Category: রাজনীতি

  • এই সংবিধান দিয়ে হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে: ইসহাক খন্দকার

    এই সংবিধান দিয়ে হাসিনা দেশের মানুষকে হত্যা করেছে: ইসহাক খন্দকার

    ব্যুরো চীফ (নোয়াখালী) : সংবিধান থাকলে সরকার থাকলে সংবিধান নেই বলে মন্তব্য করেছেন,জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। তিনি বলেন, যখন দাবি উঠেছিল ফ্যাসিস্ট চুপ্পুকে তার পদ থেকে সরাতে হবে। তখন আমাদের বন্ধুরা আফসোস করে বলেছিলেন, সংবিধান লঙ্গন হবে। আমি জিজ্ঞাসা করি সংবিধান কি এখন আছে। সংবিধান থাকলে সরকার নেই, সরকার থাকলে সংবিধান নেই। তোমরা কিসের সংবিধানের কথা বলছ। এই সংবিধান দিয়ে হাসিনা এই দেশের মানুষকে হত্যা করেছে।

    শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলনে পিএল একাডেমি বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

    পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন,আমরা ভারতকে অনুরোধ করব তারা যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন চিন্তা ভাবনা না করে, তারা যেন চোখ তুলে না তাকায়। ভারতের চোখ খুলে ফেলব, তোমরা যদি আবার বাংলাদেশের ওপর আঘাত কর। বাংলাদেশের দিকে ভারতের বাকা দৃষ্টিতে তাকালে সে চোখ তুলে ফেলা হবে।

    ইসহাক অভিযোগ করে বলেন, ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সু-সম্পর্ক নেই। তাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান, চীন, মিয়ানমার এমনকি হিন্দু রাষ্ট্র নেপালের সঙ্গেও সুসম্পর্ক নেই। পার্শ্ববর্তী ছোট দেশ মালদ্বীপ থেকেও তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ থেকে লাথি খেয়ে চলে গেছে আর ফিরে আসার সুযোগ নেই।

    তিনি বলেন, কিছু দিন আগে চট করে হাসিনা নাকি বাংলাদেশে আসবে। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। দুই হাজার ছাত্র- জনতা হত্যা, ৩৫ হাজার গুলিবিদ্ধ আহতের বিচার হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখেই হবে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী- হেমলেট বাহিনী ছাত্রলীগকে অনেক অপকর্মের কারণে নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের অনেক অপরাধের জন্য আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ সব লীগকে নিষিদ্ধের দাবী উঠেছিল ১৮ কোটি মানুষের পক্ষ থেকে। কিন্তু আমাদের বন্ধুরা প্রশ্ন তুলেছে, কাদের সঙ্গে আলোচনা করে নিষিদ্ধ করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তোমরা কারা? কাদের সঙ্গে আলোচনা করবে? শহীদ পরিবারের মা- বাবাদের সাথে আলোচনা করেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল।

    সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মু.ইকবাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলেনে আরও বক্তব্য রাখেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমীর বেলায়েত হোসেন ও উপজেলা জামাতের সেক্রেটারী মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়েতের সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মহিন উদ্দিন, অফিস সম্পাদক গোলাম কবির ফয়সাল প্রমূখ।

  • ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ধারণা: কী বলছে বিএনপি?

    ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ধারণা: কী বলছে বিএনপি?

    অনলাইন ডেস্ক : আগামী সংসদ নির্বাচন কবে হতে পারে, এ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ধারণাকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

    মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এমন কথা বলেন।

    বিএনপি নেতাদের মতে, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যথার্থ বক্তব্য দিয়েছেন। তবে কোনও ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় মানুষ।

    স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যুগ যুগ ধরে সংস্কার চলতে পারে না। মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোনো স্বৈরাচার তৈরির জন্য নয়। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনও সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

    আজ মহান বিজয় দিবসে দেয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি ‘যদি’, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

  • সিলেটে মধ্যরাতে হামলার শিকার ‘আত্মগোপনে থাকা’ আওয়ামী লীগ নেতা মিসবাহ

    সিলেটে মধ্যরাতে হামলার শিকার ‘আত্মগোপনে থাকা’ আওয়ামী লীগ নেতা মিসবাহ

    স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে সিলেট নগরের সাগরদিঘিরপার এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে হামলার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, হাসপাতাল সূত্রে পুলিশ হামলার বিষয়টি জানতে পেরেছে। পুলিশ বিষয়টি জানার আগেই মিসবাহ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথায় ও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা তিনি মাঝেমধ্যে আত্মগোপনে থাকা বাসাটি থেকে বেরোতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিসবাহ উদ্দিন একটি সিএনজিচালিত অটোরিকশায় সিলেট নগরের সুবিদবাজার এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধে অপহরণ করে নিয়ে যায়। পরে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় নগরের সাগরদিঘিরপার এলাকা থেকে উদ্ধার করা হয়। ভোররাত চারটার দিকে তাঁকে নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মিসবাহ উদ্দিনের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে (মিসবাহ উদ্দিন) আঘাত করেছে।

    এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে তাঁকে হাসপাতাল থেকে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিসবাহ উদ্দিন এখন কোথায় ও কী অবস্থায় আছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এ ছাড়া কারা তাঁর ওপর হামলা করেছে, তা-ও জানা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য তাঁর স্ত্রী, ভাই, মেয়ে ও ভাগনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তাঁরা সাড়া দেননি। যোগাযোগ করলে সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন সাংবাদিকদের সূত্রে হামলার বিষয়ে খবর পেয়েছেন তিনি। লিখিতভাবেও কেউ অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনার আদ্যোপান্ত জানতে চেষ্টা করছে। মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া সিলেট জেলা জজ কোর্টে তিনি সরকারি কৌঁসুলির দায়িত্বও পালন করেন।

    আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে সিলেট নগরের সাগরদিঘিরপার এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।

    সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল সূত্রে পুলিশ হামলার বিষয়টি জানতে পেরেছে। পুলিশ বিষয়টি জানার আগেই মিসবাহ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথায় ও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে।

    আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা তিনি মাঝেমধ্যে আত্মগোপনে থাকা বাসাটি থেকে বেরোতেন।

    বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিসবাহ উদ্দিন একটি সিএনজিচালিত অটোরিকশায় সিলেট নগরের সুবিদবাজার এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধে অপহরণ করে নিয়ে যায়। পরে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় নগরের সাগরদিঘিরপার এলাকা থেকে উদ্ধার করা হয়। ভোররাত চারটার দিকে তাঁকে নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

    মিসবাহ উদ্দিনের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে (মিসবাহ উদ্দিন) আঘাত করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে তাঁকে হাসপাতাল থেকে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।

    হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিসবাহ উদ্দিন এখন কোথায় ও কী অবস্থায় আছেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এ ছাড়া কারা তাঁর ওপর হামলা করেছে, তা-ও জানা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য তাঁর স্ত্রী, ভাই, মেয়ে ও ভাগনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তাঁরা সাড়া দেননি।

    যোগাযোগ করলে সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন সাংবাদিকদের সূত্রে হামলার বিষয়ে খবর পেয়েছেন তিনি। লিখিতভাবেও কেউ অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনার আদ্যোপান্ত জানতে চেষ্টা করছে।

    মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া সিলেট জেলা জজ কোর্টে তিনি সরকারি কৌঁসুলির দায়িত্বও পালন করেন।

  • সংস্কারের জন্য ৩-৪ মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি

    সংস্কারের জন্য ৩-৪ মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি

    নিজস্ব প্রতিনিধি : সংস্কারের জন্য তিন বা চার মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি। দলের গঠিত সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন- নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। সোমবার (৯ ডিসেম্বর) বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

    এ সময় নেতারা বলেন- যাদের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া এবং অভিযুক্তদের আগামীতে কোন নির্বাচনী কাজে আর যুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ তাদের।

    এ সময় সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা ইসিতে অপর্ণসহ নির্বাচন সংক্রান্ত ১৭টি সুপারিশ তুলে ধরেন তারা। যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তাদেরকে একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কেন্দ্রে নিতে চায় বলেও জানান বিএনপি নেতারা।

  • দশ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

    দশ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

     নিজস্ব প্রতিনিধি : দশ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

    শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমানের সকালে ৮টা ২০ মিনিটের বিজি ২০১ নম্বর  ফ্লাইটে স্বস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। এর আগে, ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি।

    লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।

    বিএনপির অন্য একাধিক সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেজন্য প্রস্তুতিও নেয়া হচ্ছে দলের পক্ষ থেকে।

    জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। মহাসচিবের এই সফরের পরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া।

  • সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

    সংস্কার নিয়ে সরকার ও বিএনপির কোনো বিরোধ নেই: তারেক রহমান

    অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে, নাকি নির্বাচন — এমন প্রশ্ন তুলে কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কিন্তু বিএনপি মনে করে, সংস্কার চলমান প্রক্রিয়া।

    সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান অভিযোগ করেন, গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টাও চলছে। দেশের এই অবস্থায় গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে সতর্ক থাকতে হবে।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও স্বাধীনতা একসাথে যায় না। কেননা আওয়ামী লীগ গণতন্ত্রের হত্যাকারী। গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ।

    সাংবাদিকতায় বস্তুনিষ্টতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ভিন্নমত থাকতেই পারে। তবে সাংবাদিকতা দলাদলিতে পরিণত করলে কী পরিণতি হতে পারে তা দেড় দশকে মানুষ টের পেয়েছে।