Category: রাজনীতি

  • জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

    জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

    ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছ। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।

    শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

    জুমার পরে এসব দলের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

    সমমনা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

  • সুষ্ঠু নির্বাচন করতে না পারলে দায় ড. ইউনূসেরই: জয়নুল আবেদিন ফারুক

    সুষ্ঠু নির্বাচন করতে না পারলে দায় ড. ইউনূসেরই: জয়নুল আবেদিন ফারুক

    জীবন নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, “শাহাবুদ্দিন আহমেদের সময়কার চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তার ব্যর্থতার দায় বর্তাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপরই।”

    বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নির্বাচনের তারিখ ঘোষণার প্রত্যাশা
    ফারুক বলেন, “নির্বাচনের রূপরেখা নিয়ে আমি আশাবাদী। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা হলে আরও বেশি আত্মবিশ্বাস আসবে।”

    তিনি বলেন, “যারা অতীতে বিতর্কিত ভূমিকা রেখেছেন, বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত পুলিশ কর্মকর্তারা—তাদের যেন লটারির মাধ্যমে বদলির তালিকায় রাখা না হয়।”

    স্বরাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক প্রস্তাব—এসপি ও ওসিদের বদলিতে লটারির পদ্ধতি চালুর—তীব্র সমালোচনা করে তিনি বলেন, “এটা হাস্যকর। যারা ভোট ডাকাতিতে যুক্ত ছিলেন, তারা যেন কোনোভাবেই ভবিষ্যতের নির্বাচনে দায়িত্বে না থাকেন।”

    গণতন্ত্র হত্যাকারীদের দায় তোলার আহ্বান
    ফারুক আরও বলেন, “যারা গুলি চালানোর নির্দেশ দিয়ে মানুষ হত্যা করেছে, তারা এখনো কি পুলিশের চাকরিতে বহাল? এ বিষয়টি খতিয়ে দেখা দরকার।”

    তিনি বলেন, “এই কর্মকর্তারাই আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে।”

    ব্যক্তিগত স্মৃতি ও কষ্টের ভাগ
    আবেগঘন স্মৃতিচারণায় ফারুক বলেন, “২০০৮ সালে আমি কারাগারে থাকাকালীন আমার মা মারা যান। কিন্তু প্যারোলে মুক্তি না পাওয়ায় আমি আমার মায়ের মুখ শেষবারের মতো দেখতে পারিনি। এটা আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়।”

    তিনি প্রয়াত রাজনীতিক শাহজাহান সিরাজের একটি উক্তি উদ্ধৃত করে বলেন, “রাজনীতিতে টিকে থাকতে হলে অনেক কিছু হারাতে হয় এবং সবকিছু ভুলে যেতে হয়।”

    রাজনীতি কার? জনগণের না ব্যক্তির?
    শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার পুরোনো এক মন্তব্য পুনরুল্লেখ করে ফারুক বলেন, “শেখ মুজিব যুদ্ধ দেখেননি, বুদ্ধিজীবী হত্যার কান্নাও দেখেননি। তার উচিত ছিল জ্ঞানী ও গুণীজনদের দিয়ে দেশ পরিচালনা করা।”

    তিনি আরও বলেন, “রাজনীতি কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটা জনগণের। বাংলাদেশের রাজনীতিতে সততার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেত্রী।”

    স্বৈরাচার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ
    সরকার প্রধান শেখ হাসিনার উদ্দেশে ফারুক বলেন, “আপনি যদি গণতন্ত্র ধ্বংস না করতেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস না করতেন, আর বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা না দিতেন—তাহলে আজ আপনাকে পালিয়ে যেতে হতো না।”

    সভাপতি ও প্রধান আলোচকের বক্তব্য
    সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ।
    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

  • কক্সবাজার ভ্রমণ: এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    কক্সবাজার ভ্রমণ: এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

    স্টাফ রিপোর্টার:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেয়া হয়।

    কারণ দর্শানো নোটিশ পাওয়া নেতারা হলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

    নোটিশে ৫ আগস্ট এই পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়,  এই সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি।

    তাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

  • নির্বাচন কমিশনে হিসাব জমা দিলো জাপা, বেড়েছে আয় ও ব্যয়

    নির্বাচন কমিশনে হিসাব জমা দিলো জাপা, বেড়েছে আয় ও ব্যয়

    অনলাইন ডেস্ক:    নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের অডিট রিপোর্ট জমা দেন।

    ২০২৪ সালে দলটির আয় ব্যায়ের হিসাবে দেখা গেছে, গত বছরে জাপার বার্ষিক আয় ২ কোটি ৬৪ লক্ষ ৩৮ হাজার ৯৩৮ টাকা। অন্যদিকে ব্যয় ১ কোটি ৭৯ লক্ষ ৮৮ হাজার ৪৪ টাকা। আয়ের খাতে কর্মীদের চাঁদা, প্রকাশনা ও ডোনেশন দেখানো হয়েছে। আর ব্যয় হয় প্রচার কার্যক্রম, অফিস কর্মচারীদের বেতন ইত্যাদি খাতে।

    এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া বলেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য জাপাকে ফ্যাসিস্ট এর দোসর বলা হচ্ছে এটি গ্রহণযোগ্য নয়। বিএনপিও বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাপাকে অবৈধ বলার দাবি উঠলে বিএনপিসহ বাকিদলগুলোকেও অবৈধ বলতে হবে।

    আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে জাপা অংশ নিবে বলেও জানান তিনি। বিগত তিন নির্বাচনে অংশগ্রহনের দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে ২০১৮ এর নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিসহ ৩১ টি দলকে নিষিদ্ধ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, আরপিও অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধিত হয়। সেখানের কোন শর্ত জাপা লঙ্ঘন করেনি। এছাড়া কমিশনকে এখন পর্যন্ত পুরোপুরি নিরপেক্ষ বা পক্ষপাতদূষ্ট বলার পক্ষে নয় জাপা, যেহেতু এখনও তারা নির্বাচন করেনি।

    উল্লেখ্য, ২০২৩ সালে জাপা আয় করে ২ কোটি ২২ লাখ দুই হাজার ৪০৫ টাকা। আর ব্যয় করে এক কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ২০২২ সালে তাদের আয় হয় ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। ব্যয় হয় ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি ছিল ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা। অর্থাৎ ২০২৪ সালে তাদের আয় ও ব্যয় দুটোই বেড়েছে।

  • সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর

    সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর

    অনলাইন ডেস্ক:      সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

    শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে নেতাকর্মীদের উপস্থিত দেখা গেছে।

    সরেজমিন ঘুরে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসছেন নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর শাহবাগ, কাকরাইল, মৎসভবন টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

    ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায়। কারো হাতে দাঁড়িপাল্লা প্রতীকও ছিল। আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পড়তে দেখা গেছে। গেঞ্জিতে লেখা রয়েছে, ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’, ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।

    জানা গেছে, সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে।

    আরও জানা গেছে, সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।

  • বিএনপির ১৬ বছরের আন্দোলনের ভিত্তি চব্বিশের জুলাই : রিজভী

    বিএনপির ১৬ বছরের আন্দোলনের ভিত্তি চব্বিশের জুলাই : রিজভী

    নিজস্ব প্রতিনিধি : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের ১৬ বছরের আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার মাধ্যমে। তাঁর মতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৬ বছরে যে গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চ তৈরি হয়েছে, তারই ভিত্তিতে জুলাইয়ের আন্দোলন সফলতা পেয়েছে।

    মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘জুলাই আন্দোলনে’ নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

    রিজভী বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এ অবস্থায় তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছেন।

    তিনি জানান, কুড়িগ্রামের ‘জুলাই আন্দোলনে’ নিহত ১০টি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।