Category: বিনোদন

  • প্রথম ছবি মুক্তির দিনই জীবনে ঘটেছিল বড় অঘটন, শেয়ার করলেন রানি

    প্রথম ছবি মুক্তির দিনই জীবনে ঘটেছিল বড় অঘটন, শেয়ার করলেন রানি

    কথায় বলে যা চকচক করে তাই যে সব সময় সোনা হবে, এমনটা নয়। ফ্ল্যাশলাইটের ঝলকানি, পাপারাৎজির ভিড়, গ্ল্যামারাস দুনিয়ার বাইরে সেলেবদের ব্যক্তিগত জীবন মোটেও সব সময় কুসুমকোমল নয়। নানা অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরও। ঠিক যেমনটা পড়তে হয়েছিল রানি মুখার্জিকে।

    সালটা ১৯৯৬। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির হাত ধরে রানির বলিউডে অভিষেক ঘটতে চলেছে। ছবি যে দিন মুক্তি পাবে, সেই দিনই অভিনেত্রীর জীবনে ঘটে অঘটন। ওই দিনই বাবা রাম মুখার্জির। তড়িঘড়ি বাইপাস সার্জারি করাতে হয়। একে প্রথম বলিউড ছবি মুক্তির দিন।
    অন্যদিকে, বাবার অসুস্থতা, সে সময় রানির জীবনে ঝড় যে বেশ ভালভাবেই বয়ে গিয়েছিল, তা আন্দাজ করাই যায়।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে রানি বলেন, “বেশ কিছু দিন ধরেই বাবা ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। যে দিন আমার প্রথম ছবি মুক্তি পাওয়ার কথা, সে দিনই বাবার বাইপাস সার্জারি হয়। বাবা চেয়েছিলেন আমার ছবি মুক্তির পরেই অস্ত্রোপচার করাতে। কিন্তু তার অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে, বাধ্য হয়েই ওই দিনই তার অস্ত্রোপচার করতে হয়।”

    রানি যোগ করেন, “অপারেশন হওয়ার দু’তিন দিন পর বাবার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পরই তার প্রথম কথা, সিনেমা কেমন চলছে, দর্শকদের কেমন লেগেছে?”

    হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি না গিয়ে হুইলচেয়ারে করে মেয়ের প্রথম ছবি দেখতে চলে গিয়েছিলেন রাম মুখার্জি।

    সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি রাম। শিশুর মতো কেঁদে ফেলেছিলেন। “বাবার সেই প্রতিক্রিয়ার কথা কোনও দিনও ভুলতে পারব না,” বললেন রানি।

    ‘রাজা কি আয়েগি বারাত’ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। রানির অভিনয়ও প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। এরপর রানিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বাদল’, ‘মেহেন্দি’, ‘চলতে চলতে’, ‘হাম তুম’ একের পর এক হিট জমা হতে থাকে তার ঝুলিতে।

  • আবারও সালমান খানের সাথে নাচবেন দিশা পাটানি

    আবারও সালমান খানের সাথে নাচবেন দিশা পাটানি

    বলিউড দুনিয়ার নতুন সদস্য দিশা পাটানি। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেই চলে এসেছেন পাদপ্রদীপের আলোয়। তাকে এখন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী হিসেবে ধরা হয়। তার ভক্তরাও তাই মনে করেন। সম্প্রতি সুপারহিট ‘ভারত’ সিনেমায় সালমান খানের সঙ্গে ‘স্লো মোশন’ গানে দারুণ রসায়ন করেছিলেন দিশা পাটানি। দর্শক মাতাতে আবারও তিনি নতুন রসায়নে নাচতে চলেছেন এই সুপারস্টারের সঙ্গে।

    আগামী বছরে মুক্তি পাবে এমন একটি সিনেমায় ‘ভাইজান’র সঙ্গে নাচবেন লাস্যময়ী দিশা পাটানি। সিনেমাটির শুটিং চলতি বছরের নভেম্বরেই শুরু হচ্ছে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওসে সালমানের সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করবেন দিশা। জানা যায়, গানটিতে দিশা তার সেরা পারফর্ম্যান্সটিই করতে চান। এমনকি এজন্য তিনি তার ‘ভালো বন্ধু’ টাইগার শ্রফের কাছ থেকেও সহায়তা নিচ্ছেন। তার নাচ যেন আরও নিঁখুত ও মুগ্ধকর হয়, সেজন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না দিশা।
    এদিকে, সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই বলিউড সুন্দরী বলেন, আমি আমাকে কখনোই আবেদনময়ী মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয়। কিন্তু আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে। আমি তেমন কিছু নই। খুব সাধারণ একটি মেয়ে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে আলোচনা জীবনের একটি অংশ। আমি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি। কিন্তু আমি সবসময় মনে করি, ইন্টারনেট ও বাস্তব জীবনের মধ্যে সমন্বয় করা উচিত। আমি নিজেও তাই করি। দিশা পাটানি অভিনীত ‘মালাঙ’ ছবি রয়েছে মুক্তির তালিকায়। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে।

  • তাহসান-শ্রাবন্তী পাশাপাশি, সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা

    তাহসান-শ্রাবন্তী পাশাপাশি, সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা

    গতকাল ছিল গায়ক-অভিনেতা তাহসানের জন্মদিন। গত বছর দিনটিতে আইয়ুব বাচ্চু মারা যান। তাই পর পর দুইবার জন্মদিন পালন করেননি এই তারকা। তবে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি ‘যদি একদিন’-এ তাঁর ভারতীয় সহশিল্পী শ্রাবন্তী চ্যাটার্জি।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসানের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে ভার্সেটাইল অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

  • সুইমিংপুলে প্রিয়াঙ্কার আনন্দঘন মুহূর্ত, ভিডিও ভাইরাল

    সুইমিংপুলে প্রিয়াঙ্কার আনন্দঘন মুহূর্ত, ভিডিও ভাইরাল

    প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। অভিনয় গুণে এরই মধ্যে তিনি তৈরি করে নিয়েছেন ভক্ত-অনুরাগীর এক বিশাল প্লাটফর্ম, ছড়িয়ে আছেন গোটা বিশ্বেই। তার যেকোনও সংবাদ নিমেষেই ঝড় তোলে ইন্টারনেটে। এবার জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা গেল একটি শিশু কোলে নিয়ে বেশ আনন্দঘন মুহূর্ত কাটাতে।

    সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ছবি দ্য স্কাই ইজ পিংক। এতে অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজকের ভূমিকাও পালন করেন প্রিয়াঙ্কা। প্রচারের উদ্দেশ্যে ছবি মুক্তির কয়েক দিন আগে ভারতে উড়াল দেন পিসি। জোর প্রচারণা চালালেও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

    তবে ব্যস্ততা কাটিয়ে ঠিকই আনন্দমুখর সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রায়ই দারুণ সব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন দেশি গার্লখ্যাত এই অভিনেত্রী। এবার তাকে দেখা গেল সুইমিংপুলে। সঙ্গে ছিল ফুটফুটে একটি শিশুও।

    ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে অবসর সময় পার করছেন প্রিয়াঙ্কা। তাঁর কোলে বসে থাকা শিশুটি তাঁকে বলছে, তুমি খুব সুন্দর।এ সময় সহাস্যে প্রিয়াঙ্কা উত্তর দেন, নো, ইউ আর সো কিউট।

    ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা লুফে নেন নেটিজেনরা। এটি এ পর্যন্ত ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ১৯ লাখেরও বেশি লাইক সংগ্রহ করেছে ভিডিওটি। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জমা পড়েছে সাত হাজারেরও বেশি।

    নেটিজেনদের অনেকের মনেই প্রশ্ন জাগে, পিসির কোলে থাকা মেয়েটি কে! প্রতিবেদন জানাচ্ছে, প্রিয়াঙ্কার স্টাইলিস্ট ও বন্ধু দিবা জ্যোতি ও নিল সরকিসিয়ান দম্পতির সন্তান ওই মেয়েটি। কৃষ্ণা নামের ওই শিশুর জন্মের পরেও তাকে কোলে নিয়ে থাকা ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।

    সম্প্রতি ব্যান্ডতারকা স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন ওঠে। মতের অমিল ও বোঝাপড়ার অভাব থেকেই নাকি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন দুজনে।

    মাস চারেক আগেও একবার প্রিয়াঙ্কা-নিক দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে সেসব খবর উড়িয়ে দেন দুজনেই। এবারের গুঞ্জনকেও যথারীতি মেনে নিতে রাজি নন নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা। যদিও ভেসে বেড়ানো গুঞ্জনের ব্যাপারে এখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিকের কেউই।

  • আইয়ুব বাচ্চুর কবরে গিয়ে কাঁদলেন এস আই টুটুল

    আইয়ুব বাচ্চুর কবরে গিয়ে কাঁদলেন এস আই টুটুল

    ব্যান্ড সংগীতের কিংবদন্তি ও এলআরবির প্রধান আইয়ুব বাচ্চুর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম শহরের চৈতন্যগলি কবরস্থানে আইয়ুব বাচ্চুর কবর জিয়ারত করতে যান তাঁর অনেক দিনের সঙ্গী আরেক সংগীত তারকা এস আই টুটুল। এ সময় তাঁর চোখ ছিল ভেজা।

    কবরস্থান থেকে বেরিয়ে তিনি প্রথম আলোকে বললেন, ‘আজ মনটা খুব টানল। আজকের এই দিনে আমি বসের কাছে এসেছি। তাঁর কবর জিয়ারত করেছি। এখানে অনেকটা সময় চুপ করে দাঁড়িয়ে থেকেছি। বসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আজ আমাকে যা দেখছেন, তা আমার এই বসের অবদান। বস ছাড়া আমি শূন্য।’

    আইয়ুব বাচ্চুর সঙ্গে এস আই টুটুলের যোগাযোগ সেই ১৯৮৭ সাল থেকে। এস আই টুটুলের কথায়, ‘তখন থেকে বসের সঙ্গে আমি চলতাম। তাঁর গানের সঙ্গে বাজাতাম। তাঁর পেছনে পেছনে ঘুরতাম।’

    আইয়ুব বাচ্চুর সঙ্গে এস আই টুটুল। তখন এলআরবির সদস্য ছিলেন এস আই টুটুল। ছবি: সংগৃহীতআজ চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘লাভেলো-কি আনন্দ উৎসব’। এস আই টুটুল জানালেন, আজ এই অনুষ্ঠানে তিনি গান গাইবেন। বললেন, ‘এই কিশোরদের সামনে আইয়ুব বাচ্চুকে তুলে ধরব। তাঁর কথা শোনাব। তাঁর গল্প বলব। তাঁর গান শোনাব। গানে আর কথায় কি আনন্দ উৎসবে আমার বসকে শ্রদ্ধা জানাব। এ ছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের জামালখানে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে থাকব।’

    এস আই টুটুল ছিলেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি এলআরবিতেই ছিলেন। বললেন, ‘তখন বসকে বললাম, আমি নিজে কিছু করব। আমাকে ছুটি দেন। তিনি আমাকে ছুটি দিলেন।’ব্যান্ড সংগীতের কিংবদন্তি ও এলআরবির প্রধান আইয়ুব বাচ্চুর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ছবি: প্রথম আলোএরপর নিজের একক কেরিয়ার গড়ে তোলেন এস আই টুটুল। পাশাপাশি নতুন ব্যান্ড গড়েন। তাঁর ব্যান্ডের নাম ‘ফেস টু ফেস’। একক কেরিয়ার গড়তে এসে সফল হন তিনি। এ পর্যন্ত দেশে ও বিদেশে পেয়েছেন অসংখ্য পুরস্কার। তাঁর গাওয়া এবং সুর করা অসংখ্য গান পেয়েছে দারুণ জনপ্রিয়তা।

    এস আই টুটুল আরও বলেন, ‘আমার একজন জন্মদাতা বাবা আছেন, যিনি আমাকে এই পৃথিবীতে এনেছেন। কিন্তু আমার আরেকজন বাবা ছিলেন আইয়ুব বাচ্চু, যিনি আমাকে মিউজিকের জগতে জন্ম দিয়েছেন। তাঁর ছায়া না পেলে, কোনো দিন আজকের টুটুল হতাম না। বাচ্চু ভাইয়ের কাছ থেকে দূরে গিয়েও আমি তাঁর ছায়া কাটাতে পারিনি। লোকে আমাকে এলআরবির টুটুল বলেই চিনে এসেছে সব সময়।’‘স্মৃতি দহন’ অনুষ্ঠানের দৃশ্য। চ্যানেল আইয়ে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে আইয়ুব বাচ্চুকে নিয়ে এই অনুষ্ঠান। ছবি: সংগৃহীতএদিকে চ্যানেল আইয়ে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে আইয়ুব বাচ্চুকে নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতি দহন’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন আমীরুল ইসলাম, পরিচালনা করেছেন জামাল রেজা। আড্ডায় অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল, এলআরবির বেস গিটারিস্ট ও আইয়ুব বাচ্চুর ছায়াসঙ্গী সাইদুল হাসান স্বপন, এলআরবির জনপ্রিয় অনেক গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পী খান। গত এক বছরে তাঁদের প্রিয় আইয়ুব বাচ্চুর না থাকা, না পাওয়া স্মৃতির দহনের গল্প শোনাবেন এই অনুষ্ঠানে। তাঁদের আলাপে উঠে এসেছে আইয়ুব বাচ্চুর সঙ্গে অভিমান, আইয়ুব বাচ্চুর কাছ থেকে পাওয়া সেরা উপহার, গানের স্মৃতি, এলআরবির ভবিষ্যৎসহ নানা প্রসঙ্গ

  • গোপনে হাসপাতালে ভর্তি করা হলো অমিতাভকে

    গোপনে হাসপাতালে ভর্তি করা হলো অমিতাভকে

    খুব গোপনীয়তা রক্ষা করে গত মঙ্গলবার গভীর রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে খবরটি জানাজানি হয়ে যায়। অমিতাভ বচ্চন অনেক দিন থেকেই যকৃতের সমস্যায় ভুগছেন।

    প্রথমে শোনা যায়, রুটিন চেকআপের জন্য অমিতাভ বচ্চনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ কারণেই তিনি হাসপাতালে আছেন। আজ শুক্রবারও তাঁর চেকআপ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক বলেছেন, আতঙ্কের কিছু নেই, অমিতাভ বচ্চনকে তাড়াতাড়িই ছেড়ে দেওয়া হবে।

    এরপর জানা যায়, অমিতাভ বচ্চনের যকৃতের সমস্যা গুরুতর। তাই গত মঙ্গলবার রাত দুইটার সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালের একটি আলাদা রুমে রাখা হয়েছে। সেই রুমে আইসিইউর সব সুবিধা রয়েছে। সেই রুমে তাঁর পরিবারের সদস্য আর হাসপাতালের নির্ধারিত চিকিৎসক এবং কর্মী ছাড়া কারও প্রবেশের অনুমতি নেই। জয়া বচ্চন, অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই বচ্চন হাসপাতালে এসেছেন, তাঁর পাশে থাকছেন।

    অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছেন। গতকাল বৃহস্পতিবার ছিল কড়ওয়া চৌথ। রাতে টুইটারে তিনি ব্লগ লিখেছেন। ভক্তদের কড়ওয়া চৌথের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, হাসপাতালে থাকলেও স্ত্রীর কথা তাঁর বারবার মনে পড়ছে। জয়ার একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘জয়া পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী।’ আর হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর কল্যাণ কামনা করে নির্জলা উপবাস করে ব্রত পালন করেছেন জয়া বচ্চন। এ কারণেই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি সামনে আসে।

    এদিকে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে ভারতীয় সংবাদমাধ্যম জানতে পেরেছে, তাঁর যকৃতের সমস্যা নতুন নয়। এই সমস্যার জন্য তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। এবারও তা-ই হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে আবারও অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। এ কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত নানাবতী হাসপাতাল থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

    ২০০০ সালে অমিতাভ বচ্চনের যক্ষ্মার চিকিৎসা হয়। তিনি জানতেন না, তারও প্রায় আট বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছে। এ ছাড়া ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার শিকার হন তিনি। তারপর তাঁর দেহে একাধিক অস্ত্রোপচার হয়েছে। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয়। চিকিৎসকদের মতে, ওই সময় কোনো রক্তদাতার কাছ থেকে অমিতাভ বচ্চনের শরীরে হেপাটাইটিস বি-র ভাইরাস প্রবেশ করে। তাই তখন থেকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে চলছেন বলিউডের এই মেগাস্টার।

    সম্প্রতি অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন, তাঁর যকৃতের মাত্র ২৫ শতাংশ কাজ করছে। আর তার ওপর ভরসা করেই বেঁচে আছেন তিনি।