ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রাম থেকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যাওয়া কলেজ ছাত্র মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ওই ছাত্রের পরিবার।
সম্মেলনে ওই ছাত্রের বৃদ্ধ পিতা মো: মোমিনুর রহমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাঁর ছেলেকে উদ্ধারের দাবি জানান।
এ সময় নিখোঁজ মাকছুদের বৃদ্ধা মা ফিরোজা বেগম, ফুফু শাহানারা খাতুন, দাদী রহিমা খাতুন, চাচি আশুরা বেগম, বোন সুমাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, ভাবি ফরিদা খাতুন ও চাচাতো ভাই আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানাকে গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না। তাকে একটি কালো গাড়িতে করে কে বা কারা তুলে নিয়ে গেছে। চলতি বছরে কোটচাঁদপুর সরকারী কলেজ থেকে সে ডিগ্রী পাস কোর্স শেষ করেছে। ঘটনার দিন হরিনদিয়া গ্রামের মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে মাকছুদ ও একই গ্রামের সামছুল আলমের ছেলে সাইফুল ইসলাম বের হলে একটি কালো রঙয়ের পাজেরো জীপে (ঢাকা মেট্রো-ঘ- ১৩-৭৭৬৯) অজ্ঞাত লোকেরা মোবাইল টাওয়ারের জন্য জমি দেখানোর কথা বলে নিয়ে যায়। পরে সাইফুলকে ছেড়ে দিলেও মাকছুদকে তারা নিয়ে যান। সেই থেকে আজো পাওয়া যাচ্ছে না মাকছুদকে।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, গত শুক্রবার রাত ৭টার দিকে কোটচাঁদপুর থানায় জিডি করতে গেলে পুলিশ আমাদের লেখা জিডি পরিবর্তন করে সাদামাটা একটি জিডি (জিডি নং ৪৮২ ) গ্রহণ করেন। সেই থেকে আমাদের আশঙ্কা প্রশাসনের লোকজনই হয়তো মাকছুদকে নিয়ে গেছে। বৃদ্ধ পিতা মো: মোমিনুর রহমান জানান, ছেলেকে ফিরে পেতে আমি ও আমার পরিবার ব্যকুল। আমার সন্তান কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। তার নামে কোন মামলাও নেই। আপনাদের মাধ্যমে আমি আমার কলিজার টুকরা মাকছুদকে জীবিত ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।
মাকছুদের বাবা বলেন, আমার সন্তান যদি অপরাধ করে তাকে আইন আদালতে দিয়ে বিচার করা হোক। বৃদ্ধ বয়সে এটাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার দাবি।
Category: সারাদেশ
-

সন্তানকে ফিরে পেতে বৃদ্ধ বাবার আকুতি
-

গণভবনের গাছকাটার বিষয়ে তদন্ত শুরু
নাটোর: নাটোরের উত্তরা গণভবনের ভেতরে মরা ও ঝড়ে পড়া গাছ কাটার বিষয়ে তদন্ত শুরু
করেছে রাজশাহী গণপুর্ত বিভাগ। মঙ্গলবার সকালে রাজশাহী গণপূর্ত বিভাগের
তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান এই তদন্ত শুরু করেন। তদন্ত করে এক
কার্যদিবসের মধ্যেই অর্থাৎ আজকেই প্রধান প্রকৌশলীর কাছে তাঁর তদন্ত
প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি অনিয়মের ও
দুর্নীতির প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে, গণভবন ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে
মামলা করাসহ ১০ টি সিদ্ধান্ত নেওয়া হয়। -

ঈশ্বরদীতে ৫ আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
পাবনা: পাবনা ঈশ্বরদীর মধ্য অরণকোলা গ্রাম থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আব্দুল্লাহ আল মামুন (৪০) ও মফিকুল ইসলাম মুকুল (৪২) নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মামুন ঈশ্বরদী থানার মধ্য অরণকোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং মুকুল টেংরিটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত ২ জনই সরকারি দলের সক্রিয় কর্মীএবং ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র শিরহান শরীফ তমালের ক্যাডার বলে স্থানীয়রা জানান।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট রুহল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার মধ্য অরণকোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১টি দেশি রিভলবার, ৪টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১৫ পিস ইযাবা, ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব। আটককৃত মামুন ও মুকুল পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব জানিয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প সূত্র জানিয়েছে। -
২৪ ঘণ্টা পর খুলনা-বেনাপোল রেল চলাচল চালু হয়েছে
দীর্ঘ ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল সাড়ে ৯টায় চালু হয়েছে খুলনা-বেনাপোল আন্তর্জাতিক রেলপথ যোগাযোগ। চলাচল শুরু করেছে আটকে থাকা মালবাহী ও যাত্রীবাহী ট্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্টেশনের ম্যাকানিক্যাল শাখার ঊর্ধ্বতন প্রকৌশলী গোলজার হোসেন। এর আগে, রবিবার সকালে বেনাপোল থেকে কমিউনিটি ট্রেনটি ছেড়ে যশোর হয়ে খুলনায় যাচ্ছিলো। শার্শার শ্যামলাগাছিতে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে এরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে উদ্ধার সরঞ্জাম এনে কাজ শেষে দীর্ঘ ২৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
-
বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজার কমলগঞ্জের শমসের নগরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিছির মিয়া (১৮) এবং সায়িব আলী (২৪) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামের মিছির মিয়া এবং সায়িব আলী কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামের বাসিন্দা। জানা যায়, শমসের নগর সবুজবাগ আবাসিক এলাকার আবু বকর প্যালেস নামে ওই ভবনের চতুর্থতলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুই শ্রমিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা ফারহানা খান তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুছা।
-

বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু হয়ছে। শনিবার বেলা পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে বলে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক কিসলু বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ১ নম্বর শিবিরের ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে একদল বন্য হাতি আকস্মিকভাবে এই হামলা চালায়। এতে এখানকার বাসিন্দারা দিগ্বিদিক পালাতে থাকে। একপর্যায়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তিনি আরো জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে ছয়জনকে ভর্তি করায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। কয়েক দিন আগেও একই রকম হামলায় আরো দুই রোহিঙ্গা মারা যান।