Category: বিনোদন

  • সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু

    সভাপতি ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু

    বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়ে গেল গত ২৬ জুলাই। এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাল্গুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। আগামী ২ বছর (২০১৯-২১) সংগঠনের বিজয়ীরা নেতৃত্ব দেবেন।

    জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গত ২৬ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী অংশ নেন। ভোটার সংখ্যা ছিল ৫৩৯। ভোট দিয়েছেন ৪৬৭ জন।

    গতকাল সকালে ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক আলিমুজ্জামান। সেখান আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ, মাহাবুবুর রহমান, কানাই চক্রবর্তী ও আবুল হোসেন মজুমদার।

    সভাপতি ফাল্গুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু পেয়েছেন ১৬১ ভোট। অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি বাদল আহমেদ (২৪৬) ও সৈকত সালাউদ্দিন (২২৮), সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ (২৫৭), অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ (২৪২), সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল (২৫৯), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন (২৬১), ক্রীড়া সম্পাদক মুজাহিদ সামিউল্লাহ (২৩০), সমাজ কল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার (২৯৫), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন (২৫৬) ও দপ্তর সম্পাদক নিপু বড়ুয়া (২৩৬)।

    এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান।

  • যে কারণে এখনো বিয়ে করেননি সালমান

    যে কারণে এখনো বিয়ে করেননি সালমান

    তিনি কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে প্রেম করছেন- তাকে নিয়ে আসমুদ্র হিমাচলের কৌতূহল সর্বক্ষণ তুঙ্গে! ৫৩ বছর বয়সেও ইন্ডাস্ট্রির তরুণ তুর্কিদের বলে বলে গোল করেন সালমান খান! লাইমলাইটে যে-ই আসুক না কেন, টক অফ দ্য টাউন ভাইজানই! তিনি এখনো ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’! সম্পর্ক হয়েছে বেশ কয়েকটা, কিন্তু টেকেনি। তবে, প্রাক্তনদের সঙ্গে কখনো তিক্ততা তৈরি হয়নি সালমানের!

    আসলে সল্লু মিঞার ‘আঁদায়’-ই আলাদা! আর পাঁচজন যা করার কথা ভাবতেই পারেন না, তাই অবলীলায় করে ফেলেন ‘ভাইজান’! যেমন, জন্মদিনের পার্টি দিলেন প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানির জন্য। শুধু পার্টির আয়োজনই নয়, প্রাক্তন বান্ধবী সঙ্গীতার জন্মদিনের হাজির ছিলেন সালমানের বর্তমান বান্ধবী লুলিয়া ভুন্টুরও।

    আষির শেষের দিকে বলিটাউন কেঁপে উঠেছিল সালমান আর সঙ্গীতার দূরন্ত প্রেমে। বিয়েও করতে চেয়েছিলেন কপোত কপোতি। ১৯৯৩ সালে একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘সঙ্গীতাকেই বিয়ে করবো। আমার স্ত্রী হয় সঙ্গীতা হবে নয়তো কেউ নয়।’

  • ‘#মি-টু’ নিয়ে তিশা

    ‘#মি-টু’ নিয়ে তিশা

    অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘#মি-টু’ শিরোনামের একটি পোস্টার প্রকাশ করেন। এরপর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। তবে জানা যায়, এটি একটি নাটকের পোস্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

    নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এবার ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করছি। এর মাঝে অন্যতম #মি-টু নাটকটি। অন্যান্য নাটকের চেয়ে এটার গল্পটা ভিন্ন ও সময়োপযোগী। নাটকটির গল্পে দর্শকরা আমাকে দেখতে পাবেন যৌন হয়রানির শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #মি-টু দিয়ে অভিযোগ তুলে ধরা একজন নারীর চরিত্রে। এরপর আমার দেখাদেখি অনেকেই যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।’

    সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। পরিচালক বলেন, ‘নাটকটি প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। আমাদের দেশের নারীরা নানা ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে। যৌন হয়রানি থেকেই কিন্তু এক সময় ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। তাই শুরুতেই যদি যৌন হয়রানি প্রতিরোধ করা যায় তাহলে দেশে ধর্ষণে সংখ্যা অনেক কমে আসবে। সেই ভাবনা থেকেই ‘#মিটু’ নাটকটি নির্মাণ করেছি।’

  • বলিউডে এসেই নাম পরিবর্তন!

    বলিউডে এসেই নাম পরিবর্তন!

    সাম্প্রতিক সময়ের হিট সিনেমা ‘কবির সিং’-এর নায়িকার নাম কী? এই প্রশ্নের জবাবে যে কেউ বলবেন, কিয়ারা আদভানি। কিন্তু এটা তাঁর আসল নাম না! হ্যাঁ, এই নায়িকা নিজেই জানালেন। মূলত বলিউডে নিজের আকর্ষণ বাড়াতে নাম পরিবর্তন করেছেন তিনি। তাঁর আসল নাম ছিল আলিয়া আদভানি।

    এই নায়িকা বলেন, ‘২০১৪ সালে অভিষেক থেকেই আমি নাম পাল্টিয়েছি। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের সঙ্গে আমাকে নিয়ে দর্শকরা দ্বিধায় থাকুক, তা চাইনি। শুধু চেয়েছিলাম নিজস্ব পরিচয় গড়ে তুলতে।’

    এই অভিনেত্রী নিজের নাম কিয়ারা রাখার আইডিয়া পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনজানা আনজানি’ চলচ্চিত্র থেকে। ছবিতে তিনি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, ‘হাই, আমি কিয়ারা।’

    কিয়ারা বলেন, ‘ভাবলাম, কী সুন্দর নাম! যদি আমার মেয়ে থাকতো, তবে ওকে কিয়ারা নামেই ডাকতাম। কিন্তু তার আগে তো নিজেরই একটা নাম দরকার। তো, নিজের নামই রেখে দিলাম।’

    কিয়ারা ও আলিয়া ‘কলঙ্ক’ সিনেমায় স্ক্রিন ভাগাভাগি করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। তবে ‘কবির সিং’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। শহীদ কাপুরের সঙ্গে জুটি বাঁধা এ ছবি চলতি বছরে সবচেয়ে ব্যবসাসফল। মাত্র ১ মাসে এ ছবি আয় করেছে ২৭০ কোটি রুপি।

  • এক মামলা থেকে রেহাই পেলেন সালমান

    এক মামলা থেকে রেহাই পেলেন সালমান

    বিনোদন ডেস্ক: নানা সময়ে নানা কারণে বলিউড তারকাদের আইনের মুখোমুখি হতে হয়েছে। এই তালিকায় সালমান খানের নাম অন্যতম প্রধান। হাফ ডজনেরও বেশি মামলা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভাইজান। যেগুলোর জন্য মাঝে মাঝেই তাকে হাজির হতে হয় আদালত প্রঙ্গণে। জেলেও যেতে হয়েছে একাধিকবার।

    শুধুমাত্র ১৯৯৮ সালেই সালমানের নামে তিনটি মামলা দায়ের হয়েছিল। সে বছর কৃষ্ণসার হরিণ হত্যায় নাম জড়িয়েছিল সল্লু মিয়া। ঘটনাটি ঘটেছিল যোধপুরের কোঙ্কনি গ্রামে। সেখানে সালমানের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলছিল। ওই সময় এক হরিণ হত্যাকে কেন্দ্র করে তিনটি মামলা দায়ের হয়েছিল ভাইজানের নামে।

    সেই তিন মামলার একটি ছিল লাইসেন্সবিহীন বন্দুক সঙ্গে রাখা। সোমবার যোধপুরের একটি দায়রা আদালত সালমান খানকে সেই মামলা থেকে রেহাই দিয়েছে। সালমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বন্দুকের লাইসেন্সের ভুয়া এফিডেফিট জমা করেছিলেন। সেখানে বলা হয়েছিল, লাইসেন্সের রিন্যুয়ালের সময় ওই কাগজ হারিয়ে ফেলেছিলেন সালমান।

    সোমবার আদালতের পর্যবেক্ষণেও তাই বলা হয়। বলা হয়, লাইসেন্স রিন্যুয়ালের সময় সে সংক্রান্ত কাগজপত্র হারিয়ে যায়। সালমান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়া নথি জমা করেননি। যার কারণে এই মামলা থেকে বলিউডের সুলতানকে রেহাই দিয়েছে যোধপুরের একটি দায়রা আদালত।

    সালমান বর্তমানে চুটিয়ে উপভোগ করছেন তার ‘ভারত’ ছবির সাফল্য। গত ৫ জুন ঈদ উপলক্ষ্যে মুক্তি পাওয়ার পর ইতোমধ্যে ছবিটির আয় ২০০ কোটি ছাড়িয়ে গেছে। এখনও চলছে দেদারসে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে সালমানের নায়িকা তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। আরও আছে করণ সিং গ্রোভার।

  • যে কারণে শ্রীদেবীর শাড়ি নিলামে তুললেন তার স্বামী

    যে কারণে শ্রীদেবীর শাড়ি নিলামে তুললেন তার স্বামী

    এক সময় বলিউডের জনপ্রিয় ছিলে শ্রীদেবী। ভারতের প্রথম নারী সুপারস্টার ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যান।

    মধ্যখানের একটি বছরে তাকে হৃদয়ে ধারণ করে রেখেছেন ভক্ত দর্শক। পরিবারের সদস্যরাও শোক কাটিয়ে উঠতে পারেননি এখনও। আর তাই শ্রীদেবীর জন্য প্রার্থণা ও পূজা অব্যাহত রেখেছেন তার স্বামী প্রযোজক ও নির্মাতা বনি কাপুর।

    সেই জেরে এবার চ্যারিটি করতে চাইছেন জাহ্নবী ও খুশি কাপুরের বাবা। শ্রীদেবীর পরনের একটি শাড়ি নিলামে তুলেছেন তিনি। উদ্দেশ্য, নিলামে যে অঙ্কটা আয় হবে, তার পুরোটাই একটি চ্যারিটিকে দেওয়া। নিলামে যে শাড়িটি তোলা হয়েছে, সেটি একটি কোটা শাড়ি, যার মূল্য ৪০ হাজার রুপি। নিলামে এই শাড়িটির দাম এখনও পর্যন্ত এক লাখ ২৫ হাজার রুপি পর্যন্ত ধার্য হয়েছে।

    বলে রাখা ভালো, তিথি অনুযায়ী শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী চলে গিয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। সেদিনটিতেই চেন্নাইয়ে শ্রীদেবীর বাড়িতে এক বিশেষ পূজার আয়োজন করেছিলেন বনি কাপুর। এবার নিলেন আরও একটি উদ্যোগ ৷

    গত বছর মোহিত মারওয়া ও অন্তরা মোতিয়ালের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। সেখানেই বাথটাবে ডুবে করুণ মৃত্যু হয় তার।

    ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সিনেমাতে অভিনয়ের জন্য জাহ্নবীকে প্রেরণা জুগিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু মুক্তির আগেই তার করুণ মৃত্যু হয়। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউডে পা রাখবেন তার আরেক কন্যা খুশি কাপুরও।