Category: প্রচ্ছদ

  • ল্যস্ফীতির হার ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : ড. আহসান এইচ মনসুর

    ল্যস্ফীতির হার ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : ড. আহসান এইচ মনসুর

    নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতির হার ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব। টাকা ছাপালে অনেক কর্মসূচি বাস্তবায়ন করা যাবে। কিন্তু তাতে মূল্যস্ফীতি কমবে না।

    বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে এ কথা বলেন তিনি।

    গভর্নর বলেন, সংবিধান নারীকে সমান অধিকার দিলেও বাস্তবে তা নেই। কাগুজে স্বাধীনতা দিয়ে এগিয়ে যাওয়া যাবে না। এজন্য অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এ সময় নারীদের ঋণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, নারীদের ভিন্ন ভাবে দেখলে হবে না। পিছিয়ে পড়া থেকে তাদের রক্ষা করার উপায় নিয়ে আমাদের ভাবতে হবে। প্রত্যেকেরই হাইস্কুল পর্যন্ত পড়ালেখা করা উচিত। এ সময় মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা শুরু হলো। যা চলবে আগামী রোববার (১১ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

  • গাজীপুর বিআরটিএ-তে দুদকের অভিযান: দুর্নীতির প্রমাণ মিলেছে

    গাজীপুর বিআরটিএ-তে দুদকের অভিযান: দুর্নীতির প্রমাণ মিলেছে

    নিজস্ব প্রতিনিধি : গাজীপুর বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক গোপন অভিযানে লাইসেন্স, যানবাহন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও ফিটনেস সনদ প্রদানে ঘুষ লেনদেনসহ নানা অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে।

    বুধবার (৭মে ) সকাল থেকে সাদা পোশাকে তদন্তের পর দুদক টিম লাইসেন্স আবেদন, মালিকানা পরিবর্তন এবং অর্থ আদায়ের ক্ষেত্রে অসঙ্গতির সত্যতা নিশ্চিত করেছে। একাধিক কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও উঠে আসে।

    অভিযানে উঠে আসা তথ্য অনুযায়ী, সহকারী পরিদর্শক সারোয়ার অফিস সহকারী পদে চাকরিতে যোগদান করে। বিআরটিএর আলোচিত কর্মকর্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয় মাসুদের শালিকার স্বামী হওয়ার সুবাদে সারোয়ার যেখানে যান, সেখানেই ক্ষমতার দাপট দেখিয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। সেই সাথে সহকারী মোটরযান পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে টাঙ্গাইল বিআরটিএ অফিসে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগে শাস্তি মূলক গাজীপুরে বদলি হয়ে আসে। সারোয়ার দালালদের মাধ্যমে বিভিন্ন খাত থেকে দূর্নীতি অনিয়মে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

    এছাড়া, স্থানীয় দালালদের মাধ্যমে বাড়তি অর্থ আদায়, নির্ধারিত ফি’র চেয়ে দ্বিগুণ অর্থ নেওয়া এবং কিছু কর্মচারীর বিরুদ্ধে সরকারি পদে থেকেও ব্যক্তিগত সম্পদ গঠনের অভিযোগ উঠে আসে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর জেলা কার্যালয়ের উপ সহকারী কর্মকর্তা সেলিম সাংবাদিকদের জানান, বিআরটিএ ঘুষ বাণিজ্য, দালালদের দৌরাত্মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন রেজিস্ট্রার রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। ছদ্মবেশে গ্রাহকদের সাথে কথা বলেছেন। অভিযান শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রেরণের প্রস্তুতি চলছে। অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে

  • মাহিদুলের-নুরুল সেঞ্চুরিতে সিরিজ বাংলাদেশ ‘এ’ দলের

    মাহিদুলের-নুরুল সেঞ্চুরিতে সিরিজ বাংলাদেশ ‘এ’ দলের

    খেলাধুলা ডেস্ক:  দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। সোহান-অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে কিউইদের ৩৪৫ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ২৫৭ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিকরা।

    ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চমৎকার পারফর্মেন্স উপহার দিয়ে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বের ভার পেয়েছিলেন নুরুল হাসান সোহান। ক্লাবের ফর্মটা যেন টেনে নিয়ে এসেছেন দেশের জার্সিতে। পেয়েছেন দুরন্ত সেঞ্চুরি। তিন অঙ্ক ছুঁয়েছেন আরেক উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও।

    সিলেটে টস হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১২ রানে ফেরেন ওপেনার পারভেজ ইমন। তবে ৭৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন নাঈম ও এনামুল হক বিজয়। ৩৯ রান করে বিজয় ও ব্যক্তিগত ৪০ রানে আউট হন নাঈম শেখ। এরপর ২২৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন মাহিদুল অঙ্কন ও নুরুল হাসান সোহান। দুজনই পান সেঞ্চুরির দেখা। সোহানের ব্যাট থেকে আসে ১১২ রান। আর ১০৫ রান করে আউট হন অঙ্কন। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।

    জবাবে কিউইদের উদ্বোধনী জুটি থেকে আসে ৫২ রান। কার্টিসকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙ্গেন মোসাদ্দেক। এরপর কার্টারকে নিয়ে গড়া ৪৭ রানের জুটির পথে কাঁটা হয়ে দাঁড়ান শামীম হোসেন পাটোয়ারি। এরপর ১৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকলে ৪১ বল বাকি থাকতেই ২৫৭ রানে গুটিয়ে যায় কিউইদের ইনিংস।

    বাংলাদেশের বোলারদের মধ্যে তিন উইকেট ঝুলিতে পোড়েন মোসাদ্দেক হোসেন। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারি।

    এর আগে, সিরিজের প্রথম ম্যাচেও ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ ‘এ’

  • ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল

    ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। হুতি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    মঙ্গলবার (৬ মে) রাজধানীর বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার সতর্কবার্তা দিয়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে হামলা চালায় তেল আবিব। বিমান হামলায় আগুন ধরে যায় স্থাপনাটিতে। রানওয়েতে পড়ে থাকতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ। বিমান বন্দরে হামলার সাথে সাথে সানার তিনটি জ্বালানি স্থাপনা ও তিনটি সেনাঘাঁটিতেও বিমান হামলা চালায় ইসরায়েল।

    গত রোববার (৪ মে) ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হুতিদের হামলার জবাবে ইয়েমেনে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

  • আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না : মুহাম্মদ ফাওজুল কবির খান

    আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না : মুহাম্মদ ফাওজুল কবির খান

    নিউজ ডেস্ক:  বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চলতি মাস থেকে আগস্ট পর্যন্ত ৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। তবে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না।

    বুধবার (৭ মে) বিকেলে সচিবালয়ে শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, রমজানে বিদ্যুৎ খাতের ১২শ মিলিয়ন ঘনফুট থেকে কমিয়ে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে দেয়া হবে। এছাড়া, চারটি এলএনজি থেকে আমদানি করা হচ্ছে। সব মিলিয়ে শিল্পে গ্যাসের বরাদ্দ ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়ানো হবে।

    তিনি আরও বলেন, একটা টাস্কফোর্স গঠনের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। সরকার গ্যাস অনুসন্ধানে মনোযোগ দিচ্ছে। চলতি বছর ৫০টি কূপ খনন করা হবে। আগামী বছর এর সংখ্যা হবে ১০০।

  • ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যে দেশে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্ত পুলিশদের সতর্ক থাকার নির্দেশ

    ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যে দেশে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্ত পুলিশদের সতর্ক থাকার নির্দেশ

    নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তানের উত্তেজনায় মধ্যে দেশে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এবং কোনও অপরাধী বা জঙ্গি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকার সকল পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

    বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    এদিকে, ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের লক্ষ্যে ‘অপারেশন সিন্ধুর’ নামে পরিচালিত ক্ষেপনাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

    অপরদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তার দেশ পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।