Category: গণমাধ্যম

  • নেপালকে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ

    নেপালকে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ

    অনলাইন ডেস্ক:     চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে ক্যারিবীয়রা।

    এ ম্যাচ জিতে সুপার এইটে এক পা দিয়ে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, এবারের বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে রয়েছে নেপাল।

    মুম্বাইয়ে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-নেপাল ম্যাচ।

    স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পরের ম্যাচে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়ে সুপার এইটের পথ সহজ করে ফেলে ক্যারিবীয়রা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইটে এক পা দিয়ে রাখবে তারা।

    স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই ব্যাট-বল হাতে সফল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। স্কটিশদের বিপক্ষে ১৮২ রান ও ইংল্যান্ডের বিপক্ষে ১৯৬ রান তুলে ক্যারিবীয়রা। প্রথম ম্যাচে ৩৬ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শিমরোন হেটমায়ার। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ৪২ বলে অনবদ্য ৭৬ রান করেন শেরফানে রাদারফোর্ড।

    ব্যাটারদের সাথে তাল মিলিয়ে পারফরমেন্স করেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও। স্কটল্যান্ডকে ১৪৭ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন পেসার রোমারিও শেফার্ড। ২০ রানে ৫ উইকেট নেন তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা। তিন স্পিনার গুদাকেশ মোতি ৩টি, রোস্টন চেজ ২টি ও আকিল হোসেন ১ উইকেট নেন।

    নেপালের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘প্রথম দুই ম্যাচে দল খুবই ভাল পারফরমেন্স করেছে। বিশেষভাবে ইংল্যান্ডের বিপক্ষে দলের সবাই অবদান রেখেছে। আশা করছি, নেপালের বিপক্ষে দল ভাল করবে এবং সুপার এইটের দ্বারপ্রান্তে পৌঁছে যাব আমরা।’

    ইংল্যান্ডের বিপক্ষে ৪ রানে হারের পর ইতালির কাছে ১০ উইকেটে হার বরণ করে নেয় নেপাল। ইংলিশদের বিপক্ষে জয়ের ভাল সুযোগ ছিল নেপালের। ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে শেষ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ১০ রান প্রয়োজন ছিল নেপালের। কিন্তু শেষ ওভার থেকে ৫ রানের বেশি নিতে পারেনি তারা।

    ইতালির বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয় নেপাল। ঐ ম্যাচের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। দলের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘প্রথম দুই ম্যাচে আমরা জয়ের দেখা পায়নি। এ ম্যাচে আমাদের মূল লক্ষ্য- জয়। অতীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দু’বার জিতেছি। ঐ রেকর্ড আমাদের উজ্জীবিত করছে।’

    এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩ ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ২০২৫ সালে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নেপাল।

    ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শামার জোসেফ, জেইডেন সিলেস, ম্যাথু ফোর্ড।

    নেপাল দল : রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিছানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।

  • উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

    উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

    অনলাইন ডেস্ক:     উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে।
    সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় সেখানে ভোট হয়নি।

    ইসি সূত্র জানায়, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় রয়েছে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য, ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ আনসার ও ভিডিপি সদস্য, ৩৭ হাজার ৪৫৩ বিজিবি সদস্য, ৯ হাজার ৩৪৯ র‌্যাব সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

    প্রথমবারের মতো নির্বাচনে ইউএভি (ড্রোন) ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

    দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—দলীয় ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

    মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

  • দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

    দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

    অনলাইন ডেস্ক:     ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

    আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

    তিনি বলেন সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯ টি আসনের সবকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো একটা কেন্দ্রেও বিলম্বের কারণ ঘটেনি।

    ধানমন্ডির একটি কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে নিজে ভোট দিয়েছেন উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘দুপুর ১২ টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ টা কেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯ টা কেন্দ্রের খবর পেয়েছি সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

    তিনি জানান, এবার তথ্য সংগ্রহের পদ্ধতি একটু চেঞ্জ করা হয়েছে। সে কারণে আমাদের লিড টাইমটা একটু বেশি লাগছে। কারণ আমরা অতীতে দেখেছি যে আপনার প্রিজাইডিং অফিসারের থেকে এটা তথ্য সংগ্রহ করতে গেলে সমস্যা হতো। সেই কারণে এবার এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি।

    বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা জানা গেছে উল্লেখ করে সচিব বলেন, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি। সেগুলো এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

    তিনি জানান, মেহেরপুরে ভোট দিয়ে ফেরত যাওয়ার পথে একটা মারামারির ঘটনা ঘটেছে। দু’জন আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় চলে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

    স্বতঃস্ফূর্ততার জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি এখনো যারা ভোট দেননি তাদের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।

    গতকাল ভোররাতে ময়মনসিংহের একটি আসনের এক ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার ইন্তেকাল করেছেন জানিয়ে সচিব তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেখানে আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

  • উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তারেক রহমানের

    উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তারেক রহমানের

    অনলাইন ডেস্ক:    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।

    আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের উচিত নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেয়া এবং রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করা।

    ভোটারদের উদ্দেশে তিনি লিখেন, যাকে উপযুক্ত মনে করেন তাকেই ভোট দিন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্ব পালন করুন।

    তারেক রহমান আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের দায়িত্ব নেবেন এবং তাদের সেবায় নিয়োজিত থাকবেন- এ প্রত্যাশা সবার।

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং সে দায়িত্ব নিশ্চিত করার অঙ্গীকারও করেন।

    ফেইসবুক পোস্টে তিনি দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।’

  • ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর

    ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর

    অনলাইন ডেস্ক:    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটাই আমাদের প্রত্যাশা।

    আজ বৃহস্পতিবার রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, “ সুষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে যে ফলাফল আসবে, সেটি সবাই মেনে নেবে। ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, আমরা সেই ফল মেনে নেব। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

    দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে দেশে একটি নতুন দিনের সূচনা হোক এ কামনা। বিশেষ করে যেসব তরুণ-তরুণী আগে কখনো ভোট দেয়ার সুযোগ পায়নি, তাদের জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

    ভোট দেয়ার পর তিনি অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সারাদেশের খবর নেবেন বলে জানান। ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম হলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

    দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশ সবার, দেশ গড়তে হবে সম্মিলিতভাবে। মিডিয়াকে সমাজের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি দেশ গঠনের কাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

    সকল ভোটারকে শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। নারীুপুরুষ নির্বিশেষে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

    গণমাধ্যমের সংবাদ পরিবেশন প্রসঙ্গে তিনি বলেন, একই সংবাদ বিভিন্নভাবে উপস্থাপিত হয়। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অপরাধ নয় এমন বিষয়কে জোর করে অপরাধ হিসেবে উপস্থাপন করাও অন্যায়।

  • সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

    সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

    অনলাইন ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। তিনি বলেন, আমরা আশা করি পুরো ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

    এর আগে সকালে তিনি বাড্ডার এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তিনি সকলকে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।

    ভোট দেয়ার পর গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “আমি কোনও বাধা ছাড়াই আমার প্রথম ভোট দিয়েছি। আমি দেশবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।”

    তিনি বলেন, “গত রাতে সারা দেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিছু লোক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। আমরা সেই ঘটনাগুলিতে খুব বেশি মনোযোগ দিচ্ছি না কারণ আমরা কোনও বিশৃঙ্খলা চাই না। আমরা চাই মানুষ এসে ভোট দিক।”

    তিনি বলেন, “নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছ হয়, তাহলে জনগণ আমাদের জন্য যা সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নিতে প্রস্তুত। তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে।”