Category: রাজনীতি

  • আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে না: কাদের

    আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে না: কাদের

    বিএনপির মতো বড় দলকে বাইরে রেখে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনের সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কোনও সম্পর্ক নেই।এই পরোয়ানা আদালত জারি করেছে, সরকার নয়।’

    শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুরে বৌদ্ধ ধর্মালম্বীদের ক‌ঠিন চিবর দান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের শক্তিশালী পক্ষ হয়ে আসার আহব্বান জানান সড়কমন্ত্রী।

    তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন ও অর্জন বহু। শেখ হা‌সিনা একটি পদ্মা সেতু ক‌রে যা ক‌রেছেন, বিএন‌পি তার গোটা শাসনাম‌লে তা করে দেখাতে পারেনি। আম‌রা দুর্বল প্র‌তিপক্ষ চাই না। শ‌ক্তিশালী প্রতিপক্ষ চাই। শ‌ক্তিশালী প্রতিপক্ষ‌কে পরা‌জিত কর‌বে আওয়ামী লীগ।’

    আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে-বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘বিএনপির মতো বড় দলকে মাঠের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেবে না আওয়ামী লীগ। গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রি ক‌রেছেন আদালত, সরকার নয়।’

    তিনি ব‌লেন,‘রো‌হিঙ্গা জন‌স্রোত সাম্প্রদা‌য়িক সংস্কৃ‌তি‌তে আঘাত হানতে পা‌রেনি।শেখ হা‌সিনা সরকারের যথাযথ অবস্থা‌নের কার‌ণে কোথাও কোনও অঘটন ঘ‌টেনি। ২৫ আগস্টের পর রোহিঙ্গা মুসলমানদের কান্না যখন বাংলাদেশের নদী-সাগরে মিলছে, তখন অনেকেই সংঘাতের আশঙ্কা করেছিলেন। কিন্তু শঙ্কা দূর হয়েছে সরকারের শক্ত অবস্থানের কারণেই।’

    বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে দৃঢ়প্রতিজ্ঞ। আপনারা মাথা উঁচু করে বেঁচে থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন। ভ‌বিষ্যতে কোনও অবস্থা‌তে যাতে রামু বৌদ্ধ ম‌ন্দি‌রের সেই বিপর্যয়কর প‌রি‌স্থি‌তি না ঘটে এ ব্যাপারে সরকার সজাগ ও সচেষ্ট।’সরকা‌রের বা‌কি মেয়া‌দে পার্বত্য শা‌ন্তিচু‌ক্তির শতকরা ৮০ ভাগ বাস্তবায়ন হ‌বে বলে জানান ওবায়দুল কাদের।

    পার্বত্য বৌদ্ধসংঘের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্যানেল মেয়র জামাল মোস্তাফা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মি কে এস মং, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • পদ্মা সেতু এখন দৃশ্যমান

    পদ্মা সেতু এখন দৃশ্যমান

    মুন্সীগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল, পদ্মা সেতুর আকাশে তখন কালো মেঘ জমে অনিশ্চতায় রুপ নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একক নেতৃত্বে মশাল হাতে নেন, পদ্মা সেতুর কাজকে এগিয়ে নিয়ে যান। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-৩ এলাকায় ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন- পিলারের উপর স্প্যান স্থাপনের মাধ্যমে নানা প্রতিকূলতা এখন কাটিয়ে উঠানো সম্ভব হয়েছে। ধাপে ধাপে বাকি স্প্যান গুলো বসতে শুরু করবে। নেত্রীর দেশে আসার অপেক্ষা না করে এক মিনিটের জন্য পদ্মা সেতুর কাজ বন্ধ করতে না করেন। নেত্রী দেশের আসার পর দৃশ্যমান পদ্মার আনুষ্ঠানিকতা শুরু হবে। দুই পাড়ের লোকজন, জনপ্রতিনিধি, নেতা কর্মী এবং কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকতা করা হবে। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৭.৫ শতাংশ। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে পদ্মা সেতু প্রকল্পের কাজ।

    এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, মেজর জেনারেল মাসুদ সাইদ, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সহ পদ্মা সেতুর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুপার স্ট্রাকচার পিলারের উপর স্থাপনের মাধ্যমে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো ঘুড়ে দেখেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বড় একটি সিবোটে করে স্প্যান বসানোর এলাকা ঘুড়ে দেখেন তিনি।

  • শেখ হাসিনার জন্মদিনে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

    শেখ হাসিনার জন্মদিনে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

    জাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

    বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অমর একুশে গিয়ে শেষ হয়।

    সবাইকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল বলেন, আজ শেখ হাসিনার জন্মদিনে তার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার নিতে হবে।
    আগামীতে তার হাত আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সব ধরণের ত্যাগ স্বীকার করার কথাও ব্যক্ত করেন তিনি।

    শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ছাত্রলীগের মহান অভিভাবকের জন্মদিনের শুভেচ্ছা ও দীর্ঘ আয়ু কামনা করে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালির সমাপ্তি ঘোষণা করেন।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, আবু সাদাত সায়েম, যুগ্ম সাধারণ সম্পদক সাদ্দাম হোসেন, ইশতিয়াক আহমেদ প্রমুখ।

    এছাড়া যুহর নামাজ বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

  • কাশ্মীরে বাড়িতে ঢুকে বিএসএফ জওয়ানকে হত্যা

    কাশ্মীরে বাড়িতে ঢুকে বিএসএফ জওয়ানকে হত্যা

    ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় এক বিএসএফ জওয়ানকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই ঘটনা ঘটে।জানা গেছে, কয়েক বছর আগে বিএসএফ-এ যোগ দিয়েছিলেন ২৩ বছরের জওয়ান মহম্মদ রমজান পারায়। তার পোস্টিং ছিল বারামুলা শহরে। গত ২০ দিন ধরে তিনি ছুটিতে ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দৃর্বৃত্তরা ওই জওয়ানকে মারধর করছিল। কিন্তু তার দুই ভাই জাভিদ ও শাহিদ, বাবা গুলাম ও চাচী হেব্বা বেগম বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রমজান পারায়ের মৃত্যু হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বান্দিপোরার পুলিশ সুপার জুলফিকার আজাদ জানিয়েছেন, প্রথমে ওই জওয়ানকে অপহরণ করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে পরিবারের থেকে বাধা পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। এরপর গুলি ছুড়তে ছুড়তেই তারা পালিয়ে যায়।

  • আত্রাইয়ে মন্ডপে মন্ডপে কুমারী পূজা

    আত্রাইয়ে মন্ডপে মন্ডপে কুমারী পূজা

    ধর্মীয় ভাবগাম্ভীয্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁর আত্রাইয়ের মন্ডপে মন্ডপে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমী ও কুমারী পূঁজা। সকাল থেকে পুজা মন্ডপ গুলোতে দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ ও আরতি দিয়ে শুরু হয় কুমারী পূঁজার নানান আয়োজন। আর এই উপলক্ষে পুজা মন্ডপে জড়ো হয় শতশত কুমারীরা। তারা তাদের মুনো বাসনা পূর্ন হবার জন্য দেবীর নিকট প্রার্থনা করেন। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজনা। অষ্টমী ও কুমারী পূজা কে কেন্দ্র করে সকাল থেকে মন্দির গুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

    আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজ্জা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসব কে ঘিরে আইন শৃঙ্খলার কথা জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশা-পাশি আনছার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সবার সহযোগিতা কামনা করেন। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

  • অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়

    অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়

    অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়। শাকিব খান-অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে গুলশানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু।

    বুধবার বিকেলে তিনি বলেন, আমি এখন গুলশানে যাচ্ছি। সেখানে আমার শাশুড়িকে সালাম করবো। তারপর জয়কে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাবো।

    সন্ধ্যায় জয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাকিব উপস্থিত থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, এটি সবার জন্য সারপ্রাইজ থাকুক।

    এদিকে ছেলের জন্য উপহার হিসেবে সোনার মুকুট বানিয়েছেন অপু। অন্যদিকে শাকিব দুপুরে তার ছেলেকে সোনার চেইন উপহার দিয়েছেন বলে জানা গেছে।