Category: বিনোদন

  • মোবাইলে প্রেম, বিয়ে করতে হলো ৬০ বছরের বৃদ্ধাকে

    মোবাইলে প্রেম, বিয়ে করতে হলো ৬০ বছরের বৃদ্ধাকে

    মোবাইলে মাসখানেকের প্রেম। প্রেমিক-প্রেমিকা কেউ কাউকে দেখেনি। সম্পর্ক হওয়ার একমাস পর ছেলেটি যখন দেখা করতে যায় মেয়েটির সঙ্গে। তখনই ভুল ভাঙে সব। না দেখে যে নারীটির সাথে ১৫ বছরের ছেলেটি কথা বলতো সে আর কেউ নয়, একজন বৃদ্ধা। যে ছেলেটির কাছে পুরোপুরি একজন নানীর বয়সী।

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই দিন কিশোর ছেলেটি তার প্রেমিকার সঙ্গে প্রথমবার দেখা করতে গিয়েছিল। প্রেমিকার পরিবারের আবদার, আগে খাওয়া দাওয়া হোক। পেটভরে ভাত, শেষ পাতে তেলাপিঠে খেয়ে কিশোর ‘স্বপ্নের রাজকন্যা’ দেখতে প্রস্তুত। হঠাৎ ঘোমটা টেনে ঘরে ঢুকলেন ৬০ বছরের এক বৃদ্ধা।

    ফোনের ওপারে যার কোকিল কণ্ঠে মজেছিল আসামের গোয়ালপাড়া জেলার শিমলিতোলা এলাকার হেপচাপাড়া গ্রামের ১৫ বছরের ওই কিশোরটি, তাকে দেখে কিংকর্তব্যবিমূঢ়। পালানোর চেষ্টা করেছিল। অভিযোগ, কন্যাপক্ষ ‘ধরে বেঁধে’ ওই পতিহীনার সঙ্গেই কিশোরের বিয়ে দিয়েছে। বউ নিয়েই বাড়ি ফিরেছে সে। বউয়ের বয়স শাশুড়ির থেকেও বেশ কয়েক বছর বেশি! অর্থাৎ ছেলের নানির বয়সী। নতুন বউয়ের দাবি, কাজী বিয়ে দিয়েছেন। স্বামীর ঘরেই সে থাকবে।

    মিস্ত্রির কাজ করা কিশোর জানায়, মাসখানেক আগে বঙাইগাঁওয়ে একজনকে ফোন করতে গিয়ে ভুল নম্বরে ফোন করায় তা চলে যায় বরপেটা জেলার সুখারচর গ্রামে, ওই নারীর মোবাইলে। সেই শুরু। সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। কিশোর বারবার দেখা করতে চাপ দেয়। ফোনের অপরপ্রান্ত থেকে জানায়, একেবারে বিয়ে করতে হবে। গত মঙ্গলবার প্রেমিকার বাড়িতে যায় কিশোর। বাড়ির লোক কাজি ডেকে বিয়ের ব্যবস্থা করে। ঘটনা চাউর হতেই ‘নতুন বৌ’ দেখতে আশপাশের গ্রামের লোক বাড়িতে ভীড় করছে। পালিয়ে বেড়াচ্ছে ছেলেটি। বাড়ি থেকে বের হচ্ছেন না নতুন বৌ-ও।

    বিয়ে মানতে নারাজ নাবালক ছেলেটির পরিবার ও গ্রামের মানুষ। অল আসাম মুসলিম স্টুডেন্টস ইউনিয়ন (আমসু) বিষয়টির নিষ্পত্তিতে এগিয়ে এসেছে। কিশোর ছেলেকে জোর করে বিয়ে দেয়ার ঘটনা জানতে পেরে চাইল্ডলাইন বিষয়টি রাজ্য শিশু সুরক্ষা কমিশনেও জানিয়েছে। জেলাশাসক বর্ণালী ডেকা জানান, এখনও পুলিশে অভিযোগ হয়নি। আইন মেনেই ব্যবস্থা হবে।

  • মায়ের পাশেই চিরনিদ্রায় আইয়ুব বাচ্চু

    মায়ের পাশেই চিরনিদ্রায় আইয়ুব বাচ্চু

    মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামে চৈতন্য গলি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
    শনিবার বিকেলে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই কিংবদন্তির জানাজা শেষ হয়। জানাজায় অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় জনসমুদ্রে। মাঠ ছাড়িয়ে পাশের সড়কেও অবস্থান নেন সাধারণ মানুষ। আশপাশের বিভিন্ন ভবনের উপরে জড়ো হন নারী ও শিশুরা। বিপুল সংখ্যক মানুষের ঢল সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
    জানাজায় উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর বাবা মোহাম্মদ ইছহাক। এছাড়া আরো অংশ নেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
    এর আগে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে শনিবার বেলা ১১টায় এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন এই শিল্পীর মরদেহ গ্রহণ করেন। কফিনবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা ছিল একটি কালো ব্যানারে। তাতে লেখা ছিল ‘কিংবদন্তির মৃত্যু নেই’।
    ২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছিলেন এলআরবির এই কাণ্ডারি। সঙ্গীতকে আরো উচ্চ আসনে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই চলে যান।
    ১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। গানের জগতে আসেন ব্যান্ড ফিলিংসের মাধ্যমে। এর আগে বন্ধুদের সঙ্গে ছোটখাটো অনুষ্ঠান করতেন। এরপর ১৯৯১ সালে গঠন করেন এলআরবি। আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম রয়েছে ১৬টি। আর ব্যান্ড অ্যালবাম করছেন ১২টি।
  • শ্রদ্ধা জানাতে এসে কাঁদলেন আইয়ুব বাচ্চুর ছেলে, চাইলেন দোয়া

    শ্রদ্ধা জানাতে এসে কাঁদলেন আইয়ুব বাচ্চুর ছেলে, চাইলেন দোয়া

    বৃহস্পতিবার বাংলাদেশের ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু যখন মারা যান, তখন স্ত্রী এবং দুই সন্তান ছিলেন দেশের বাইরে। শুক্রবার রাতে দেশে হাসপাতালের মর্গে বাবার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার। শনিবার দুপুরে ব্যান্ড লিজেন্টের লাশ নেওয়া হয়েছে চট্টগ্রামে। সেখানে বাবার জন্য সবার জন্য দোয়া চেয়ে তাজোয়ার বলেন, ‘সবার কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তার যেন বেহেশত নসিব হয়। আর তাকে নিয়ে কারও মনে কোনো ক্ষোভ থাকলে মাফ করে দেবেন।’

    এর আগে  শনিবার দুপুরে চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়িতে তাজোয়ার সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে আইয়ুব বাচ্চুর সাথে সবার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘আমার বাবা হয়তো আপনাদের জন্য সর্বোচ্চটা দিতে পারেননি। কিন্তু তিনি আপনাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। তিনি অনেক করেছেন। আপনাদের কাছে শেষ কথা, আপনারা আমার বাবার জন্য দোয়া

    তাজোয়ার কথা বলার আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরাকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেছেন, ‘কিছু বলার মতো অবস্থা আমার নেই। প্লিজ, আমাদের একটু সহযোগিতা করুন। আমরা অবশ্যই কথা বলব।’

    ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর লাশ শনিবার সকালে আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর লাশ নিয়ে যাওয়া ইউএস বাংলার উড়োজাহাজটি অবতরণ করে। বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর লাশ গ্রহণ করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন। আইয়ুব বাচ্চুর লাশের সাথে ঢাকা থেকে গেছেন তার স্ত্রী, ছেলেমেয়ে আর স্বজনেরা।

    শুক্রবার রাত ১২টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার কানাডা থেকে আর মেয়ে ফাইরুজ সাফরা রাত দেড়টায় অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। এরপর বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। যোখানে শব হিমঘরে আইয়ুব বাচ্চুর লাশ রাখা হয়। এ সময় তাদের সাথে আরও ছিলেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার। বাবার লাশ দেখে ছেলেমেয়ে কান্নায় ভেঙে পড়েন।

    এলআরবির ব্যবস্থাপক শামীম জানিয়েছেন, বিমানবন্দর থেকে আইয়ুব বাচ্চুর লাশ নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়িতে। সেখানে নানার বাড়িতে বড় হয়েছেন আইয়ুব বাচ্চু। শনিবার বাদ আসর এখানে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। মসজিদের মাঠে এই শিল্পীর লাশ রাখা হয়েছে। দুপুর থেকে এখানে তার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। সন্ধ্যায় তাকে চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করার কথা।

    গত বৃহস্পতিবার সকালে না-ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নেওয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এরপর লাশ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। সেখানে তৃতীয় জানাজা হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

  • হারানো বাড়িতে রিয়াজ

    হারানো বাড়িতে রিয়াজ

    চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও বিশেষ দিনের নাটকে অভিনয় করতে দেখা যায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে।

    সম্প্রতি বিশেষ দিনের জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

    নাম ‘হারানো বাড়ি’। ফরিদুর রেজা সাগরের লেখা গল্প থেকে নির্মিতব্য এ টেলিছবিটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী।

    এটি আগামী বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে। মুক্তিযুদ্ধভিত্তিক এ টেলিফিল্মটিতে রিয়াজের বিপরীতে দেখা যাবে মেহজাবিনকে।

    শিগগিরই এর শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

  • এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয়: জেমস

    এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয়: জেমস

    জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন আরেক জনপ্রিয় রকস্টার জেমস। বৃহস্পতিবার তিনি তার ফেসবুকে লিখেন, ‘রইলো বিনম্র শ্রদ্ধা। এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয়। উনার আত্মার মাগফেরাত কামনা করছি।’
    জেমস এখন বরগুনায় রয়েছেন। সেখানে একটি কনসার্টে অংশ নেন তিনি।
    বৃহস্পতিবার সকালে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে আইয়ুব বাচ্চুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
    স্কয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক মির্জা নাজিমউদ্দিন সাংবাদিকদের বলেন, সকালে উনার হার্ট অ্যাটাক হয়। সকাল সোয়া ৯টার দিকে তার ড্রাইভার তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে তার আগেই তার মৃত্যু হয়।
  • কে সেরা কিসার? জানালেন পারিনীতি

    কে সেরা কিসার? জানালেন পারিনীতি

    নমস্তে ইংল্যান্ড’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন বলিউডের তারকা অভিনেত্রী পারিনীতি চোপড়া। এরই ফাঁকে জানালেন এক প্রশ্নের জবাব। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রশ্ন ছিল, অর্জুন কাপুর ও সুশান্ত সিংয়ের মধ্যে কে সেরা কিসার?
    এর জবাবে পারিনীতি জানায়, অর্জুন কাপুর নিঃসন্দেহে সেরা কিসার। তবে বলিউড এ নায়িকা অর্জুন কাপুর কেন ভাল কিসার সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
    সংবাদমাধ্যমটির দাবি, ছবির প্রচারণার কৌশল হিসেবে এই মন্তব্য করেন তিনি।
    সম্প্রতি পারিনীতি, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রিয়াঙ্কার বিয়েতে নাচার জন্য তর সইছে না। বিয়েতে নাচার জন্যে ইতিমধ্যে কয়েকটি গানও পছন্দ করেন এ নায়িকা।