Category: আন্তর্জাতিক

  • ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

    ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলবার এই সংঘাত আরও বিস্তৃত হয়।

    ইসরাইল লেবাননে ব্যাপক বোমাবর্ষণ চালায় এবং তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    সৌদি প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে ধোঁয়া উড়তে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

    এর আগে যুক্তরাষ্ট্র মিসর থেকে পূর্ব দিকের সব মধ্যপ্রাচ্যের দেশ থেকে নিজেদের নাগরিকদের সরে যেতে আহ্বান জানায়।

    ইরানের রাজধানী তেহরান শহরে বড় ধরনের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। বিস্ফোরণের ফলে ওই সাংবাদিকের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠে।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

    ১৯৭৯ সাল থেকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে শাসিত ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিয়ে আসছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ, যা গত শনিবার এক হামলায় শুরু হয়েছে এবং এতে ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

    তিনি বলেন, শুরুতে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের হিসাব করেছিলাম। কিন্তু এটি এক মাসের বেশি সময়ও চলতে পারে।

    তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

    ট্রাম্প প্রথমবারের মতো যুদ্ধের স্পষ্ট লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যা করতে চাইছে তা হলো— ইরানের ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং অঞ্চলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি এর সমর্থন বন্ধ করা।

    তবে এই লক্ষ্যগুলোর মধ্যে ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করা অন্তর্ভুক্ত ছিল না। যদিও শনিবার ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার উৎখাত করার জন্য জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।

  • মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা, চতুর্থ দিনে গড়াল ইরান-ইসরাইল সংঘাত

    মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা, চতুর্থ দিনে গড়াল ইরান-ইসরাইল সংঘাত

    মধ্যপ্রাচ্য জুড়ে মঙ্গলবার নতুন করে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে লেবাননে ইসরাইলের হামলা এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা রয়েছে। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    সপ্তাহের শেষে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দিয়ে শুরু হওয়া সংঘাত ইরানের পাল্টা আঘাতে অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। চতুর্থ দিনে গড়ালেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু পর ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। এগুলোর লক্ষ্য ছিল জেরুজালেমসহ একাধিক স্থান।

    সামরিক বাহিনী জানায়, ‘কিছুক্ষণ আগে আইডিএফ ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

    মঙ্গলবার ভোরে রিয়াদের কূটনৈতিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে চারজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান। ওই এলাকায় বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের বাসভবন রয়েছে।

    সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রাজধানীতে দুইটি ড্রোন হামলায় মার্কিন দূতাবাসে আগুন লাগে।

    কাতারে মঙ্গলবার ভোরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে দোহাজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন এএফপি সাংবাদিকরা।

    সোমবার কাতার দুইটি ইরানি বোমারু বিমান ভূপাতিত করে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়। একই সময়ে তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা চালিয়ে সংকট আরও তীব্র করে তোলে। এতে জ্বালানির দাম বেড়ে যায়।

    ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ‘কমান্ড সেন্টার ও অস্ত্র গুদাম’ রয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে আগেই সতর্ক করেছিল ইসরাইল।

    লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি মধ্যরাতের কিছু পর জানায়, এক বছরের বেশি সময় ধরে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের হামলার জবাবে তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। একে তারা ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ বলে অভিহিত করে।

    – মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের ‘এখনই চলে যাওয়ার’ আহ্বান

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে মিসর ও উপসাগরীয় দেশসহ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা থেকে মার্কিন নাগরিকদের চলে যেতে আহ্বান জানিয়েছে।

    কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে নিচে উল্লেখিত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখনই বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।’ সতর্কবার্তায় অন্তর্ভুক্ত ১৪টি দেশ হলো—বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

    ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশন সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদর দপ্তরে হামলা চালিয়ে সেটিকে আঘাত করে ও ভেঙে দেয়। তাদের দাবি, তারা ‘ইসরাইল রাষ্ট্র ধ্বংস এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছিল।

    আইআরআইবি টেলিগ্রামে লিখেছে, তেহরানে তাদের সদর দপ্তরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাদের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

    ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জেনারেল হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা যেকোনো জাহাজ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। বৈেিতল ও গ্যাস পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

    গার্ড বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জেনারেল সারদার জাব্বারি বলেন, ‘আমরা তেল পাইপলাইনেও হামলা চালাব এবং অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেব না। আগামী দিনগুলোতে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে।’

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মিত্র দেশ ইসরাইল ইরানে হামলা চালাতে যাচ্ছে—এমন তথ্য জানার পরই যুক্তরাষ্ট্র আঘাত হানে।

    রুবিও সাংবাদিকদের বলেন, আমরা জানতাম, ‘তারা হামলা চালানোর আগে যদি আমরা আগাম ব্যবস্থা না নিতাম, তাহলে আমাদের ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।’

    স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে অবস্থিত ইউনেসকো তালিকাভুক্ত গোলেস্তান প্রাসাদ যুক্তরাষ্ট্র ও ইসরইলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, রোববার সন্ধ্যায় তেহরানের দক্ষিণে আরাগ স্কয়ারে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর গোলেস্তান প্রাসাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের অভিঘাতে জানালা, দরজা ও আয়না ভেঙে গেছে।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ৪৮ ঘণ্টায় তারা ১ হাজার ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রকাশিত এক তথ্যানুসারে, হামলার লক্ষ্যবস্তু ছিল কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ইরানি নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনা।

    যুদ্ধের সতর্কবার্তা ট্রাম্পের-

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। যুদ্ধের লক্ষ্য নিয়ে পরস্পরবিরোধী বার্তার সমালোচনার জবাব দিতেই তার প্রশাসন এ অবস্থান নেয়।

    সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করছি। দ্বিতীয়ত, তাদের নৌবাহিনী নিশ্চিহ্ন করছি। তৃতীয়ত, বিশ্বের এক নম্বর সন্ত্রাসে পৃষ্ঠপোষক দেশ যাতে কখনো পারমাণবিক অস্ত্র না পায়, তা নিশ্চিত করছি।

    ‘সবশেষে, আমরা নিশ্চিত করছি যে ইরানি শাসনব্যবস্থা তাদের সীমান্তের বাইরে সন্ত্রাসী বাহিনীকে অস্ত্র, অর্থ ও নির্দেশনা দিতে না পারে।

  • মধ্যপ্রাচ্য সংকট: তেলের বাজারে অস্থিরতা, শেয়ারবাজারে ধস

    মধ্যপ্রাচ্য সংকট: তেলের বাজারে অস্থিরতা, শেয়ারবাজারে ধস

    মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জেরে সোমবার এশিয়ার বাজারে তেলের দাম হু হু করে বেড়েছে। অন্যদিকে ধস নেমেছে শেয়ারবাজারে।

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গেছে। একাধিক জাহাজে হামলার খবরও পাওয়া গেছে।
    টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

    দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবারের ৭২ দশমিক ৮৭ ডলার থেকে বেড়ে ব্যারেল প্রতি ৮০ ডলারের কিছু ওপরে উঠে যায়। পরে তা সামান্য কমে ৭৯ ডলারের নিচে নামে।

    শেয়ারবাজারে জাপানের নিক্কেই সূচক ২ দশমিক ২ শতাংশ পড়ে যায়। সিডনিতেও সূচক ০ দশমিক ৫ শতাংশ কমে যায়। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম বেড়েছে ২ শতাংশ।

    গত শনিবার শুরু হওয়া হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর পরই এ সব পণ্যের দাম আরও বাড়তে থাকে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ ইরানিদের সরকার বিরোধী আন্দোলনের আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

    ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে চার জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

    বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পাঠানো হয়।

    যদিও ইরান আনুষ্ঠানিকভাবে প্রণালি বন্ধের ঘোষণা দেয়নি। তবে দেশটির রিভ্যুলশনারি বা বিপ্লবী গার্ড বাহিনী এ পথ দিয়ে চলাচল না করার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে।

    রোববার ওমান উপকূলে একটি জাহাজ এবং আমিরাতের কাছে আরেকটি জাহাজে হামলা হয়েছে বলে দাবী করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, একটি তেলবাহী ট্যাংকার প্রণালি দিয়ে ‘অবৈধভাবে’ যাওয়ার চেষ্টা করলে, সেটিতে হামলা চালানো হয় এবং নৌযানটিকে ডুবে যেতে দেখা যায়।

    বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের মধ্যপ্রাচ্য ও ওপেক প্লাস গবেষণা প্রধান আমেনা বকর বলেন, এমন পরিস্থিতিতে বীমা খরচ আকাশ ছোঁয়া হবে।

    তার মতে, উদ্ভূত পরিস্থিতিতে তেলের দাম ৯০ ডলারেও পৌঁছাতে পারে।

    বড় বড় শিপিং কোম্পানিগুলো ইতোমধ্যেই ওই পথ দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।

    রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ ঘাটতি তৈরি হবে।

    তেল আমদানিকারক দেশগুলোর ৯০ দিনের তেল মজুত রাখার বাধ্যবাধকতা আছে। তবুও দাম ১০০ ডলারের ওপরে উঠে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    আমেনা বকর  বলেন, প্রণালিতে অবরোধ দীর্ঘস্থায়ী হলে, কৌশলগত মজুত দিয়েও সেই ঘাটতি পূরণ সম্ভব হবে না।

    কেপলারের আরেক বিশ্লেষক মিশেল ব্রুহার্ড তেলের দাম বাড়াকে ট্রাম্পের ‘অ্যাকিলিস হিল’ বলে মন্তব্য করেছেন।

    তিনি মনে করেন, ইরান দাম বাড়িয়ে বিক্রি করতে চাইবে, যাতে ট্রাম্প চাপের মুখে পড়েন। কারণ তিনি মার্কিন জনগণকে কম দামে পণ্য সরবারহের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। তারওপর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কড়া নাড়বে বছর শেষে।

    এদিকে, বিশ্ববাজারে গ্যাসের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। কাতার বিশ্বে তরল প্রাকৃতিক গ্যাসের অন্যতম বড় রপ্তানিকারক দেশ।

    গ্যাসের এই দাম বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হবে।

    ইউক্রেন যুদ্ধের শুরুতে সর্বশেষ তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছিল। তখন গ্যাসের দামও লাফিয়ে বাড়ে।

    পরবর্তীতে যা দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।

    পেট্রোলের দাম, জ্বালানি ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধির বিপরীতে বিমান খাতে আয় কমে যাওয়া, সব মিলিয়ে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন প্যারিসের আইইএসইজি স্কুল অব ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ এরিক ডর।

    তিনি বলেন, পরিস্থিতি তিন দিনের মধ্যে সীমিত থাকলে, বড় ঝুঁকি নেই। তবে দীর্ঘস্থায়ী হলে অতিরিক্ত মন্দার চাপ তৈরি হবে।

    শেয়ারবাজারে সোমবার কয়েকটি খাত লাভজনক অবস্থানে থাকতে পারে। যার মধ্যে একটি হলো, প্রতিরক্ষা খাত।

    তবে ডরের মতে, সামগ্রিকভাবে শেয়ারের দাম কমার আশঙ্কাই বেশি। এর মধ্যে বিমান পরিবহন, সামুদ্রিক পরিবহন ও পর্যটন খাতের শেয়ারে বড় ধস নামার শঙ্কা রয়েছে।

  • ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

    ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

    লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে।

    বৈরুত থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।

  • ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরাইল সেনাবাহিনী, মধ্যাঞ্চলে সাইরেন

    ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তৎপর ইসরাইল সেনাবাহিনী, মধ্যাঞ্চলে সাইরেন

    ইসরাইলি সেনাবাহিনী রোববার জানিয়েছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় ইসরাইলের মধ্যাঞ্চল জুড়ে ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অংশে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।

    জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে।’

    বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী হুমকি প্রতিহত ও আঘাত হানতে বিমান বাহিনী কাজ করছে।

  • খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

    খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনি ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতার শহিদ হওয়ার পরও তাঁর পথ ও লক্ষ্য কখনো হারাবে না এবং ভুলে যাওয়া হবে না; বরং এগুলো আরও উজ্জীবিতভাবে ও উৎসাহের সঙ্গে এগিয়ে নেওয়া হবে।’