আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি খাবার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় বাইপাইল ত্রিমোড় এলাকার করিম সুপার মার্কেটের মা হোটেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, রাতে ওই হোটেলের বাবুর্চির সঙ্গে সহযোগী হিসেবে সকালে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন ওই নারী। পরে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে মূহুর্তেই আগুন ধরে যায়। এ সময় বাবুর্চি বের হলেও ওই নারী সহযোগী বৈদ্যুতিক তারে জড়িয়ে বের হতে পারেনি। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।
Category: সারাদেশ
-
বান্দরবানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবানে পুকুরে ডুবে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উত্তর বিছামারা এলাকার বাসিন্দা নুর মোস্তফা লালুর ছেলে ওমর ফারুখ (২)।উত্তর বিছামারা এলাকার তাংরা বিছামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম জানান, শিশু ওমর ফারুখ হামাগুঁড়ি দিয়ে সকলের অগোচেরে পার্শ্ববর্তী খতিকাটার মোহাম্মদের পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর ওই পুকুর থেকে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে এলাকার পল্লী চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-

দূর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি। কাঠালিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত ও র্যালি
মোঃ রাজিব তালুকদার:ঝালকাঠীর কাঠালিয়ায় গতকাল শুক্রবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঃ ফয়েজুল আলম সিদ্দিকী ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কাঠালিয়ার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। এখানে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাঃ ফয়েজুল আলম সিদ্দিকী ও দায়িত্ব প্রাপ্ত কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ, তদন্ত অফিসার, মোঃ ইউনুচ মিয়া, কাঠালিয়া উপজেলা প্রোগ্রাম অফিসার সহ কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জলিলুর রহমান, কাঠালিয়া সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান অতিথি করে আলেচনা সভা করা হয়। আলোচনা শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করে অনুষ্ঠান শেষ করা হয়।
-

ঝালকাঠিতে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা,জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
মোঃ রাজিব তালুকদার‘সৃজনশীল বাংলাদেশ’ এর লক্ষে ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার (১৫ অক্টোবর’১৭) বিকাল ৫টায় শুরু হচ্ছে ৭ দিনব্যাপী ‘জেলা সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা-২০১৭’। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজক।বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিরা হলেন : ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার এর উপপরিচালক এবং সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতুব্বর।উৎসব-প্রতিযোগিতায় মোট ৩৯টি সংগঠন অংশ নিবে। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল ৫টায়। সংগঠনগুলো হচ্ছে- ১ম দিন (রোববার. ১৫ অক্টোবর) : চারদিক সংগীত একাডেমি, আকাশপাড়ি খেলাঘর আসর, প্রতিভা সংগীত একাডেমি, উত্তরণ সংগীত একাডেমি ও মরহুম আবদুল গণি বয়াতী শিল্পী সংঘ।২য় দিন (সোমবার, ১৬ অক্টোবর) : কবিতাচক্র, কিশলয় খেলাঘর আসর, জীবনানন্দ সংগীত সংস্কৃতি শিক্ষালয়, অনির্বান সাংস্কৃতিক গোষ্ঠী, সুর সাগর সংগীত একাডেমি, প্রতীক নাট্য গোষ্ঠী ও ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠী।৩য় দিন (মঙ্গলবার, ১৭ অক্টোবর) : রাজাপুর উপজেলা শিল্পকলা একাডেমি, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নৃত্য মেলা, কবি কাজী নজরুল ইসলাম শিল্পী গোষ্ঠী ও ঝালকাঠি শিল্পী পরিষদ।৪র্থ দিন (বুধবার, ১৮ অক্টোবর) : কন্ঠশৈলী, বাঙ্গালীআনা, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, ধানসিঁড়ি সংগীত একডেমি, রূপসী বাংলা সংগীত একাডেমি, প্রান্তিক সংগীত একাডেমি ও লোকনাথ নাট্য গোষ্ঠী।৫ম দিন (বৃহস্পতিবার, ১৯ অক্টোবর) : কাঠালিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, রাজাপুর উদীচী শিল্পী গোষ্ঠী, সোনার বাংলা বাউল সংগীত একাডেমি, স্বরলিপি সংগীত একাডেমি, ঝালকাঠি নাটক, কিশোর থিয়েটার ও আওয়ামী শিল্পী গোষ্ঠী।৬ষ্ঠ দিন (শুক্রবার, ২০ অক্টোবর) : নলছিটি উপজেলা শিল্পকলা একাডেমি, প্রজন্ম সাহিত্য সংসদ, ঝালকাঠি শিল্পী গোষ্ঠী, আবুল হাসেম সংগীত একাডেমি, নজরুল একাডেমি ও নজরুল পাঠাগার, কবি জীবনানন্দ সাহিত্য সংসদ এবং ঝালকাঠি থিয়েটার ও শিশু থিয়েটার।৭ম দিন (শনিবার, ২১ অক্টোবর) : সমাপনী পর্বে গুণীশিল্পী সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী এবং বাছাইকৃত ও আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
-
নারায়ণগঞ্জ ফতুল্লায় ২ যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে মিল্টন হোসেন (৪০) ও পারভেজ আহমেদ (৩৫) নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এলাকার একটি রিকশা গ্যারেজের ভেতরে এই জোড়া খুনের ঘটনাটি ঘটে। হত্যায় জড়িত ও নিহতরা বিএনপির মজিদ-হাসান গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহত মিল্টন হোসেন ‘ছায়াবৃত্ত’ মাল্টিপারপাস কোম্পানির মালিক এবং পারভেজ আহমেদ তার কর্মচারী। নিহত মিল্টনের বাড়ি বরিশাল জেলায়। তার বাবার নাম সাহেব আলী। সে কাশীপুর হোসাইনী নগর এলাকাতে থাকতো। এলাকাবাসী জানান, মিল্টনের প্রতিপক্ষদেরও একটি মাল্টিপারপাস কোম্পানি রয়েছে। মাল্টিপারপাস ছাড়াও এলাকায় মাদক ব্যবসা ও জমি বেচাকেনা বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। তিনদিন আগে বাপ্পী শিকদার নামের এক তরুণকে মিল্টনের সমর্থকরা কুপিয়ে আহত করে। এ ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে রিকশা গ্যারেজে হানা দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা গ্যারেজের ভেতরে প্রবেশ করে। সেখানে বসে থাকা মিল্টন ও পারভেজকে তারা এলাপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। হামলাকারীরা হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যাওয়ার সময় রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়। হোসাইনী নগর এলাকার যে বাড়িতে মিল্টন ভাড়া থাকতো সেই বাড়িতেও ভাঙচুর চালায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ রাতেই লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে কাশীপুর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. সরফুদ্দিনের সঙ্গে গতকাল বিকালে (সাড়ে ৫টা) জোড়া খুনের ঘটনার ব্যাপারে যোগাযোগ করা হলে জানান, হত্যাকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান চলছে। এখনো নিহতদের স্বজনরা থানায় কোনো মামলা করেনি। -
বেতাগীতে মা ইলিশ ধরার দায়ে ২ জেলের কারাদণ্ড
মো: রাজিব তালুকদার: নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে মা ইলিশ শিকার করার দায়ে ২ জেলেকে একমাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু তাদের এ কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের বরগুনা কারাগারে পাঠানো হয়। আটক দু’জন হলেন, নিয়ামতির কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা মো. কালাম (২০) ও একই উপজেলার তালগাছিয়া গ্রামের মো. বাদল (৫০)। এ বিষয়ে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব জানান, কিছু অসাধু জেলে একত্রিত হয়ে বিষখালী নদীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিলেন। এ সময় মৎস্য বিভাগের অভিযান টের পেয়ে তিন জেলে পালিয়ে গেলেও দু’জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে সাড়ে তিন কেজি ইলিশ, একটি ইঞ্জিন চালিত নৌকা ও ১০ লাখ ৭৫ হাজার টাকা দামের ৩৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
