Category: বিনোদন

  • খুন হলেন হুমা কুরেশির ভাই

    খুন হলেন হুমা কুরেশির ভাই

    বিনোদন ডেস্ক: দিল্লির নিজামুদ্দিন এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে প্রাণ হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। গত বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ দিল্লির জঙ্গপুরা ভোগাল বাজার লেনে একটি স্কুটার পার্কিং নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আসিফের বিরোধ শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই ছোটখাটো কথা-কাটাকাটি ভয়ংকর রূপ ধারণ করে।

    একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আসিফের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আসিফের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এর আগেও অভিযুক্তদের সঙ্গে তাদের গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু সেই সময় তা এমন ভয়ংকর রূপ নেয়নি। আসিফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কাজ থেকে বাড়ি ফিরে দেখেন আমাদের বাড়ির সামনে প্রতিবেশীর স্কুটার রাখা। সেটি সরাতে বলা হলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে প্রতিবেশী আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।’ এদিকে পুলিশ ইতোমধ্যেই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে। শুক্রবার এই দুই অভিযুক্তকে আদালতে তোলা হবে। ঘটনার আরও তদন্তের জন্য পুলিশ আশেপাশের প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।

    উল্লেখ্য, গত ১৪ জুলাই দিল্লির আরকে পুরম এলাকায় গাড়ি পার্কিং নিয়ে এমন আরও একটি ঘটনা ঘটেছিল। সে সময় পার্কিংয়ের ঝামেলাকে কেন্দ্র করে এক বাইক মেকানিক একজন ব্যক্তিকে গাড়ির ভেতরেই জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। তবে সময়মতো তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

  • কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু

    কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু

    বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রুপালি পর্দার এক উজ্জ্বল তারকা, সং ইয়ং-কিউ। অভিনয়ের মঞ্চে যিনি ছিলেন অনন্য, যিনি দর্শকদের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন আবেগ, যিনি ছিলেন শিল্পের এক জীবন্ত প্রতীক। শেষমেশ সেই শিল্পীকে খুঁজে পাওয়া গেল নিথর, একাকী, নিঃসঙ্গ এক গাড়ির ভেতর। গত সোমবার সিউলের দক্ষিণের ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় উদ্ধার করা হয় সং ইয়ং-কিউয়ের মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। জীবনের এই করুণ ইতি টেনে গেলেন এমন এক সময়, যখন তিনি সৃজনশীলতার নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। যদিও সেই সময় তাকে সরাসরি আটক করা না হলেও প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়। এরপর থেকেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন সং ইয়ং-কিউ। বাতিল করেন একাধিক নাটক ও সিনেমার প্রজেক্ট, যার মধ্যে ছিল শেকসপিয়ারের কালজয়ী নাটকের কোরিয়ান রূপান্তর ‘শেকসপিয়ার ইন লাভ’। ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান তাকে এবং সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সং ইয়ং-কিউকে মৃত ঘোষণা করে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার চিরকুট কিংবা হত্যার আলামত পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষের মুখে পড়ে মানসিকভাবে চূড়ান্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই গুণী অভিনেতা। তার আকস্মিক মৃত্যুতে কোরিয়ান বিনোদনজগতে নেমে এসেছে গভীর শোক। হাজারো ভক্ত সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রিয় অভিনেতার বিদায়ে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

  • দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

    দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

    বিনোদন ডেস্ক:     তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমাতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর পুরুস্কার পেয়ে আবেগেআপ্লুত হয়ে পড়েছেন। শুক্রবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভক্তদেরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

    ভিডিওবার্তায় শাহরুখ বলেন, জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।

    সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ খান বলেন, ‘জওয়ান’ সিনেমাতে আমাকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো দলকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি—এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ।

    পরিবার প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই ছোট সদস্য বলে মনে করি। তারা সবসময় আমার ভালোর জন্যই সবকিছুই চেয়েছে। এ জন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

    ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না। তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন। আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই।

    উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র-‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা।

     

  • চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

    চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

    বিনোদন ডেস্ক:     চিত্রনায়ক জসীমের ছেলে এবং ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

    তিনি জানান, রাজধানীর উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আরেকটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

    রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা অর্জন করে।

    চিত্রনায়ক জসীমের তিন ছেলে— এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। তিনজনেরই সংগীতজগতে বিচরণ। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ‘ওন্ড’ ব্যান্ডের সঙ্গে। সামী ড্রামার। আর রাতুল ব্যান্ডটির ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন।

  • উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি তারকারাও

    উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি তারকারাও

    বিনোদন ডেস্ক:     রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটে, যা দেশজুড়ে নেমে আসা শোকের আবহকে আরও গভীর করে তোলে।

    শুধু দেশেই নয়, এই হৃদয়বিদারক ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিদেশি নাগরিকরাও। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটে, যা দেশজুড়ে নেমে আসা শোকের আবহকে আরও গভীর করে তোলে।

    শুধু দেশেই নয়, এই হৃদয়বিদারক ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিদেশি নাগরিকরাও। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।

    তার স্টোরির সঙ্গে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার ইমোজি ও একটি ভালোবাসার প্রতীক—নিঃশব্দে প্রকাশ পেয়েছে তার হৃদয়ের ব্যথা ও শ্রদ্ধা।

    ইয়ুমনার পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি তারকাও ঘটনাটি নিয়ে উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, শিশুদের মৃত্যুর খবর যেন চোখে অন্ধকার নামিয়ে আনে। তাদের কথা ভাবলেই বুক হুহু করে কেঁদে ওঠে।

    প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-সেভেন) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সাথে সাথেই আগুন ধরে যায় ভবনে, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চলছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দেশি-বিদেশি শোকবার্তায় প্রমাণ হয়, এই ঘটনার বেদনা সীমান্ত পেরিয়ে ছুঁয়ে গেছে অনেক হৃদয়কে। এই মুহূর্তে সবার একটাই প্রার্থনা—আর যেন কোনো প্রাণ না ঝরে পড়ে, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

  • মাতৃত্বের নতুন বার্তা দিলেন জয়া

    মাতৃত্বের নতুন বার্তা দিলেন জয়া

    বিনোদন ডেস্ক: এ মুহূর্তে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সিনেমার প্রচার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ গতকাল শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, ‘ডিয়ার মা’ ছাড়াও জয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নিজের দেশের সিনেমার গণ্ডি পেরিয়ে প্রায় সবখানেই কমবেশি বিচরণ জয়ার। দিনে দিনে নিজের অবস্থান যে পোক্ত করছেন অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় অভিনেত্রীর। সেখানে অন্যতম শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেন তিনি। এবার বলিউড প্রসঙ্গে ফের আলোচনায় এলেন জয়া আহসান। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় খাদ্যজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সানফিস্ট মম’স ম্যাজিক’-এর একটি ইভেন্ট। সেখানে জয়া আহসান ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’খ্যাত অভিনেত্রী মন্দিরা বেদী, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীসহ বলিউডের অনেক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে ছবিতে জয়াকে দেখা গেছে নীল শাড়িতে। তার পাশে ছিলেন মন্দিরা বেদীও। মঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন তারা। সেই ছবির পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। জয়া আহসান লিখেছেন, সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি-মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগগত পথচলা, যা সময়ের সঙ্গে মা ও সন্তানের মধ্যে গড়ে ওঠে। দত্তক সন্তান গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ হতে পারে। সিনেমা ‘ডিয়ার মা’-এর গল্প টেনে জয়া আরও লিখেছেন-আমাদের নতুন সিনেমা  ‘ডিয়ার মা’-ও এমন এক বন্ধনের গল্প বলে। শুধু প্রচারের জন্য নয়, এ রকম একটি আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের। উল্লেখ্য, জয়া আহসান কাজ শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এ ছাড়া আগামী ১ আগস্ট মুক্তির অপেক্ষায় রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।