পুনর্নির্বাচন বিএনপির মামা বাড়ির আবদার: কাদের

    ঢাকার দুই সিটির ফল প্রত্যাখান করে পুনর্নির্বাচনের যে দাবি বিএনপি করেছে সেটিকে মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপিও জানে বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনো অভিযোগ নেই। শুধু অভিযোগ আছে বিএনপির।’

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের দুই সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

    তিনি বলেন, সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।’

    তিনি বলেন, ‘সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিয়ে বিএনপি সমাবেশ করলে, আমরা কোনো বাধা দেখছি না।’

    অসমাপ্ত জেলা সম্মেলনগুলো করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী ১২ ও ১৩ তারিখ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় সম্মেলনের মধ্য দিয়ে তা শুরু হবে। সংগঠনকে শক্তিশালী ও পুর্নবিন্যাস করা হবে। জেলা সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন হবে।’

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকী, কেন্দ্রীয় কমিটির সদস্য খ ম জাহাঙ্গীর, মারুফা আক্তার পপি, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলন।

  • করোনাভাইরাস: সেরে উঠলো ৮৯২ জন

    করোনাভাইরাস: সেরে উঠলো ৮৯২ জন

    চীনে করোনাভাইরাসে আক্রান্ত ৮৯২ জন সুস্থ হয়ে উঠেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়ার পর সুস্থ হলে মঙ্গলবার তাদের ছেড়ে দেয়া হয়। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার একথা জানায়।

    জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রতিবেদনে জানায়, সুস্থ হয়ে উঠায় মঙ্গলবার ২৬২ জনকে হাসপাতাল থেকে চলে যেতে দেখা যায়। এদের ১২৫ জন হুবেই প্রদেশের বাসিন্দা।

    চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার এ তথ্য জানিয়েছে।

    এদিকে চীনের বাইরে প্রথম এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জন মারা গেছে। এছাড়া এই ভাইরাস এখন পর্যন্ত ২৪ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

    এদিকে বিশ্বের অন্যান্য দেশগুলো উহান থেকে দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।

    গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।