Category: রাজনীতি

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৪ আসনের এমপি আগা খান

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৪ আসনের এমপি আগা খান

    জীবন নিউজ ডেস্ক :ঢাকা-১৪ আসনের এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। ওই আসনে তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় শুক্রবার (২৫ জুন) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এই আসনে বিএনপি নির্বাচন বর্জন করেছিলো।

    আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

    এর আগে, বুধবার (২৩ জুন) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল গণমাধ্যমকে বলেন, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের আবু হানিফ ও বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করায় আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

  • এমপি হারুনের কাছে খালেদা জিয়ার চেয়ে পরীমনির গুরুত্ব বেশি : তথ্যমন্ত্রী

    এমপি হারুনের কাছে খালেদা জিয়ার চেয়ে পরীমনির গুরুত্ব বেশি : তথ্যমন্ত্রী

    জীবন নিউজ ডেস্ক :তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও মনে হচ্ছে চিত্রনায়িকা পরীমনির গুরুত্ব বেশি।

    সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    নায়িকা পরীমনি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা শহরের কোথায় কে গিয়ে মধ্যরাতে মদ্যপান করল, আর সেখানে ভাংচুর হলো; সেই পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটল- সেটা কি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না। কেউ হেনস্থা হওয়াও যেমন ঠিক নয়, তেমনি অহেতুক কাউকে হয়রানি করাও ঠিক নয়।’

    সংসদে পরীমনির বিষয়টি নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের আলোচনা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এক নেতাকে দেখলাম এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে সংসদে বক্তব্য দিচ্ছেন। আমার মনে হয়, তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।’

    সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা এসব অপচেষ্টা চালায়। আবার বাংলাদেশে কিছু মানুষ আছে, যারা মনে করেন তারা মহাজ্ঞানী। নিজেকে জাহির করতে অপরের ভুল ধরার জন্য তারা বসে থাকেন।’

    তিনি বলেন, ‘আবার কিছু প্রতিষ্ঠান আছে দেশের কোনো অগ্রগতি নিয়ে তাদের কোনো প্রশংসা দেখতে পাই না। শুধুমাত্র দেশের সমালোচনাতেই ব্যস্ত। এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই দরকার আছে। তারা কোনো জায়গায় কোন কিছুর ব্যত্য় হলে সমালোচনা করবে। কিন্তু একই সঙ্গে দেশের অগ্রগতি, অর্জন তুলে ধরারও দায়িত্ব তাদের। কিন্তু তারা এগুলো করছে না।’

  • করোনার মধ্যেই ২০৪টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

    করোনার মধ্যেই ২০৪টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

    জীবন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের মধ্যেই স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ২০৪টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। একই সঙ্গে চলছে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলবে।

    প্রথম ধাপে দুইশ চারটি ইউনিয়ন পরিষদের পাশাপাশি দুই পৌরসভার ভোটও অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও। এরমধ্যে একশ ৮৪টি ইউনিয়ন পরিষদে ব্যালটে ও ২০টিতে ভোট হবে, ইভিএমে। ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

    দলীয় প্রতীকের এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিচ্ছে। বিএনপি অংশ না নেওয়ায় দলটির যারা প্রার্থী হয়েছেন তারা ভোটে লড়ছেন স্বতন্ত্র হিসেবে।

    এক হাজার ৮৩৬ ভোটকেন্দ্রের ১০ হাজার ২৬০টি ভোটকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর ৪০ হাজার ৩৯২ জন সদস্য কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এ ছাড়া ৩৯৩ জন নির্বাহী হাকিম, ৪১ জন বিচারিক হাকিম, ১২৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ১২৪টি টিম ও পুলিশের ২৭৮টি টিম দায়িত্ব পালন করছে।

  • বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর : ওবায়দুল কাদের

    বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর : ওবায়দুল কাদের

    জীবন নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে। প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।

    ওবায়দুল কাদের শুক্রবার (১৮ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা করেন ।

    ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল। এ দেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশিলব এবং কারিগর হচ্ছে বিএনপি। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের মানুষ নরক যন্ত্রণার মধ্যে আছে।’

    কাদের বলেন, সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়, বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর।

  • বিএনপিই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করছে : ওবায়দুল কাদের

    বিএনপিই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করছে : ওবায়দুল কাদের

    জীবন নিউজ ডেস্ক : যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শনিবার (১২ জুন) সকালে, নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এসময় বিএনপিকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন তাদের ভাষায় নিরপেক্ষ আর তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বরং বিএনপিই একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করছে।

    বিএনপিকে ক্ষমতা পাগল উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি এখন দিগ্বিদিক শূন্য। ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না, তাদের চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের মর্যাদায় অভিষিক্ত। বাংলাদেশ আজ বিশ্বসভায় সম্ভাবনাময় দেশ।

  • সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে না বিএনপি : ওবায়দুল কাদের

    সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারে না বিএনপি : ওবায়দুল কাদের

    জীবন নিউজ ডেস্ক : বিএনপিকে একটি ব্যর্থ বিরোধী দল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার ( ১১ জুন) শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ মনে করে বিএনপি একটি ব্যর্থ বিরোধীদল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতা এবং নেতৃত্বের হটকারিতায় কর্মীরা আজ হতাশাগ্রস্থ। এক যুগ ধরে প্রাণান্ত চেষ্টা করেও কর্মীদের মাঠে নামাতে পারেনি বিএনপি। তারা যুদ্ধের জন্য কর্মীদের ডাক দেয়ার মধ্য দিয়ে আবারও আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ তৈরি করার আভাস দিচ্ছেন কিনা সেটাই আজ ভেবে দেখার বিষয়।’