Category: আন্তর্জাতিক

  • ছেলেকে স্কুলে পাঠাতে পাহাড় কেটে রাস্তা বানালেন বাবা!

    ছেলেকে স্কুলে পাঠাতে পাহাড় কেটে রাস্তা বানালেন বাবা!

    বাবা এমনই একজন মানুষ, যে শুধু নিঃস্বার্থ ভাবে দিয়েই যান। বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে সন্তানের জন্য সর্বদা মঙ্গল কামনা করেন। এমনি একজন বাবা জলন্ধর নায়েক। বাড়ি ভারতের ওড়িশায়।

    জলন্ধর পেশায় সবজি বিক্রেতা। অক্ষর তার কাছে কালো কয়েকটি রেখা মাত্র। পড়াশোনা করার কোন সুযোগ তার জীবনে হয়ে উঠেনি। তাই প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলেকে পড়াশোনা করাবেন। যতদূর সে পড়তে চায় ততদূর পড়াবেন। কিন্তু গ্রামে তো স্কুল নেই। একটা কাঁচা রাস্তাও পর্যন্ত নেই। শিক্ষার আলো পৌঁছানো তো দূরের কথা দুবেলা অন্ন জুটাতেই হিমশিম খায় সেখানকার বাসিন্দারা।

    চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায় বাবা জলন্ধরের। ছেলে পড়বে কোথায়? অনেক ভেবে উপায় বের করেন জলন্ধর। গ্রামের পাথুরে পাহাড় কেটে রাস্তা তৈরির পণ নেন তিনি।

    যেই ভাবা অমনি কাজ। গত ২ বছর ধরে প্রতিদিন ৮ ঘণ্টা ধরে পাথর কেটে ১৫ কিলোমিটার রাস্তা তৈরির কাজ করেছেন তিনি। প্রতিদিন সকাল হলেই ছেনি হাতুড়ি নিয়ে চলে যেতেন পাথুরে পাহাড়ের কাছে। রোদ, বৃষ্টি, শীত কোনও কিছুর পরোয়া করেননি। অদম্য জেদে তার গ্রাম থেকে নিকটবর্তী শহর ফুলবনি পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছেন তিনি।

    জলন্ধরের এই কৃতিত্বের কথা স্থানীয় একটি সংবাদপত্রে পড়েন জেলার কালেক্টর। তার পড়েই টনক নড়ে স্থানীয় প্রশাসনের। তড়িঘড়ি করে জলন্ধরকে নিজের দফতরে ডেকে নিয়ে সম্মান জানান। সেই সাথে নির্দেশ দেন সেখানকার রাস্তাটি যাতে ভালো করে নির্মাণ করা হয় তার ব্যবস্থা করতে। সেই সাথে ঘোষণা করা হয় কন্ধমাল উৎসবে বিশেষ সম্মান দেওয়া হবে জলন্ধরকে।

  • কমোডে বসা স্বামীকে গুলি করলেন স্ত্রী, অতঃপর…!

    স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া চলতে পারে। এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু ঝগড়ার জেরে স্বামীকে লক্ষ্য করে গুলি চালালেন স্ত্রী। তাও কিনা স্বামী কমোডে থাকাকালীন অবস্থায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনাতে।

    পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে এক ব্যক্তি ফোন করে জানায় যে তার স্ত্রী তাকে লক্ষ্য করে গুলি করছে। ফোনে তিনি জানান, বাথরুমে থাকাকালীন আচমকা ঢুকে তার ওপর গুলি চালাতে শুরু করেছে তার স্ত্রী।

    ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যক্তিকে উদ্ধার করে ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। সেই ব্যক্তি পুলিশকে জানায়, তার স্ত্রীর সঙ্গে তার গত দু’দিন ধরে ঝগড় চলছিল। ঝগড়া এতটাই বেড়ে যায় যে তার স্ত্রী তার ওপর গুলি চালাতে শুরু করে দেয়।

    অন্যদিকে সেই নারী গুলি চালানোর যে কারণ জানিয়েছে তা শুনে হতবাক সকলে। তিনি জানান, তার স্বামী কোনও কথা শুনছিল না। তাই বাধ্য হয়ে নিজের কথা শোনানোর জন্য গুলি করেন তিনি।

  • বই লিখে রাজপরিবারের সমর্থন হারালেন অন্তর্বাস নির্মাতা

    ১৯৬০ সাল থেকে রাজপরিবারের সদস্যদের অন্তর্বাস সরবরাহ করে আসছিলেন জুন কেনটন। সবকিছু ঠিকঠাকই চলছিল। বিপত্তি বাঁধে রাজপরিবারের সঙ্গে হওয়া অভিজ্ঞতা নিয়ে বই লেখায়।

    সেখানে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ, তার মা, পূত্রবধূ প্রিন্সেস ডায়না ও প্রিন্সেস মার্গারেটকে নিয়েও অনেক স্পর্শকাতর বিষয় তিনি ‘স্ট্রম ইন এ ডি-কাপ’ বইয়ে বর্ণনা করেছেন।

    এর ফলে বুধবার ব্রিটিশ রাজপরিবার জুন কেনটনের প্রতিষ্ঠান ‘রিগবি অ্যান্ড পেলার’ এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। কেনসিংটন ভিত্তিক এই প্রতিষ্ঠান এখন থেকে আর রাজকীয় পোশাক প্রদর্শন করতে পারবে না।

    বইতে জুন কেনটন দাবি করেন, ‘তিনিই রাণীর পোশাক ঠিক করে দিতেন। ওই সময় রাণী অর্ধনগ্ন থাকতেন। কুকুরের সামনেই রাণী পোশাক বদল করতেন। সন্তান উইলিয়াম ও হ্যারিকে দেয়ার জন্য ডায়ানা তার কাছ থেকে অন্তর্বাসের পোস্টার নিতে সম্মত হয়েছিলেন।

  • যুক্তরাষ্ট্রে আকায়েদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

    যুক্তরাষ্ট্রে আকায়েদের বিরুদ্ধে চার্জশিট দাখিল

    নিউইয়র্কে ব্যস্ততম এলাকায় বোমা ফাটিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে বাংলাদেশি আকায়েদ উল্লাহর (২৭) বিরুদ্ধে গণহত্যাসহ গুরুতর ৬টি অভিযোগ এনে চার্জশিট দাখিল করেছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডজুরিরা ।

    স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে ফেডারেল কোর্টে অভিযোগপত্র পেশ করার পরই জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারি এটর্নী জেনারেল ডানা জে বয়েন্টে এবং নিউইয়র্ক সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস এটর্নী জিয়োফ্রে এস বারমেন প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত অবহিত করেন।

    উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সকালে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার সাবওয়ে থেকে পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাবার সুরঙ্গ পথে আকাইদের কাছে থাকা পাইপ বোমাটি বিস্ফোরিত হয়। নিজ হাতে তৈরী পাইপ বোমাটি আকায়েদের অসাবধনতাবশত: বিস্ফোরিত হওয়ায় অন্য কেউ আহত হয়নি। আকায়েদ নিজেই আহত হয়ে ধরা পড়েন।

    চার্জশিটে বলা হয়েছে, ১. আইসিসের মতবাদে বিশ্বাসী হয়ে সন্ত্রাসে সহায়তাকল্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর অভিপ্রায়ে মারাত্মক অস্ত্র ব্যবহার, ২. সর্বসাধারণ ব্যবহার করে এমন স্থানে এবং পাবলিক পরিবহন ব্যবস্থায় বোমা ফাটানোর চেষ্টা, ৩. অগ্নিসংযোগ অথবা বিস্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতিসাধণ অথবা ক্ষতির চেষ্টা, ৪. গণপরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা চালানো অথবা চেষ্টা করা ইত্যাদি। এসব অভিযোগ প্রমাণিত হলে সারাজীবন তাকে জেলে কাটাতে হবে বলেও ইউএস এটর্নীরা উল্লেখ করেন।

    আকায়েদ উল্লাহ পারিবারিক কোটায় ৬ বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর কখনো ট্যাক্সি ড্রাইভিং আবার কখনো ইলেকট্রিক কন্ট্রাক্টরের অধীনে কাজ করেন। বাস করতেন ব্রুকলীনে মা-বোনদের সাথে। সে বাসাতেই তৈরী করেন পাইপ বোমা।

    চার্জশিটে আরো উল্লেখ করা হয়েছে যে, বোমা হামলার উদ্দেশ্যে বাসা থেকে বের হবার আগে ফেসবুকে ট্রাম্পকে ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে আমেরিকানদের দুর্গতি দেখার কথা বলেন। আমেরিকানদের সে কীভাবে হত্যা করছে তা অবলোকনের পরামর্শ দেন আকায়েদ।
    গ্রেফতারের পর থেকেই আকায়েদকে আটক রাখা হয়।

    বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত) ফেডারেল জজ রিচার্ড জে সুলিভানের এজলাসে আকায়েদকে হাজির করার কথা। উল্লেখ্য, এর আগে ১৩ ডিসেম্বর তাকে হাসপাতাল থেকেই ভিডিও কনফারেন্সে বিচারক ক্যাথারিন এইচ পারকারের এজলাসে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছিল।

    চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ব্রুকলীনের বাসা থেকে পাইপ বোমা তৈরীর যাবতীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২০১৪ সাল থেকেই সে আইসিসের মতবাদে বিশ্বাসী হয়ে আমেরিকার ধ্বংসে উদ্বুদ্ধ হয়।

  • রাজবধূ হতে ফেসবুক-টুইটার অ্যাকাউন্টও বন্ধ করলেন মেগান

    রাজবধূ হতে ফেসবুক-টুইটার অ্যাকাউন্টও বন্ধ করলেন মেগান

    ব্রিটিশ রাজপুত্র হ্যারির জন্য মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের ত্যাগের তালিকা আরও লম্বা হলো। এই সপ্তাহে মেগান তার টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। নয় মাস আগে তিনি ব্যক্তিগত ওয়েবসাইট ‘দ্য টিগ’ও বন্ধ করে দেন।

    ব্রিটিশ রাজপরিবারের সদস্যদেরও অফিসিয়াল টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। কিন্তু সেসব অ্যাকাউন্ট রাজ পরিবারের সামাজিক মাধ্যম পরিচালনাকারী টিমের সদস্যরা দেখভাল করেন। এতে ব্যক্তিগত কোনো পোস্ট কিংবা ছবি তেমন একটা থাকে না।

    রাজবধূ হতে অভিনয়কেও চিরতরে বিদায় জানিয়েছেন মেগান। দাতব্য কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রিয় কুকুরের সঙ্গও তাকে ত্যাগ করতে হচ্ছে। রাজপরিবারে বাইরে থেকে কুকুর আনার নিয়ম নেই। হলিউডের অভিনেত্রী মেগান আর দশজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতেন। কিন্তু রাজপরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে নিয়মের বেড়াজালে বন্দী হয়ে পড়ছেন তিনি।

    হ্যারির সঙ্গে মেগান আগামী বছরের ১৯ মে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। লন্ডনের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস চাপেলে তাদের এ বিয়ে অনুষ্ঠিত হবে।

  • সাম্প্রতিক ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাব দেবে ইরান

    সাম্প্রতিক ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে জবাব দেবে ইরান

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে ইরান। এ নিয়ে টুইটারে বেশ কয়েকটি পোস্ট করেছেন দেশটির নেতা আয়াতুল্লাহ খামেনি।

    তিনি বলেছেন, গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্য মতে, ‘এ বিক্ষোভে ক্ষয়ক্ষতির জন্য ত্রিমুখী পরিকল্পনা করা হয়। যাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইহুদিরা জড়িত ছিল। আর টাকা এসেছে পারস্য উপসাগরের নিকটবর্তী একটি দেশ থেকে।’ তবে দেশটির নাম বলেননি খামেনি।