Category: আন্তর্জাতিক

  • কিমের সঙ্গে বৈঠক, সুর পাল্টালেন ট্রাম্প

    কিমের সঙ্গে বৈঠক, সুর পাল্টালেন ট্রাম্প

    উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণার একদিন পরই সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘এ খেলা সবাই খেলে’ এমন মন্তব্য করে ‘বৈঠক হতে পারে’ বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

    সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমরা দেখছি কি হয়, এমনকি জুনের ১২ তারিখেও এটা হতে পারে। আমরা এখন তাদের সাথে কথা বলছি। তারা খুব করে চাইছে এটা হোক, আমরাও এটা করতে চাই। খবর বিবিসির।

    ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা ছিল। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা উত্তর কোরিয়া সফর করেন। এছাড়া কোরীয় উপদ্বীপে শান্তি ও ট্রাম্পের সঙ্গে বৈঠক উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফলপ্রসু বৈঠকও করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এই দুই নেতার বৈঠকের ব্যাপারে আশার জাগলে গত বৃহস্পতিবার হঠাৎ করে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। বৈঠক বাতিলের পেছনে তিনি উত্তর কোরিয়ার শত্রু মনোভাবকে দায়ী করেন।

    হঠাৎ করে ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণা দেয়ায় এর তীব্র সমালোচনা করে উত্তর কোরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় বৈঠকে বসতে উত্তর কোরিয়া প্রস্তুত বলে এক বিবৃতিতে জানায় দেশটি।

    বৈঠকের মধ্যস্ততাকারী দেশ দক্ষিণ কোরিয়া ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে। মার্কিন মিত্র ফ্রান্স ও ব্রিটেন ট্রাম্পের বৈঠক বাতিলের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে বলে।

    এরপর শুক্রবার ট্রাম্প সুর বদল করে কিম জংয়ের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানান। বৈঠক বাতিলের ঘোষণার পর উত্তর কোরিয়া যে বিবৃতি দিয়েছে সেটিকে ‘খুব সুন্দর বিবৃতি’ আখ্যায়িত করে ট্রাম্প বলেন, ‘এই খেলা সবাই খেলে’।

    বৈঠক বাতিলের পর উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী কিম কাই-গোয়ান বলেছিলেন, ট্রাম্পের ওই শীর্ষ বৈঠক বাতিল করে দেয়ার সিদ্ধান্তটি অত্যন্ত দু:খজনক।

    বৈঠকের ইতিবাচক খবরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, ‘আমরা সম্ভবত কোরিয়া শীর্ষ বৈঠকের ব্যাপারে কিছু ভালো খবর পেয়েছি। আমাদের কূটনীতিকরা যদি ব্যাপারটা সম্ভব করতে পারে, তাহলে হয়তো সেটা হয়ে যেতেও পারে।’

    ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্ভাব্য পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে রাজি আছেন- এমন ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

    কিন্তু মার্কিন কর্মকর্তারা নিরস্ত্রীকরণের ব্যাপারে লিবিয়ার দৃষ্টান্ত দিয়ে সংবাদমাধ্যমে কথা বলার পর উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়। উত্তর কোরিয়া জানায়, তারা একটি পূর্ণ পারমাণবিক শক্তিধর দেশ- লিবিয়া নয় এবং তাদের নেতৃত্ব বা রাষ্ট্র বিপন্ন হতে পারে এমন কোন শান্তি প্রক্রিয়ায় তারা জড়িত হবে না।

  • কঙ্গোয় নৌকাডুবে নিহত ৫০

    কঙ্গোয় নৌকাডুবে নিহত ৫০

    আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

    শুক্রবার ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে মনকোটো শহর থেকে মাবানডাকার উদ্দেশ্যে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

    দেশটির উত্তরের টিশুয়াপা প্রদেশের উপ-গভর্নর ৫০ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও ঘটনার কারণ জানাতে পারেননি।

    ধারণা করা হচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস থেকে বাঁচতে মনকোটো শহর থেকে মাবাডাকায় যাচ্ছিলেন যাত্রীরা। মনকোটোতে ইবোলার কারণে অনেকের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ইবোলার আক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন শহরে পাড়ি দিচ্ছেন ওই এলাকার মানুষ। সম্প্রতি দেশটিতে নৌকাডুবির ঘটনায় ৪০ জন নিহত হয়।

    মনকোটো অঞ্চলে ইবোলার আক্রমণ ঠেকাতে বিভিন্ন সংস্থা নানা ধরনের পদক্ষেপ নিলও কার্যত তেমন কোনও ফল পাওয়া যাচ্ছে না।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত উত্তর কোরিয়া

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক বাতিল করে দেওয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই বৈঠক নাকচ করা হলেও এখনও ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত পিয়ংইয়ং।

    এর আগে, বৃহস্পতিবার বৈঠকটি বালিত করে কিমকে একটি চিঠি পাঠান ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠিতে বৈঠক বাতিলের কারণ হিসেবে বলা হয়, আপনার (কিম জং উন) সাম্প্রতিক বিবৃতিতে জঘন্য ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতা প্রকাশ পাওয়ায় আমি (ট্রাম্প) অনুমান করছি দীর্ঘ প্রত্যাশিত এ বৈঠকটি সঠিক হবে না।

    ওই চিঠির পর এক প্রতিক্রিয়ায় উত্তরের কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি-গুয়ান মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুঃখজনক’ অভিহিত করে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন ও ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান দূরত্ব কমাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ‘যেকোন সময়’ আলোচনায় প্রস্তুত পিয়ংইয়ং।

    উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তর কোরিয়া ‘পুঙ্গেরি’ পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করার কয়েক ঘণ্টা ব্যবধানে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

    আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকটি হওয়ার প্রস্তাবিত সময় ছিলো।

  • ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

    আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে রাশিয়ার। এই বছরেই চীনকে আরও ১০টি অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান দিতে চলেছে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোস্তেক। বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

    এ ব্যাপারে জানানো হয়েছে, প্রায় আড়াই বিলিয়ন ডলারে এসইউ-৩৫ এর মতো আরও অত্যাধুনিক ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন। গত দুই বছরে রোস্তেক চীনকে ১৪টি এসইউ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। বাকি ছিল ১০টি। সেগুলোও চলতি বছরের মধ্যে চীনকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    মোট ২৪টি যুদ্ধবিমান যুক্ত হলে বেইজিংয়ের এয়ারফোর্সের শক্তি আরও দ্বিগুণ হবে বলে জানানো হয়েছে।

  • রবিবার মার্কিন দূতাবাস বন্ধ

    রবিবার মার্কিন দূতাবাস বন্ধ

    ঢাকার আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার আগামী রবিবার ‘মেমোরিয়াল ডে’ উপলক্ষে বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মেমোরিয়াল ডে’ যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে।

    এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে দূতাবাসের কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।

  • নিপা মহামারীর আশঙ্কায় ভারত

    নিপা মহামারীর আশঙ্কায় ভারত

    মানিক দুই দশক আগে প্রাণঘাতী নিপা ভাইরাস আবিষ্কৃত হওয়ার পর এটি বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এ রোগের ব্যবস্থা নিতে ওষুধ বা টিকার মতো প্রয়োজনীয় উপকরণ এখনো তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা। ৭০ শতাংশ মৃত্যু হারের এ রোগটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাণঘাতী রোগের তালিকায় শীর্ষ দশে রয়েছে।

    নিপা ভাইরাস সম্পর্কে জানা প্রয়োজন আপনারও। ঢাকাটাইমস পাঠকদের জন্য প্রাণঘাতী নিপা ভাইরাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো—

    নিপা ভাইরাস কী?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী নিপা বা নিভ প্রধানত বাদুর জাতীয় প্রাণীর থেকেই ছড়ায়। নিপা অপেক্ষাকৃত নতুন ভাইরাস যা অতি সহজেই বাদুর জাতীয় তৃণভোজী প্রাণীর থেকে মানুষের দেহে প্রবেশ করে। শুধুমাত্র বাদুর নয়, শূকরের বর্জ থেকেও ছড়ায় এ ভাইরাস।

    ১৯৯৮ সালে মালয়েশিয়ার নিপাতে প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা দেয়। সেখানে বাড়ির পোষ্য কুকুর, বেড়াল, ঘোড়া, ছাগলের দেহে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই অঞ্চলে প্রতিটি বাড়িতেই শূকর প্রতিপালন হয়। গবেষণার পর দেখা যায়, ওই শূকরদের থেকেই নিপার প্রভাব ছড়িয়েছে পোষ্যদের দেহে। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

    ২০০৪ সালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশেও ৩৩ জনের মৃত্যু হয়। যদিও এরপর বাংলাদেশে এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা যায়নি।

    বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিপার প্রভাবে ৪৭৭ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ২৫২ জনের।

    যেভাবে ছড়ায়

    নিপা ভাইরাস বাদুড় থেকে পশুপাখি ও মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। আক্রান্ত রোগীর কফ ও থুথু থেকে অন্য ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে রোগটি। এই ভাইরাস মানুষের দেহের রোগ প্রতিরোধ শক্তিকে একেবারেই শেষ করে দেয়।

    সংক্রমণের লক্ষণ

    ভাইরাসের সংস্পর্শে আসার ৩–১৪ দিনের মধ্যে উপসর্গ শুরু হয়৷ প্রথমে জ্বর মাথাব্যথার মতো সাধারণ কষ্ট থাকে। আস্তে আস্তে রোগী আচ্ছন্ন হয়ে যায়, ভুল বকা শুরু হয়, কাউকে চিনতে পারেন না। এমনটি হলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। নাহলে এর ২৪–৪৮ ঘণ্ঢার মধ্যে রোগী কোমা স্টেজে চলে যেতে পারে৷ ব্রেনে প্রদাহ (এনসেফেলাইটিস) হলে অবস্থা গুরুতর হয়ে ওঠে৷ রোগের প্রথম দিকে অনেকের শ্বাসকষ্ট হয়৷ শ্বাসকষ্টের মাধ্যমেই রোগ ছড়ায় বেশি৷ তবে রোগীকে আলাদা করে রাখলে এবং সতর্ক থাকলে সংক্রমণের মাত্রা কম থাকে।

    রোগ নির্ণয় চিকিৎসা

    সাধারণ পরীক্ষায় এ রোগ ধরা পড়ে না৷ থ্রোট সোয়াব অর্থাৎ গলা থেকে তরল নিয়ে রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন নামের পরীক্ষা করা হয়৷ শিরদাঁড়ার তরল, ইউরিন ও রক্ত পরীক্ষাও করতে হয়৷ সেরে ওঠার পর রোগটা নিপা ভাইরাস থেকেই হয়েছিল কিনা জানতে আইজিজি ও আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করে দেখা হয়৷

    চিকিৎসা বলতে মূলত সাপোর্টিভ কেয়ার অর্থাৎ রোগীর কষ্টের উপশম করার চেষ্টা করা হয়৷ জটিল অবস্থায় ইনটেনসিভ থেরাপি ইউনিটে ভর্তি করে চিকিৎসা করতে হয়৷ কারণ নিপা ভাইরাসের এখন পর্যন্ত কার্যকরী প্রতিষেধক তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা।

    নিপা ভাইরাস প্রতিরোধে করণীয়

    খেজুরের কাচা রস পান করা উচিত নয়। এছাড়া গাছ থেকে যে-কোন ধরনের আংশিক ফল ভক্ষণ করা ঠিক না। ফলমূল খাওয়ার আগে পরিষ্কার পানি দিয়ে ধৌত করতে হবে। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধৌত করা উচিত।