Category: সারাদেশ

  • বৈরী আবহাওয়া কাটিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

    বৈরী আবহাওয়া কাটিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

    দুই দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুইদিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ লঞ্চ, স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল থেকে এ রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়।

    এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে পদ্মা উত্তাল হতে থাকে। নদীতে ঢেউ ও প্রচণ্ড বাতাসের কারণে শুক্রবার সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    তিনি আরও জানান, রবিবার সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযানগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

    শিমুলিয়া ঘাটে পারের ছোটবড় প্রায় সাড়ে ৬ শতাধিক গাড়ি অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

  • চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

    চুয়াডাঙ্গা প্রতিনিধি: “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭ পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ৯ টায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ।

    র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক ফরহাদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার।

    বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদেরকে সচেতন হতে পরামর্শ দেন বক্তারা।

  • চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রী নিখোঁজ

    চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রী নিখোঁজ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর মহল্লার কলেজ ছাত্রী সাদিয়া আক্তার বৈশাখি (১৬) ১২ দিন ধরে নিখোঁজ হলেও তার কোনো সন্ধান পাওয়া যায় নি।
    গত ৯ আগষ্ট সকালে দর্শনা সরকারি কলেজ চত্বর থেকে সে নিখোঁজ হয়।
    নিখোঁজ সাদিয়া আক্তার বৈশাখি উপজেলার দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর মহল্লার সেলিম সরোয়ারের মেয়ে ও দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
    নিখোঁজ ছাত্রীর বাবা সেলিম সরোয়ার জানান, সাদিয়া আক্তার বৈশাখি কলেজে কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে ১৫ অক্টোবর দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলেও জানান তিনি।
    দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ৩

    কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ৩

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে অস্ত্র ও গুলিসহ ৩ যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

    এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য একদল সন্ত্রাসী ব্যাঙগাড়ী মাঠে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার পুলিশ ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালিয়ে ওই ৩ যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি শাটার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

    আটক যুবকরা হলেন- উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মোহন (৩০), হাসিম উদ্দিনের ছেলে তফিকুল (২৬), ও ফিলিপনগর গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে সেলিম (২৪)।

  • মহাসড়কে জলজটে যানজট

    জীবন নিউজ, গাজীপুর: দুই দিনের প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি রাস্তা ছাপিয়ে অনেকের বাসা বাড়িতে উঠে গেছে।

    গত বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের কারণে চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে স্থবিরতা নেমে এসেছে। জানা গেছে, বৃষ্টির কারণে এ সড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, বাইপাস মোড়, বাসন সড়ক, তারগাছ, কুনিয়া, সাইনবোর্ড এলাকায় রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। এই ১২ কিলোমিটার পথ ১২ ঘন্টায়ও যেতে পারছেন না যাত্রীরা।

    গাজীপুরের ট্রাফিক পুলিশ জানায়, বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা এবং রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ভারী যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

    এ ছাড়াও বি আরটি রোডের কাজ চলায় বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহন এক লেনে চলাচল করতে বাধ্য হচ্ছে। এর ফলে এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

    এদিকে বৃষ্টির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে যারা বাসা থেকে বের হয়ে কর্মস্থলে গেছেন তাদের দুর্ভোগের সীমা ছিল না।

    রাস্তায় হাঁটু পানি ভেঙে অনেককে গন্তব্যে যেতে হয়েছে। সবচেয়ে বেশ বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা।

  • রাজাপুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে ওসি মুনীরকে বিদায়ী সংবর্ধণা রাজাপুর সাংবাদিক ক্লাব

    রাজাপুর সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে ওসি মুনীরকে বিদায়ী সংবর্ধণা রাজাপুর সাংবাদিক ক্লাব

     

    মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী) কাঠালিয়া : ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাব’র পক্ষ থেকে রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াসকে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা’র সভাপতিত্বে সাংবাদিক ক্লাব হলরুমে সভা ও সংবর্ধণার আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শাহজাহান মোল্লা, জেলা পরিষদ সদস্য নাসরিন সুলতানা মুন্নি, ওসি তদন্ত হারুন অর রশিদ, যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, সাংবাদিক আব্দুল বারেক ফরাজি। বক্তব্য রাখেন জহিরুল ইসলাম জুয়েল, সৈয়দ হোসাইন আহম্মদ কামাল, এনামুল হক, সাইদুল ইসলাম, সিদ্দিক আকন, আলমগীর শরীফ, আমিনুল ইসলাম, আরেফিন হোসাইন, মেহেদি হাসান জসিম, রফিকুল ইসলাম জুয়েল, ইউসুফ সিকদার, খায়রুল ইসলাম পলাশ, মাইনুল ইসলাম, মহিউদ্দিন ভান্ডারী, মিরাজ খান প্রমুখসহ রাজাপুর সাংবাদিক ক্লাব, রাজাপুর ছাত্র কল্যান পরিষদ ও রাজাপুর নৃত্য একাডেমীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।