Category: রাজনীতি

  • বিচারের দাবিতে জলঢাকায় বিএনপির বিক্ষোভ

    বিচারের দাবিতে জলঢাকায় বিএনপির বিক্ষোভ

    জলঢাকা প্রতিনিধি : ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মামলার সুষ্টু তদন্ত ও আসামীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীর জলঢাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১২-জানুয়ারী বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জানাগেছে,গত ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা নেতৃত্বে ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হয়।পরবর্তীতে একটি মামলা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার ভুট্টু,

    পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি,ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রোকনুজ্জামান সেলিম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই : আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

    সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই : আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

    বিশেষ প্রতিনিধি : শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

    এ সময় তিনি আরো বলেন,বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিছে। পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ১০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল্লাহ,,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,সদস্য সচিব উজ্জল, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের দোয়া মাহফিল

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের দোয়া মাহফিল

    রিফাত আরেফিন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বেগম জিয়াকে আটকে রেখে গণতন্ত্রকে মুক্তকরা সম্ভাব না। অন্যদিতে গণতন্ত্রকে মুক্ত করতে চাইবেন আর বেগম জিয়া রাজনীতির বাইরে থাকবেন এটা কখনোই সম্ভাব না। বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া মানে আন্দোলন বোঝে, সংগ্রাম বোঝে, বাংলাদেশের জনগন বেগম খালেদা জিয়া বলতে গণতন্ত্র বোঝে। তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি গণতন্ত্রের মাতা। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। শুক্রবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    অমিত আরও বলেন,শেখ হাসিনা ও তাদের দোসররা আইনের শাসনের দোহাই দিয়ে আটক রেখেছিলেন খালেদা জিয়াকে। তারা উপহাস করেছে। তাদের অপকর্মের দায়ে আজ জনগণ তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়ার বেচে থাকা নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা বাংলাদেশের জনগনের অভিষাপে ধংশ হয়ে যাবে। আল্লাহ সেই বিচার করেছেন। তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী নন কিন্তু তাকে সন্মান জানিয়ে কাতারের আমির বিশেষ বিমান পাঠিয়েছেন। এমনকি যুক্তরাষ্টের সরকার সর্বোচ্চ সন্মান দিয়েছেন বেগম জিয়াকে। তিনি খালেদা জিয়ার অসুস্থ্যতার কারণ হিসেবে শেখ হাসিনার সরকারকে দায়ী করেন।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

  • বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নড়াইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

    বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নড়াইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

    নড়াইল জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নড়াইল জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । ৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জোত্যি ও সাধারন সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত দাপ্তরিক প্যাডে ১৫১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ সাজ্জাদ আলম খান সজল।

    পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসাবে মোঃ উজ্জল খান, সিনিয়র সহ-সভাপতি সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি কাজী আশরাফুল আলম মুন্যা, সাধারন সম্পাদক মোঃ জাফর আলী খান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েল, সহ সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রহমান রহমান মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির মিন্টু, দপ্তর সম্পাদক অপূর্ব রাহা অপু, সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জিন্নাহ মোল্যা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হোসেন রাজ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বখতিয়ার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান সবুজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, সহ-আইন বিষয়ক সম্পাদক এম এ এল এল বি হামিমুর রহমান শামিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সোহানা পারভিন জনি, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ হিরা খাতুন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু, ক্রিয়া বিষয়ক সম্পাদক সৈয়দ তাসমিউল রহমান রিফাত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফকরুল আলম চৌধুর ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ বিপুল রায়, কৃষি বিষয়ক সম্পাদক স্বপন বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইনামুল খান। সহ নড়াইল জেলার পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

    ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

    সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে ১০ জানুয়ারী শুক্রবার সকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।

    সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের শিহাব হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাতক্ষীরা মেডিকেল কলেজ সার্জারি বিভাগের চিকিৎসা মোঃ মিজানুল হক, সার্জারি বিভাগের চিকিৎসা মুশফিকুর রহিম, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রায়হান, ইর্ন্টানি চিকিৎসক প্রীতম কুমার দাষ, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ রাসেল হোসেনসহ আরো অনেকে।

  • নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্য

    নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্য

    নোয়াখালী প্রতিদিন : কর্মি সমাবেশের মিছিলে স্লোগান দিতে নেতা ফারুক। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে যুবদলের কর্মি সমাবেশের মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত মো. ওমর ফারুক (৩৫) সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

    হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদল একটি কর্মি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যুবদল নেতা ফারুক স্থানীয় বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়ে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান শোক জানিয়েছেন। তিনি যুবদল নেতা ফারুকের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, বিষয়টি আমি শুনেছি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফন করা হবে।নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্য you can
    কর্মি স toমাবেশের মিছিলে স্লোগান দিতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা ফারুক। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে যুবদলের কর্মি সমাবেশের মিছিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত মো. ওমর ফারুক (৩৫) সোনাদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

    হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদল একটি কর্মি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে যুবদল নেতা ফারুক স্থানীয় বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়ে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    তার মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান শোক জানিয়েছেন। তিনি যুবদল নেতা ফারুকের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, বিষয়টি আমি শুনেছি। মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফন করা হবে।