Category: আন্তর্জাতিক

  • গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনির মৃত্যু

    গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনির মৃত্যু

    নিউজ ডেস্ক:   গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৪শ’ জন।

    বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

    নিহতদের মধ্যে ৩৩ জনই প্রাণ হারান ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায়। মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় মৃৃত্যু হয় তাদের।

    এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে শুরু হয় নতুন করে বোমাবর্ষণ। উত্তর ও মধ্য গাজায় আইডিএফের তাণ্ডবে অন্তত ১৩ জন নিহত হন। উত্তরে আল শিফা হাসপাতাল ও স্কুল লক্ষ্য করে ফেলা হয় বোমা। আর দক্ষিণ গাজায় শরণার্থীদের তাঁবুতে বিমান হামলায় কমপক্ষে ৫ ফিলিস্তিনির প্রাণ গেছে।

    ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এখন অব্দি সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই এই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গত প্রায় ২০ মাসে ইসরায়েলি আগ্রাসনে ৫৬ হাজারেরও বেশি প্রাণহানি ছাড়িয়েছে।

  • ইরানের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে: ট্রাম্প

    ইরানের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে: ট্রাম্প

    আন্তর্জাতিক  ডেস্ক:      মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে। খবর আলজাজিরা‘র।

    নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আগামী সপ্তাহে কথা বলব। একটি চুক্তিও হতে পারে।’

    তবে আলোচনায় তার খুব একটা আগ্রহ নেই বলেও জানান তিনি। ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে।

    তিনি আরও বলেন, ‘তারা লড়েছে, কিন্তু যুদ্ধ শেষ।’

    উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধে ইরান ও ইসরায়েল বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়ে। পরে ট্রাম্প যুদ্ধবিরতি হয়েছে বলে জানান।

    বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই ইরানের সঙ্গ যুক্তরাষ্ট্র আলোচনায় বসে, তাহলে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।

  • যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা

    যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা

    আন্তর্জাতিক ডেস্ক:   যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্তত ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় শক্তিবৃদ্ধি’ হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর।

    দ্য হেগে বুধবার অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে স্টারমার নিজেই এই যুদ্ধবিমান কেনার ঘোষণা দেবেন। সেখানেই ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর একটি বড় পরিকল্পনা অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা কেবল সাবমেরিন নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ।

    স্টারমার এক বিবৃতিতে বলেন, চরম অনিশ্চয়তার এই যুগে আমরা আর শান্তিকে নিশ্চিত বলে ধরে নিতে পারি না। এ কারণেই আমার সরকার আমাদের জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ করছে।

    তিনি আরও বলেন, দুই ধরনের অস্ত্র বহনে সক্ষম এই এফ-৩৫ যুদ্ধবিমানগুলো আমাদের বিশ্বসেরা রয়াল এয়ার ফোর্সের এক নতুন যুগ সূচিত করবে এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের হুমকির মুখে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।

    ন্যাটোর মহাসচিব মার্ক রুট এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি যুক্তরাজ্যের এই ঘোষণাকে ‘ন্যাটোর প্রতি আরো একটি বলিষ্ঠ ব্রিটিশ অবদান’ হিসেবে দেখছেন।

    এফ-৩৫এ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কম্পানি লকহিড মার্টিন নির্মিত এবং এটি যুক্তরাজ্যের এয়ার ফোর্সে ব্যবহৃত এফ-৩৫বি মডেলের মতো হলেও পারমাণবিক বোমা বহন করার পাশাপাশি প্রচলিত অস্ত্রও বহন করতে পারে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ ন্যাটোর সাতটি সদস্য রাষ্ট্র ইতিমধ্যেই ইউরোপে এমন যুদ্ধবিমান মোতায়েন করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বিপজ্জনক বি৬১ পারমাণবিক বোমা বহনে সক্ষম। যুক্তরাজ্যও একই ধরনের বোমা বহন করবে বলে জানিয়েছে এএফপি।

  • ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত ৫ শতাংশ হ্রাস

    ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত ৫ শতাংশ হ্রাস

    আন্তর্জাতিক ডেস্ক:    ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি কার্যকরের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত ৫ শতাংশ হ্রাস পেয়েছে।  মঙ্গলবার (২০ জুন) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারলপ্রতি কমে দাঁড়িয়েছে ৬৮ ডলারে।

    ইরান-ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার শঙ্কায় নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় তেলের দাম। যা যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে নামতে শুরু করেছে স্থিতিশীল পর্যায়ে। এতে সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কমে এসেছে।

    বিশ্লেষকরা বলছেন, চলমান অস্থিতিশীলতা পুরোপুরি থামলে জ্বালানি তেলের দাম আরও স্বাভাবিক হবে।

  • ট্রাম্প ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই ইসরায়েলের বাজলো সাইরেন

    ট্রাম্প ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই ইসরায়েলের বাজলো সাইরেন

    আন্তর্জাতিক ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে—যার ফলে ইসরায়েলের উত্তর এবং কিছু দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। খবর টাইমস অব ইসরায়েল’র।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলার আগেই দেশটির বেশিরভাগ অঞ্চলে পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল, কারণ আগেভাগেই ইরানি হামলার বিষয়টি জানা যায়।

    এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন একদিনের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল ইরান-ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির। তবে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

    তবে আইডিএফ এর পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতি বা প্রতিক্রিয়ার বিস্তারিত কিছু জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

  • নেতানিয়াহুর মন্ত্রীদের সঙ্গে বৈঠক

    নেতানিয়াহুর মন্ত্রীদের সঙ্গে বৈঠক

    আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    বৈঠকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, শাস পার্টির চেয়ারম্যান আরিয়েহ ডেরি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ উপস্থিত রয়েছেন।

    এর আগে, নেতানিয়াহু তাঁর বিস্তৃত নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেছেন।