Category: রাজনীতি

  • আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

    আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

    অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    সোমবার (১৮ আগস্ট) সকালে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

    এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।

    পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।

  • বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে সিইসি

    বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে সিইসি

    অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও বাস্তবায়নসূচি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল রোববার (১৭ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিএনপির নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকের আগে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোটের বাস্তবায়নসূচি এবং কমিশনের অগ্রগতির বিষয়গুলো তারা জানতে চাইবেন।

    ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেন। এর প্রেক্ষিতে সরকারপ্রধান ইতোমধ্যেই কমিশনকে লিখিতভাবে প্রয়োজনীয় চিঠি প্রেরণ করেছেন। সিইসি জানিয়েছেন, ভোটের সকল প্রস্তুতি শেষ করে নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে প্রায় দুই মাস আগে (ডিসেম্বরের প্রথমার্ধে) তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ভোটের সার্বিক রোডম্যাপ ও প্রস্তুতি শিগগিরই প্রকাশ করা হবে।

  • জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রক্রিয়া না থাকায় এনসিপির হতাশা

    জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রক্রিয়া না থাকায় এনসিপির হতাশা

    অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তুলে দিলেও তাতে বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া না থাকায় হতাশা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, সনদের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা অনুপস্থিত থাকায় এটি পূর্ণাঙ্গ হয়নি।

    রোববার (১৭ আগস্ট) সময় সংবাদকে দেওয়া প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ করা হয়নি, যা আমাদের জন্য হতাশাজনক। নোট অব ডিসেন্টে যেসব প্রস্তাবনা রাখা হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়েও কোনো ব্যাখ্যা নেই। এমনকি উচ্চকক্ষে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর প্রসঙ্গও আসেনি।”

    তিনি আরও বলেন, জুলাই সনদের সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এই প্রস্তাবনা ইতিবাচক। তাঁর মতে, “কোনো অপশক্তি যেন সনদ নিয়ে প্রশ্ন তুলতে না পারে, এজন্য এমন বিধান প্রয়োজন।” তবে সনদের ব্যাখ্যা আপিল বিভাগের কাছে ন্যস্ত রাখার দাবিও জানান তিনি।

    নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে জাবেদ রাসিন বলেন, “এনসিপি সবসময় উচ্চকক্ষে পিআর পদ্ধতির দাবি করে আসছে। কিন্তু নিম্নকক্ষে পিআর থাকলে জোট সরকার গঠনের ঝুঁকি তৈরি হবে, যা সরকারকে দুর্বল করবে। তাই নির্বাচনের আগেই উচ্চকক্ষে পিআর ইস্যুতে সমাধান দরকার।”

    এর আগে শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্যে গৃহীত ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনসিপির মতে, অঙ্গীকার থাকলেও বাস্তবায়ন-পরিকল্পনা না থাকায় সনদটি কার্যকর রূপ পাচ্ছে না।

  • রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ: শিবির সভাপতি

    রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ: শিবির সভাপতি

    অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শনিবার সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “রাজনৈতিক দলগুলো সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গত ১৫ বছরের দমন-পীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের কাঠামো ভেঙে নতুন পরিবর্তনের যাত্রা শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে এসেছে।”

    জাহিদুল ইসলাম আরও যোগ করে বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেম দাঁড় করানোর কথা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলন যারা সংগঠিত করেছিল, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।”

    ‘অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা আমাদের জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। দেশের সাধারণ মানুষ এখন চায়-বাংলাদেশ স্থায়ী পরিবর্তনের পথে এগিয়ে যাক। কিন্তু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো বাস্তবে সেই সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে’-উল্লেখ করেন শিবির সভাপতি।

    এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাবেক আমির রংপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ও জেলা মহানগর জামায়াত ও মহানগর ছাত্রশিবির সভাপতি নুরুল হুদাসহ শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

  • নির্বাচন নিয়ে শঙ্কার বক্তব্য দিলে—রুখে দিবে জনগণ: সালাহউদ্দিন

    নির্বাচন নিয়ে শঙ্কার বক্তব্য দিলে—রুখে দিবে জনগণ: সালাহউদ্দিন

    অনলাইন ডেস্ক:  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে বললেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, “তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়ত কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে-বিনিয়ে বলছেন, যাতে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ। যারা এর বিরুদ্ধে বক্তব্য দিবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।”

    ‘আমরা বিশ্বাস করি- গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো বাঁধাকে অতিক্রম করতে বাংলাদেশের মানুষ সংকল্পবদ্ধ। সব গণতান্ত্রিক শক্তি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব- আপনারা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন, সেই একই রকম ঐক্য নিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু করতে ঐক্যবদ্ধ থাকি’-উল্লেখ করেন তিনি।

    সালাউদ্দিন আহমন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর সংগ্রাম করে আপসহীন উপাধিতে ভূষিত হয়েছেন তিনি। স্বৈরাচারকে হটিয়েছেন দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। পরে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নির্দলীয় নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেছেন। তিনি আজো বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন।”

    তিনি বলেন, “দেশের সমসাময়িক রাজনীতির বিষয়ে সমস্ত দিকনির্দেশনা পাচ্ছি খালেদা জিয়ার কাছ থেকে। তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করতে হবে। তার নির্দেশনা মোতাবেক আমরা সরকার ও সমস্ত গণতান্ত্রিক শক্তির সাথে অনেকবার আলাপ-আলোচনা করেছি।”

    ‘আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু-নিরেপক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষয়মান, যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন। এই গণতন্ত্রের জন্য আমরা গত ১৫-১৬ বছর সংগ্রাম করেছি। এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে বলেও যোগ করেন বিএনপি’র এ নেতা।

    উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল।

  • যারা নির্বাচন বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

    যারা নির্বাচন বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

    অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    গুলশানের একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত রয়েছেন কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানকাণ্ডের যদি তদন্ত না হয়, উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন উঠবে। এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।

    প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার (১৩ আগস্ট) রাতে ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি।

    এ প্রসঙ্গে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, অপুর দেওয়া স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করা হয়েছে।অপুর স্ত্রীর বক্তব্যের পর ঘটনা নতুন দিকে মোড় নিতে শুরু করে।

    রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    শুক্রবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। আটক হওয়া প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ডে রয়েছেন।