Category: রাজনীতি

  • বিএনপির শীর্ষ নেতাদের প্রত্যাশা : চিকিৎসা শেষে বেগম জিয়া আবারও হাল ধরবেন দলের

    বিএনপির শীর্ষ নেতাদের প্রত্যাশা : চিকিৎসা শেষে বেগম জিয়া আবারও হাল ধরবেন দলের

    অনলাইন ডেস্ক : বিদেশে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া আবারও দলের হাল ধরবেন- এমন প্রত্যাশা বিএনপির শীর্ষ নেতাদের। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিএনপি চেয়ারপার্সনকে যুক্তরাজ্যে নিতে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও তারা জানিয়েছেন। জানা গেছে, কানাডা থেকে আসা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৮ নভেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বেগম জিয়া।

    ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার পর কারাগারে অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কারাগারে যাওয়ার ৯ মাস পর উচ্চ আদালতের নির্দেশে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ১ মাস ২ দিন পর আবারও কারাগারে নেয়া হয় বিএনপি চেয়ারপার্সনকে। ২ বছর ৩ মাসের কারাজীবনে বেগম খালেদা জিয়াকে কয়েক দফা বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

    ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি প্রথমবার বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করা হয়। পরের বছর ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের লিভারসিরোসিসে আক্রান্ত হওয়ার খবর মেলে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে ৭ বার অনুমতি চাওয়া হয়। প্রতিবারই আবেদন নাকচ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

    গত ৬ আগস্ট মুক্তির পর উন্মুক্ত হয় বেগম জিয়ার উন্নত চিকিৎসার পথ। জানা গেছে, ৮ নভেম্বর বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। কানাডা থেকে আসা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। তার সঙ্গী হবেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক ও পরিবারের সদস্যসহ ১৫ জনের একটি দল।

    জানা গেছে, যুক্তরাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে স্বাস্থ্য পরীক্ষা ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও পরিবারের সঙ্গে কিছুদিন থাকার পর, লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হবে বেগম খালেদা জিয়াকে। দলটির নেতাদের প্রত্যাশা চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আরও সাত বছর আগে খালেদা জিয়াকে চিকিৎসা করানো দরকার ছিল।

    কিন্তু আওয়ামী লীগ সরকার সে সুযোগ দেয়নি। যদি আগে চিকিৎসা করানো যেত তাহলে এতোদিন তিনি সুস্থভাবে জীবনযাপন করতে পারতেন। আমরা আশা করতেছি, এবার সুস্থ হয়ে দেশে ফিরে তিনি আবারও পুরোপুরিভাবে দলের হাল ধরবেন। আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

  • খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো প্রক্রিয়াধীন : স্বরাষ্ট্রমন্ত্রী

    খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো প্রক্রিয়াধীন : স্বরাষ্ট্রমন্ত্রী

    জীবন নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে একটা আবেদন এসেছিল। আমরা যথাযথ প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রনালয় যে অভিমত দিয়েছিল সে অনুযায়ী প্রক্রিয়া চলছে।’

    তিন দফায় ৬ মাস করে ১৮ মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আগে তাকে স্থায়ীভাবে মুক্ত করে দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে আইন মন্ত্রণালয় বলেছে, স্থায়ীভাবে মুক্ত করার এখতিয়ার আদালতের।

    আইনমন্ত্রী আনিসুল হক গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদনের বিষয়ে মতামত জানান। তাতে তিনি মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করেন। প্রধানমন্ত্রী অনুমোদন করার পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি হবে।

  • বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন আজ

    বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন আজ

    জীবন নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছোট বোন শেখ রেহানার জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ তিনি।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকা-ের সময় বড় বোন শেখ হাসিনার সঙ্গে বিদেশ থাকায় প্রাণে বেঁচে যান তিনি। পরে ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এতিম দুই বোন। শেখ রেহানা পরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস শুরু করেন। আর শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন।

    শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমপি। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি হিসাবে সম্পৃক্ত রয়েছেন। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।

    দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও সক্রিয় রাজনীতির সামনের সারিতে আসেননি শেখ রেহানা। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সক্রিয় রাজনীতিবিদদের অনুপ্রেরণা ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। জনহিতৈষী কাজে সব সময়ই ভূমিকা রেখে চলেছেন তিনি। শেখ রেহানা আওয়ামী লীগ মহলে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত।

    শেখ রেহানার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

  • জাপার এমপি মাসুদা রশিদ আর নেই

    জাপার এমপি মাসুদা রশিদ আর নেই

    জীবন নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরের দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি মারা যান।

    জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান মাসুদা রশিদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদা রশিদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সংকটাপন্ন অবস্থায় আজ ভোরে তিনি ইন্তেকাল করেন।

    প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

    শোকবার্তায় জিএম কাদের বলেন, অধ্যাপিকা মাসুদা রশিদ একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী, সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো; যা সহসা পূরণ হওয়ার নয়।

  • জিয়ার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্য দুঃখজনক: মির্জা ফখরুল

    জিয়ার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্য দুঃখজনক: মির্জা ফখরুল

    স্টাফ রিপোর্টার : চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো ও তার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

    ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদনে পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সকাল ১১ টায় দলের ৩০ জনের মতো নেতাকর্মীদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে আসেন মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে  সাংবাদিকদের বলেন, ‘কবরে শ্রদ্ধা জানাতে গেলেও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তিই তাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

    এ সময় তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর বাধা নিষেধের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক নেতাকর্মীই যোগ দিতে পারেননি।’ তবে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা নেতাকর্মীদের কোন বাধা দেয়া হয়নি।

  • আজ বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

    আজ বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

    জীবন নিউজ ডেস্ক : বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। গ্রহণযোগ্য নেতৃত্বের অভাবেই সঙ্কটে পড়েছে দলটি। এমন মূল্যায়ন বিএনপি প্রতিষ্ঠার কারিগরদের। যদিও তারা এখন সাবেক। আর, বর্তমান নেতাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ।

    ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হওয়ার পর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে সামরিক শাসন জারি করেক্ষমতায় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।

    রাজনৈতিক ভিত্তি পেতে প্রথমে জাগদল এবং পরে ১৯৭৮ সালের পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল।