Category: আন্তর্জাতিক

  • দুই কর্মীর বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়েছিল ২৯ মিলিয়ন ডলার, যার নাম কেউ-ই শোনেনি: ট্রাম্প

    দুই কর্মীর বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়েছিল ২৯ মিলিয়ন ডলার, যার নাম কেউ-ই শোনেনি: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের নেয়া একটি প্রকল্প থেকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যেটির নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র দুইজন কর্মী।

    গতকাল শুক্রবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে তিনি এ কথা জানান। ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনেই ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে, যার নাম কেউ শোনেনি। কল্পনা করতে পারেন! একটি ছোট ফার্ম। এখান-ওখান থেকে ১০ হাজার ডলার করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার! ওই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র দু’জন। তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে এখন খুব খুশি।

    এ নিয়ে বিদ্রূপ করতেও ছাড়েননি ট্রাম্প। বলেছেন, তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে— মহাপ্রতারক হিসেবে!

    তার আগে ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২১ মিলিয়ন ডলার দেয়া হচ্ছিল। কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই ভোটার বেশি আসুক।

  • ভারতে উৎপাদিত মাদকে মৃত্যুর ঝুঁকি !

    ভারতে উৎপাদিত মাদকে মৃত্যুর ঝুঁকি !

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় একটি ওষুধ কোম্পানি লাইসেন্স ছাড়াই অত্যন্ত আসক্তিকর ওপিওয়েড তৈরি করছে। সেই সাথে ওপিওয়েড মাদক অবৈধভাবে রফতানি করছে পশ্চিম আফ্রিকায়। এমন অবস্থায় ঘানা, নাইজেরিয়া এবং কোট ডি’আইভোয়ারসহ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, মুম্বাইভিত্তিক অ্যাভিও ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ব্র্যান্ডের নামে নানান ধরণের মাদক তৈরি করে আসছে এবং বৈধ ওষুধের মতো দেখানো প্যাকেজে বাজারজাত করা হচ্ছে। কিন্তু ঔষধগুলোতে ট্যাপেনটাডল, শক্তিশালী ওপিওয়েড, এবং ক্যারিসোপ্রোডল নামক ক্ষতিকারক উপাদান রয়েছে। এগুলো মূলত পেশী শিথিলকারী; যা ভীষণ আসক্তিকর। তাই এটি ইউরোপে নিষিদ্ধ।

    ওষুধের এই সংমিশ্রণটি বিশ্বের কোথাও ব্যবহারের জন্য লাইসেন্সপ্রাপ্ত নয় এবং শ্বাসকষ্ট ও খিঁচুনির কারণ হতে পারে। অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মৃত্যুও হতে পারে। ঝুঁকি থাকা সত্ত্বেও, এই ওপিওয়েডগুলো পশ্চিম আফ্রিকার অনেক দেশে রাস্তার ওষুধ হিসাবে জনপ্রিয়। কারণ এগুলো সস্তা এবং ব্যাপকভাবে পাওয়া যায়। ঘানা, নাইজেরিয়ান এবং আইভোয়ারিয়ান শহরের রাস্তায় বিক্রির জন্য অ্যাভিও লোগোযুক্ত ব্র্যান্ডের ওষুধের প্যাকেট খুঁজে পাওয়া গেছে।

    এ বিষয়ে বিশদ তদন্ত করেছে বিবিসি’র আই ইনভেস্টিগেশন ইউনিট। তারা দেখতে পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে পাওয়া ওই ওপিওয়েড মাদকগুলোর উৎপাদন হচ্ছে ভারতে। যা তৈরি হচ্ছে মুম্বাই-ভিত্তিক ওষুধ কোম্পানি অ্যাভিওর কারখানায়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অনুসন্ধান চালিয়েছে বিবিসির ওই বিশেষ ইউনিট।

    তারা অ্যাভিওর অন্যতম পরিচালক বিনোদ শর্মার ভিডিও ধারণ করেছে। যেখানে বিনোদ স্বীকার করেছেন যে, ভয়াবহ ওই মাদক ওষুধের নামে বাজারজাত করছে তার কোম্পানি। এর ভয়াবহতা জানা সত্ত্বেও তিনি এই বিষয়টিকে শুধুমাত্র ব্যাবসায়িক উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন।

  • মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে ৮৫ জন বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে ৮৫ জন বাংলাদেশি আটক

    আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে  ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।  অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

    ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন মহিলা রয়েছেন, যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন। বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়।

    তদন্তে আরও জানা গেছে, কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। এ বিষয়ে আরও প্রয়োজনীয়  ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

  • ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত চারটি দেশের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের

    ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত চারটি দেশের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত চারটি দেশ— চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস এসোসিয়েশনের সমাবেশে এই হুমকি দেন তিনি।

    ট্রাম্প বলেন, ব্রিকস জোটের মাধ্যমে মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করেছিলো। এই জোটের উদ্যোগে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়া হয়, যা ডলারকে ধ্বংস করার একটা পাঁয়তারা ছিল।

    এসময় ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, মার্কিন মুদ্রাকে ধ্বংসের চেষ্টা করা হলে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর দেড়শ শতাংশ শুল্কারোপ করা হবে।

    উপরোক্ত পাঁচটি দেশ ছাড়াও ব্রিকসে অন্তর্ভুক্ত রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

    উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল। তবে গত কয়েক বছরে ইউরো ও ইয়েনের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্রিকস দেশগুলি নিজেদের মধ্যে নতুন মুদ্রা চালু করলে ডলারের মান কমে যেতে পারে। সেই কারণেই এত চিন্তিত ট্রাম্প।

  • মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

    মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

    আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে মুআর-ইয়ং পেং সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি।

    স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাতে জানায়, ২৬ বছর বয়সী ওই বাংলাদেশী রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সংঘর্ষের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    মুয়ার জেলার পুলিশ প্রধান রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। লড়ি চালকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

  • প্রায় একশত বছর পর মিসরের লুক্সরে আবিষ্কৃত হয়েছে একটি রাজ সমাধি

    প্রায় একশত বছর পর মিসরের লুক্সরে আবিষ্কৃত হয়েছে একটি রাজ সমাধি

    আন্তর্জাতিক ডেস্ক: প্রায় একশত বছর পর মিসরের লুক্সরে আবিষ্কৃত হয়েছে একটি রাজ সমাধি। ব্রিটেন ও মিসরের যৌথ উদ্যোগে আবিষ্কৃত সমাধিটি ফেরাউন দ্বিতীয় থুতমোসের বলে জানিয়েছে মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, রাজাদের উপত্যকার (দ্য ভ্যালি অব কিংস) পশ্চিমে মিসরের ১৮তম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি পাওয়া গেছে। ১৯২২ সালে রাজা তুতানখামুনের পর এই প্রথম কোনও রাজ সমাধি আবিষ্কৃত হলো।

    সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানি হাতশেপসুতের নাম খোদাই করা ছিলো। মূলত, এই কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।