ঢাকা: চিকিৎসা শেষে টানা ৯৪ দিন পর লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ সময় তাকে অভ্যার্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করে। সেখানে তিনি নেতা-কর্মীদের বলেছেন, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’ খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারপারসন প্রধান সড়কে এলে অপেক্ষমাণ নেতাকর্মীরা উচ্চস্বরে ‘ম্যাডাম কেমন আছেন’ জানতে চান। নেতাকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান। পরে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন। এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে দলের মহাসচিব ও শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান। দুই ঘণ্টা যানজটের কবলে পড়ে রাত ৭টা ৫৪ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছান বেগম জিয়া।
Category: রাজনীতি
-

আমি ভালো আছি, দোয়া করবেন: খালেদা জিয়া
ঢাকা : বাসায় ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন তিনি ভালো আছেন, সুস্থ আছেন। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ রাত আটটা ২০ মিনিটে একথা জানিয়েছেন। তিনি জানান, খালেদা জিয়া আটটার পর বাসায় পৌঁছান। পরে তিনি তাঁর সুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দেয়া চান।
-

বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া
ঢাকা: দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ আড়াইমাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা শেষে আজ বুধবার বিকেলে দেশে ফিরছেন তিনি। এমন এক সময়ে তিনি দেশে ফিরছেন যখন কুমিল্লায় একটি এবং ঢাকায় দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সন্ধ্যা ৫ টা ২০মিনিটের সময় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তিনি জানান, এর আগে লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ( সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়েছে। বিকেল সোয়া ৫টায় তাঁর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছার কথা রয়েছে।
দেশে ফেরার সময় লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বিদায় জানান।
-

প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন, স্বেচ্ছায় ফিরে দায়িত্ব নেবেন: তথ্যমন্ত্রী
ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্বেচ্ছায় ছুটিতে গেছেন এবং স্বেচ্ছায় ফিরে এসে দায়িত্ব নেবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবিধানের এখতিয়ার অনুযায়ী সর্বোচ্চ আদালতের বিচারপতিরা ভূমিকা রাখছেন। প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটিতে গেছেন, স্বেচ্ছায় ফিরবেন এবং দায়িত্ব নেবেন। এখানে সরকারের কিছু করার নেই, সরকারের কোনো হস্তক্ষেপ নেই, সরকারের কোনো পরামর্শ নেই।
ভারতের একটি টেলিভিশন চ্যানেল প্রধান বিচারপতির ছুটি নিয়ে সংবাদ প্রচারের বিষয়ে তিনি বলেন, এটা নজরে এসেছে। ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিচ্ছে, এর মধ্যে কিছু উস্কানিমূলক বক্তব্য আছে। আমরা এগুলোর প্রতিকারের চেষ্টা করছি।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মন্ত্রী বলেন, কোনো নেতা-নেত্রী গ্রেফতারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কোনো দলের নেতা-নেত্রী যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, সরকার নয়, আদালত পয়োয়ানা জারি করেছে, সেই পরোয়ানা বাস্তবায়ন করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কি পদ্ধতিতে করবে সেটা তাদের ব্যাপার। -

‘দেশে ফিরলে খালেদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মধ্যে গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার বকশীবাজারের স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত। এ ছাড়াও একই দিন মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা অবমাননার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর আগে গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ খুন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
বর্তমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। তবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
-

নির্বাচন কমিশন কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল
ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সংলাপে অংশ নিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছেন। রোববার সকাল পৌনে ১১ টার দিকে তারা নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান। এরআগে সকাল সোয়া ১০ টার দিকে গুলশান থেকে রওয়ানা হন।
