Category: আন্তর্জাতিক

  • ট্রাম্পের শুল্ক নীতি চীনের জন্য জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে আফ্রিকায়

    ট্রাম্পের শুল্ক নীতি চীনের জন্য জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে আফ্রিকায়

    আন্তর্জাতিক ডেস্ক:   আফ্রিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। এই মহাদেশের বেশ কয়েকটি দেশ এখন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে উচ্চ হারের শুল্কের মুখোমুখি হচ্ছে।

    কিন্তু এই সংকাটই যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের জন্য একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে আফ্রিকাকে বাণিজ্যিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া চীন এখন তাদের জন্য একটি রক্ষাকবচ হিসেবে এগিয়ে এসেছে।

    নাইজেরিয়ান অর্থনীতিবিদ বিসমার্ক রেওয়ানে বলেন, ‘আমরা (আফ্রিকা) সরাসরি চীনের হাতেই চলে যাচ্ছি। এটি একটি দুর্ভাগ্যজনক পরিণতি।’ গত কয়েক বছরে আফ্রিকার বৃহত্তম দ্বিপাক্ষিক বাণিজ্যিক অংশীদারে পরিণত হওয়া চীনের দিকে মহাদেশটির আরও ঝুঁকির এই প্রবণতার কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

    আফ্রিকার চারটি দেশ—লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া ও তিউনিসিয়া—ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কঠোর শুল্কের মুখোমুখি হয়েছে, যেখানে রফতানিতে ২৫% থেকে ৩০% পর্যন্ত শুল্ক দেওয়ার কথা বলা হয়েছে।

    হোয়াইট হাউস স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত সংশোধিত শুল্ক তালিকায় দেখা গেছে, আফ্রিকার আরও ১৮টি দেশের ওপর ১৫% শুল্ক আরোপ করা হয়েছে। গত এপ্রিলে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এই শুল্ক ঘোষণা করা হলে ট্রাম্প এটিকে ‘প্রতিশোধমূলক’ হিসেবে উল্লেখ করেন এবং যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, সেগুলোকেই লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেন।

    তবে ট্রাম্পের শুল্ক নির্ধারণের ভিত্তি ছিল সংশ্লিষ্ট দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি—সেসব দেশের নিজস্ব শুল্ক নীতি নয়।

    আফ্রিকার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্রে রফতানির ওপর ৩০% শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘বাণিজ্য তথ্যের সঠিক প্রতিফলনের ওপর ভিত্তি করে নেয়া হয়নি।’

    চীনের জন্য সুযোগ

    যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব থেকে আফ্রিকাকে রক্ষা করতে চীন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। গত জুনে চীন জানায়, তারা প্রায় সব আফ্রিকান অংশীদার দেশের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করবে।

    দক্ষিণ আফ্রিকার গবেষক নেও লেটসওয়ালো বলেন, ‘বিকাশমান দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানোর জন্য আফ্রিকার দেশগুলোর জন্য এর চেয়ে ভালো সময় আর নেই।’

    তিনি আফ্রিকান দেশগুলোকে ‘সম্পূর্ণরূপে চীনের দিকে ঝুঁকে এটিকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে গড়ে তোলার’ পরামর্শ দেন।

    লেটসওয়ালো আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার বৈশ্বিক নেতৃত্বের অবস্থান হারাচ্ছে। দেশগুলো যত বেশি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাবে, চীন তত বেশি বিকল্প হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পাবে।’

    শুল্ক কার্যকরের শেষ সময়ের আগেও আফ্রিকার পক্ষ থেকে চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কোনো আফ্রিকান দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারেনি, যা হোয়াইট হাউসের অগ্রাধিকার তালিকায় আফ্রিকার অবস্থানকেই স্পষ্ট করে।

    লেটসওয়ালো যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতাকে ‘চীনের জন্য একটি উন্মুক্ত গোল’ হিসেবে বর্ণনা করেছেন।

  • ৩১ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম যুক্তরাষ্ট্রে

    ৩১ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম যুক্তরাষ্ট্রে

     আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওহাইওর এক দম্পতির ঘরে একটি শিশুর জন্ম হয়েছে। শিশুটি ৩১ বছর ধরে হিমায়িত অবস্থায় থাকা একটি ভ্রূণ থেকে বিকশিত হয়েছে। এটি ভ্রূণ সংরক্ষণ থেকে জন্ম নেয়া শিশুর ক্ষেত্রে একটি রেকর্ড।

    এমব্রায়ো এডপশন বা ভ্রূণ দত্তক নামে পরিচিত এই প্রক্রিয়ায়, লিন্ডসে ও টিম পিয়ার্স বছরের পর বছর বন্ধ্যাত্বের সমস্যার পর ১৯৯৪ সালে দান করা কয়েকটি ভ্রূণ ব্যবহার করে সন্তান লাভের চেষ্টা করেন। এরপর শনিবার (২৬ জুলাই) তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। যে ভ্রূণটি ১১,১৪৮ দিন ধরে সংরক্ষিত ছিল, সেটি থেকেই এই শিশুর জন্ম হয়েছে। পিয়ার্স দম্পতির চিকিৎসকের মতে, এটি একটি অনন্য রেকর্ড।

    ১৯৯০-এর দশক থেকে এই ধারণা থাকলেও, কিছু ফার্টিলিটি ক্লিনিক ও খ্রিস্টান-কেন্দ্রিক সংগঠনগুলো অব্যবহৃত ভ্রূণ নষ্ট করার বিরোধিতা করায় এটি এখন বেশি আলোচিত হচ্ছে। তাদের বিশ্বাস, গর্ভধারণের সময় থেকেই জীবন শুরু হয় এবং প্রতিটি ভ্রূণকে একটি শিশুর মতোই দেখাশোনা করা উচিত।

    ৬২ বছর বয়সী লিন্ডা আর্চার্ড, যিনি পিয়ার্স দম্পতিকে তার ভ্রূণ দান করেছিলেন, বলেন, ‘আমি সবসময় মনে করতাম যে এই ভ্রূণগুলোরও আমার মেয়ের মতো বেঁচে থাকার অধিকার আছে।’

    যুক্তরাষ্ট্রে প্রায় ২% শিশুর জন্ম ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) এর মাধ্যমে হয়, এবং এর মধ্যে দান করা ভ্রূণ থেকে জন্মানো শিশুর সংখ্যা আরও কম।

    তবে, চিকিৎসা বিশেষজ্ঞদের অনুমান, দেশজুড়ে প্রায় ১৫ লাখ হিমায়িত ভ্রূণ সংরক্ষিত আছে, যাদের অনেকগুলোরই ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ, অনেক দম্পতিই আইভিএফ ল্যাবে তৈরি অতিরিক্ত ভ্রূণ নিয়ে কী করবেন তা নিয়ে দ্বিধায় ভোগেন।

    ২০২৪ সালে আলাবামা সুপ্রিম কোর্টের একটি রায় এই বিতর্ককে আরও জটিল করেছে, যেখানে বলা হয়েছে হিমায়িত ভ্রূণ আইনগতভাবে শিশুর সমতুল্য। এরপর রাজ্য কর্তৃপক্ষ ক্লিনিকগুলোকে এই রায় থেকে সুরক্ষা দেয়ার একটি অস্থায়ী সমাধান দিয়েছে, কিন্তু অবশিষ্ট ভ্রূণগুলোর ভাগ্য এখনও অনিশ্চিত।

    আর্চার্ড জানান, তিনি ১৯৯৪ সালে আইভিএফ-এর সাহায্য নেন। তখন ভ্রূণ হিমায়িত করা ও স্থানান্তর করার প্রযুক্তি উল্লেখযোগ্য উন্নতি করছিল, যা আশাবাদী দম্পতিদের জন্য আরও ভ্রূণ তৈরি ও সফল গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়েছিল।

    তিনি চারটি ভ্রূণ পেয়েছিলেন এবং প্রথমে সবগুলো ব্যবহার করার আশা করেছিলেন। কিন্তু তার মেয়ের জন্মের পর, আর্চার্ড ও তার স্বামীর বিবাহবিচ্ছেদ হয়, যার ফলে আরও সন্তান নেয়ার পরিকল্পনা ভেস্তে যায়। বছর পেরিয়ে দশক পার হতে থাকায়, সংরক্ষণ খরচ বৃদ্ধির পাশাপাশি ভ্রূণগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি অপরাধবোধে ভুগতে থাকেন।

    অবশেষে, তিনি স্নোফ্লেকস-এর সন্ধান পান, যা নাইটলাইট ক্রিশ্চিয়ান অ্যাডপশনস-এর একটি শাখা এবং দাতাদের জন্য উন্মুক্ত দত্তকের ব্যবস্থা করে। আর্চার্ড তার ভ্রূণ দত্তক নেয়া পরিবারের জন্য কিছু শর্তও নির্ধারণ করতে পেরেছিলেন।

    তিনি বলেন, ‘আমি এই শিশুর জীবনের একটি অংশ হতে চেয়েছিলাম এবং আমি দত্তক নেয়া বাবা-মাকে জানতে চেয়েছিলাম।’

    তবে এই প্রক্রিয়া সহজ ছিল না—আর্চার্ডকে ওরেগনে তার প্রথম ফার্টিলিটি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়েছিল এবং দানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পুরনো রেকর্ড ঘাঁটতে হয়েছিল। এরপর ভ্রূণগুলো ওরেগন থেকে টেনেসিতে পিয়ার্স দম্পতির ডাক্তারের কাছে পাঠানো হয়।

    নক্সভিলের রিজয়েস ফার্টিলিটি ক্লিনিকটি হিমায়িত ভ্রূণ নষ্ট করতে অস্বীকার করে এবং পুরনো পদ্ধতিতে সংরক্ষিত ভ্রূণ নিয়ে কাজ করার জন্য পরিচিত।

    আর্চার্ডের দান করা তিনটি ভ্রূণের মধ্যে একটি গলানোর পর টিকতে পারেনি। বাকি দুটির একটি লিন্ডসে পিয়ার্সের জরায়ুতে স্থাপন করা হয় এবং সেটিই সফলভাবে বিকশিত হয়।

    ডা. জন ডেভিড গর্ডনের মতে, প্রায় ৩১ বছর ধরে হিমায়িত থাকা ভ্রূণ থেকে শিশুর জন্ম এই ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে, ৩০ বছর (১০,৯০৫ দিন) হিমায়িত থাকা ভ্রূণ থেকে লিডিয়া ও টিমোথি রিজওয়ের জন্ম হয়েছিল, যেটিতেও গর্ডনের ক্লিনিক সহায়তা করেছিল।

    গর্ডন বলেন, ‘আমি মনে করি, এই গল্পগুলো মানুষের কল্পনাকে জাগ্রত করে। কিন্তু এগুলো একটি সতর্কবার্তাও দেয়—কেন এই ভ্রূণগুলো এতদিন সংরক্ষিত ছিল? এই সমস্যাটাই বা কেন তৈরি হলো?’

    এক বিবৃতিতে, লিন্ডসে ও টিম পিয়ার্স বলেছেন যে ক্লিনিকের সহায়তা তাদের জন্য যথেষ্ট ছিল।

    ‘আমরা রেকর্ড গড়ার জন্য এটা করিনি—আমরা শুধু একটি সন্তান চেয়েছিলাম,’ লিন্ডসে পিয়ার্স বলেন।

    আর্চার্ডের জন্য, এই দান প্রক্রিয়া একটি আবেগঘন অভিজ্ঞতা ছিল—সান্ত্বনা এই যে তার ভ্রূণ অবশেষে একটি ঘর পেয়েছে। তবে তার দু:খ এতোটুকুই যে সেটি তার নিজের সন্তান হিসেবে আসেনি।

    তিনি বলেন, ‘আমি আশা করছি তারা ছবি পাঠাবে। শিশুর জন্মের পর বাবা-মা ইতিমধ্যে কয়েকটি ছবি পাঠিয়েছেন। আমি একদিন তাদের দেখা করতে চাই। সত্যিই স্বপ্নপূরণ হবে যদি আমি তাদের এবং শিশুটিকে দেখতে পাই।’

  • যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৪

    যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৪

    আন্তর্জাতিক ডেস্ক:       আবারও যুক্তরাষ্ট্রে ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেশটির মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে চালানো এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন।

    তবে সন্দেহভাজন হামলাকারী মাইকেল পল ব্রাউনকে এখনও আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, অ্যানাকোন্ডা শহরের ওই বারটির পাশেই বাস করতো সে। তবে হামলার কারণ জানা যায়নি এখনও।

    এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে দ্রুত গ্রেফতারে চলছে অভিযান। এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

    এর আগে, গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সি পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে।

    গান ভায়োল্যান্স আর্কাইভের তথ্য অনুসারে, এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ।

  • রুশ উপকূলে ভূমিকম্প: বিভিন্ন দেশে সুনামি সতর্কতা শিথিল

    রুশ উপকূলে ভূমিকম্প: বিভিন্ন দেশে সুনামি সতর্কতা শিথিল

    আন্তর্জাতিক ডেস্ক:       রাশিয়ায় ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি হওয়া সুনামি সতর্কতা শিথিল করেছে বিভিন্ন দেশ। বুধবারই (৩০ জুলাই) সুনামি সতর্কতার মাত্রা কমিয়ে দেয় রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। খবর ডয়েচে ভেলের।

    হাওয়াই সমুদ্র সৈকতে আবারও ভিড় করেছে বহু মানুষ। তবে এখনও সর্বোচ্চ সুনামি সতর্কতা জারি রয়েছে ইকুয়েডর, চিলি ও কলম্বিয়ায়। বন্ধ রয়েছে দেশগুলোর সমুদ্র সৈকত। স্থগিত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বহু বাসিন্দাকে।

    বুধবার ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপ। এরপর সুনামি আঘাত হানে রাশিয়া ও জাপানে। এই দুই দেশসহ সুনামি সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, পেরুসহ আরও বেশ কয়েকটি দেশে।

    ভূমিকম্পটি রেকর্ডকৃত ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী বলে জানান হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূকম্প ও টেকটনিকস বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জানিসজেউস্কি।

  • যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেলো বিমান, হাসপাতালে ভর্তি ২৫

    যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেলো বিমান, হাসপাতালে ভর্তি ২৫

     আন্তর্জাতিক ডেস্ক:  অল্পের জন্য বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো যুক্তরাষ্ট্রের একটি বিমান। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটটি।

    বুধবারের (৩০ জুলাই) এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ২৫ জন। খবর বিবিসির।

    এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ইউটার সল্ট লেক সিটি থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করেছিলো বিমানটি। ঝাঁকুনির শিকার হওয়ায় দুর্ঘটনা এড়াতে পরে সেটিকে মিনেসোটার সেইন্ট পল বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমানটিতে এ সময় ১৩ ক্রুসহ মোট ২৮৮ জন আরোহী ছিল।

    ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের সাথে দ্রুত যোগাযোগ করা হয়েছে এবং তাত্ক্ষণিক সাপোর্টের ব্যাপারে কাজ করছে তারা।

  • ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন, থাকছে না জরুরি অবস্থা

    ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচন, থাকছে না জরুরি অবস্থা

    আন্তর্জাতিক ডেস্ক:   চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি জান্তা সরকার।

    দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানিয়েছে, মিন অং হ্লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনিই নির্বাচন তত্ত্বাবধান করবেন।