Category: আন্তর্জাতিক

  • জেনে নিন কীভাবে এক সন্তানের জন্ম দিলেন তিনজন মিলে!

    জেনে নিন কীভাবে এক সন্তানের জন্ম দিলেন তিনজন মিলে!

    দুই মা ও এক বাবা মিলে এক সন্তানের জন্ম দিয়েছেন। তিনজন মিলে এক সন্তান জন্ম দেওয়ার এমন ঘটনা অদ্ভূত মনে হতে পারে। কিন্তু কিছুদিনের মধ্যে এটাই সত্যি হতে চলেছে। এই অসম্ভবকে সম্ভব করে চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিস্কার করা হচ্ছে।

    জানা গেছে, এই পদ্ধতিতে একটি ভ্রূণের মধ্যে মিলে যাবে তিন বাবা-মায়ের জিনগত গুন। ভ্রূণ গঠনের একেবারে প্রথম ধাপেই এটা করা হবে। এতদিন পর্যন্ত যে পদ্ধতি নেওয়া হতো তাতে শিশুর বংশগত রোগ থাকার সম্ভাবনা থাকত। কিন্তু পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে এই পদ্ধতি খুবই কার্যকরী।

    সম্প্রতি ভারতের পার্লামেন্ট সায় দেওয়ায় নতুন পদ্ধতিতে মাইটোকন্ড্রিয়া জনিত সমস্যা থাকলেও তৃতীয় নারীর শরীর থেকে মাইটোকন্ড্রিয়া নিজেদের গর্ভে স্থাপন করতে পারবেন। ফলে সন্তান সুস্থ থাকবে।

    মাইটোকন্ড্রিয়াল ডোনেশনে যা হয় : এতে মূলত তিনটি পদ্ধতি রয়েছে। কিন্তু, ব্রিটেনে একটাই পদ্ধতি চালু হচ্ছে। এই পদ্ধতির নাম PNT। এই পদ্ধতিতে কোনো দম্পতির নিষিক্ত ডিম্বাণুর নিউক্লিয়াসের মধ্যে অপর এম নারীর নিষিক্ত ডিম্বাণুর ক্রোমোজোমে থাকা জিন প্রতিস্থাপন করা হয়। ফলে ডিম্বাণুর মধ্যে বাবা-মায়ের ক্রোমোজোম থাকে, এছাড়া বাবা-মায়ের ৯৯.৯ শতাংশ জিন থাকে এবং আর এক নারী যার মাইটোকন্ড্রিয়া সুস্থ রয়েছে তার ০.০১ শতাংশ ডিএনএ থাকে।

    চিকিৎসকদের এই পদ্ধতিতে ভরসা রাখার কারণ : মাইটোকন্ড্রিয়া জনিত রোগের কোনো যথাযথ চিকিৎসা হয় না। সাড়ে ৬ হাজার শিশুর মধ্যে একজন এই সমস্যার মারাত্মক শিকার হয়। অসুস্থ নারী যদি একজন সুস্থ শিশুর জন্ম দিতে চান তাহলে তাকে খুব কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে বেশিরভাগ সময় ওই নারীর শরীরে অন্য কারও নিষিক্ত ডিম্বাণু প্রতিস্থাপন করা হয়। কিন্তু, নতুন এই পদ্ধতি চালু হলে মায়েরা তাদের নিজেদের ডিম্বাণু থেকে সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন। ফলে মায়ের সঙ্গে শিশুর জিনের মিলও থাকবে অথচ মাইটোকন্ড্রিয়া জনিত রোগও থাকবে না। এতে ওই পরিবারের পরবর্তী সব প্রজন্মের জন্য মাইটোকন্ড্রিয়ার সমস্যা নির্মূল হয়ে যাবে।

    বিরোধিতার কারণ : কেউ কেউ বিরোধিতা করছেন ধর্মীয় কারণে। আর কেউ কেউ বৈজ্ঞানিক কারণে। কেননা এই পদ্ধতিটির সঙ্গে সবাই পরিচিত নয়। তাই এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে। অনেকের ধারণা অসুস্থ মাইটোকন্ড্রিয়া ওই তৃতীয় নারীর শরীরে প্রতিস্থাপিত হয়ে যাবে। এর ফলে কোনো অসুস্থতা আসতে পারে কিনা তা স্পষ্ট নয়। তাই গবেষণা আরও কিছুটা না এগুলে ভরসা পাচ্ছেন না অনেকেই।

    বিতর্কের শীর্ষে যারা : অ্যাংলিকান চার্চ ও রোমান ক্যাথলিক চার্চ এই পদ্ধতির প্রকাশ্যে বিরোধিতা করছেন। বহু বিশেষজ্ঞ বিজ্ঞানীও এর বিপক্ষে। অনেকেই চাইছেন এই পদ্ধতি চালু হোক। আবার অনেকেই ভরসা পাচ্ছেন না।

  • দুই কোরিয়ার মধ্যে ফের চালু হচ্ছে হটলাইন

    দুই কোরিয়ার মধ্যে ফের চালু হচ্ছে হটলাইন

    উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ফের চালু হচ্ছে হটলাইন সার্ভিস। মূলত, দ. কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেই এই হটলাইন চালুর ঘোষণা দিয়েছে কিম জং উনের সরকার।

    বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় আন্তঃকোরিয়ান যোগাযোগ চ্যানেলটি পুনরায় চালু হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি।

    দক্ষিণ কোরীয় একত্রীকরণ মন্ত্রী চো মাইয়ং জিওন মঙ্গলবার আগামী মাসের পিয়ংচ্যাঙ অলিম্পিক গেমসে অংশগ্রহণের বিষয়ে উত্তর কোরিয়াকে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব পাঠান। তার প্রস্তাব হচ্ছে, আগামী ০৯ জানুয়ারি দুই দেশের প্রতিনিধিরা ‘যুদ্ধবিরতির গ্রাম’ প্যানমানজমে আলোচনায় বসতে পারেন। কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তের গ্রামটি নিরপেক্ষ অঞ্চল, যেখানে আগেও আলোচনায় বসেছে দুই দেশ।

    প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি বলেছেন, আগের অত্যন্ত উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নত করার সুযোগ হিসাবে প্রস্তাবটিকে দেখেছেন তিনি।

    উত্তর কোরিয়ান খেলোয়াড়দের মধ্যে মাত্র দু’জন অ্যাথলেট রওম টিই-ওকে ও কিম জু-সিক পিয়ংচ্যাঙ গেমসের জন্য যোগ্য। যদিও এ দুই ফিগার স্কেটার তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আনুষ্ঠানিক সময়সীমা মিস করেছেন, তবে এখনও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারা।

    এ বিষয়ে নিশ্চয়তাও রয়েছে। কেননা, পিয়ংইয়ং গেমসের সাংগঠনিক কমিটির সভাপতি লি হি-বিওম এর আগে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োহাপকে উত্তরের সম্ভাব্য অংশগ্রহণের কথা শুনে আনন্দিত প্রতিক্রিয়া দিয়েছিলেন। ‘এটি নতুন বছরের একটি উপহারের মতো’- বলেছিলেন তিনি।

    উত্তর কোরিয়ার নেতা কিম জংও এর আগে বলেছিলেন, আগামী ফেব্রুয়ারির গেমসে অংশ নিতে পিয়ংচ্যাঙে একটি দল পাঠানোর কথা ভাবছেন তিনি। তিনি বলেছিলেন, উভয় পক্ষকে ‘সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে জরুরি ভিত্তিতে আলোচনা করতে হবে’।

  • পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর প্রাণ কেড়ে নিল স্ত্রী

    পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর প্রাণ কেড়ে নিল স্ত্রী

    পরকীয়ার সম্পর্কে বাধা দেওয়ায় পথের কাটা সরাতে স্বামীকে খুন করলো ভারতের এক নারী। দেশটির উত্তর প্রদেশের মাথুরায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ৪৫ বছরের মীনা দেবীকে গ্রেফতার করেছে।

    পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ছয় সন্তানের জননী মীনা দেবী তাঁদের এক আত্মীয়র সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিকের সাহায্যে সে স্বামীকে খুন করেছে।

    পুলিশি জেরায় ওই নারী হত্যার কথা স্বীকার করে বলেছে, গত সোমবার রাতে স্বামীকে ঘুমন্ত অবস্থায় স্বামীকে খুন করেছে সে। এই অপরাধে তাকে সাহায্য তার প্রেমিক। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

  • সেরা ‘দুর্নীতিবাজ’ মিডিয়াকে সম্মান জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

    বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান প্রেসিডেন্টের গদিতে বসার আগেই মার্কিন মিডিয়ার সঙ্গে বাকযুদ্ধে জড়ান ডোনাল্ড ট্রাম্প।এক বছরের বেশি সময় পার হলেও সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। বুধবার সকাল থেকেই বেশ কয়েকটি টুইট করেছেন ট্রাম্প। এর মধ্যে একটিতে তিনি লিখেছেন, বছরের সেরা দুর্নীতিবাজ মিডিয়াকে সম্মান জানাবেন তিনি।

    টুইটারে ট্রাম্প লিখেছেন, আমি সোমবার বছরের সেরা অসৎ এবং দুর্নীতিবাজ মিডিয়ার নাম ঘোষণা করতে যাচ্ছি। ফেইক (ভুয়া) সংবাদমাধ্যমগুলোর মধ্য থেকে অসততা ও খারাপ সাংবাদিকতার ওপর বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে। সঙ্গেই থাকুন!

     

  • সানফ্রান্সিসকোতে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান উঠে আহত ৭

    সানফ্রান্সিসকোতে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান উঠে আহত ৭

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে একটি প্রাইভেটকার ও দুই পথচারীর ওপর কাভার্ড ভ্যান উঠে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় ভ্যানের চালককে আটক করা হয়েছে।

    স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গিয়ারি বোলেবার্ডের ২১ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে।

    এ ব্যাপারে শহরের ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটার বার্তায় জানিয়েছে, কাভার্ড ভ্যানের চাপায় আহত দুই পথচারীর মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ। তিনি আশঙ্কামুক্ত। আরেকজনের অবস্থা গুরুতর। আর প্রাইভেটকারে থাকা একই পরিবারের পাঁচজন সামান্য আহত হয়েছেন।

    এদিকে এই ঘটনার পেছনে কোনো ধরনের সন্ত্রাসী হামলার নির্দশন মেলেনি বিধায় ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল কি-না, তা স্পষ্ট হওয়া যায়নি। সেজন্য এটিকে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ঘটনা মনে করা হচ্ছে। তারপরও তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি

    ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি

    ইন্দোনেশিয়ার বোর্ণিও উপকূলে সোমবার নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

    এ ব্যাপারে স্থানীয় উদ্ধার কর্মকর্তা গাস্তি আনওয়ার মুলায়দি বলেন, দেশটির তানজাং সেলর থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরুর কিছু পরেই ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ৩৩ জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে।

    তবে তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।