Category: আন্তর্জাতিক

  • ‘হিটলার অভিবাদন’ দেখানোয় দুজনের কারাদণ্ড

    ‘হিটলার অভিবাদন’ দেখানোয় দুজনের কারাদণ্ড

    জার্মানির কেমনিজ শহরে গত আগস্টে নব্য নাৎসিদের দাঙ্গা-হাঙ্গামা ও বিক্ষোভ মিছিল থেকে ‘হিটলার অভিবাদন’ দেখানোর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড হয়েছে।

    সপ্তাহ দুয়েক আগে কেমনিজ শহরে এএফডি (জার্মানির জন্য বিকল্প দল), পেগিডা (পশ্চিমের ইসলামিকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয় জনগণের আন্দোলন) ও প্রো-কেমনিজ নামের তিনটি সংগঠনের বর্ণবিদ্বেষী আগ্রাসী বিক্ষোভ থেকে ‘হিটলার অভিবাদন’ প্রদর্শন করা হয়।

    ২৫ আগস্ট শহরের কেন্দ্রের নগর মেলাতে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ৩৫ বছর বয়স্ক এক জার্মানের মৃত্যুর ঘটনায় উগ্রবাদী দলগুলো শোক মিছিল করবে বললেও পরে তারা সহিংস হয়ে ওঠে।

    নব্য নাৎসিদের সহিংস মিছিল থেকে ‘হিটলার অভিবাদন’ দেখানোর দায়ে কেমনিজের জেলা আদালত দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে গত দুই দিনে দুজনকে সাজা দেন।

    কেমনিজের আদালত বলেছেন, এর আগে কয়েকবার দণ্ডিত ৩৩ ও ৩৪ বছর বয়স্ক দুই ব্যক্তিকে আট মাস ও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    জার্মানিতে শাসনতান্ত্রিক আইন অনুযায়ী হিটলারের নাৎসি দলের সব ধরনের প্রকাশনা, পতাকা, প্রতীক ও অভিবাদন নিষিদ্ধ।

    গতকাল শনিবার কেমনিজ শহরের একটি অনুষ্ঠানে নিজেদের স্বঘোষিত রক্ষী (বুরগারভের) পরিচয় দিয়ে উপস্থিত অভিবাসীদের পরিচয়পত্র পরীক্ষা করতে চায় একদল লোক। এ সময় পুলিশ অনুষ্ঠানস্থলে এসে বুরগারভের দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

    কেমনিজ শহরে দুই সপ্তাহ আগে নব্য নাৎসিদের সহিংস ঘটনার জের ধরে এখনো জার্মানির পার্লামেন্টে উত্তপ্ত আলোচনা চলছে।

    কেমনিজ শহরে নব্য নাৎসিদের বিক্ষোভ চলাকালে সাংবাদিক, ভিন্নমতের বিক্ষোভকারী ও বিদেশিদের ধাওয়ার মতো আচরণ নিয়ে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছিলেন, এমন ঘটনা জার্মানিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    অন্যদিকে, এক সাক্ষাৎকারে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান হান্স গ্রিহগ মাসেন ভিডিও দেখে নব্য নাৎসিদের হাঙ্গামাকে অন্যদের প্রতি বিদ্বেষ ও ধাওয়ার বিষয়গুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এমন বক্তব্যের জেরে বিভিন্ন মহল থেকে হান্সের পদত্যাগের দাবি উঠেছে।

  • মর্যাদার সঙ্গে প্রস্থান চান ম্যার্কেল

    আঙ্গেলা ম্যার্কেলআঙ্গেলা ম্যার্কেলহঠাৎ করে জার্মানের চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দলীয় সভানেত্রীর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জার্মানির রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে। টানা ১৮ বছর দলীয় সভানেত্রী হিসেবে দায়িত্ব পালনের পর জার্মানির ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম বড় শরিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সভানেত্রী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার (২৯ অক্টোবর) দলীয় সভানেত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

    এর আগে গত রোববার জার্মানির হেসেন প্রদেশ পার্লামেন্টের নির্বাচনে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন নির্বাচনে খারাপ ফলাফল করার পর চ্যান্সেলর ম্যার্কেল দলীয় সভানেত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে তাঁর এই সিদ্ধান্ত গৃহীত হবে আগামী ডিসেম্বর মাসে হামবুর্গে অনুষ্ঠিতব্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সম্মেলনে।

    প্রথা অনুযায়ী ক্ষমতাসীন জার্মান চ্যান্সেলরই দলের ক্ষমতাসীন দলের সভাপতি বা সভানেত্রীর পদ অলংকৃত করেন। তবে আঙ্গেলা ম্যার্কেল ২০২১ সাল পর্যন্ত জার্মান চ্যান্সেলর পদে তার মেয়াদকাল পূর্ণ করবেন বলে জানিয়েছেন। তাঁর আমলে বিগত সময়গুলোতে জার্মানি অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।

    জার্মানির ১৬ প্রদেশে পৃথক পৃথক প্রদেশ পার্লামেন্টে রয়েছে। তবে কোনো প্রদেশ পার্লামেন্টের নির্বাচনে খারাপ ফলের জন্য দলীয় প্রধানের পদত্যাগ করার ঘোষণাটি বিরল। সোমবার দলীয় বৈঠকে তাঁর এই সিদ্ধান্ত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের অনুসারী এবং জার্মানির জনগণকে অবাক করেছে।

    ২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর পদে থাকা আঙ্গেলা ম্যার্কেলের মতো জনপ্রিয় কোনো নেতা বা নেত্রী এ মুহূর্তে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নে না থাকলেও সাবেক দলীয় পার্লামেন্ট প্রধান ফ্রিডরিশ মের্স দলীয় প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে আগামী ডিসেম্বর মাসের প্রথমে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সম্মেলনেই আঙ্গেলা ম্যার্কেলের উত্তরসূরি নির্বাচিত হবেন।

    সোমবার বার্লিনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সদর দপ্তর কনরাড আডেনআওয়ার হাউসে দলীয় সভার পর ম্যার্কেল সাংবাদিকদের জানান, তিনি চ্যান্সেলর হয়ে জন্মগ্রহণ করেননি এবং দলীয় প্রধানের পদ থেকে তাঁর প্রস্থান দলে আরও উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেবে।

  • ৮০০ ফুট উঁচু থেকে পড়ে প্রকৌশলী দম্পতির মৃত্যু

    ৮০০ ফুট উঁচু থেকে পড়ে প্রকৌশলী দম্পতির মৃত্যু

    পর্যটন স্পটে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন এক প্রযুক্তি প্রকৌশলী দম্পতি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ৮০০ ফুট উঁচু স্থান থেকে পড়ে এই দম্পতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

    মৃত ওই দম্পতি হলো বিষ্ণু বিশ্বনাথ (২৯) ও মিনাক্ষী মূর্তি (৩০)। তাঁরা দুজনই প্রযুক্তি প্রকৌশলী ছিলেন। ২৫ অক্টোবর খাড়া ওই পর্যটন স্থানের নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

    মার্কিন সংবাদমাধ্যম স্যান ফ্রান্সিসকো ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়, ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের টাফট পয়েন্ট (দর্শনার্থীরা উঁচু যে স্থানে উঠে চারপাশ দেখেন) থেকে পড়ে বিষ্ণু বিশ্বনাথ ও মিনাক্ষী মূর্তি মারা গেছেন। তাঁরা যে ভারতীয়, সেটা গত সোমবার নিশ্চিত হওয়া গেছে। এই দম্পতি যুক্তরাষ্ট্রে বাস করছিলেন।

    সম্প্রতি নেটওয়ার্কিং হার্ডওয়্যার কোম্পানি কিসকো সিস্টেমে চাকরিতে যোগদানের পর নিউইয়র্ক থেকে সান জোসেতে বসবাস শুরু করেন এই দম্পতি। বিশ্বভ্রমণ পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা পার্কটির ওই দুঃসাহসিক অভিযান স্থানে ভ্রমণে গিয়েছিলেন।

    অশ্বারোহী সৈন্যদল ২৫ অক্টোবর টাফট পয়েন্টের নিচ থেকে দুজনের লাশ উদ্ধার করে। দর্শনার্থীদের কাছে ইয়োসেমাইট উপত্যকা ও জলপ্রপাত জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিচিত। আকর্ষণীয় ও স্মৃতিময় ছবি তোলার জন্য বিশ্বের মধ্যে পর্যটকদের ওই স্থানটি ভীষণ প্রিয়। বিখ্যাত ওই পর্যটন স্থানে কীভাবে দুর্ঘটনা ঘটল এবং ওই দম্পতি কীভাবে নিচে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

    এদিকে পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টাফট পয়েন্ট থেকে পড়ে নিহত এক পুরুষ ও নারী দর্শনার্থীর লাশ উদ্ধার অভিযান ২৫ অক্টোবর বিকেলে সম্পন্ন হয়েছে। ওই দুজন প্রায় ৮০০ ফুট খাড়া স্থান থেকে পড়ে মারা গেছেন। তথ্যসূত্র: এনডিটিভি

  • মর্যাদার সঙ্গে প্রস্থান চান ম্যার্কেল

    মর্যাদার সঙ্গে প্রস্থান চান ম্যার্কেল

    হঠাৎ করে জার্মানের চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দলীয় সভানেত্রীর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জার্মানির রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে। টানা ১৮ বছর দলীয় সভানেত্রী হিসেবে দায়িত্ব পালনের পর জার্মানির ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম বড় শরিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সভানেত্রী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার (২৯ অক্টোবর) দলীয় সভানেত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

    এর আগে গত রোববার জার্মানির হেসেন প্রদেশ পার্লামেন্টের নির্বাচনে ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন নির্বাচনে খারাপ ফলাফল করার পর চ্যান্সেলর ম্যার্কেল দলীয় সভানেত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে তাঁর এই সিদ্ধান্ত গৃহীত হবে আগামী ডিসেম্বর মাসে হামবুর্গে অনুষ্ঠিতব্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সম্মেলনে।

    প্রথা অনুযায়ী ক্ষমতাসীন জার্মান চ্যান্সেলরই দলের ক্ষমতাসীন দলের সভাপতি বা সভানেত্রীর পদ অলংকৃত করেন। তবে আঙ্গেলা ম্যার্কেল ২০২১ সাল পর্যন্ত জার্মান চ্যান্সেলর পদে তার মেয়াদকাল পূর্ণ করবেন বলে জানিয়েছেন। তাঁর আমলে বিগত সময়গুলোতে জার্মানি অর্থনৈতিকভাবে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।

    জার্মানির ১৬ প্রদেশে পৃথক পৃথক প্রদেশ পার্লামেন্টে রয়েছে। তবে কোনো প্রদেশ পার্লামেন্টের নির্বাচনে খারাপ ফলের জন্য দলীয় প্রধানের পদত্যাগ করার ঘোষণাটি বিরল। সোমবার দলীয় বৈঠকে তাঁর এই সিদ্ধান্ত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের অনুসারী এবং জার্মানির জনগণকে অবাক করেছে।

    ২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর পদে থাকা আঙ্গেলা ম্যার্কেলের মতো জনপ্রিয় কোনো নেতা বা নেত্রী এ মুহূর্তে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নে না থাকলেও সাবেক দলীয় পার্লামেন্ট প্রধান ফ্রিডরিশ মের্স দলীয় প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে আগামী ডিসেম্বর মাসের প্রথমে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সম্মেলনেই আঙ্গেলা ম্যার্কেলের উত্তরসূরি নির্বাচিত হবেন।

    সোমবার বার্লিনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সদর দপ্তর কনরাড আডেনআওয়ার হাউসে দলীয় সভার পর ম্যার্কেল সাংবাদিকদের জানান, তিনি চ্যান্সেলর হয়ে জন্মগ্রহণ করেননি এবং দলীয় প্রধানের পদ থেকে তাঁর প্রস্থান দলে আরও উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেবে।

  • প্রথমবারের মতো মুসলিম দেশে বাজল ইসরাইলের জাতীয় সংগীত

    প্রথমবারের মতো মুসলিম দেশে বাজল ইসরাইলের জাতীয় সংগীত

    সংযুক্ত আরব আমিরাতে বাজানো হল ইসরাইলের জাতীয় সংগীত। দেশটিতে অনুষ্ঠিত একটি জুডু প্রতিযোগিতায় ইসরাইলি প্রতিযোগী একটি স্বর্ণপদক পাওয়ায় তাদের জাতীয় সংগীত বাজানো হয়।

    এর মধ্য দিয়ে কোনো মুসলিম দেশে এই প্রথম ইসরাইলের জাতীয় সংগীত বাজল বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

    দখলদার ইসরাইলকে অনেক মুসলিম দেশই স্বীকৃতি দেয়নি- এমনকি কূটনৈতিক সম্পর্কও নেই।

    ইসলামধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলকারী ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগ রাখবে না বলে এর আগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মুসলিম দেশগুলো।

    কিন্তু আরব আমিরাত সব রীতিনীতি লঙ্ঘন করে ইসরাইলি প্রতিযোগীকে ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ দেয়ার পর থেকেই এ বিষয়ে সমালোচনা চলছিল।

    এ ছাড়া ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেভকেও আবুধাবি সফরের সুযোগ দেয়া হয়েছে এবং আমিরাতের জুডু ফেডারেশনের প্রধান নাসের আত্তামিমি তার সঙ্গে বৈঠক করেছেন।

    সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণসহ বিশ্বের মুসলমানরা দেশটির এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

    ফিলিস্তিনি জনগণ এবং গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সংযুক্ত আরব আমিরাত বহুদিন ধরেই দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করা হলেও এবার তা করা হয়নি।

  • ১৮৯ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

    ১৮৯ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

    ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিমানবন্দর থেকে ১৮৯ জন যাত্রী নিয়ে ওড়ার অল্প সময় পর সাগরে বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। আজ সোমবার সকালে জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার পর ওই উড়োজাহাজ নিখোঁজ হয় বলে জানান সরকারি কর্মকর্তারা। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়।

    বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, উড়োজাহাজটিতে মোট ১৮৯ জন যাত্রী ছিলেন।

    কী কারণে জেটি-৬১০ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে, তা অবশ্য জানা যায়নি। কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি একবারেই নতুন।

    উদ্ধারকারী সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘উড়োজাহাজটি পানির ৩০ থেকে ৪০ মিটার গভীরে বিধ্বস্ত হয়। আমরা এর ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছি।’