Category: আন্তর্জাতিক

  • আদালতের কাঠগড়ায় ১৩ টিয়া!

    আদালতের কাঠগড়ায় ১৩ টিয়া!

    আদালতের কাঠগড়ায় আনা হল ১৩টি টিয়া পাখিকে। অবাক করা হলেও ঘটনাটি সত্যি। কিন্তু টিয়াগুলি কি দোষ করেছিল যে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হল?‌ আসলে তাদের যে পাচার করা হচ্ছিল অন্য দেশে সেইটা প্রমাণ করতেই এভাবে আদালতে হাজিরা নিরীহ পাখিগুলির।

    ভারতের দিল্লির একটি আদালতের কাঠগড়ায় খাঁচায় ভরে ওই ১৩টি টিয়াকে নিয়ে আসেন পুলিশ। সঙ্গে আনা হয় অভিযুক্ত পাচারকারী আনভারজন রাখমাজোনোভকে। উজবেকিস্তানের এই নাগরিককে ১৩টি টিয়াসহ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল সিআইএসএফ। টিয়াগুলিকে জুতোর বাক্সে ভরে পাচারের চেষ্টা করছিল আনভারজন।
    পুলিশের দাবি, জেরায় সে স্বীকার করেছে, পুরানো দিল্লির এক পাখি বিক্রেতার কাছ থেকে টিয়াগুলিকে সে কিনেছিল পাচারের উদ্দেশ্যে। কারণ উজবেকিস্তানে টিয়া পাখি দুর্লভ বলে সেখানে এই পাখির প্রচুর চাহিদা বলে জেরায় জানিয়েছে আনভারজন।

    অভিযুক্ত আনভারজন জামিনের আবেদন জানালেও আদালত তা অগ্রাহ্য করে তাকে আগামী ৩০ অক্টোবর তারিখ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। টিয়াগুলিকে ওখলা পাখিরালয়ে পাঠানোর লিখিত আদেশ দিয়েছেন বিচারক।

  • এক নজরে তেজস বনাম জেএফ-১৭ থাণ্ডার

    এক নজরে তেজস বনাম জেএফ-১৭ থাণ্ডার

    ভারতীয় বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারের সবথেকে শক্তিশালী লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজাস। ভার‍তের হাতে থাকা এই যুদ্ধবিমান ইতোমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও চীনের। কারণ চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি করা যুদ্ধবিমান জেএফ-১৭ থাণ্ডার কতটা পাল্লা দিতে পারবে ভারতীয় যুদ্ধ বিমান তেজসের সঙ্গে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

    এক নজরে দেখে নেওয়া যাক কতটা শক্তিশালী তেজস ও জেএফ-১৭ থাণ্ডার:

    এলসিএ তেজস: 
    ভারতের এই লাইট কমব্যাট এয়ারক্রাফটে রয়েছে প্রায় সমস্ত রকমের অত্যাধুনিক প্রযুক্তি। ফ্লাই বাই ওয়্যার ফ্লাইট কনট্রোল সিস্টেম, অ্যাডভান্স ডিজিটাল ককপিট, মাল্টিমোড ব়্যাডার, ইন্ট্রিগ্রেটেড ডিজিটাল অ্যাভিওনিস সিস্টেম, ফ্ল্যাট রেটেড ইঞ্জিন। এছাড়া তেজাসে রয়েছে নাইট ভিসন কমপ্যাটিব্যাল গ্লাস ককপিট। তেজসের নির্মাতা ব্যাঙ্গালোরের সংস্থা এয়ারক্রাফটের নির্মাতা অ্যাডবান্স সিস্টেম ইন্ট্রিগ্রেশন অ্যাণ্ড এভালিউশন অর্গানাইজেশন(এএসআইইও)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তেজাসে রয়েছে ব়্যাডার ওয়ার্নার রিসিভার, জ্যামার, লেজার ওয়ার্নার, মিশাইল অ্যাপ্রোচ ওয়ার্নার।

    জেএফ-১৭ থাণ্ডার: 
    চীন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে জেএফ-১৭ থাণ্ডার এয়ারক্রাফট। এর গঠন হল সেমি-মোনোকউ এবং এই এয়ারক্রাফটটি চার হাজার ঘণ্টা বা ২৫ বছর কাজ করতে সক্ষম। জেএফ-১৭ তে রয়েছে ফাইট কনট্রোল সিস্টেম, কমপ্রাইসিং কনভেনশানাল কন্ট্রোল রোল অ্যাক্সিস, ফ্লাই বাই ওয়্যার সিস্টেম। রাশিয়ান ক্লিমোভ আরডি-৯৩ টারবোফ্যান ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে এই এয়ারক্রাফটে।

  • পূর্ব শত্রুতার জেরে পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষের লোকজন

    পূর্ব শত্রুতার জেরে পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষের লোকজন

    চুক্তি না মানলে ফের সিরিয়ায় অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর আল-জাজিরার।

    তিনি বলেন, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের হটিয়ে নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করা না হলে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালেই নতুন করে অভিযান শুরু করবে আঙ্কারা।

    চুক্তির স্বার্থেই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত  ১২০ ঘণ্টার জন্য সেনা অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    শুক্রবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও কুর্দি বিদ্রোহীদের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি জানান তুর্কি প্রেসিডেন্ট।

    উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের হটাতে সেনা অভিযান পরিচালনা করে তুরস্ক। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আঙ্কারা পাঁচ দিনের জন্য ওই অভিযানে বিরতি টানতে সম্মত হয়, এই শর্তে যে, এর মধ্যে কুর্দি যোদ্ধারা নিরাপদে ওই অঞ্চল থেকে সরে যাবে।

  • স্বামীকে তালাক দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

    স্বামীকে তালাক দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

    সম্প্রতি ভারতের পাঞ্জাবের মালিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর গাল্ফ নিউজ।

    নিজের মেয়ে জামাইয়ের বড় ভাইকে বিয়ের ঘটনায় বিস্মিত দুই পরিবার। কেউ এ বিয়ে মেনে নিচ্ছে না। তাছাড়া তাদের বয়সের বেশ পার্থক্য রয়েছে। নারীর বয়স ৩৭ বছর। যাকে তিনি বিয়ে করেছেন তার বয়স ২২ বছর।

    খবরে বলা হয়, নিজের মেয়ের ভাসুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর ওই নারী চলতি মাসের শুরুতে বর্তমান স্বামীকে ডিভোর্স দেন।

    তবে তার মেয়ে-জামাই কেউ তাদের এই সম্পর্কের কথা জানতো না। গত ১৪ অক্টোবর বাপের বাড়ি ঘুরতে এসে সেখানে ভাসুরকে দেখে অবাক হন তার মেয়ে। তারপরই মূলত ঘটনাটি জানাজানি হয়।

    তবে উভয় পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।

    ফলে আদালতের দারস্থ হয়েছেন এই নব দম্পতি। উভয়ের পরিবারের সদস্যদের কাছ থেকে সুরক্ষার জন্য আদালতে আবেদন করেন তারা।

  • বিজ্ঞানসম্মত সেরা সুন্দরী বেলা হাদিদ

    বিজ্ঞানসম্মত সেরা সুন্দরী বেলা হাদিদ

    বর্তমান বিশ্বের নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী মার্কিন মডেল বেলা হাদিদ। অন্তত গ্রিক গণিতবিদ্যার বিচার তা–ই বলছে। সম্প্রতি ‘গোল্ডেন রেশিও অব বিউটিফাই স্ট্যান্ডার্ডস’-এ সবচেয়ে নিখুঁত মুখশ্রীর অধিকারী হয়েছেন এ সুপার মডেল। এ পরিমাপে সবচেয়ে বেশি ৯৪ দশমিক ৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী সুপার মডেল বেলা।

    ডেইলি মেইল ও সিএনএনের খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞরা মূলত তারকাদের মুখের মাপ নিয়ে এই ফলাফল ঘোষণা করেছেন।

    জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। তাঁর চেহারা ৯২ দশমিক ৪৪ শতাংশ নিখুঁত। তৃতীয় অবস্থানে আছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তাঁর স্কোর ৯১ দশমিক ৮৫ শতাংশ। আর ৯১ দশমিক ৮১ শতাংশ নম্বর নিয়ে পপতারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে চতুর্থ।

    ‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতেরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন। সেই হিসাবেই পৃথিবীর সব সুন্দরীকে টেক্কা দিয়েছেন বেলা হাদিদ। গোল্ডেন রেশিও অনুযায়ী ২৩ বছর বয়সী বেলার মুখমণ্ডল ৯৪ দশমিক ৩৫ শতাংশ নিখুঁত।

    ৯১ দশমিক ৬৪ শতাংশ স্কোর নিয়ে পপতারকা টেইলর সুইফট রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ব্রিটিশ মডেল কেট মস হয়েছেন ষষ্ঠ। তাঁর স্কোর ৯১ দশমিক ০৫ শতাংশ।

    গোল্ডেন রেশিওর হিসাবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন রয়েছেন সপ্তম স্থানে। তাঁর স্কোর ৯০ দশমিক ৯১ শতাংশ। আরেক অভিনেত্রী নাটালি পোর্টম্যান ৯০ দশমিক ৫১ শতাংশ স্কোর নিয়ে হয়েছেন অষ্টম।

    সংগীতশিল্পী কেটি পেরি ৯০ দশমিক ০৮ শতাংশ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছেন। মডেল-অভিনেত্রী কারা ডেলাভিগনে রয়েছেন ১০ নম্বরে। তাঁর স্কোর ৮৯ দশমিক ৯৯ শতাংশ।

    তারকাদের মুখের মাপ নিয়ে করা এক জরিপে বিশ্বের সেরা সুন্দরী বেলা হাদিদ। ছবি: টুইটারগবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের প্রসিদ্ধ ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা। তারকাদের গোল্ডেন রেশিও পরিমাপ করে তিনি বলেন, মুখমণ্ডলের বিচারে বেলা হাদিদ পরিষ্কারভাবে বিজয়ী হয়েছেন। তাঁর মুখই সবচেয়ে নিখুঁত। চিবুকের জন্য তিনি সর্বোচ্চ স্কোর করেছেন ৯৯ দশমিক ৭ শতাংশ, যা নিখুঁত থেকে মাত্র দশমিক ৩ শতাংশ দূরে। তবে চোখের অবস্থানে নিখুঁত হওয়ার দিক থেকে তিনি স্কারলেট জোহানসনের পেছনে রয়েছেন। গড়নে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল ও ঠোঁটের কারণে পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন বেলা।

    বেলা হাদিদ যুক্তরাষ্ট্রের সুপার মডেল। তাঁর পুরো নাম ইসাবেলা খায়ের হাদিদ। তিনি ১৯৯৬ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন।

    ২০১৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে আলোচনার জন্ম দেন বেলা হাদিদ। তিনি বলেছেন, একজন মুসলিম ও একজন শরণার্থীর মেয়ে হিসেবে তিনি গর্বিত।

    ২৩ বছর বয়সী বেলা হাদিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মডেলদের অন্যতম। ২০১৭ ফ্যাশন মৌসুমে তিনি নিউইয়র্ক ও ইউরোপে রাজত্ব করেছেন। তিনি ফিলিস্তিন-আমেরিকান আবাসন ব্যবসায়ী মোহাম্মদ হাদিদ ও ডাচ বংশোদ্ভূত মডেল ইয়োলান্দা হাদিদের ছোট মেয়ে। মোহাম্মদ হাদিদ কিশোর বয়সে যুক্তরাষ্ট্রে যান। বেলা হাদিদের বড় বোন একজন সুপারমডেল। ছোট ভাই আনোয়ারও একজন মডেল।

  • সৌরভের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি: অমিত শাহ

    সৌরভের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি: অমিত শাহ

    ভারতের ক্রিকেট তারকা, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদ্য নির্বাচিত সভাপতি ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এখনো পশ্চিমবঙ্গজুড়ে চলছে আলোচনা। বিভিন্ন দল দাবি করছে, ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে উপস্থাপন করতে যাচ্ছে বিজেপি।

    সৌরভ গাঙ্গুলী বলছেন, তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন, তবে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই নিয়ে কোনো কথা হয়নি। তিনি বলেছেন, তাঁকে নিয়ে যেভাবে রাজনীতির আসর গরম করা হচ্ছে, আসলে তেমন কোনো কথা হয়নি অমিত শাহর সঙ্গে।

    এসব জল্পনাকল্পনা আর বিতর্কের জবাব দিয়েছেন অমিত শাহও। সর্বভারতীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে কাউকে উপস্থাপন করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। সৌরভ গাঙ্গুলী তাঁর কাছে এসেছিলেন। তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে অনেক কিছুই ঘটতে পারে।

    ওই সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে জয়ী হবে বিজেপি। এই রাজ্যে তৃণমূলকে হটিয়ে সরকার গড়বে বিজেপি। কারণ, এই রাজ্যের মানুষ ইতিমধ্যে মনস্থির করে ফেলেছেন আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তাঁরা ভোট দেবে বিজেপিকে।

    বিসিসিআইর এবারের সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলী। সচিব পদে নিযুক্ত হয়েছেন অমিত শাহর ছেলে জয় শাহ। আর এরপরই সরগরম হয় রাজনীতির ময়দান। কলকাতায় এখনো জোর চর্চা চলছে সৌরভকে নিয়ে। বিজেপি আগামীর বিধানসভা নির্বাচনে সৌরভকে নিয়ে লড়ছে, এই দাবি সৌরভ ও অমিত শাহ অস্বীকার করলেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সৌরভ বিজেপিতে এলে স্বাগত।

    অন্যদিকে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ওরা এখন ‘দিবাস্বপ্ন’ দেখছেন। এই রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে না। ক্ষমতায় আনবে ফের মমতাকেই। বিজেপির এখন উচিত দেশের জন্য কাজ করা। দেশের অর্থনৈতিক অবস্থা তো তলানিতে নিয়ে গেছে, সেখান থেকে দেশকে তুলে আনুক বিজেপি। এই রাজ্যে আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে তৃণমূলই।

    আর বিজেপির সর্বভারতীয় সচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এনআরসির নামে আতঙ্ক সৃষ্টি করে পার পাবে না বিজেপি। এই আতঙ্কে এই রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যের মানুষ ফের এই রাজ্যে ক্ষমতায় আনবে তৃণমূলকেই। এনআরসি এই রাজ্যে কার্যকর হবে না।

    এর আগে অমিত শাহ বলেছিলেন, ২০২৪ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই ভারতের সব রাজ্যে কার্যকর হবে এনআরসি।