Category: বিনোদন

  • ব্র্যাড পিট ও লিওনার্দো যখন ঢাকায়!

    মার্কিন ইতিহাসে আলোচিত দুই হত্যাকাণ্ড টেইট-লাবিয়ানকা হত্যা মামলা নামে সুপরিচিত। এই ঘটনা অবলম্বনে টারান্টিনো নির্মাণ করেছেন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ নামের চলচ্চিত্র।

    ঘটনাটির ৫০ বছরপূর্তিতে গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে। আজ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

    তবে হুবহু সেই সত্য ঘটনা নিয়েই ছবিটি নির্মিত হয়নি, সেটার সঙ্গে পরিচালক সংমিশ্রণ ঘটিয়েছেন কল্পনারও। রিক ডাল্টন নামের একজন নিজেকে হারিয়ে খোঁজা অভিনেতা এবং তার বন্ধু ক্লিফ বুথের সংগ্রাম নিয়ে এগিয়েছে গল্প। শ্যারন টেইট ছিলেন রিক ডাল্টনের প্রতিবেশী। না চাইতেও তাই রিক ও ক্লিফকে জড়িয়ে পড়তে হয় এই হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহে।

    মজার ব্যাপার হলো লিওনার্দো সবসময়ই ব্র্যাড পিটের ভক্ত। এমনকি তরুণ বয়সে ব্র্যাডের ছবি দেখেছেন। তাই একাধিক ইন্টারভিউতেও বলেন সে কথা। যদিও দুই সুপারস্টারকে এক ফ্রেমে আনা এই ছবিটির রিভিউ বিভিন্নরকম। তারপরও একই ফ্রেমে দু’জনকে দর্শকরা বাড়তি কৌতূহলেই খুঁজবেন এটাই স্বাভাবিক।

  • ‘আমার এখন থেকেই শ্রদ্ধাকে হিংসে হচ্ছে’

    ‘আমার এখন থেকেই শ্রদ্ধাকে হিংসে হচ্ছে’

    এবার আর বলিউডে নয়, ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের সিনেমায় কোমর দুলিয়েছেন লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সাহো’তে এক আইটেম গানে দর্শক মাতিয়েছেন তিনি। সুজিত পরিচালিত এ ছবিতে ‘ব্যাড বয়’ শিরোনামের গানটি এরইমধ্যে মুক্তি পেয়েছে ইউটিউবে।

    তবে মজার তথ্য হলো, সাহো ছবির টিম নাকি প্রথমদিকে প্রভাসের সঙ্গে জ্যাকুলিনকেই নায়িকা হিসেবে ভেবেছিলেন। কিন্তু ব্যাটে-বলে হয়নি। অতঃপর সেই ছবির আইটেম গানে পারফর্ম করলেন তিনি।

    বলিউডের গ্ল্যামার গার্ল হিসেবে নিজের অবস্থান বেশ শক্ত করে গড়ে নিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ক্যারিয়ারে ইমরান হাশমির সঙ্গে মার্ডার টু ও বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে কিক ছবিতে অভিনয় করে নিজের অবস্থান অনেক আগেই জানান দিয়েছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত লঙ্কান সুন্দরী।

    এরপর পর আরো অনেক সিনেমাতেই দেখা মিলেছে তার। ধীরে ধীর নিজেকে যোগ্য প্রমাণ করে পারিশ্রমিকও বাড়িয়েছেন। কিন্তু এবার এক গানেই ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে সবাইকে চমকে দিয়েছেন জ্যাকুলিন।

    ভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাত্কারে জ্যাকুলিন বলেন, ‘সবাই আমার পারিশ্রমিক নিয়েই মেতে উঠেছে। এত বড় বাজেটের একটি ছবিতে ২ কোটি রুপি পারিশ্রমিক মামুলি ব্যাপারই বলে আমি মনে করি।

    কিন্তু আমার আক্ষেপ অন্য জায়গায়। ছবিটির টোটাল প্রডাকশন দেখে আমার এখন থেকেই শ্রদ্ধাকে হিংসে হচ্ছে। যাই হোক, ওর জন্য শুভকামনা।’

  • ‘ঈদ আনন্দমেলা’ উপস্থাপনায় পপি

    ‘ঈদ আনন্দমেলা’ উপস্থাপনায় পপি

    বড়পর্দার তারকাদের ছোটপর্দায় দেখা যায় বিশেষ দিনগুলোতে। এবার ঈদেও বিভিন্ন টিভি অনুষ্ঠানে হাজির হবেন অনেকেই। কেউ অতিথি হিসেবে, আবার কেউ উপস্থাপনায়। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’। এবারের আয়োজনে উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পপি। সঙ্গে থাকবেন চিত্রনায়ক ফেসদৌস।

    ফেরদৌসের সঙ্গে প্রথমবারের মতো উপস্থাপনায় পপি। উপস্থাপনার পাশাপাশি দু’জনই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তার অভিনীত ‘রানি কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠা বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে। একই অনুষ্ঠানে একটি গুজরাটি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী তারিন। ৩টি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

    উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘এবারই প্রথম উপস্থাপনা করলাম। প্রথমে একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।’

    ফেরদৌস বলেন, ‘আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পারফর্মেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারো সেই চেষ্টা অব্যাহত ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয় দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।’

    ঈদ আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

  • ছোট ভাইয়ের পরিচালনায় বড় ভাই

    ছোট ভাইয়ের পরিচালনায় বড় ভাই

    আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘মনের মতো মানুষ পাইলাম না’। শাকিব ও বুবলী জুটির এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক শফিক তুহিন। টাইটেল গানটি গেয়েছেন জাহাঙ্গীর সাঈদ।

    গানটি প্রসঙ্গে তুহিন বলেন, ‘আমার বড় ভাই জাহাঙ্গীর সাঈদ। এক সময় নিয়মিত গান করলেও এখন আর পাওয়া যায় না তাঁকে। আমার সংগীত পরিচালনায় এই গানটি আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

    শাকিব খানের লিপে টাইটেল গানটি দেখা যাবে এই চলচ্চিত্রে। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব। ছবিটি ১শ’টিরও বেশি হলে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এরইমধ্যে ছবির একটি গান ইউটিউবে রিলিজ পেয়েছে।

  • সুর নকলের জন্য ২৭ লক্ষ ডলার জরিমানা!

    সুর নকলের জন্য ২৭ লক্ষ ডলার জরিমানা!

    অনেক বিখ্যাত ব্যান্ড বা সংগীতশিল্পীর বিরুদ্ধেই সুর নকল করার অভিযোগ রয়েছে। এখনকার জনপ্রিয় সংগীতশিল্পীদের বেলাতেও এমনটা প্রায়ই শোনা যায়। সম্প্রতি এই ঘটনায় খবরের শিরোনাম হলেন কেটি পেরি।

    তার ‘ডার্ক হর্স’ গানটি র‌্যাপার ফ্লেমের ‘জয়ফুল নয়েজ’ গানের সুর নকল করে তৈরি করা হয়েছে। আর এজন্য গানটির সংশ্লিষ্টদের জরিমানা গুনতে হবে ২৭ লক্ষ ডলার।

    লস অ্যাঞ্জেলসের একটি আদালত আগেই এই রায় দিয়েছেন। বাকি ছিল ক্ষতিপূরণ নির্ধারণ করা। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের এক বিচারক সেই অঙ্কও জানিয়ে দিলেন। আর এই টাকা পুরোটাই পাবেন র‌্যাপার। কিন্তু রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

    ‘ডার্ক হর্স’ গানে আয় হয়েছিল ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা আয় করেছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যাপিটাল রেকর্ডস। আদালতের রায়ে ক্ষতিপূরণের ভেতর ক্যাপিটাল রেকর্ডসকে ১২ লাখ ডলার ও কেটি পেরিকে ৫ লাখ ৫০ হাজার ডলার দিতে বলা হয়েছে।

  • ‘প্রিয়াঙ্কাকে নিয়ে কথা বলার দায়িত্ব আমার না’

    ‘প্রিয়াঙ্কাকে নিয়ে কথা বলার দায়িত্ব আমার না’

    সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা তৈরি করে। ছবিতে দেখা যায়, জন্মদিনের এক্সটেনডেড সেলিব্রেশনে ইয়টের ডেকে বসে মা মধু চোপড়া ও স্বামী নিক জোনাসের সঙ্গে ধূমপান করছেন তিনি। বোনের এই বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন পরিনীতি চোপড়া।

    প্রিয়াঙ্কার বিভিন্ন সময়ে বোনের পাশে থেকেছেন। স্পষ্ট কথা বলতেও পছন্দ করেন পরিনীতি। তাঁর নতুন সিনেমার প্রমোশনে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় প্রিয়াঙ্কার ধূমপান সম্পর্কে তখন কোনো রাখঢাক না করেই জবাব দেন তিনি।

    পরিনীতি বলেন, ‘প্রিয়াঙ্কাকে নিয়ে কথা বলা দায়িত্ব আমার না। এর চেয়ে ভালো ভালো উত্তর আমার কাছে নেই। কারণ তাঁর ব্যক্তিগত জীবন পরিচালনার দায়িত্ব তাঁর। তাঁর কোনো বিষয়ে বিতর্কের তৈরি হলে এ নিয়ে তাঁকেই জিজ্ঞেস করা উচিত।’

    পরিনীতি তাঁর এই উত্তর থেকে পরিষ্কার করেন দেন বোনের কোনো বিতর্কের বিষয় নিয়ে কথা বলতে চান না তিনি।

    উল্লেখ্য, পরিনীতি বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘জবরিয়া জোড়ি’র প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমায় সিদ্ধার্থ মালহোতরার সঙ্গে জুটি বেঁধে দেখা যাবে তাঁকে।