Category: বিনোদন

  • বন্ধ হয়ে গেল ‘রাজমনি’ সিনেমা হল

    বন্ধ হয়ে গেল ‘রাজমনি’ সিনেমা হল

    রাজধানীতে প্রতিকূলতার মধ্যে টিকে থাকা অন্যতম বৃহৎ ও জনপ্রিয় প্রেক্ষাগৃহ ‘রাজমনি’ সিনেমা হলটিও ভেঙ্গে ফেলা হচ্ছে। চলচ্চিত্র ব্যবসায়ে অব্যাহত মন্দায় টিকে থাকতে না পেরে শেষ পর্যন্ত ৩৬ বছরের পুরানো এই হলটি বন্ধ করে দিলো কর্তৃপক্ষ।

    রবিবার রাজমনি সিনেমা হল থেকে প্রজেক্টর মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভাঙ্গা শুরু হবে হলটি। এ তথ্য নিশ্চিত করেছেন হলের কর্ণধার আহসানউল্লাহ মনির ভাইয়ের ছেলে মোহাম্মাদ শহীদুল্লাহ। এই হলটি নির্মাণ করা হয় ১৯৮৩ সালে।

    মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, দেশের সিনেমা ব্যবসার অবস্থা খুবই খারাপ। বিগত কয়েক বছর পুরোপুরি লোকসান দিয়ে হলটি চালানো হয়েছে। লাভের মুখ দেখার সম্ভাবনাও নেই। এভাবে কত আর লোকসান দেয়া যায়? তাই রাজমনি ভেঙে ফেলা হচ্ছে।

    তিনি জানান, হলটি ভেঙ্গে এখানে একটি কর্পোরেট ভবন নির্মাণ হবে। কোন সিনেপ্লেক্স হবে না।

    প্রসঙ্গত যে, সিনেমা ব্যবসায় ধস নামার কারণে ঢাকার অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি হল টিকে থাকলেও তা আগামীতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলটিও ভেঙ্গে ফেলার চিন্তা করছেন মালিকরা।

  • জনপ্রিয়তা কী’ বোঝার আগেই বড় হয়ে গিয়েছি

    জনপ্রিয়তা কী’ বোঝার আগেই বড় হয়ে গিয়েছি

    অভিনেত্রী দিঘী। শিশুশিল্পী হিসেবে শোবিজে অভিষেক হয় এবং সেই সময় একটি বিজ্ঞাপনের সংলাপ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পাশাপাশি অনেকগুলো সিনেমাতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। এছাড়াও তারকা জুটি প্রয়াত চিত্রনায়িকা দোয়েল ও চিত্রনায়ক সুব্রত বড়ুয়ার মেয়ে তিনি। নিজের বর্তমান কাজ ও সিনেমায় তার পরিকল্পনা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

    কেমন আছেন?

    বেশ ভালো। সবকিছু নিয়ে বেশ ভালো যাচ্ছে।

    নতুন কোনো কাজের খবরে অনেকদিন আপনাকে পাওয়া যাচ্ছে না। এই বিরতির কারণ?

    আসলে এ বছর আমি মাধ্যমিক শেষ করে কলেজে উঠেছি। পড়াশোনার ব্যস্ততাটা বেড়েছে। তাই নতুন করে এখন কাজের কোনো পরিকল্পনা নেই। তবে শুটিংয়ের ব্যস্ততা না থাকলেও বিভিন্ন শো বা অনুষ্ঠানে মাঝে মাঝে ব্যস্ততা থাকে। এর বাইরে এখন পড়াশোনা নিয়েই মূলত ব্যস্ত আছি।

    নতুনভাবে আপনাকে দেখতে কী তাহলে দর্শকদের আরো অনেকদিন অপেক্ষা করতে হবে?

    এমনটা ঠিক নয়। দর্শকরা আমাকে শিশুশিল্পী হিসেবে দেখে অভ্যস্ত। নতুন করে আবারো ফিরলে ম্যাচিউর চরিত্রের মাধ্যমে ফিরতে হবে। তাই এমন একটি গল্পের মাধ্যমে ফিরতে চাই যে কাজটি দেখে দর্শকদেরও ভালো লাগবে। সব কিছু মিলিয়ে একটু সময় নিচ্ছি। বলা যায়, নায়িকা হিসেবে আমি প্রস্তুত হচ্ছি।

    অল্প বয়সেই আপনি বেশ জনপ্রিয়তা পান। সেই সময় জনপ্রিয়তা বিষয়টি কতটুকু উপলব্ধি করতে পারতেন?

    খুব একটা যে বুঝতাম তা কিন্তু নয়। আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমি অভিনয় করবো। সেখান থেকেই হয়তো ছোটবেলায় কাজ করা। মূলত ‘জনপ্রিয়তা কী’ সেটি বোঝার আগেই বড় হয়ে গিয়েছি। তবে সেই উপলব্ধিটা এখন করতে পারি। মানুষ আমাকে কতটা ভালোবাসেন। তারা আমাকে পর্দায় দেখতে যে আগ্রহী, সেই উপলব্ধিটা এখন হয়।

    সিনেমায় নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা কেমন আপনার?

    এখন পর্যন্ত আমার ইচ্ছে সিনেমাতেই নিজের ক্যারিয়ার গড়বো। অভিনয় আমার জন্য অভ্যাস ও ভালোবাসা দুটোই। তাই এই জায়গাটাই আমার প্রথম পছন্দ। তবে এখনো অনেক সময় সামনে। পরিকল্পনার পরিবর্তনও হতে পারে।

  • ‘ভাঙা পা নিয়ে সকাল-সন্ধ্যা শুটিং করেছি

    ‘ভাঙা পা নিয়ে সকাল-সন্ধ্যা শুটিং করেছি

    নাচের শুটিং করতে গিয়ে পা ভেঙে ফেলেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তাই বলে তো আর শুটিং বন্ধ রাখা যায় না। ভাঙা পা নিয়েই কাজ করেছেন তিনি। ‘ড্রাইভ’ ছবির ‘কর্মা’ গানের শুটিংয়ে অসুস্থ শরীরে ড্যান্স করতে গিয়ে অজ্ঞান হয়ে যান জ্যাকুলিন। শুধু তাই নয়, ভেঙেছে তার পা-ও। তবে এই অবস্থায় নিজের পেশাদার জায়গা থেকে সিনেমার অ্যাকশন দৃশ্যেও দিনরাত শুটিং করেছেন জ্যাকুলিন। তার কাজে নায়িকার ওপর বেজায় খুশিও ছিলেন ছবির পরিচালক তরুণ মানসুখানি।

    জ্যাকুলিন বলেন, ‘ভাঙা পা নিয়ে সকাল-সন্ধ্যা শুটিং করেছি। পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু শুটিং বন্ধ থাকলে এটি প্রোডাকশনের ক্ষতি হতো। তাই কষ্ট করে হলেও কাজটি শেষ করেছি। এত কষ্টের পর এখন পর্দায় এই গানে নিজেকে দেখার জন্য অপেক্ষায় রয়েছি।’

    জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ‘ড্রাইভ’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ছবিটি সিনেমা হলে মুক্তির পর নভেম্বরের শুরুর দিকে ওয়েব প্লাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পাবে।

  • তোরসার মাথায় বিজয়ীর মুকুট

    তোরসার মাথায় বিজয়ীর মুকুট

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর মুকুট বিজয়ী রাফাহ নানজিবা তোরসা। শুক্রবার রাতে সোনারগাঁও হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। জমকালো এ আয়োজনে বিজয়ী হিসেবে রাফাহ নানজিবা তোরসার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা। প্রথম রানারআপ হয়েছেন ফাতিহা মিয়ামি ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

    রাফাহ নানজিবা তোরসা বলেন, ‘অনেক পরিশ্রম করেছি নিজেকে সেরা হিসেবে দেখবো বলে। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমার আত্মবিশ্বাস ছিল। সবার কাছে দোয়া চাই, আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

    আগামী ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন রাফাহ নানজিবা তোরসা।

    আজকের গ্রান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মেহেদী হাসান, আয়োজক সহযোগী প্রতিষ্ঠান এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ নানা অঙ্গনের তারকারা।

    গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজন।

    এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য ৩৭ হাজার ২শ’ ৪৩ জন নাম নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন দেবাশীষ বিশ্বাস, লুনা, সুমনা সোমা, রফিকুল ইসলাম র্যাফ। সেখান থেকে বাছাই শেষে ৩৫ সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন। সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরো কিছু যোগ্যতার ওপর ভিত্তি করে বাছাই করা হয় সেরা ১২ সুন্দরী। সেখান থেকে সেরা সুন্দরীকে নির্বাচিত করা হয়েছে।

    সেরা ১২ থেকে টপ সিক্স বাছাই করা হয় সুমাইয়া সানজিন শান্তা, জান্নাতুল ফেরদৌস মেঘলা, রাফাহ নানজিবা তোরসা, প্রিয়ন্তী উর্বী, ফাতিহা মিয়ামি ও নিশা চৌধুরীকে। সেখান থেকে ফাইনাল রাউন্ডে সেরা তিনে পৌঁছান রাফা নানজিবা তোরসা, জান্নাতুল ফেরদৌস মেঘলা ও ফাতিহা মিয়ামি। এই ৩ জনের মধ্যে থেকে চ্যাম্পিয়ন হন রাফা নানজিবা তোরসা।

    এই আয়োজনের প্রধান তিন বিচারক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

    ছোটবেলা থেকেই গান, নৃত্য, আবৃত্তি, অংকন, বিতর্ক প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা। ২০০৮ সালে ‘লিটল মিস চিটাগাং’ প্রতিযোগিতায় প্রথম হন। ২০১০ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় ভরতনাট্যম নৃত্যে স্বর্ণপদক পেয়েছিলেন তোরসা। সেই বছর এনটিভি মার্কস অলরাউন্ডারে প্রতিযোগিতায় হয়েছিলেন প্রথম রানারআপও। শুধু তাই নয়, সিনেমাতেও এরইমধ্যে দেখা গেছে তাকে। তৌকীর আহমেদের ‘হালদা’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

  • অসুস্থ শরীর নিয়ে নাচতে গিয়ে ঘটলো বিপদ

    অসুস্থ শরীর নিয়ে নাচতে গিয়ে ঘটলো বিপদ

    জ্যাকলিন ফার্নান্ডেজ ও সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ‘ড্রাইভ’-এর দ্বিতীয় গানের শুটিং শেষ হয়েছে। সম্প্রতি হওয়া এই গানের শুটিংয়ে অসুস্থ শরীর নিয়ে অংশ নেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

    ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, ছবিটির ‘কর্মা’ গানের সিকোয়েন্সে অসুস্থ শরীরে ডান্স করতে গিয়ে, অজ্ঞান হয়ে পড়েন তিনি। অসুস্থ শরীরে পায়ে ব্যথা নিয়ে হাই-হিল পরে গানে নাচের সিকোয়েন্সেই শুধু নয়, ছবির অ্যাকশন দৃশ্যেও সকাল-রাতে শুটিং করেন জ্যাকলিন।

    জ্যাকলিন ফার্নান্ডেজ বলছিলেন, ‘অসুস্থ শরীরে দু-দিন ধরে সকাল-রাতে গানের শুটিং করেছি। পায়েও প্রচণ্ড ব্যথা ছিল। তবে এখন পর্দায় এই গানে নিজেকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’

    ছবির পরিচালক তরুণ মানসুখানি। ছবিটির প্রথম গান ‘মাখনা’ ইতোমধ্যে মুক্তি পেয়েছে। ছবিটি সিনেমা হলে মুক্তির পর নভেম্বরের শুরুর দিকে ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পাবে

  • নতুন দায়িত্ব পালন করতে চলেছেন জয়া

    নতুন দায়িত্ব পালন করতে চলেছেন জয়া

    দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। নানামাত্রিক চরিত্রে বাজিমাত করতে তার জুড়ি মেলা ভার। দর্শক-ভক্ত আশায় থাকেন কখন নতুন ছবি নিয়ে হাজির হবেন জয়া। বর্তমানে তিনি প্রসেনজিৎসহ আরও বেশ ক’জন অভিনেতার বিপরীতে কিছু চলচ্চিত্রে কাজ করলেন। তারই ফাঁকে দিলেন নতুন খবর। নতুন এক দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। ডিবিএল সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।

    গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানের একটি স্বনামধন্য হোটেলে জাঁকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটিতে জয়া আহসানসহ ডিবিএল সিরামিকস থেকে এম এ কাদের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বায়েজিদ বাশার, ডিজিএম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট; এম আবু হাসিব রন, হেড অব সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘সিরামিক টাইলস ব্র্যান্ড ডিবিএল সিরামিকসের ব্র্যান্ড এম্বাসেডর হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই কোলাবোরেশনের মাধ্যমে দেশের মানুষকে খুব ভালো কিছু উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’