Category: বিনোদন

  • প্রিয়াঙ্কার বিয়ের বিষয়টা উঠতেই এড়িয়ে গেলেন শাহরুখ, নানা গুঞ্জন

    প্রিয়াঙ্কার বিয়ের বিষয়টা উঠতেই এড়িয়ে গেলেন শাহরুখ, নানা গুঞ্জন

    সামনে বলিউডে দুটি বিয়ে। এর একদিকে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবং অন্যদিকে মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। আপাতত তাই এই দুই বিয়ে নিয়েই সরগম বলিউড। আর এই বিয়ের প্রসঙ্গ উঠে এল শাহরুখ খানের আগামী ছবি ‘জিরো’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও।

    ‘জিরো’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ‘দীপকা-রণবীরের বিয়ের প্রসঙ্গ উঠতেই শুভ কামনা জানিয়ে কিং খান বলেন, ‘আমি দীপিকাকে একদিন ডেকে বলেছি, ও যেন বিবাহিত জীবনে আমার মতোই সুখী হয়। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।”

    আর এরপরেই প্রিয়াঙ্কার বিয়ের প্রসঙ্গ উঠে এলে বিষয়টি হাসি ঠাট্টার মাধ্যমে এড়িয়ে যান শাহরুখ। প্রিয়াঙ্কা বলিউড বাদশার ‘প্রাক্তন’ বলেই বি-টাউনে কান পাতলে শোনা যায়। তাই তার বিয়ের প্রসঙ্গ শাহরুখ যে এড়িয়ে যাবেন সেটাই স্বাভাবিক নয় কী? বি-টাউনে এমন গুঞ্জন চলছে। আর নেটিজেনরা মনে করছেন এর মধ্যে শাহরুখ বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ক থাকা গুঞ্জন ছিল না, আসলেই সত্য।

    এদিকে, প্রিয়াঙ্কার বিয়েতে প্রথমে শাহরুখসহ খ্যাতনামা বলিউড তারকাদের উপস্থিত থাকার কথা শোনা গেলেও গুঞ্জন রয়েছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া নাকি প্রিয়াঙ্কার ‘প্রাক্তন’দের নিমন্ত্রণের তালিকা থেকে বাদ রেখেছেন। এই তালিকায় অবশ্য শুধু শাহরুখ নন, অক্ষয় কুমার, শাহীদ কাপুরসহ আরও অনেকেই রয়েছেন।

     

  • হাবিবের সুরে আশিক-পলাশ ও মানিকের গান

    হাবিবের সুরে আশিক-পলাশ ও মানিকের গান

    তরুণ গীতিকবি ও কণ্ঠশিল্পী হাবিব মোস্তফার সুরে দুটি সুফি ফোক গানে কণ্ঠ দিয়েছেন আশিক ও গামছা পলাশ।
    শামছ আরেফিনের লেখা ‘মানুষের জীবন-একটা রেলের জংশন’ কথামালায় আবৃত এ গানটির শিরোনাম ‘জীবন জংশন’। পাশাপাশি ‘দেহের সনে প্রেম করো না-রূপের ফান্দে পড়িয়া’ কথামালায় ‘রিপুর ফান্দে’ শিরোনামের আপর গানে কণ্ঠ দিয়েছেন গামছা পলাশ।
    অপরদিকে কবি জাকির আবু জাফরের রচনায় হাবিব মোস্তফার সুরে ‘চতুর্দিকে মুখোশ মানুষ, আসল ছলে নকল মানুষ’ ও ‘মুখোশ মানুষ’ নামে গানে কণ্ঠ দিবেন আমিরুল মোমেনীন মানিক। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ ও এসকে সমির। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরিয়ান.কম ও কবি আবিদ আজম।
  • ক্যান্সারের সঙ্গে লড়াই: সুস্থ হচ্ছেন সোনালি

    ক্যান্সারের সঙ্গে লড়াই: সুস্থ হচ্ছেন সোনালি

    বলিউডের ৯০ দশকের দর্শক প্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন তিনি। কিন্তু তার এই লড়াই যে অত সহজ নয় তা তিনি আগেই জানিয়েছেন। তারপরেও সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
    নিউ ইয়র্কে চলছে সোনালি বেন্দ্রের চিকিৎসা। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী গোল্ডি বেহলে। সোনালিকে দেখতে তার নিউ ইয়র্কের ফ্ল্যাটে হাজির হন নম্রতা শিরোদকর।
    ছুটি কাটাতে সম্প্রতি স্বামী মহেশ বাবু ছেলে গৌতম এবং মেয়ে সিতারাকে নিয়ে নিউ ইয়র্কে যান নম্রতা। সেখানে সোনালির বাসায়  যান নম্রতা।
    সোনালির স্বামী গোল্ডি বেহলের সঙ্গেও কথা হয় নম্রতার। বলিউড অভিনেত্রী নম্রতা জানান, সোনালি বেন্দ্রে আপাতত সুস্থ। আশা করা হচ্ছে খুব শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তিনি।
    শিগগিরই সোনালি দেশে ফিরবেন এবং স্বাভাবিক জীবনযাপন করবেন বলেও জানান তার বন্ধু নম্রতা। তিনি বলেন, সোনালি যেভাবে শক্ত মন নিয়ে এই রোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন, তা সত্যিই প্রশংসা করার মত। তার সেই মনের জোরই সমস্ত কিছুকে পিছনে ফেলে জীবন এগিয়ে নিয়ে গিয়েছে তাকে।
    সোনালি বেন্দ্রের ননদ বলেন, যাই হোক না কেন, বলিউড অভিনেত্রী কিন্তু মনের দিক থেকে শক্ত রয়েছেন। পরিস্থিতি যাই হোক না কেন, সোনালি যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা শুরু করেছেন তার ভক্তরা।
  • গণমাধ্যমের ওপর ক্ষেপে গেলেন পরিনীতি!

    গণমাধ্যমের ওপর ক্ষেপে গেলেন পরিনীতি!

    অনুরাগ বাসু তার পরবর্তী চলচ্চিত্র নিয়ে কাজ শুরু করেছেন। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে কলকাতায়। যেখানে অমিতাভ বচ্চনকে শুটিংয়ে দেখা গেছে। এখনো ছবিটির নাম নির্ধারণ না হলেও বলা হচ্ছে ‘লাইফ ইন মেট্রো’ ছবির সিক্যুয়াল হতে যাচ্ছে এটি।
    ভারতের এক গণমাধ্যমে ছবিটি নিয়ে সংবাদ ছাপানো হয়, যেখানে বলা হয় ছবিটিতে অভিনয় করছেন পরিনীতি চোপড়া। তার মন্তব্য দিয়ে বেশ আকর্ষণীয়ভাবে সংবাদটি ছাপা হয়। এরপরই শুরু হয় সমস্যা। সংবাদটি পরিচালক ও পরিনীতির চোখে পড়লে দু’জনই বেশ বিস্মিত হন। কারণ ছবিটিতে অভিনয় করছেন না পরিনীতি। এমন ভিত্তিহীন সংবাদে তাই চটেছেন পরিচালক ও পরিনীতি দু’জনই। আর এ নিয়ে টুইটও করেন তারা।
    অনুরাগ বলেন, ‘সংবাদটি বেশ মজার ছিল। তবে পরিনীতি এই ছবিতে কখনো চুক্তিবদ্ধ হয়নি। হলে আমি অবশ্যই জানাতাম।’ অন্যদিকে পরিনীতি বলেন, ‘এ ধরনের সংবাদ একটি ছবির জন্য ক্ষতিকর। দর্শকদের বলবো যে, এ ধরনের সংবাদ বিশ্বাস করবেন না। আমি যখন একটি চলচ্চিত্র শুরু করবো সেটি অবশ্যই আমি সবাইকে জানাবো।’
    সম্প্রতি বলিউডে ‘মি টু’ নিয়ে অনেক শোরগোল শোনা যাচ্ছে। একে একে সবাই নিজেদের ঘটনা বলছেন গণমাধ্যমে। এ নিয়ে পরিনীতি আরো বলেন, ‘এই সমস্যার কারণে ইন্ডাস্ট্রি অনেক মেধাবী হারাচ্ছে। আমাদের এখানে অনেক নায়িকার একটি দুটি ভালো সিনেমা রয়েছে। কিন্তু এরপর তাদের আর পাওয়া যায়নি। এ বিষয়ে সবার সোচ্চার হওয়া উচিত। বিশেষ করে যারা আমাদের অভিভাবকের মতো তাদের উচিত এগিয়ে আসা। যদিও এখন পর্যন্ত বেশ কয়েকজন এ নিয়ে কথা বলেছেন। তবে এটি কঠোর কোনো আইনের মধ্যে আনা উচিত।’
  • ‘কেদারনাথ’র টিজার মুক্তি, প্রথম ঝলকেই মাত সাইফ কন্যা সারার (ভিডিও)

    ‘কেদারনাথ’র টিজার মুক্তি, প্রথম ঝলকেই মাত সাইফ কন্যা সারার (ভিডিও)

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের অভিষেক নিয়ে একাধিক সমস্যা, বহু চর্চায় এক সময় ভরে উঠেছিল বলিপাড়া৷ কখনও ছবির পরিচালকের সঙ্গে সমস্যা, আবার কখনও প্রযোজকের সঙ্গে৷ তবে সবকিছু ছাপিয়ে নিজের প্রথম ঝলকেই মাত করলেন সারা৷

    নায়কের সঙ্গে লিপ লকে, নিজের ইউনিক গ্ল্যামারে নজর কাড়লেন দর্শকের৷ অভিষেক ছবিতেই বোল্ড সিক্যুয়েন্সে রীতিমত সাবলিল সারা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ছবির অফিশিয়াল টিজার৷ কোনও ডায়লগ ছাড়াই যে এক মিনিটের ট্রেলার দর্শকদের মনে ভালই দাগ কেটেছে৷

    এই ছবির মাধ্যমেই টিনসেলে ডেবিউ করতে চলেছেন সারা আলি খান৷ সাধারণ পরিবারের মেয়ে হিসেবে দেখা গিয়েছে সারাকে৷ সালওয়ার পরা শান্ত, চুপচাপ মেয়ে৷ অন্যদিকে, সুশান্তকে ততটাই চঞ্চল৷ টিজার দেখে মনেই হচ্ছে না যে এই প্রথম সারা এবং সুশান্ত স্ক্রিন স্পেস শেয়ার করেছেন৷

    এক মিনিটের ভিডিওতে সুশান্ত এবং সারার রসায়ন অতুলনীয়৷ প্রেম, যুদ্ধ, ট্র্যাজেডির সঠিক পরিমাণে তৈরি হয়েছে এই টিজার৷ কোনও ডায়লগ ছাডা়ই দর্শকদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে ‘কেদারনাথ’৷ সারার স্ক্রিন প্রেজেন্স বেশ আকর্ষনীয় বলেই মনে করছেন ভক্তরা৷

    এক মিনিটের ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সারা এবং জাহ্নবীর মধ্যে তুলনা৷ নেটিজেনের মতে, জাহ্নবীর থেকে সারার গ্ল্যামার, চাহনি ভালোই৷ এমনকি কয়েকজন অনুমান করেও বলতে শুরু করেছেন, সারার অভিনয় ক্ষমতার, জাহ্নবীর অভিনয়ের চেয়ে বেশি ভালো৷

    ‘কেদারনাথ’ ছবিটি নিয়ে প্রথম থেকেই সমস্যার অন্ত ছিল না৷ পরিচালক-প্রযোজকের সঙ্গে সারার আইনি সমস্যা৷ পরিচালক এবং প্রযোজকের সমস্যা৷ এই বছরের শুরু দিকেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি৷ তা পিছিয়ে ঠিক হয়েছিল ৩০ নভেম্বর৷ অবশেষে সমস্ত বাধা কাটিয়ে ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কেদারনাথ’৷ খুব শীঘ্রই ট্রেলার মুক্তি পাবে বলেই জানিয়েছেন পরিচালক৷

  • প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রণ পাবেন না তার সাবেকরা, বাদ শাহরুখ খানও

    প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রণ পাবেন না তার সাবেকরা, বাদ শাহরুখ খানও

    চলতি বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধবেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের রাজস্থানের উমেদ ভবনে বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। কিন্তু প্রিয়াঙ্কার বিয়েতে কারা কারা হাজির থাকবেন আর কারা বাদ পড়বেন, তাই নিয়ে এখন বলিউড পাড়ায় কানাঘুষো চলছে।

    সূত্রের খবর, বিয়ের পিঁড়িতে বসে কোনরকম অস্বস্তির মধ্যে পড়তে চান না প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই কারণেই নাকি সাবেক প্রেমিকদের বিয়ের আমন্ত্রণ পত্র থেকে ছেটে ফেলতে চাইছেন তিনি। আর সেই কারণেই প্রিয়াঙ্কার বিয়ের আমন্ত্রণপত্র থেকে বাদ পড়তে পারেন অক্ষয় কুমার, শহিদ কাপুর, হারমান বাওয়েজারা। এমনকি, বাদ পড়তে পারেন শাহরুখ খানও।

    এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা না গেলেও, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে আমন্ত্রিতদের তালিকা নিয়ে নাকি ইতিমধ্যেই নির্বাচন পর্ব শুরু করে দিয়েছে চোপড়া পরিবার। বিয়ের আসরে বসে মেয়েকে যাতে কোনভাবে অস্বস্তিকর পরিবেশের মধ্যে না পড়তে হয়, তার জন্য সজাগ প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও।

    সম্প্রতি ধুমধাম করে বাগদান পর্ব সারার পর শোনা যায় মার্কিন মুলুকে নাকি বিয়ে সারবেন নিক-প্রিয়াঙ্কা। হওয়াই দ্বীপে বসবে নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হয়ে জানা যায়, রাজস্থানের বিলাসবহুল উমেদ ভবনে সাতপাকে বাঁধা পড়বেন নিক-প্রিয়াঙ্কা। আর তাদের বিয়েতে অতিথির সংখ্যাও থাকবে একেবারে হাতে গুনে। অর্থাৎ হলিউড এবং বলিউডের ঘনিষ্ঠরা ছাড়া অন্য কেউ নিক-প্রিয়াঙ্কার বিয়েতে নিমন্ত্রণ পাবেন না অলেই শোনা যাচ্ছে।