Category: আন্তর্জাতিক

  • ১৪ বছর জেল হতে পারে রয়টার্সের দুই সাংবাদিকের

    ১৪ বছর জেল হতে পারে রয়টার্সের দুই সাংবাদিকের

    রাখাইন সঙ্কট নিয়ে রয়টার্সের হয়ে কাভারেজের দায়িত্বে থাকা মিয়ানমারের সেই দুই সাংবাদিকের সর্বোচ্চ ১৪ বছর জেল হতে পারে। তাদের বিরুদ্ধে ব্রিটিশ আমলে প্রণীত আইন লঙ্ঘণের অভিযোগ আনা হয়েছে।

    গত ১২ ডিসেম্বর তাদের আটক করা হয়। বুধবার রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘অফিসিয়াল সিক্রেট আইন’ লঙ্গনের অভিযোগ গঠন করা হয়। রাখাইন রাজ্যে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের ‘গুরুত্বপূর্ণ গোপন দলিল’ করায়ত্ব করেছিলেন তারা।

     

    মিয়ানমারের ওই রাজ্যে দমন-নিপীড়নের কারণে প্রায় ছয় লাখ ৫০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালাতে বাধ্য হয়।

  • হন্ডুরাসে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

    হন্ডুরাসে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

    হন্ডুরাস উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৬। এতে ক্যারিবীয় উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র।

    তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট সোয়ান দ্বীপের প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ভূ-পৃষ্ঠের অপেক্ষাকৃত কম গভীরে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূল এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    হন্ডুরাস উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৬। এতে ক্যারিবীয় উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র।

    তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট সোয়ান দ্বীপের প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ভূ-পৃষ্ঠের অপেক্ষাকৃত কম গভীরে।

    যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূল এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • উত্তর লন্ডনে পেইন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    উত্তর লন্ডনে পেইন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    উত্তর লন্ডনে পেইন্ট কারখানায় স্থানীয় সময় সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওয়াটারলু রোডের স্টপলস কর্নারের কাছাকাছি উত্তর সার্কুলারে এ দুর্ঘটনা ঘটে।

    এ ব্যাপারে লন্ডন ফায়ার ব্রিগেডের মুখপাত্র জানান, আগুন জ্বলছে এমন দৃশ্য প্রায় ১ মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। আগুনের ভয়াবহতা এক তলার এই ভবনটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

    তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। ফায়ার ব্রিগেড আসার আগেই শ্রমিকরা অক্ষত অবস্থায় ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় বলে জানা গেছে।

    উল্লেখ্য, গত বছরের জুনে পশ্চিম লন্ডনে কেনসিংটন এলাকায় গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন অর্ধশতাধিক।

  • ফিলিস্তিনির পক্ষ নেয়ায় ইসরাইলে ২০ এনজিও নিষিদ্ধ

    ফিলিস্তিনির পক্ষ নেয়ায় ইসরাইলে ২০ এনজিও নিষিদ্ধ

    ইহুদি সংবাদ মাধ্যম সূত্রে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ফিলিস্তিনে দখলদারিত্বের বিরোধিতা করে প্রচারাভিযান চালানোয় ২০টি এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরাইল। এগুলোর মধ্যে ১১ ইউরোপীয় এবং ৬ মার্কিন সংগঠন।

    ফিলিস্তিনের ভূমি দখল ও ইহুদিদের বসতি স্থাপনে বিভিন্ন অভিযান ও কর্মসূচীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় ২০টি এনজিও সংগঠনকে কালো তালিকাভুক্ত করে ইসরাইল। ইসরাইলি দৈনিক হার্টেজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। এ ব্যাপারে কৌশল পরিকল্পনা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদানের বরাত দিয়ে ইসরাইলি টিভি চ্যানেল সেভেন জানায়, তাদেরকে জানা উচিত ইসরাইল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের আর ইসরাইলে প্রবেশ এবং কাজ করতে দেয়া হবে না।

    জানা যায়, ফিলিস্তিন ভূমি থেকে বিতাড়ন, বিভাজন ও নিষেধাজ্ঞার জন্য ইসরাইলের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টিতে এতদিন সম্মিলিত প্রচারাভিযান চালিয়ে আসছিল নিষিদ্ধ সংগঠনগুলো।

    কালো তালিকাভুক্ত এনজিওগুলোর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য সংগঠনগুলোও রয়েছে। তাদের মধ্যে আছে- ব্রিটিশ ওয়ার ওয়াচ, ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন, আয়ারল্যান্ডের ফ্রেন্ডস সলিডারিটি ক্যাম্পেইন, আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন, জ্যুইশ ভয়েস ফর পিস, ন্যাশনাল স্টুডেন্টস ফর জাস্টিস ইন ফিলিস্তিন, ফ্রেন্ডস অব আল আকসা।

  • পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার তৈরি করছে ভারত

    পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার তৈরি করছে ভারত

    ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-ভারত সীমান্ত। আর তারই জের ধরে এবার পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১৪ হাজারেরও বেশি বাঙ্কার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

    এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বারবার সংঘর্ষ বিরতি লংঘন করে যেভাবে গোলাবর্ষণ করছে পাকিস্তান, তার হাত থেকে গ্রামবাসীদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।

    জানা গেছে, দুই ধরনের বাঙ্কার তৈরি করা হবে। ইনডিভিজুয়াল বাঙ্কার এবং কমিউনিটি বাঙ্কার। দুই ধরনের বাঙ্কারই হবে ভূগর্ভস্থ। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দুই জেলা পুঞ্চ এবং রজৌরিতে তৈরি করা হবে ৭ হাজার ২৯৮টি বাঙ্কার। আর আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জম্মু, কঠুয়া এবং সাম্বা জেলায় তৈরি করা হবে ৭ হাজার ১৬২টি বাঙ্কার। মোট ১৪ হাজার ৪৬০টি।

    এছাড়া, ইনডিভিজুয়াল বাঙ্কারের আয়তন হবে ১৬০ বর্গফুট। সেগুলোতে সর্বোচ্চ ৮ জন আশ্রয় নিতে পারবেন। আর কমিউনিটি বাঙ্কারের আয়তন হবে ৮০০ বর্গফুট। একসঙ্গে ৪০ জন করে থাকতে পারবেন এগুলোতে।

    বাঙ্কার তৈরি করতে সরকার ৪১৫ কোটি ৭৩ লাখ রূপি বরাদ্দ করেছে বলে সূত্র জানিয়েছে।

  • চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষে দুই বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

    চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষে দুই বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

    চীনের সমুদ্র উপকূলে তেলবাহী জাহাজের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ অন্তত ৩২ জন নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে চীন সমুদ্র পূর্ব উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ১ লাখ ৩৬ হাজার টন অয়েল কনডেনসেটের ট্যাঙ্কারে আগুন ধরে যায়।

    রোববার চীনের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় জাহাজের ক্রুকে উদ্ধার করা হয়েছে। খবর চ্যানেল নিউজ এশিয়া’র।