মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী) কাঠালিয়া : ঝালকাঠীতে মা ইলিশ নিধন এর শেষ মুহুর্তে বৈরি আবহাওয়ায় মধ্যে ও জেলেরা মা ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়ছে।
ঝালকাঠীতে শুক্রবার সুগন্ধা নদীতে পরর্ন্ত বেলায় বৈরি আবহাওয়ার মধ্যে জেলেরা মা ইলিশ শিকার করতে ব্যস্ত হয়ে পড়ছে। যেমন নিষেধ আগ্গার শেষ মুহুর্তে দেখা যাচ্ছে প্রশাসনের তপ্তরতা না থাকায় জেলেরা উৎসব মুখর পরিবেশে ইলিশ শিকার করছেন।
তবে জেলে সুত্রে যানা যায় প্রচুর মাছ পাওয়া যাচ্ছে কিন্তুু খোলা বাজারে বিক্রি করা যাচ্ছে না। তবে ওরা পরিবার নিয়ে অন্তর্ত এক বেলা ভালো খাবে বলে জানান।
Category: সারাদেশ
-

বৈরী হাওয়ায় প্রশাসন ঘুমায় জেলেরা উৎসব মুখর পরিবেশে মা ইলিশ শিকার করছে।
-

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক আটক ২
জীবন নিউজ : গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে বোয়ালী ইউপির পুলবান্দি বাজারস্থ জনৈক কুদ্দুসের দোকানের সামনে হতে শহরের অন্যতম মাদক বিক্রেতা লিথুন ও পুলককে ৬৬৩টি ইয়াবাসহ আটক করেছে। গাইবান্ধা ডিবি ওসি একেএম মেহেদী হাসান ঢাকাটাইমসকে বলেন, বিভিন্ন সময় শহরের অন্যতম মাদক বিক্রেতা লিথুন ও পুলককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গতরাতে গোপনে সংবাদ পেয়ে তাদের ৬৬৩টি ইয়াবাসহ পুলবান্দি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলাও রয়েছে।
-
মাগুরায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
জীবন নিউজ,মাগুরা: মাগুরা শহরের সাজিয়ারা গ্রামের খলিল মোল্লার মেয়ে,মাগুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী খাদিজা খাতুন (১৫) গতরাতে নিজ বাড়িতে গলায় দড়ি নিয়ে আত্ম হত্যা করেছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন ও পারিবারিক সূত্রে জানায়,মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে তার বাবার বাড়ি। সাজিয়ারা গ্রামে তার খালা লাভলী বেগমের বাড়িতে থেকে লেখা পড়া করতো। পারিবারিক অশান্তির কারনে সে গতরাতে নিজ ঘরে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে।
আজ সকালে মাগুরা থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।পুলিশের তদন্ত চলছে। -
রাজবাড়ীতে কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ী: জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামে জিল্লুর রহমান শেখ (৩৭) নামে এক কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে জিল্লুর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত জিল্লুর ওই গ্রামের শেখ মো. জয়নাল আবেদীনের ছেলে।
জিল্লুরের বাবা শেখ মো. জয়নাল আবেদীন বলেন- ধারণা করা হচ্ছে, সুদের টাকা নিয়ে কারো সঙ্গে ঝামেলা হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল কালাম ভূঁইয়া জানান, ধারালো অস্ত্র দিয়ে লোকটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে মাহামুদুল্লা হাসান মাহিন (১৪ মাস বয়সের) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মাহিন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দোলুয়াগছ গ্রামের আলমগীর হোসেনের পুত্র।
পারিবারিক ভাবে জানা যায়, ১৮ অক্টোবর বুধবার দুপুরে আলমগীরের এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে পরিবারের সবাই লাশ দেখতে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় ১৪ মাস বয়সের মাহিন খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়।
এরপর পরিবারের লোকজন মাহিনকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে মাহিনের মৃত দেহ পানিতে ভেসে আছে।
দ্রুত তাকে পানি থেকে তুলে ভজনপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডা. জহুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে আরেকটি মৃত্যু পরিবারে নেমে আসে শোকের ছায়া। মাহিনের মৃত্যু যেন পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। -

সেনবাগে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩
নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত থেকে বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত পৃথক স্থান থেকে তাদের অভিযান চালানো হয়। দুপুরে গ্রেফতারকৃতদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম টিপু এবং শিবির নেতা খোরশেদ আলম।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, গ্রেফারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতা সৃষ্টি, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক অভিযোগ রয়েছে। দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।