Category: Uncategorized

  • রাজধানীর যে সকল এলাকায় গ্যাস থাকবে না শনিবার

    রাজধানীর যে সকল এলাকায় গ্যাস থাকবে না শনিবার

    জীবন নিউজ ডেস্ক : জরুরি গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য শনিবার (৫ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শুক্রবার (৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাস পাইপ লাইন স্থানান্তরের জন্য শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টান পাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পার্শ্ব, কাঁটাবন রোড এর পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং পার্শ্ববর্তী এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

  • পাসপোর্ট নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য দুরভিসন্ধিমূলক

    পাসপোর্ট নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য দুরভিসন্ধিমূলক

    নিউজ ডেস্ক: পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট ও আইডেন্টিটি। অন্য কিছু নয়। এটি ফরেন পলিসি বা ভূ-রাজনৈতিক বই নয়। পাসপোর্ট নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যে কোনো দুরভিসন্ধি থাকতে পারে।

    সোমবার (২৪ মে) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, পাসপোর্টের সঙ্গে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিশ্বব্যাপী এখন ই-পাসপোর্ট সমাদৃত। পাসপোর্ট ও বৈদেশিক সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল হঠাৎ এরূপ কাল্পনিক মনগড়া অভিযোগ কেন করছেন সেটা বোধগম্য নয়। মির্জা ফখরুলের এই মন্তব্যের পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে।

    সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশগ্রহণের আগ্রহই হারিয়ে ফেলেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নাকি সম্পূর্ণ ভেঙে পড়েছে, বিএনপি মহাসচিব বলছেন। দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

    সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়টি ফরমায়েশি রায় বলে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের জানতে চান কে ফরমায়েশ দিয়েছে? কোথা থেকে দিয়েছে? তিনি মির্জা ফখরুলের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা তাও জানতে চাই? এ ধরনের কাল্পনিক অভিযোগ শুধু বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করছে না, দেশের স্বাধীন বিচার বিভাগকেও বিএনপি হেয় করছে। বিএনপির অপরাজনীতি আর মিথ্যাচার ছিল এতদিন সরকারের বিরুদ্ধে, এখন আদালতের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে যা প্রকারান্তরে আদালত অবমাননার শামিল।

    এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন।

    সূত্র: এফ.এন.এস

  • এখনও সক্রিয় পরিবিহন চাঁদাবাজরা !

    এখনও সক্রিয় পরিবিহন চাঁদাবাজরা !

    কবির হোসেন বাবুঃ সড়ক থেকে টাকা তুলতে নিষেধ করেছে বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক (আইজিপি)। তারপরেও নারায়ণগঞ্জ জেলার নামধারী কিছু পরিবহন নেতাদের নির্দেশে বিভিন্ন স্থানে ভিন্ন কৌশলে চলছে চাদাঁবাজী। অভিযোগ রয়েছে, চালক ও মালিকদের একপ্রকার জিম্মি করেই আড়াঁলে চলছে এসব কার্যক্রম। জেলা পুলিশের পক্ষ থেকে পরিবহন নেতাদের কঠোর হুশিয়ারি দেয়া হলেও সড়ক ও বাস টার্মিনালে চলমান রয়েছে চাঁদাবাজী । এছাড়াও আইজিপির নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে দেশের সকল পরিবহন নেতাদের সড়কে চাঁদা আদায় বন্ধে কঠোর হুশিয়ারি দেয়া হয়। তবে প্রশ্ন উঠেছে এতো কঠোর হুশিয়ারির পরও কিভাবে সড়কে চাঁদাবাজী চলমান রয়েছে।দেশের সর্বত্র পরিবহন চাদাঁবাজী বন্ধের নির্দেশ থাকলেও নারায়ণগঞ্জ জেলার প্রতিটি সড়ক-মহা সড়ক ও বাস টার্মিনালে ঠিক আগের মতোই চলছে চাঁদা আদায়। জানা গেছে, আড়াঁলে থেকে নিজেদেরকে বিভিন্ন মালিক সমিতি ও শ্রমিক সংগঠোনের নেতা দাবি করে ব্যক্তিগত লোক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজী করছে চাঁদাবাজরা। অভিযোগ রয়েছে, সাধারন মালিক ও শ্রমিকদের একপ্রকার জিম্মি করেই বর্তমানে চাঁদা আদায় করা হচ্ছে। কেউ চাঁদার টাকা পরিশোধ না করলে তাদের গাড়ি সড়কে চলাচল করতে দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।সূত্রে জানা যায়, শহরের চাষাঢ়া থেকে বিভিন্ন রুটে চলাচল করা ছোট, বড় সকল পরিবহন থেকে ভিন্ন কৌশলে চলমান রয়েছে চাঁদা আদায়। সরেজমিনে দেখা যায়, চাষাঢ়া থেকে সাইনবোর্ড রুটে চলাচল করা লেগুনা পরিবহনের প্রতিটি গাড়ি থেকে মিনিবাস মালিক সমিতি ও লাইম্যানদের কথা বলে ১২০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। একই রোডে নামধারি নেতা ভাঙ্গারি নুরুলের নামে প্রতিটি সিএনজি থেকে ৪০ টাকা করে উত্তোলন করছে।এছাড়াও মালিক সমিতির নামে প্রতিটি টেম্পু থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে মিনি বাস সার্ভিস থেকে ঠিক আগের মতোই চাঁদা আদায় চলছে। চাষাঢ়া থেকে সোনারগাঁও রুটে চলাচল করা একমাত্র বাধঁন পরিবহন থেকে সড়কের বিভিন্ন  স্থানে  (বাস র্টামিনাল থেকে শ্রমিক সংগঠোনের নামে ১৭০ টাকা, চাষাঢ়া থেকে সিটি কপোরেশনের নামে ৫০ টাকা, পানাম স্ট্যান্ড থেকে ১০০ টাকা) মোট ৩২০ টাকা আদায় করা হয়। এছাড়াও চাষাঢ়া থেকে বুড়িগঙ্গা পর্যন্ত চলাচল করা প্রতিটি লেগুনা থেকে মালিক সমিতির নামে ২০০ টাকা করে চাঁদা উত্তোলন করা হয়। একই রোড থেকে চিটাগাংরোড পর্যন্ত চলাচল করা প্রতিটি লেগুনা থেকে মালিক সমিতির নামে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।অভিযোগ রয়েছে, চাষাঢ়া থেকে মুন্সিগঞ্জ রুটে চলাচল করা প্রতিটি সিএনজি থেকে নিতাইগঞ্জ মোড়ে বিভিন্ন গ্রুপের নামে বিভিন্ন অংকের টাকা আদায় করা হয়। এছাড়াও ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের বিভিন্ন স্থানে (চাষাঢ়া  সরকারি মহলিা কলেজের সামনে, পঞ্চবটি মোড়ে, পাগলা বাজার এলাকায়) নামধারি কিছু নেতাদের গ্রুপ সড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে সময় সুযোগ বুঝে পুলিশের চোঁখ ফাকি দিয়ে চাঁদা আদায় করে চলে যায়। চাঁদা না দেয়ার প্রতিবাদ জানালে চালকদের বিভিন্ন হুমকি এমনকি মারধর করা হয়।
    মারধরের শিকার এক ট্রাক চালক বলেন, শহরের নিতাইগঞ্জ থেকে মাল লোড করে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে ঢাকার উদ্যেশে যাত্রা শুরু করে। রাস্তায় কোথাও কেউ গাড়ি দাঁড় করায়নি। তবে পাগলা বাজার পার হয়ে কিছু দূর যেতেই ২ জন লোক (মাথায় ক্যাপ পরা ও শরীরে হলুদ জামা পরা) গাড়ি দাঁড় করায়। আমাকে বলে জিপি (চাঁদা) দে। আমি দিতে না চাইলে আমার ডান পাশ দিয়ে উপরে উঠে চাবি ছিনিয়ে নিয়ে যায়। পরে চাবি চাইতে গেলে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। শেষ পর্যন্ত ১০০ টাকা চাঁদা দিয়ে  আমার  চাবি  নিয়ে আসি।আরও জানা গেছে, সাইনবোর্ড সড়কের প্রতিটি মোড়ে ও চিটাগাংরোড সড়কের প্রতিটি মোড়ে বিভিন্ন কৌশলে চলে চাঁদাবজী। তবে আইজিপির নির্দেশনার পর থেকে এসব স্থানে চাঁদাবাজদের আনাগোনা অনেকটা কমেছে।সচেতন মহলের মতে, পরিবহন সেক্টরের দিকে প্রশাসনের অতি দ্রুত নজর দেয়া উচিৎ। অন্যথায় এ সমস্যার সমাধান হবে না।

  • শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

    শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

    শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত হয়ে তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

    বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গতবছরের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

  • বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বেই ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজের দাম আকাশচুম্বী করেছে : রিজভী

    বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বেই ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজের দাম আকাশচুম্বী করেছে : রিজভী

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী করেছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গতকাল বাণিজ্যমন্ত্রী বলেছেন-‘মানুষ বিমানে চড়তে পারে না, আর আমি বিদেশ থেকে বিমানে পেঁয়াজ নিয়ে আসছি।’ গবুচন্দ্র মন্ত্রীদের মুখে এধরণের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যই শোভা পায়। জনশ্রুতি আছে-ব্যবসায়ী মন্ত্রীদের নেতৃত্বেই নাকি বাজার সিন্ডিকেট করে হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট চলছে। আজ সকাল সাড়ে ১১ টায় দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

    তিনি আরো বলেন, পেঁয়াজের যখন ভয়াবহ সংকট চলছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার যখন নিয়ন্ত্রণহীন তখন তাঁর দেখা মেলে না। গতকাল হঠাৎ হাজির হয়ে তিনি উদ্ভট মন্তব্য করলেন। তাঁর এধরণের বক্তব্য জনগণের সঙ্গে ইয়ার্কি ছাড়া কিছু নয়। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বেই ব্যবসায়ী সিন্ডিকেট পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী করেছে বলে জনগণ মনে করে। আর একারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কোন নিয়ন্ত্রণ নেই সরকারের।

    রিজভী বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শেখ হাসিনা ও মমতা ব্যানার্জীর সাক্ষাৎ কেবলমাত্র শাড়ী আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিস্তা নদীর পানির ন্যায্য দুরে থাক, কোন হিস্যাই পাওয়া যায়নি। ফেনী নদীর পানি বিনিময় ছাড়াই উপহার হিসেবে দেয়া হয়েছে। এসব কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল উষর মরুভূমিতে পরিণত হচ্ছে। সেচ মৌসুম চলছে অথচ এখনই নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামসহ অন্যান্য এলাকায় সেচের পানি সংকট দেখা দিয়েছে।

    কিন্তু প্রধানমন্ত্রী সেই বিষয়ে কোন আলোচনাই করেননি। প্রায় প্রতিদিন সীমান্ত হত্যা চলছে, এ নিয়েও শেখ হাসিনা মুখ বন্ধ রেখেছেন। সীমান্তে বাংলাদেশী হত্যা যেন নৃশংস দস্যুতার নামান্তর। দেশ মরুভূমি হয়ে যাক, সীমান্তে প্রতিদিন বাংলাদেশী মানুষ মরুক তাতে সরকারের কিছু আসে যায় না। প্রধানমন্ত্রী নিজ দেশের জনগণের অন্তুরুদ্ধ ক্ষোভ টের পান না। তিনি শুধু দিতেই জানেন, নিতে জানেন না। তাঁর ক্ষমতার সোনার হরিণটি নিশ্চিত হলেই তিনি সন্তুষ্ট। আওয়ামী লীগের ভাবাদর্শ হচ্ছে নিজ দেশে অত্যাচারী আর অন্য দেশের প্রতি নতজানু থাকা।

    রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে। অথচ জামিন কিংবা সুচিকিৎসার ব্যাপারে প্রতিহিংসাপরায়ণ সরকারের নিষ্ঠুরতা যেন থামছেই না। সরকারের আচরণে জনগণের মনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার নীল নকশা বাস্তবায়নের পথে সরকারপ্রধান দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছেন কি না।

    তিনি বলেন,সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বলেছেন-‘সরকার দেশের সবকিছুই নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু বিএনপি’র মুখ নিয়ন্ত্রণ করতে পারে নাই’। এই বক্তব্যের মাধ্যমে ওবায়দুল কাদের সাহেব নিজের অজান্তেই স্বীকার করে নিলেন-আইন আদালত, প্রশাসনকে নিয়ন্ত্রণে নিয়ে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। মানুষের ভোটাধিকারও নিয়ন্ত্রণ করে রেখে ভোটের আগের রাতের ভোট প্রতিষ্ঠিত করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা ও গায়েবী মামলা দিতে সক্ষম হয়েছেন, কারারুদ্ধ করে রাখতে সক্ষম হয়েছেন।

    এমনকি গোরস্থানকে নিয়ন্ত্রণ করে লাশের বিরুদ্ধে মামলা দিতে সক্ষম হয়েছেন। আর্থিক খাত নিয়ন্ত্রণে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সম্রাট, জি কে শামীম, খালেদ হোসেনদের মতো চুনোপুঁটিদের নাম জানা গেছে, কিন্তু রাঘব-বোয়ালদের লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়ে মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করতে সক্ষম হয়েছেন। গুম-খুন-ক্রসফায়ারের মুখেও বিএনপি যেটুকু বলছে সেটিকেও স্তব্ধ করে দিতে ইঙ্গিত দিচ্ছে ওবায়দুল কাদেরের বক্তব্য। তার বক্তব্য একচেটিয়া স্বৈরশাসকদের বক্তব্যেরই প্রতিধ্বনি।

  • খোকার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিকালে

    খোকার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল বিকালে

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির সহ দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

    মাহফিলে মরহুম খোকার আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষে তার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অনুরোধ জানিয়েছেন।

    দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর গত ৪ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার একটি হাসপাতালে মারা যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

    ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

    এরপর তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খোকা ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন।

    কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে গত সাড়ে পাঁচ বছর ধরে থাকছিলেন নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্ট এলাকার একটি ভাড়া বাসায়। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন।