Category: বিনোদন

  • থার্টিফার্স্ট উদযাপনে লাইভ অনুষ্ঠানে অনুপম-তাহসান

    থার্টিফার্স্ট উদযাপনে লাইভ অনুষ্ঠানে অনুপম-তাহসান

    নতুন ইংরেজি বছরের আগমন উদযাপন করতে নিজের ব্যান্ডসহ ঢাকায় আসছেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ৩১ তারিখ রাতে আরটিভির একটি টেলিভিশনে লাইভে গাইবেন অনুপম রায় এবং তার ব্যান্ড ‘দ্যা অনুপম রায় ব্যান্ড’।

    পাশাপাশি অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

    থার্টিফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, ‘আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন।’

     

    সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান।

  • আর মাত্র কয়েকদিন

    আর মাত্র কয়েকদিন

    আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১৪ নভেম্বর রণবীর সিংয়ের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়বেন দীপিকা পাড়ুকোন।

    ইতালির বহুল প্রসিদ্ধ লেক কোমোর ডেল বাল্বিনেলো ভিলায় বিয়ের আসর বসবে এ বলিউড জুটির।

    ‘সিন্ধি ও কন্নড়’ দুই রীতিতেই বিয়ে হবে তাদের। বিয়ের আগে বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় করে কুমারী জীবনের শেষ দিনগুলো উদযাপন করছেন দীপিকা।

    সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, দীপিকার ব্যাঙ্গালুরুর বাসায় নন্দী পূজার আয়োজনে বন্ধুরা মিলে আনন্দ করছেন।

    ছবিতে দীপিকার ঘনিষ্ঠ বন্ধু স্টাইলিস্ট শালিনী নাথানিকেও দেখা গেছে। এই পূজা উদযাপনের মাধ্যমে মূলত বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন দীপিকা।

  • সাদামাটা জন্মদিন পালন করেন এন্ড্রু কিশোর

    সাদামাটা জন্মদিন পালন করেন এন্ড্রু কিশোর

    প্লেব্যাক সম্রাটখ্যাত অসংখ্য কালজয়ী গানের শিল্পী এন্ড্রু কিশোর। আজ তার জন্মদিন।

    আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী কখনই জন্মদিনে বিশেষ কিছু করেন না। এবারও অনেকটা সাদামাটাভাবেই দিনটি পালন করবেন তিনি। এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘জন্মদিন নিয়ে আমার কখনই কোনো বাড়াবাড়ি ছিল না।

    যতটুকু না করলেই নয় ততটুকুই পরিবার থেকে করা হয়েছে। এবার আমার শাশুড়ি অসুস্থ, তাই তেমন কিছুই করা হচ্ছে না। তাছাড়া কিছুদিন আগে আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চুও হঠাৎ করেই সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেছেন।

    তার এই হঠাৎ চলে যাওয়াটায় পুরো সংস্কৃতি অঙ্গনে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। তাই জন্মদিনে সবার কাছে আশীর্বাদ কামনা করছি যেন সুস্থ থাকি।’

  • কবে ফিরছেন বাঁধন?

    অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০১৭ সালের ডিসেম্বর থেকে মিডিয়ায় অনুপস্থিত। মডেলিং কিংবা অভিনয়- কোনো কাজেই তাকে আর দেখা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই হাজির হচ্ছেন তিনি।

    এছাড়া স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে নিয়মিত ফিটনেস ঠিক রাখার কাজটিও করে যাচ্ছেন। হঠাৎ করে মিডিয়ায় কাজ বন্ধ করে দেয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সর্বশেষ একটি সিনেমায় নাম লিখিয়ে আবার সরে যাওয়ার এ গুঞ্জনের ডালপালা মেলছে।

    কেউ বলছেন, নতুন কোনো চমকের জন্যই তিনি হয়তো অভিনয় থেকে দূরে আছেন। আবার কেউ কেউ বলছেন, বাঁধন হয়তো আর মিডিয়ায় থাকতে চাইছেন না! এ নিয়ে প্রতিনিয়ত কৌতূহলীরা খোঁজ রাখছেন এ অভিনেত্রীর।

    কারও কোনো কথার উত্তর না দিলেও তবে বাঁধন কিন্তু নিজস্ব পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছেন। সিনেমা-নাটকে অভিনয় ছাড়া মিডিয়া রিলেটেড প্রায় সব অনুষ্ঠানেই তার দেখা মিলছে। এছাড়া ফেসবুকে নিজের সব খবরাখবর জানাচ্ছেন নিয়মিত। কিন্তু প্রশ্ন হল, তাহলে কেন তিনি অভিনয় থেকে দূরে আছেন? এ বিষয়ে যুগান্তরের সঙ্গে আলাপে বিস্তারিত জানিয়েছেন বাঁধন।

    তিনি বলেন, ‘আমি নিজেই একটা পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী চলছি। অভিনয় থেকে হয়তো সাময়িক বিরতি নিয়েছি। কিন্তু মিডিয়া তো আর ভুলে যাইনি। সবার সঙ্গেই আমার স্বাভাবিক যোগাযোগ আছে। বিরতি নিয়েছি নিজের জন্য। নিজেকে ভালোবাসার জন্য। এ সময়টায় আমার একমাত্র মেয়েকে সময় দিচ্ছি। মেয়েকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছি। নিয়মিত জিম করছি।

    পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করছি। সব মিলিয়ে আমি ভালো আছি। এছাড়া আমার সঙ্গে নির্মাতারা নিয়মিত যোগাযোগ রাখছেন। নাটক ও সিনেমায় কাজ করার প্রস্তাব পাচ্ছি। শিগগিরই হয়তো কাজে ফিরব। তবে নাটক নাকি সিনেমা- এটা এখনও ঠিক হয়নি।’

    কিন্তু দহন ছবিটির জন্য খুব ঘটা করে নিজেকে ফিট করেছিলেন তিনি। ছবি মহরতে গিয়েছেন, নতুন করে ছবির জন্য পরিচিত হন। পরবর্তীতে ছেড়েও দিলেন। যদি কাজ নাইবা করা হবে তাহলে এত আয়োজন কী দরকার ছিল?

    এ প্রশ্নের জবাবে বাঁধন বলেন, প্রথমদিকে সবই ঠিক ছিল। আমারও সায় ছিল। এটাও সত্যি এ ছবির জন্য নিজেকে ফিট করেছি। বাণিজ্যিক ছবিতে যা করা দরকার সব প্রস্তুতি নিয়েছি। কিন্তু ছবির শুটিংয়ের সময়ের সঙ্গে আমার শিডিউল মিলছিল না। সে কারণেই ছাড়তে বাধ্য হয়েছি। এছাড়া অন্য কোনো কারণ নেই।’

    পুনরায় ফেরা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘দর্শকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমাকে উৎসাহিত করছেন কাজে ফেরার জন্য। সব মিলিয়ে সেই শুভক্ষণের প্রতীক্ষায় আমিও আছি। সবার ভালোবাসা নিয়ে শিগগিরই আমাকে দেখা যেতে পারে অভিনয়ের আঙ্গিনায়।’

    দন্ত চিকিৎসায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করা বাঁধন চিকিৎসকের কাজটিও শুরু করার পরিকল্পনা করছেন। এছাড়া সামাজিক সচেতনতামূলক কাজেও নিজেকে যুক্ত করার ইচ্ছা আছে বলে জানিয়েছেন। তবে অভিনয়ে ফেরার সময়টা যেন দীর্ঘ না হয়, এটাই প্রত্যাশা সবার।

  • ক্যারিয়ারের প্রথম ছবির জন্য ছন্দার অপেক্ষা

    একসময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। টিভি নাটকে তার উপস্থিতি মানেই ছিল কমপ্লিট অভিনয় প্যাকেজ।

    চরিত্রের সঙ্গে মানিয়ে অভিনয় করেন তিনি। এখনও নিয়মিত নাটকে অভিনয় করছেন এ অভিনেত্রী।

    দীর্ঘ ক্যারিয়ারে মাত্র দুটি ছবিতে অভিনয় করেছেন ছন্দা। এরমধ্যে একটি হচ্ছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’। এ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। নাম ভূমিকায় অভিনয় করার জন্য চরিত্র খুবই কম তৈরি হয়।

    ক্যারিয়ারের প্রথম ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করে ছন্দাও তাই বেশ উৎফুল্ল। চলতি মাসেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাওয়নি। পরিচালক সূত্রে জানা গেছে আগামী ডিসেম্বরে এটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে।

    এ ছবিতে অভিনয় প্রসঙ্গে ছন্দা বলেন, ‘সিনেমায় প্রথম অভিনয় এবং প্রথম ছবিতেই নাম ভূমিকায় অভিনয় করতে পারাটা সত্যিই সৌভাগ্যের বিষয়। যদি আরেকটু কম চাপ নিয়ে কাজটা করতে পারতাম তাহলে হয়তো আরও ভালোভাবে শেষ করতে পারতাম।

    তবে যতটুকুই হয়েছে, যা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমি আশাবাদী ছবিটি দর্শকের ভালো লাগবে। কারণ এ ছবিতে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য একটি মেসেজ আছে।’

    এ ছাড়া নারগিস আক্তারের পরিচালনায় ‘যৈবতী কন্যার মন’ নামে আরও একটি ছবির কাজ শেষ করেছেন ছন্দা। এনটিভিতে তার অভিনীত নতুন ধারাবাহিক ‘মায়া মসনদ’ নিয়মিত প্রচার হচ্ছে।

    সম্প্রতি কক্সবাজার থেকে এটিএন বাংলায় প্রচারচলতি মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ ধারাবাহিকের কাজ করে ফিরেছেন ছন্দা। তার অভিনীত জসীম আহমেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’ শিগগিরই আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

  • ফের বিতর্কে প্রিয়াঙ্কা

    ফের বিতর্কে প্রিয়াঙ্কা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত কয়েক মাস ধরে লাইমলাইটে আছেন ব্যক্তিগত জীবন নিয়ে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান, বিভিন্ন দেশে দুই তারকার ঘোরাঘুরি সব কিছু মিডিয়ার ফোকাসে ছিল। ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে প্রেম নিয়ে এই নায়িকার ভক্তদেরও আগ্রহের কোনও কমতি নেই।

    কেউ বলছেন ভারতে কি এমন কেউ ছিল না যাকে প্রিয়াঙ্কা বিয়ে করতে পারতেন। কেন তাকে ভিনদেশীকে বিয়ে করতে হবে। তবে কোনও সমালোচনাকে কেয়ার না করে আপন গতিতে এগিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

    এর মধ্যেই বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি ইভেন্টে ৭ লাখ টাকার কাউচ নিয়ে উপস্থিত হওয়ায় বেশ আলোচনা হয় তাকে নিয়ে। তবে এবার বাতাস বইলো উল্টোদিকে। ফ্লাফি কালো রঙের জ্যাকেট পরে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে কালো ডিসট্রেসড জিনস, কানে বাড় হুপস, ক্যাট আই সানগ্লাস। যথেষ্ট কনফিডেন্টের সঙ্গেই ক্যারি করেছিলেন পোশাকটি।

    তবে ফ্যাশন পুলিশের কাছে ফেল হলেন নায়িকা। জ্যাকেটটা এতটাই অদ্ভুত যে প্রিয়াঙ্কাকে নাকি কালো ময়লার ব্যাগের মতো দেখাচ্ছিল। এমনটা বলছেন সমালোচকরা।

    নিন্দুকরা বলছেন, হলিউডের নায়িকাদের নকল করতে গিয়ে শেষমেশ ট্রোলড হয়ে বসলেন।