Category: রাজনীতি

  • মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার

    মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার

    অনলাইন ডেস্ক:   রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

    বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

    শামসুল আলমকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে আজই তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

    উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।

  • লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে

    লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে

    নিউজ ডেস্ক:   লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার আসন্ন বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার (১২ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতারা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্রে হচ্ছে।

  • ড. ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: মির্জা ফখরুল

    ড. ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি হতে পারে ‘টার্নিং পয়েন্ট’: মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, “প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে। এ মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে, এটি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট তা কাটাতে পজেটিভ ভূমিকা রাখতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে এ বৈঠক একটি বড় ইভেন্ট। এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে।”

    মির্জা ফখরুল ইসলাম আরও যোগ করে বলেন, “এ বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। সম্ভাবনা অনেক। এখন সেটা নির্ভর করবে আমাদের নেতাদের (ড. ইউনূস-তারেক রহমান) ওপর, তারা কীভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথোরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করেছি।”

    বিএনপি মহাসচিব বলেন, “এটা (বৈঠক) আমরা বেশ কয়েকদিন আগে থেকেই যখন থেকে প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি আলোচনা হচ্ছিল যে, সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন একটা সাক্ষাৎ হতে পারে। এটার একটা সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। এখন এটি ম্যাচিউর হয়েছে।”

    “গতকাল (সোমবার) রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিটিংয়ে সভাপতিত্ব করেন। উনাকে (তারেক রহমান) ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। ১৩ তারিখ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বৈঠকের সময় দেওয়া হয়েছে”-যোগ করেন তিনি।

  • গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৪তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(৩১ মে) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন, রহনপুর পৌর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক, এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য-৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ ও বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, আলহাজ্ব আমিনুল ইসলাম।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহম্মদ মাসুম, বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলার বিএনপি নেতা দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, ভোলাহাট উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার,যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলু, প্রমুখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

  • সরকার ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজন করতে পারবে না: ড. খন্দকার মোশাররফ হোসেন

    সরকার ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজন করতে পারবে না: ড. খন্দকার মোশাররফ হোসেন

    নিউজ ডেস্ক:   রমজান মাস, ঈদ, পাবলিক পরীক্ষা এবং বর্ষার কারণে সরকার ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    রোববার (১ জুন) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবি পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিপক্ষে যুক্তি উপস্থাপন না করে বিদেশে গিয়ে প্রধান উপদেষ্টা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে। এ সময় নূন্যতম ঐকমত্যের বিষয়গুলো সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপিকে ধ্বংস করতে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং বর্তমানে হচ্ছে। ডিসেম্বরে নির্বাচনের ব্যাত্যয় ঘটলে জাতি আশাহত হবে। এজন্য পরবর্তী পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে।

  • ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনও কারণ দেখছে না বিএনপি

    ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনও কারণ দেখছে না বিএনপি

    নিউজ ডেস্ক:     ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনও কারণ দেখছে না বিএনপি। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীর কাকড়াইলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ।

    তিনি বলেন, নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে, আয়নাঘরে যারা ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে উদ্দ্যেশ্যেপ্রণোদিত এই অপপ্রচার, গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে।

    বিএনপির এই নেতা বলেন, আমরা যারা নির্বাচন চাই, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই নির্বাচন ও গণমানুষের কথা বলি তারাই বাংলাদেশের বিরুদ্ধে চলে গিয়েছি। কারণ তারা নির্বাচন ও গণতন্ত্রের শক্ত ভিত্তি চায় না। তারা চায় বাংলাদেশ বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদের দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। আমাদের সন্তানদেরও তারা এসব প্রচারণার অংশ বানিয়ে নিয়েছে। আমার ওপর যে অত্যাচার, নির্যাতন হয়েছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী আমার পরিবার।

    তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। নির্বাচনের কথা বললেও নারাজ হন প্রধান উপদেষ্টা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা হচ্ছে। সংস্কার কমিশনের আপনারা নিজেদেরমতো যে সংস্কারগুলো চান কেন তা জাতিকে মেনে নিতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি।

    আগামী ২ তারিখে প্রধান উপদেষ্টা বিএনপিকে ডেকেছেন। ডিসেম্বরের বাইরে নির্বাচনে যাওয়ার একটি কারণও নেই বলে উল্লেখ করেন তিনি।