Category: রাজনীতি

  • জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান ডা. জাফরুল্লাহর

    জিয়ার কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান ডা. জাফরুল্লাহর

    জীবন নিউজ ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর সরানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

    মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলে ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা‘ শীর্ষক আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিক‘র মোড়ক উন্মোচন করা হয়।

    জাফরুল্লাহ বলেন, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু শ্রদ্ধা করতে হবে। বঙ্গবন্ধুকে সম্মান করবেন। জিয়াউর রহমান সেখানে আছে থাকতে দেন। জাতীয় সংসদ ভবন এলাকার লুই আইকানের নকশা, এটা কুরআনের বাণী নয়। লুই আইকানের নকশায় মেট্রোরেল ছিল? এখন কি মেট্রোরেল তুলে নিয়ে যাবেন? তমিজ উদ্দিন সাহেবের কবর তুলে নিয়ে যাবেন? তমিজ উদ্দিন সাহেবের কোনো অবদান নাই? পাশে যে বাড়িঘর হচ্ছে তা কি লুই আইকানের নকশায় ছিল? অকারণে ধাপ্পাবাজি করবেন না।

    সংগঠনের সহসভাপতি মফিজুর রহমান লিলুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ, প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল।

    সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নূরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা বাছির জামাল, মুক্তিযোদ্ধের প্রজন্ম সভাপতি কালাম ফয়েজি, মিডিয়া জার্নালিস্ট ক্লাবের সভাপতি বাদল চৌধুরী, নার্গিস চৌধুরী প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা কবর নিয়েও রাজনীতির করার চেষ্টা করছি। পাগল হয়ে গেছি আমরা, উন্মাদ হয়ে গেছি। অর্বাচীনের মতো বক্তব্য দিচ্ছে ক্ষমতাসীনরা।

    বাংলাদেশে গণতন্ত্রের লজ্জাজনক অবস্থা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে কথা বলতে দিতে হবে। এই কথা বলবে সাংবাদিকরা। সাংবাদিকদের হাত-পা ছেড়ে দিতে হবে। আমরা একটা মুক্ত স্বাধীন দেশ চাই। আমরা গণতান্ত্রিক দেশ চাই।

    তারেক রহমানের উদ্দেশ্য বলেন, আপনি ওই দেশে থাকেন। জাইমাকে পাঠিয়ে দেন। খালেদা জিয়া এখনো জেলে আছেন। ওনার জামিন নাই। ফিরোজায় থাকার চেয়ে নাজিমুদ্দিন রোড়ের জেলে থাকা বেটার। তাকে দিয়েই বিএনপির ভবিষ্যৎ। রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ ৩১ আগস্ট, দিনটি খুবই গুরত্বপূর্ণ দিন। পৃথিবীতে একটা অঘটন ঘটে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী দেশ জনগণের কাছে পরাজয় হয়েছে। তারা লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে চলে গেছে। ঠিক ১৯৭৫ সালে যেভাবে ভিয়েতনাম থেকে পলিয়ে এসেছিলেন। আজ আফগানিস্তানের মুক্তিযোদ্ধা তালেবানদের কাছে তারা পরাজিত। তবে তালেবানদের অন্ধকূপে গেলে চলবে না। আধুনিক জগতে ফিরে আসতে হবে।

  • বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা-ভাংচুর

    বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা-ভাংচুর

    স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের হাজারও নেতাকর্মী। একইসঙ্গে খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

    বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন।

    এ সময় বক্তব্য রাখেন- দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।

    সমাবেশ পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ।

  • জিয়া মেধাবী ছাত্রদের অস্ত্র তুলে দিয়ে বিপথে নিয়ে গেছে : প্রধানমন্ত্রী

    জিয়া মেধাবী ছাত্রদের অস্ত্র তুলে দিয়ে বিপথে নিয়ে গেছে : প্রধানমন্ত্রী

    জীবন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের অস্ত্র, মাদক ও অর্থ তুলে দিয়ে বিপথে নিয়ে গেছে। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে হুমকি দিয়েছিল, তার ছাত্রদলই যথেষ্ট আওয়ামী লীগকে মোকবিলা করতে। তিনিও ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।

    ১৫ আগস্টের খুনিদের দোসররা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি এখনও ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারা আন্তর্জাতিক গোষ্ঠীর, যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাদের থেকে মদত পায়। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

    মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার করা হয়েছিল। কিন্তু সে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছে, এরকম কোনো নজির নাই। কেউ দেখাতেও পারবে না। কর্নেল রশিদ ও ফারুক বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে তারা স্বীকার করেছে, জিয়াউর রহমান এই খুনিদের সঙ্গে ছিল।

    প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের চলার পথ মসৃণ না, কন্টকাকীর্ণ। আমাদের পায়ে পায়ে শত্রু আছে। সে কথা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি প্রতিকূল হলেও সৎ পথে থাকলে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলে, সফলতা আসবেই। তবে সত্যের পথ সব সময় কঠিন থাকে। এই কঠিনকে সঙ্গে করে যারা এগিয়ে যেতে পারে, তারাই সাফল্য আনতে পারে।

    প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এরপর বঙ্গবন্ধু নামটা মুছে ফেলা হয়েছে। বিকৃত ইতিহাস প্রচার করা হতো। জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ ছিল। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ নিষিদ্ধ করা হয়। ভাবখানা এমন দেশ স্বাধীন হয়নি। আজকে আর বঙ্গবন্ধুর নাম মুছা যাবে না। স্বাধীনতার ইতিহাস মুছা যাবে না। বঙ্গবন্ধুর আত্মজীবনী, আমার দেখা নয়া চীন ও গোয়েন্দা ডায়েরী ৭ খ-ে প্রকাশ করেছি। সেখান থেকেই বাংলাদেশের ইতিহাস এবং সত্য বেরিয়ে আসে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদৌলতেই জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছিল। পাকিস্তান থাকলে সে কিন্তু মেজরই থেকে যেতো।

    মায়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আমার মা ছাত্রলীগ সংগঠনকে গড়ে তোলা, দিকনির্দেশনা দিতেন। আর্থিক সংকট দেখা দিলে নিজের হাতের গয়না বিক্রি করে টাকা জোগাড় করে দিয়েছেন। সব সময় আমাদের পরিবারের উপর গোয়েন্দা নজরদারি ছিল। আমার মা এত সুক্ষ্মভাবে কাজগুলো করতেন, গোয়েন্দারা টেরই পায়নি।

    ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

  • জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বে কখনও বিশ্বাস করেনি

    জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বে কখনও বিশ্বাস করেনি

    জীবন নিউজ ডেস্ক : জিয়াউর রহমান কখনও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর না থাকলেও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্মরণসভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

  • করোনা মোকাবেলায় মিথ্যাচার করছে সরকার: মির্জা ফখরুল

    করোনা মোকাবেলায় মিথ্যাচার করছে সরকার: মির্জা ফখরুল

    এম ইলিয়াস : করোনা মোকাবেলায় সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার দুপুরে, রাজধানীর দক্ষিণ গোড়ানে করোনা সেলের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, টিকা নিয়ে তেলেসমাতি করার কারণ চুরি করা। টিকা দেয়ার নাম করে রাজনীতি করছে সরকার। গণটিকার নাম করে গণসংক্রমন আরও বাড়ছে। একদিকে করোনা অন্যদিকে সরকার একযুগ ধরে নির্যাতনের স্ট্রিমরোলার চালাচ্ছে।

    মির্জা ফখরুল আরও বলেন, সরকার নেতা কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গুম করেছে। রাষ্ট্রের সব ক্ষেত্রে সরকার শুধু দলীয়করন করছে। বিভিন্ন আইন দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে। এখন রুখে দাঁড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

  • খালেদার ১১ মামলার হাজিরা ২০ অক্টোবর

    খালেদার ১১ মামলার হাজিরা ২০ অক্টোবর

    জীবন নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।

    মঙ্গলবার (২৪ আগস্ট) মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত ১০ আগস্ট এ ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় এদিন কোনো কার্যক্রম হয়নি। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন।