Category: আন্তর্জাতিক

  • ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

    ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

     আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম।

    সোমবার (২৩ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

    প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েল ও সবশেষ যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলার পর গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। সেইসাথে চলমান সংকটে উদ্বেগ বেড়েছে ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে।

    আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৯৩ ডলার, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৯২ ডলার বেশি।

    অপরদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৭৩ ডলার, যা ১ দশমিক ৮৯ ডলার বেশি।

    এদিকে ইরান-মার্কিন উত্তেজনার পর অস্থিতিশীল হরমুজ প্রণালির পথ এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকারগুলো। এরইমাঝে প্রণালির নৌরুট থেকে ফেরত পাঠানো হয়েছে দুটি তেলবাহী জাহাজকে।

  • পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে এখনই কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রোববার (২২ জুন) ‘কূটনীতির সুযোগ এখনও আছে কি না’— এমন প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে।

    এ সময়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

    এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

    পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

    এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকেই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।

  • পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    পুতিনের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক:   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আজ মস্কো যাবেন। তবে বৈঠকটি আগামীকাল সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হবে।

    ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া ইরানের পরম বন্ধু। এর বাইরেও আমরা একটি কৌশলগত অংশীদারত্বের মধ্যে আছি। আমরা সবসময় একে অপরের সমস্যা ও পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলচনা করি, একে অপরের পরামর্শ গ্রহণ করি এবং আমাদের অবস্থানের সমন্বয় সাধন করি। এ সময়, রাশিয়া জেসিপিওএ-তে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন তিনি।

    সেইসাথে, আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’র পর একে অপরের সাথে সমন্বয় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে একযোগে কাজ চালিয়ে যাবেন বলেও নিশ্চয়তা দেন তিনি।

    এর আগে, গত রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেইসাথে তিনি সতর্ক করেন, এই হামলার ‘চিরস্থায়ী পরিণতি’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

    পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাঘচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে।

    এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান।

  • ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের’ জন্য দায়ী করার ভুল করে মার্কিন ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া তৎক্ষণাৎ সংশোধন করে ‘ইরান’-এর নাম বলেন

    ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের’ জন্য দায়ী করার ভুল করে মার্কিন ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া তৎক্ষণাৎ সংশোধন করে ‘ইরান’-এর নাম বলেন

    আন্তর্জাতিক ডেস্ক:  জাতিসংঘের এক সভায় ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের’ জন্য দায়ী করার ভুল করে মার্কিন ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া তৎক্ষণাৎ সংশোধন করে ‘ইরান’-এর নাম বলেন। তিনি শিয়া নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নাম উচ্চারন করেন কিন্তু পরে থেমে গিয়ে বাক্যটি আবার পড়েন। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ভুলে ইসরায়েলের নাম উচ্চারন করে এরপর তিনি সংশোধন করে বলেন, ‘ইরান সরকারও এই অঞ্চলে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।’

    তিনি বলেন, গত সপ্তাহে জি-৭ নেতাদের বক্তব্যের প্রতিধ্বনি করে যে ইরানই হলো ‘মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস।’

    ‘যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের এই হামলায় জড়িত ছিল না, তবু এতে কোনো সন্দেহ নেই যে আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের পরমাণু উচ্চাভিলাষের বিরুদ্ধে তাদের পদক্ষেপকে সমর্থন করি,’ তিনি যোগ করেন।

    তিনি দাবি করেন যে ইরানের কাছে এখনই পরমাণু অস্ত্র তৈরির সকল উপাদান আছে, যা ‘অগ্রহণযোগ্য’।

    এই পরিষদের উচিত তাদের পথ পরিবর্তনের আহ্বান জানানো। তিনি বলেন, ইরান সরকারকে ‘তার পরমাণু উচ্চাভিলাষ ত্যাগ করতে হবে যাতে আর ধ্বংসযজ্ঞ না ঘটে।’

    উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা এবং কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার জবাবে ইরান প্রতিশোধমূলক আক্রমণ করেছে।

  • টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতার সম্পত্তি তার ৬ জৈবিক সন্তান ও শুক্রাণু থেকে জন্ম নেয়া শতাধিক শিশুদের মধ্যে ভাগ করে দেয়া হবে

    টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতার সম্পত্তি তার ৬ জৈবিক সন্তান ও শুক্রাণু থেকে জন্ম নেয়া শতাধিক শিশুদের মধ্যে ভাগ করে দেয়া হবে

    আন্তর্জাতিক ডেস্ক:  টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ জানিয়েছেন, আনুমানিক ১৩.৯ বিলিয়ন ডলার (১০.৩ বিলিয়ন পাউন্ড) সম্পত্তি তার ৬ জৈবিক সন্তান এবং দাতারূপে যে শুক্রাণু দিয়েছেন তা থেকে জন্ম নেয়া শতাধিক শিশুদের মধ্যে ভাগ করে দেবেন। শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    ফরাসি রাজনৈতিক ম্যাগাজিন ল্য পয়েন্ট-কে দুরোভ বলেন, ‘তারা সবাই আমার সন্তান এবং সবার সমান অধিকার থাকবে! আমি চাই না আমার মৃত্যুর পর তারা একে অপরের সঙ্গে লড়াই করুক।’

    দুরোভ দাবি করেন, তিনটি ভিন্ন সঙ্গীর সাথে তার ছয়টি সন্তানের দাপ্তরিক পিতা তিনি। কিন্তু ‘যে ক্লিনিকে আমি ১৫ বছর আগে একজন বন্ধুর সাহায্য করতে শুক্রাণু দান শুরু করেছিলাম, তারা আমাকে জানিয়েছে যে ১২টি দেশে এইভাবে ১০০টিরও বেশি শিশুর জন্ম হয়েছে।’

    নির্বাসিত এই রুশ প্রযুক্তি উদ্যোক্তা আরও বলেন, তার সন্তানরা ৩০ বছর পর্যন্ত তাদের উত্তরাধিকার পাওয়ার সুযোগ পাবে না। তিনি বলেন, ‘আমি চাই তারা সাধারণ মানুষের মতো বাঁচুক, নিজেরা নিজেদের গড়ে তুলুক, আত্মবিশ্বাসী হোক, সৃজনশীল হোক—ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভরশীল না হয়।’

    ৪০ বছর বয়সী দুরোভ বলেন, তিনি এখনই একটি উইল লিখে রেখেছেন। প্রাইভেসি ও এনক্রিপ্টেড মেসেজিংয়ের জন্য পরিচিত তার অ্যাপ টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটিরও বেশি।

    ফ্রান্সে তার বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ নিয়েও তিনি কথা বলেন, যেখানে গত বছর অপরাধ কমাতে অ্যাপটি যথাযথভাবে নিয়ন্ত্রণ না করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

    মাদক পাচার, শিশু যৌন নির্যাতন কন্টেন্ট ও জালিয়াতি সংক্রান্ত বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা না করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। টেলিগ্রাম আগেও বলেছে যে তাদের কন্টেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা অপর্যাপ্ত নয়।

    ল্য পয়েন্ট-কে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলোকে একেবারেই হাস্যকর বলে উল্লেখ করেন। তিনি যোগ করেন, ‘শুধু এই কারণে যে অপরাধীরা আমাদের মেসেজিং পরিষেবা ব্যবহার করে, তা আমাদের অপরাধী করে তোলে না।’

    রাশিয়ায় জন্ম নেয়া দুরোভ এখন দুবাইতে থাকেন, যেখানে টেলিগ্রামের সদর দফতর অবস্থিত। তার ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাত—দ্বৈত নাগরিকত্ব রয়েছে।

    তিনি ২০১৩ সালে টেলিগ্রাম চালু করেন এবং অ্যাপটি রাশিয়ায় এখনও জনপ্রিয়। টেলিগ্রামে ২০০,০০০ সদস্য পর্যন্ত গ্রুপ তৈরি করা যায়, যা সমালোচকদের মতে ভুল তথ্য ছড়ানো, ষড়যন্ত্র তত্ত্ব, নব্য-নাৎসি, শিশু যৌন নির্যাতন বা সন্ত্রাস-সম্পর্কিত কন্টেন্ট শেয়ার করা সহজ করে।

    যুক্তরাজ্যে, গত গ্রীষ্মে ইংরেজ শহরগুলোর সহিংস বিশৃঙ্খলা সংগঠনে ভূমিকা রাখা ডানপন্থী চ্যানেল হোস্ট করার জন্য অ্যাপটিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

    টেলিগ্রাম কিছু গ্রুপ সরিয়ে ফেললেও, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চরমপন্থী ও অবৈধ কন্টেন্ট নিয়ন্ত্রণে অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানি বা মেসেজিং অ্যাপের তুলনায় টেলিগ্রামের ব্যবস্থা অনেক দুর্বল।

  • পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানান

    পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানান

    আন্তর্জাতিক ডেস্ক:   হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি অসীম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে ‘সম্মানিত’।

    গতমাসে ভারতের পেহেলগামে জঙ্গী হামলার পর উত্তেজনা দেখা দেয়ার পর যুদ্ধ বিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। এই যুদ্ধবিরতি কার্যকরে পাক সেনাপ্রধানের অসামান্য ভূমিকার জন্য এসময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান।

    বৈঠকের পর হোয়াট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, আসিম মুনির ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছিলেন, কারণ তিনি (ট্রাম্প) ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন—এ কারণেই প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

    এর আগে মুনীরের সঙ্গে কেন সাক্ষাৎ চেয়েছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, আমি যুদ্ধ থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদিও একজন দারুণ মানুষ। গতরাতে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি।

    তিনি বলেন, কিন্তু আমি পাকিস্তান-ভারতের যুদ্ধ থামিয়েছি। ভারত-পাক যুদ্ধবিরতিতে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ভূমিকা নিয়েছেন। আর পাকিস্তানের হয়ে সেই কাজটা করেছেন আসিম মুনির। উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। আমি এটাকে থামিয়েছি।