Category: আন্তর্জাতিক

  • এবার টয়লেট পেপার জড়িয়ে হাসির খোরাক ট্রাম্প

    এবার টয়লেট পেপার জড়িয়ে হাসির খোরাক ট্রাম্প

    ক্ষমতার নিরিখে তিনিই বিশ্বে পয়লা নম্বর ব্যক্তি৷ প্রভাব প্রতিপত্তিও আর কারো থেকে কম নয়৷ তবুও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘তামাশা’ কিছুতেই কমছে না৷ যৌনকর্মীর সঙ্গে সেলফি, কিম্বা অশালীন ইঙ্গিত করে বারংবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার, পায়ে টয়েলট পেপার জড়িয়েই বিমানে ওঠার ১৮ সেকেন্ডের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ টুইটার, ফেসবুকে ঘুরছে এই ভিডিও৷

    মাত্র ১৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক টুকরো টয়লেট পেপার পায়ে জড়িয়ে দিব্বি এয়ারফোর্স ওয়ানে উঠে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট৷ বাঁ পায়ের জুতোয় জড়ানো লম্বা সাদা রঙের টয়লেট পেপার৷ বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে অনুগামীদের হাত নেড়ে বিদায়ও জানান তিনি৷ মিনেপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে রাখেন তারই অনুগামীরা৷

    ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷ নেটিজেনরাও পেয়ে যান ‘হাসি-ঠাট্টা’র নয়া খোরাক৷ তবে, ট্রাম্পের ভিডিওটিতে টয়লেট পেপার বলে চালানো হলেও, সাদা রঙের কাগজটি আদৌ টয়লেট পেপারই কি না তা স্পষ্ট নয়৷ প্রশ্ন উঠছে প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির পায়ে টয়লেট পেপার লেগে আছে দেখেও কেন নিরাপত্তা কর্মীরা কিছুই জানালেন না?

    তবে, এটাই প্রথম নয়, বিমানে ওঠার আগে ট্রাম্প এর আগেও একাধিকবার বিড়ম্বনায় পড়েছিলেন৷ গত ফেব্রুয়ারিতেই বিমানে ওঠা মাত্রই হাওয়ায় তার চুল ওড়ার একটি দৃশ্যও ভাইরাল হয়ে পড়ে৷ তার আগে বিমানে ওঠার আগে স্ত্রীর হাত ধরা নিয়েও চূড়ান্ত বিভ্রান্তি দেখা দেয়৷

  • ‘২০২১ সালের মধ্যে কলম্বিয়ায় বাস করবে ভেনিজুয়েলার ৪০ লাখ অভিবাসী’

    ‘২০২১ সালের মধ্যে কলম্বিয়ায় বাস করবে ভেনিজুয়েলার ৪০ লাখ অভিবাসী’

    কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস হোলমেস ট্রুজিলো মঙ্গলবার বলেছেন, সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলার পরিস্থিতি অবনতি হলে ২০২১ সালের মধ্যে প্রায় ৪০ লাখ অভিবাসী কলম্বিয়ায় বসবাস করার জন্য আসতে পারে। এ জন্য প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

    এদিকে গোটা অঞ্চল জুড়ে ভেনিজুয়েলায় খাদ্য, ওষুধের অভাব এবং গভীর অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টা চলছে। এরই মধ্যে অনেক অভিবাসী কলম্বিয়ায় বসতি স্থাপন করেছে। এ দেশটির সঙ্গে ভেনিজুয়েলার পূর্ব সীমানা একটি ছদ্মবেশী অংশ হয়ে আছে।

    ইতোমধ্যে ভেনিজুয়েলা থেকে আসা প্রায় ১০ লাখ অভিবাসী কলম্বিয়ায় বসবাস করছে। বর্তমানে ভেনিজুয়েলায় জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। গত সপ্তাহে কলম্বিয়ার সরকার বলেছে, দেশটির অধিবাসীদের জন্য মোট খরচের দশমিক পাঁচ শতাংশ মোট দেশি পণ্যের মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামোতে অভিবাসীদের জন্য ব্যয় হতে পারে।

    বোগোতা শহরে অভিবাসী বিষয়ক এক ফোরামে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতির কারণে সতর্ক হয়ে আমাদের ভেনিজুয়েলা থেকে কলম্বিয়াতে আসতে পারে এমন ৪০ লাখ অভিবাসী বিষয়ে কথা বলতে হচ্ছে। এ পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সরকারি একটি গবেষণা প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশিত হবে। এ অবস্থা মোকাবিলা করতে আমাদের প্রয়োজন হবে প্রায় ৮.৮৭ বিলিয়ন ডলার ।-রয়টার্স

  • ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ

    ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ

    ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ। গতকাল বুধবার শপথ নিয়েছেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
    রাষ্ট্রপতি ভবনের দরবার হলে গগৈর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাজির ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
    ভারতের উত্তরপূর্ব থেকে এই প্রথম কেউ প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন। আগামী বছরের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন গগৈ।
    প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈর নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। এ বছরের সেপ্টেম্বরে সে প্রস্তাব অনুমোদিত হয় দেশের রাষ্ট্রপতির কাছ থেকে।
    প্রসঙ্গত, স্থায়ী বিচারপতি হিসেবে  গগৈ কাজ শুরু করেছিলেন ২০০১-এর ফেব্রুয়ারি থেকে। এর পর ২০১০ সালে তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন এবং সেখানকার প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ২০১১ সালে। ২০১২ সালের ২৩ এপ্রিলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন।
    এ বছর ১২ জানুয়ারি বিচারপতি গগৈ এবং আরও তিনজন বিচারপতি, জে চেলেমেশ্বর (অধুনা অবসরপ্রাপ্ত), মদন বি লোকুর, এবং কুরিয়ান জেসেফ প্রধান বিচারপতির কার্যধারা নিয়ে প্রশ্ন তুলে বেনজির সাংবাদিক সম্মেলন করার পর রঞ্জন গগৈয়ের পদোন্নতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। -ইন্ডিয়ান এক্সপ্রেক্স ও নিউজ১৮
  • সু চির কানাডার নাগরিকত্ব বাতিল

    সু চির কানাডার নাগরিকত্ব বাতিল

    মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র সম্মানসূচক নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে কানাডা। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঠেকাতে ব্যর্থ হবার প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কানাডা। খবর নিউইয়র্ক টাইমসের

    মঙ্গলবার কানাডার সংসদে আনুষ্ঠানিকভাবে সু চি’র নাগরিকত্ব বাতিল করা হয়। দেশটির সিনেট সদস্যরা সু চি’র সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দেন।

    অং সান সু চি হচ্ছেন প্রথম ব্যক্তি যাকে এ সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে আবার ফিরিয়ে নিলো কানাডা। দেশটি এখন পর্যন্ত মাত্র ছয় ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। ফলে এটি অত্যন্ত বিরল এক সম্মান ছিল সু চির জন্য।

    রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে বিতর্কিত ভূমিকার জন্য এর আগেও অনেক সম্মাননা হারিয়েছেন অং সান সু চি।  তাকে দেওয়া বহু পুরস্কার ও সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও সংস্থা।

    মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বীকৃতি হিসেবে ১৯৯১ সালে সু চি নোবেল শান্তি পুরস্কার জেতেন। ২০০৭ সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল কানাডা।

    তবে গত বছর সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশ ছাড়তে বাধ্য করা এবং এ নিয়ে সু চির কোনো বক্তব্য না থাকায় বিশ্বজুড়ে সু চি নিন্দিত হন। এরপর নানা সময় কানাডা সরকার সু চি ও তার সরকারের কড়া সমালোচনা এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সু চির সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করতে দেশটির সরকারের ওপর বিভিন্ন মহল থেকে চাপ আসছিল।

  • তিন বিজ্ঞানী পেলেন রসায়নে নোবেল

    তিন বিজ্ঞানী পেলেন রসায়নে নোবেল

    সায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।

    বিবর্তনবাদের ধারণা প্রয়োগ করে নতুন রাসায়নিক তৈরি এবং পরিবেশবান্ধব শিল্প গড়ার পথ দেখানোয় বুবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারে জন্য তাদের নাম ঘোষণা করে।

    পুরস্কার বিজয়ী তিন বিজ্ঞানী হলেন- যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস এইচ আর্নল্ড ও জর্জ পি স্মিথ এবং যুক্তরাজ্যের স্যার গ্রেগরি পি উইনটার।

    নোবেল কমিটির এক টু্ইটার বার্তায় জানানো হয়, পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন আর্নল্ড। বাকি অর্ধেক স্মিথ ও উইনটার ভাগ করে নেবেন।

    সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

    চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে গত সোমবার এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। মঙ্গলবার ঘোষণা করা হয় চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারপ্রাপ্ত তিন বিজ্ঞানীর নাম।

    শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে এ বছরের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। যৌন নিপীড়নের এক ঘটনায় এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

  • সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩

    সিয়েরা লিওনে সামরিক বাহিনীর ট্রাক উল্টে নিহত ১৩

    সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের প্রধান সড়কে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

    স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৮ জন সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

    ক্যাপ্টের ইয়া ব্রিমা বলেন, ব্যারাক থেকে খোলা ওই ট্রাকটিতে করে ৪০ জনেরও বেশি সৈন্য রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিল। পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে পড়ে।

    এ দুর্ঘটনাকে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।