Category: রাজনীতি

  • দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

    দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

    অনলাইন ডেস্ক: মা খালেদা জিয়াকে দেখা মাত্র জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান।

    যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে।

    এ সময় যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।

    তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে রয়েছেন। সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর তাঁর আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

    চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। লন্ডনে সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান তখন নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।

    এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে বিদায় জানান।

  • খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন

    খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন

    নিজস্ব প্রতিনিধি:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ বিমানে ওইদিন রাতে তিনি ঢাকা ছাড়তে পারেন।

    রোববার (৫ জানুয়ারি) রাতে এই তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে এদিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করেন। এ সময় দলের নীতি-নির্ধারকদের জনগণ ও গণতন্ত্রের পক্ষে একসাথে কাজ করার নির্দেশনা দেন বেগম জিয়া।

    ‘ফিরোজা’ থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে বেগম জিয়ার লন্ডন যাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে বলেন, আল্লাহতালার অশেষ রহমতে জনগণের সবচাইতে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্যে আগামী ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য উনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি। পরম করুণাময় আল্লাহতালার কাছে এই দোয়া করেছি, আল্লাহ তাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সংগ্রামকে সফল করতে পারেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।

    তিনি বলেন, আমরা দোয়া করছি, তার (খালেদা জিয়ার) যাত্রা যেন সফল হয় এবং তিনি সুচিকিৎসা নিয়ে আবার ফিরে আসতে পারেন।

    কবে নাগাদ বেগম জিয়া ফিরবেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা তো চিকিৎসকরা বলতে পারেন। আমরা তো বলতে পারি না। আমরা আশা করি, উনি চিকিৎসা শেষে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন।

    বিদেশে যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়া কোনো নির্দেশনা কিংবা বার্তা দিয়েছেন কিনা- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে, ‘একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।’

    তার সঙ্গে আরও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।

    উল্লেখ্য, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন। এই বিমানটি সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে।

    লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া প্রথমে লন্ডনে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন। লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে বিএনপি চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।

    যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালের মাল্টি ডিসিপ্ল্যানারি কেয়ার ইউনিটে খালেদা জিয়া লিভার প্রতিস্থাপনের চিকিৎসা নেবেন। ইতোমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার রিপোর্টসমূহ সেখানে পাঠানো হয়েছে।

    এই হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ২৬ অক্টোবর ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার ও পেটের ফ্লুইড জমা এবং রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস-টিপস সম্পন্ন করেছিলেন। তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে।

    খালেদা জিয়া ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সৌদির ভিসা পেয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তিনি পবিত্র ওমরাহ পালন করতে পারেন।

  • দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা

    দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা

    স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক মেয়র বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা।বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক সদর উপজেলা মোঃ সরোয়ার জামান, বান্দরবান জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেনঃ ইয়াছিন আরাফাত ১নং ওয়ার্ড সুয়ালক ইউনিয়ন, সদর উপজেলা, এখানে আরো অনেকেই উপস্থিত ছিলেন নাম জানা অজানা।

  • গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

    গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

    বিশেষ প্রতিনিধি : গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

    শুক্রবার (৩ জানুয়ারী )নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মীসভা ও জনসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি এ দাবি জানান।

    দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন,দলের সাইনবোর্ড ব্যবহার করে যদি কেউ অপকর্মে জড়িত হয় তাদের স্থান দলে নেই। তাদের প্রয়োজনে আইনের আওতায় আনা হবে। কোনো প্রকার অন্যায়-জুলুম করবেন না। এটা সব সময় মনে রাখবেন।

    তিনি বলেন,বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দল ও অঙ্গসংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না। দলে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন। তিনি ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা। বেলাব উপজেলার বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং বেলাব উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার,সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক বিল্লার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন টিটু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোস্তফা মিয়া,নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোবারক হোসেন, বেলাব উপজেলা ছাত্রদল নেতা পাপন হাসান সহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালী

    নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালী

    সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি।
    তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন জিয়াউর রহমান। দেশের উন্নয়ন ও জনকল্যাণই ছিল তার লক্ষ্য।

    শনিবার (৪ জানুযারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালী মৌচাক হয়ে সৌদি বাংলা মার্কেটের সামনে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে শহীদ জিয়াউর রহমানের আদর্শে আগামীদিনে সবাইকে রাজনীতি করতে হবে।

    নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলামের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা এনএইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহম্মেদ মুন্না, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা আনোয়ার হোসেন, ফতুল্লা থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ইঞ্জি. আবু সাঈদ, আনোয়ার হোসেন আনু, মোঃ খোরশেদ আলম, সাদিকুর রহমান নোপেল, সদস্য রুমা খাতুন, আল-আমিন ও আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • কর্মী বান্ধব নেতা জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা।

    কর্মী বান্ধব নেতা জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা।

    স্টাফ রিপোর্টার: বান্দরবান জেলা আলীকদম উপজেলার আবাসিক ২ নং ইউনিয়নের মেম্বার বিএনপি’ সভাপতি মোঃ নুরুল ইসলাম ভাইয়ের কবর জিয়ারত ও দোয়া মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সান্ত্বনা দেন। বান্দরবান জেলা সাবেক মেয়র বাফুফের জেলা সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপি’ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, আলীকদম উপজেলা সভাপতি জনাব মোঃ জুলফিকার আলী ভুট্টো, আরো উপস্থিত ছিলেন লামা, আলীকদম উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।