Category: বিনোদন

  • ‘দুই বাংলা মিলে ছবি বানালে বাহুবলীর চেয়ে ভালো কিছু হবে’

    ‘দুই বাংলা মিলে ছবি বানালে বাহুবলীর চেয়ে ভালো কিছু হবে’

    দেশ ভাগ হলেও আকাশের মতো গান, সিনেমা কখনও ভাগ হয়না। আলাদা দেশ হলেও আমরা দুই বাংলার মানুষ দিন শেষে একই নিয়মে ঘরে ফিরি। তাই আমি বলবো- এই দুই বাংলা এক হয়ে ছবি বানালে বাহুবলীর চেয়ে ভালো কিছু হবে। বলছিলেন কলকাতার জনপ্রিয় তারকা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।

    জমকালো আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)-এর প্রথম আসর। এই আসরের মঞ্চে উপস্থিত হন দুই বাংলার একঝাঁক তারকা। সেই মঞ্চে উঠে কথাগুলো বলেন প্রসেনজিৎ।

    এ সময় মঞ্চে ছিলেন বাংলাদেশের জয়া আহসান, মৌসুমী, ওমর সানী, নুসরাত ফারিয়া, পরীমনি, বিদ্যা সিনহা মিম এবং কলকাতার প্রসেনজিৎ,  জিৎ, আবির চ্যাটার্জি, পরমব্রত, ঋতুপর্ণাসহ অনেকে।

    বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পীদের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে যেন দুই বাংলার তারার মেলা বসে।

    এ দিন সন্ধ্যা থেকেই মিলনায়তনে একে একে হাজির হন কিংবদন্তি সব অভিনেতা-অভিনেত্রীরা। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

  • বিয়ে করেছেন জেনিফার লরেন্স

    বিয়ে করেছেন জেনিফার লরেন্স

    অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স এখন বিবাহিত। আর্ট গ্যালারির কর্মকর্তা ও প্রেমিক কুক মেরোনিকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বিলাসবহুল ম্যানসনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেছেন জেনিফার। পিপল সাময়িকী এ তথ্য নিশ্চিত করেছে।

    বিয়েতে ডিওরের গাউন পরেছিলেন জেনিফার। অনুষ্ঠানে সিয়েনা মিলার, সঙ্গীতশিল্পী অ্যাডেলে, অভিনেত্রী এমা স্টোন, অ্যামি শুমার ও ক্রিস জেনারসহ ১৫০ অতিথি হিসেবে অংশ নেন।

  • সোনাক্ষীকে নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্কে অক্ষয় কুমার

    সোনাক্ষীকে নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্কে অক্ষয় কুমার

    মোটা নায়িকাই আমার পছন্দ!”- সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন অক্ষয় কুমার। তার এই মন্তব্য ছিল সোনাক্ষী সিনহাকে নিয়ে, আর তা নিয়েই সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়ায়।

    যদিও এই মন্তব্যটি তিনি করেছিলেন ২০১২ সালে, কিন্তু এখন সেই পুরানো মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমল বিতর্ক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় সেই সাক্ষাৎকারের ভিডিওটি, আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, শরীর নিয়ে কটূক্তি ও নারীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন অক্ষয় কুমার।
    শেষ পর্যন্ত অক্ষয়কে বাঁচাতে মাঠে নামেন খোদ সোনাক্ষী সিনহা। তিনি জানিয়ে দেন, ”অক্ষয় কুমারের মন্তব্যে যখন আমারই কোনও সমস্যা নেই, তখন বাকিদের এত সমস্যা হচ্ছে কেন?”

    তিনি আরও জানান, ” ট্রোলকে গুরুত্ব দেওয়ার কোনও মানে নেই! আমার অক্ষয় কুমারের সঙ্গে খুব ভাল সম্পর্ক। আমরা ভাল বন্ধু,পেশাগত সম্পর্কও খুব ভাল!”

  • ব্যাটম্যান কোনো হিরো নয়

    ব্যাটম্যান কোনো হিরো নয়

    এবার ব্যাটম্যান জীবিত হবেন ‘টোয়াইলাইট’ ছবির রবার্ট প্যাটিনসনের শরীরে। ‘দ্য ব্যাটম্যান’ নামের এই ছবি পরিচালন করবেন ম্যাট রিভস। আর নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাম্পায়ার থেকে ‘সুপারহিরো’ হয়ে ওঠা সম্পর্কে রবার্ট প্যাটিনসন জানান, ব্যাটম্যান নাকি কোনো হিরো নয়। ব্যাটম্যান ওরফে ক্যাপড ক্রুসেডার নাকি কেবলই একটা জটিল চরিত্র।

    ৩৩ বছর বয়সী রবার্ট প্যাটিনসন বলেন, পর্দায় তিনি কোনো সুপারহিরো বা ভালো মানুষ হতে চান না। সেই মোহ নেই তাঁর। তিনি কেবলই নিখুঁতভাবে জটিল চরিত্রকে বাস্তব করে পর্দায় ফুটিয়ে তুলতে চান। হয়ে উঠতে চান অন্য কেউ, যা তিনি নন।

    ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, একটা মানুষ কেবল তখনই পর্দায় ভালো মানুষ হয়ে উঠতে চায়, যখন সে তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন নিয়ে লজ্জিত।

    ‘দ্য রোভার’ ও ‘ম্যাপস টু দ্য স্টারস’ খ্যাত এই হলিউড তারকা বলেন, ‘আমি সব সময় ভাবি, একজন অভিনেতা কেন ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে চায়? নিশ্চয়ই সে তার ব্যক্তিগত জীবন নিয়ে মোটেও সন্তুষ্ট নয়, লজ্জিত। বরং অন্য সব চরিত্র হয়ে ওঠার মাধ্যমে একজন অভিনেতা তার মন ও মস্তিষ্কের বিদঘুটে অন্ধকার দিকগুলো দূর করতে পারে

    রবার্ট প্যাটিনসন আরও বলেন, ‘ব্যাটম্যান কোনো হিরো নয়। সে একটা জটিল চরিত্র। আমার মনে হয় না, আমি কোনো সত্যিকারের হিরোর চরিত্র করতে আগ্রহী নই। আমার সেই মোহ নেই। যে চরিত্রের ভেতর কোনো গন্ডগোল নেই, সেই চরিত্র আমাকে টানে না। আমার মনে হয়, আমার চোখ অন্যদের চেয়ে ছোট বলে এ রকম মনে হয়।’

    এই অভিনেতার মতে, ‘ব্যাটম্যান’ চরিত্র অন্যান্য কমিক চরিত্রদের মতো সরল নয়। ব্যাটম্যান কোনো ‘গোল্ডেন বয়’ নয়। এটা এমন একটা চরিত্র, যেখানে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে পরিমাপ করার সুযোগ আছে।

    অন্যদিকে ‘টোয়াইলাইট’ সিরিজের ছবি করার সময় এডওয়ার্ড কালেন চরিত্রের জন্য মৃত্যু পরোয়ানা পেয়েছিলেন রবার্ট প্যাটিনসন। এবার ‘ব্যাটম্যান’ চরিত্রের জন্য কেউ তেমন কোনো চিরকুট পাঠাননি বলে স্বস্তিতে আছেন এই হলিউড তারকা।

    রবার্ট প্যাটিনসন বলেন, ‘অন্তত এবার আমাকে কেউ মৃত্যু পরোয়ানা পাঠায়নি। আমি এতেই খুশি। আমি কখনোই বুঝতে পারিনি যে মানুষ কেন “টোয়াইলাইট” ছবিতে আমার চরিত্রকে এত ঘৃণা করত। এত কিসের রাগ ছিল এডওয়ার্ডের ওপর?’

  • বিয়ে করেছেন জেনিফার লরেন্স

    বিয়ে করেছেন জেনিফার লরেন্স

    মিস্টার অ্যান্ড মিসেস ম্যারোনি কুক ম্যারোনি ও জেনিফার লরেন্স। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াপরিচিত হোন ‘মিস্টার অ্যান্ড মিসেস ম্যারোনি’র সঙ্গে। হ্যাঁ, বউ অস্কারজয়ী হলিউড তারকা জেনিফার লরেন্স, আর বরের নাম কুক ম্যারোনি। পেশায় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আর্ট গ্যালারির মালিক ও পরিচালক। জেনিফার লরেন্সের ম্যানেজার ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

    গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ১৪০ জন পারিবারিক আত্মীয় ও বন্ধুর সামনে ২৯ বছর বয়সী জেনিফার লরেন্স আর ৩৪ বছর বয়সী কুক ম্যারোনি বলেছেন, ‘আই ডু।’ পিপল ম্যাগাজিন এই তথ্য নিশ্চিত করেছে।

    গত বছর জুনে জেনিফার লরেন্সের কাছের বন্ধু লরার মাধ্যমে পরিচয় হয় কুকের সঙ্গে। গত বসন্তেই প্রেমে পড়েন এই জুটি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে সতর্কতার সঙ্গে আড়ালে রেখেছেন জেনিফার লরেন্স।

    জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি। ছবি: রয়টার্সএত মানুষ থাকতে কেন কুক ম্যারোনি? ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এর এই প্রশ্নের উত্তরে ‘হাঙ্গার গেমস’, ‘এক্স মেন’, ‘মাদার’ ছবির অভিনেত্রী জেনিফার লরেন্স বলেছেন, ‘ওর সঙ্গে সম্পর্কটা খুব সহজ আর স্বতঃস্ফূর্তভাবে হয়ে গেল। এই জীবনে যত মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তার ভেতর কুকই সেরা। ও আমার সবচেয়ে কাছের বন্ধু।’

    জেনিফার লরেন্স আরও বলেন, ‘তাঁর সঙ্গে পরিচয়ের পরই আমার মনে হয়েছে, এই মানুষটাকে বিয়ে করা যায়। আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার দেখা পেয়েছি। তারপর তাঁকে যেতে দেওয়া যায়? তাই আমরা বিয়ে করেছি।’

    মিডিয়ার চোখকে ফাঁকি দিয়ে অনুষ্ঠিত বিয়ের সেই আয়োজনে উপস্থিত ছিলেন অ্যাডেলে, অ্যাশলে ওলসে, এমা স্টোন, ক্রিস জেনার, ক্যামেরন ডায়াজ, নিকোল রিচি, অ্যামি শুমারসহ আরও অনেকে। আগের দিন, অর্থাৎ শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ডিনার। বিয়েতে লরেন্স নাকি ডিওরের তৈরি গাউন পরেছেন।

    সেই ২০১২ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার লরেন্স বলেছেন, ধুমধাম করে, বড় আয়োজন করে তিনি বিয়ে করবেন। কিন্তু সেই আয়োজন যে সব পাপারাজ্জির চোখকে ফাঁকি দিতে পারবে, তা কে জানত! এর আগে গত সেপ্টেম্বরে লরেন্স আর ম্যারোনিকে একসঙ্গে দেখা যায়। পেজ সিক্সের তোলা সেই ছবি নিয়ে বেশ আলোচনা হয়। কারণ, মিডিয়ার কাছে এই জুটির ছবি নেই বললেই চলে।

    জেনিফার লরেন্স আর কুক ম্যারোনি দুজনের এটিই প্রথম বিয়ে

  • পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে কণ্ঠ দিলেন নিধি

    পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে কণ্ঠ দিলেন নিধি

    বাংলাদেশে নাটক, চলচ্চিত্রের টাইটেল গান ও বিজ্ঞাপনের জিঙ্গেলে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তরুণ আরাফাত মহসিন নিধি। নিয়মিত সংগীত পরিচালনা করেও পেয়েছেন জনপ্রিয়তা। এবার ভারতের নামী একটি জুতার কোম্পানির বিজ্ঞাপনের পাঞ্জাবি ভাষার জিঙ্গেলের কম্পোজিশন ও সুর করেছেন তিনি। এছাড়া সেখানে কণ্ঠও দিয়েছেন।

    এ প্রসঙ্গে নিধি বলেন, ‘কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকলে ভালো লাগে। কাজটা করে আরামও পাওয়া যায়। সেই সঙ্গে মানসিক প্রশান্তি তো রয়েছেই। সব জটিলতা পেরিয়ে যখন কাজটা শেষ করেছি, তখন মনে হয়নি কাজটা আমি করেছি। কাজটি প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই প্রশংসা করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন’।
    তিনি আরো বলেন, ‘এখন মনে হচ্ছে, কেউ একজন এসে কাজটা করে দিয়ে চলে গেছে। কারণ আমি তো হিন্দি শব্দই ঠিকঠাক উচ্চারণ করতে পারি না। সেখানে পাঞ্জাবি গান গাওয়াটা বেশ কঠিন ছিল!’

    ভারতের ‘মেট্রো সু’র জন্য বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হুজেফা রাওলা। এর কথাগুলো লিখেছেন কাশতান হাবিব। দেশটির প্রোডাকশন হাউজ ভিজুয়াল অডিও অ্যান্ড টেকনোলজির অধীনে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে।

    গত বছর ভারতের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করেন নিধি। সেই সূত্রে পরিচিত একজনের মাধ্যমে পাঞ্জাবি ভাষার জিঙ্গেলে কাজ করার প্রস্তাব পান তিনি।