Category: রাজনীতি

  • ফখরুলের বক্তব্য অসত্য-উদ্ভট : মাহবুব আলম হানিফ

    ফখরুলের বক্তব্য অসত্য-উদ্ভট : মাহবুব আলম হানিফ

    জীবন নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেন, ‘বাজেট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অসত্য ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন। যারা গণতন্ত্র মানে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

    শুক্রবার (১১ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হানিফ বলেন, ‘তৎকালীন অবৈধ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গিয়েছিল। জনগণের আন্দোলনের মুখেই তখন মুক্তি পেয়েছিল শেখ হাসিনা।’ ওই সময় শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

    এসময় তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ঢাকাকে সুরক্ষিত রাখতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের। যাতে অপশক্তি কোন সুযোগ না পায়।’

    চলতি ২০২১-২২ সালের বাজেট নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘করোনাকালে এমন বাজেট যথেষ্ট ভালো। এই সরকারের সময়ে কোন বাজেটের পর বিএনপি ভালো বলেছে? কখনো বলেনি। আর প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার তাদের ভুল প্রমাণিত করেছে।’হানিফ বলেন, ‘এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’

  • চীন থেকে দেড়কোটি ডোজ টিকা আনার চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

    চীন থেকে দেড়কোটি ডোজ টিকা আনার চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

    জীবন নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের কাছ থেকে করোনাভাইরাসের টিকা ‘সিনোভ্যাক’র দেড় কোটি ডোজ কেনার জন্য সরকার অনুমোদন দিয়েছে। শিগগিরই এই টিকা দেশে আনার প্রয়াস অব্যাহত আছে। সোমবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে একথা বলেন তিনি। এর আগে স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

    নেত্রকোণা-৩ আসনের অসীম কুমার উকিলের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন সরকার থেকে ৫ লাখ ডোজ টিকা উপহার এসেছে। এই টিকা ২৫ মে থেকে প্রয়োগ শুরু হয়েছে। আরও ৬ লাখ ডোজ অনুদান হিসেবে শিগগিরই পাওয়া যাবে।

    তিনি বলেন, সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি হয়েছিলো। এর মধ্যে ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। চুক্তি মোতাবেক বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেরামের সরবারাহ করা ৭০ লাখ এবং ভারত সরকারের উপহারে পাওয়া ৩২ লাখ ডোজ। ১ কোটি ২ লাখ ডোজের মধ্যে ১ কোটি ডোজ টিকা প্রদান হয়েছে। রাশিয়া থেকে ১ কোটি ডোজ স্পুটনিক ভি কেনা প্রক্রিয়াধীন বলে জানান মন্ত্রী।

    ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকাদান শিগগিই শুরু হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এইজন্য বিভিন্ন দেশ ও টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও দেশে টিকা উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য প্রযুক্তি হস্তান্তরের জন্য বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।

    স্বাস্থ্য সুরক্ষা আইন হচ্ছে
    সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি চিকিৎসা সেবা আইন প্রনয়ণের কাজ ২০০৮ সালে শুরু হলেও বিভিন্ন কারণে এখনো তা চূড়ান্ত হয়নি। পর্যায়ক্রমে এ আইনের সংস্কার কার্যক্রম করা হয়েছে। সবশেষ ২০১৯ সালে স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৯ নামে ওই আইনটি প্রণয়নের কার্যক্রম মন্ত্রণালয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনটি দ্রুত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

    মন্ত্রী জানান, বেসরকারি খাতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মূল্য নির্ধারণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অক্সিজেন ব্যবহারের মূল্য এবং এক্সরে ও সিটিস্ক্যানসহ ১০টি জরুরি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মূল্য সহনশীল মাত্রায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় আরো দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য সেবা সুরক্ষা আইন প্রণয়ন হলে অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মূল্যও নির্ধারণ করা সম্ভব হবে।

  • চার আসনে ভোটের তারিখ জানাল ইসি

    চার আসনে ভোটের তারিখ জানাল ইসি

    জীবন নিউজ ডেস্ক : শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।

    বুধবার (২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শূন্য ঘোষিত তিনটি আসনের তফসিল ও স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোটের তারিখ ঘোষণা করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী, ওই তিন আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।

  • এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক : তথ্যমন্ত্রী

    এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়া যৌক্তিক : তথ্যমন্ত্রী

    জীবন নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র একটি নিয়মিত প্রক্রিয়া। ভোটার আইডি আর জাতীয় পরিচয়পত্র এক নয়। সারাবিশ্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সেই আলোকে বাংলাদেশেও জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই যৌক্তিক।

    খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার সুচিকিৎসার জন্য সরকার আন্তরিক। আন্তরিকতার সঙ্গে কাজ হচ্ছে। তিনি (খালেদা জিয়া) যখন, যেখানে যেভাবে চেয়েছেন, সেভাবেই চিকিৎসা চলছে। এ নিয়ে সরকারের প্রতি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘একজন আসামিকে মানবিক কারণে নির্বাহী আদেশে জেলের বাইরে অবস্থান ও সুচিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিএনপির পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ দেয়া দরকার।’

    এর আগে প্রেস ক্লাবে মানস আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাদক থেকে দূরে রাখতে পারিবারিক মোটিভেশন অনেক গুরুত্বপূর্ণ। এজন্য অভিভাবকদের দায়িত্ব নিতে হবে।

    মন্ত্রী বলেন, আমি আজীবন অধূমপায়ী। আমার বাবা ছিলেন ধূমপায়ী। ৮ বছর বয়সে বাবার সঙ্গে চিকিৎসকের কাছে গেলে তিনি বাবাকে বলেন, সিগারেট না ছাড়লে আপনার ক্যান্সার হয়ে যাবে। তখন বাবা আমাকে শপথ করিয়ে ছিলেন, আমি যেনো জীবনে সিগারেট না খাই। বাবার সঙ্গে করা শপথ অনুযায়ী আজও সিগারেট খাইনি।

    তিনি বলেন, বন্ধুরা অনেক চেষ্টা করেছে, বলেছে- একটা টান দে, একটা খা। আমি তা করিনি। কারণ একটানের পরই আরেকটান, একটা খেলেই আরেকটা খাওয়ার বিষয় আসবে। এজন্য বাবাকে ধন্যবাদ জানাই।

    ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

  • তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

    তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

    ওয়েব ডেস্ক : তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সেগুলো হলো- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

    রোববার (৩০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
    প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব।
    এছাড়া অতিরিক্ত সচিব মকবুল হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
  • আসন্ন বাজেট নিয়ে বিএনপির ২৪ দফা, ধন্যবাদ জানালেন : ওবায়দুল কাদের

    আসন্ন বাজেট নিয়ে বিএনপির ২৪ দফা, ধন্যবাদ জানালেন : ওবায়দুল কাদের

    ওয়েব ডেস্ক : অতীতের ধারাবাহিকতায় এবারের বাজেটে ও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি বহুমাত্রিক পরিকল্পনার সমন্বয় ঘটবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    শনিবার (২৯ মে) সকালে তাঁতী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি বাজেট নিয়ে ইতিবাচক প্রস্তাবনা তুলে ধরলেও তারা রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হতে পারেনি।

    কাদের বলেন, বিএনপি আসন্ন বাজেট নিয়ে ২৪ দফা ভাবনা তুলে ধরেছে। এ জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। তারা যতই দ্বিবাচক ভাবনাই ভাবুক কিন্তু সংকীর্ণতার বৃত্ত থেকে বিএনপি এখনো বের হতে পারেনি।
    তিনি আরও বলেন, আসন্ন বাজেটেও গণমানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি মানুষের ভাগ্যোন্নয়ন, সংকট মোকাবিলা এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বহুমাত্রিক পরিকল্পনার অন্যান্য সমন্বয় গড়বে বলে আমরা মনে করি।