Category: বিনোদন

  • ১৬ বছর বয়সে যৌন হেনস্থার প্রতিবাদে ‘এফআইআর’ করি: কঙ্গনা

    ১৬ বছর বয়সে যৌন হেনস্থার প্রতিবাদে ‘এফআইআর’ করি: কঙ্গনা

    ফের বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, আমার যখন মাত্র ১৬ বছর বয়স তখনই যৌন হেনস্থার প্রতিবাদে এফআইআর করি​।

    ‘মণিকর্ণিকা’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। চলতি মাসের ২৫ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

    তারই প্রচারণার সময় হায়দ্রাবাদে মেয়েদের যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন তিনি। আর সে প্রসঙ্গে জানান, নিজের ১৬ বছর বয়সের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা।

    এসময় তিনি জানান, তার যখন সবেমাত্র ১৬ বছর বয়স, সেইসময়ই যৌন হেনস্থার প্রতিবাদে প্রথম এফআইআর করেন।

    এর আগেও বলিউডের এই ব্যস্ততম নায়িকা যৌন হেনস্থার প্রতিবাদে মুখ খোলেন।

  • ‘রণবীরের ডার্টি জোকস শোনার জন্য বিয়ে করেছি’

    ‘রণবীরের ডার্টি জোকস শোনার জন্য বিয়ে করেছি’

    একদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে যখন ভোজনরসিকরা দীপিকার নামে দোসা খাচ্ছেন তখন শহরময় দীপিকা যেখানেই যাচ্ছেন সেখানেই শুনতে হচ্ছে বিয়ের গল্প। কবে কিভাবে প্রেম, কবে কমিট করলেন যে রণবীরকেই বিয়ে করবেন ইত্যাদি। তেমনই এক প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘রণবীরের দিনভর ডার্টি জোকস শুনবো বলেই ওকে বিয়ে করেছি। কারণ ওর সেন্স অব হিউমার দারুণ।’

    আর এই কথা বলার পর আর কে পায়। অবশেষে দীপিকার বলা এই কথা নিয়েই ট্রল হতে শুরু করেছেন দীপ-বীর জুটি। আর এদিকে নতুন খবর হলো বিয়ের পর সাধারণত নায়কদের ক্যারিয়ারে ভাটা পড়ে। কিন্তু রণবীরের হলো উল্টো।

    মুক্তি পেয়েছে রণবীর সিং-এর নতুন ছবি ‘সিম্বা’। রহিত শেঠির নাচ-গানে ভরপুর এই ছবিটি নিয়ে অনেক বক্স অফিস বিশেষজ্ঞরা যখন গবেষণা করে ওলট-পালট করে ফেলেছেন। অনেকে বাজিও লেগেছিলেন যে, বিয়ের পর এই ছবিটি চলবে না। কিন্তু ফলাফল ছবিটি বক্স অফিস হিট!

  • ন্যান্সির দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর

    ন্যান্সির দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর

    বছরের শুরুতেই সংসার ভাঙার খবরে সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অনেকদিন ধরেই তার বিয়ে বিচ্ছেদের খবর উড়ছিল শোবিজ অঙ্গনে। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে। ২ মাস ধরেই ন্যান্সি ও তার স্বামী আলাদা থাকছেন বলে খবর মিলেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েকবছর সংসারের পর গত দুই মাস যাবৎ আর একসঙ্গে থাকছেন না তারা।

    এ বিষয়ে ন্যান্সি বলেন, ‘খবরটি সত্যিই। তবে এখনো ডিভোর্স হয়নি। জায়েদ ও আমি ২ মাস ধরে আলাদা থাকছি। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি।’

    ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে দেশীয় সংগীতাঙ্গনে আবির্ভাব হয় সুকণ্ঠী গায়িকা ন্যান্সির। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৯ সালে প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশ পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

    ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ভালোবাসার সংসারে আলোকিত করে আসে কন্যা রোদেলা। এরপর ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসার জীবনের ইতি টানেন এ কণ্ঠশিল্পী।

  • রানির ওপর ক্ষেপে গেলেন দীপিকা

    রানির ওপর ক্ষেপে গেলেন দীপিকা

    প্রতিবছরের শেষে বলিউড তারকাদের একটি রাউন্ড টেবিল হয়। সারাবছরের শীর্ষ সফল তারকারা সেখানে অংশ নিয়ে তাদের সেই বছরের সিনেমার বিভিন্ন বিষয় শেয়ার করেন। এ বছরের রাউন্ড টেবিলে ছিলেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, আনুশকা শর্মা, তাপসী পান্নু, টাবু ও আলিয়া ভাট।

    তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে বলতে ‘মি টু’ মুভমেন্ট নিয়ে কথাবার্তা শুরু হয়। সেখানে দীপিকা, আনুশকা, আলিয়া মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা বলতেই রানি তাদের বিরুদ্ধে কথা বলেন। রানির দাবি মহিলাদের বেশি সতর্ক থাকা উচিত।

    রানীর এমন মন্তব্যের পর দীপিকা সরাসরি রানির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আত্মরক্ষার কথা এখানে হচ্ছে না। বিষয়টি যৌন হেনস্তা নিয়ে, প্রশ্নটা এটাই যে মহিলাদের সঙ্গে এই আচরণটা করার কথা কোনো পুরুষ ভাবে কেন? সুস্থ মানুষ তো এমন ভাবতে পারে না!’

  • চলে গেলেন চিত্রপরিচালক মৃণাল সেন

    চলে গেলেন চিত্রপরিচালক মৃণাল সেন

    প্রয়াত হলেন প্রবাদপ্রতিম চিত্রপরিচালক মৃণাল সেন। সকাল সাড়ে ১০ টায় ভবানীপুরে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মৃণাল সেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মৃণালের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটা যুগের অবসান হল বলেই মনে করছেন বহু মানুষ।

    প্রয়াত মৃণাল সেন প্রখ্যাত চলচিত্র নির্মাতা প্রয়াত সত্যজিৎ রায় এবং ঋতিক ঘটকের সমসাময়িক ছিলেন। বিশ্বব্যাপী বাঙালি সমান্তরাল সিনেমাগুলির সর্বকালের সর্বশ্রেষ্ঠ দূত হিসেবে বিবেচিত হন তিনি। মৃণাল সেন মার্কসবাদী দর্শনের একটি উৎসাহী অনুসারী ছিলেন।আজীবন বামপন্থায় বিশ্বাসী মৃণাল সেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন।

    ওপার বাংলা জগোৎবিখ্যাত মৃণাল সেনের জন্ম ১৪ মে ১৯২৩ বাংলাদেশের ফরিদপুরে। হাইস্কুলের পাঠ চুকিয়ে আসেন কলকাতায়।পদার্থবিদ্যা নিয়ে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

    ভুবন সমে, চৌরস, মৃগয়া, অকালের সন্ধানে প্রভৃতি চলচিত্রের জন্য তিনি ন্যাশনাল ফ্লিম এ্যায়ার্ড পুরস্কৃত হন। ১৯৮৩ সালে তিনি পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন।

  • গুগল সার্চ লিস্টের শীর্ষে সানি লিওন

    গুগল সার্চ লিস্টের শীর্ষে সানি লিওন

    চলতি বছরে কোনো সিনেমা মুক্তি না পেলেও গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ভারতীয় অভিনেত্রীর খেতাব জিতেছেন সানি লিওন। সম্প্রতি গুগলের প্রকাশ করা একটি তালিকায় এই তথ্য উঠে আসে।

    এই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস এবং ইশা আম্বানি-আনন্দ পিরামলের বিয়ে। কিন্তু এসব আলোচিত বিয়েকে পেছনে ফেলে গুগলের সার্চ লিস্টের শীর্ষে নিজের জায়গা করে নিয়েছেন বলিউডের এই বেবিডল।