Category: বিনোদন

  • এখনও শতাধিক প্রেক্ষাগৃহে চলছে শাকিব-শুভশ্রীর চালবাজ

    এখনও শতাধিক প্রেক্ষাগৃহে চলছে শাকিব-শুভশ্রীর চালবাজ

    ঢাকাই ছবির সুপারস্টার ও কলকাতার নায়িকা শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। গত ২০ এপ্রিল কলকাতায় মুক্তি পায় ছবিটি।

    এ বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে এ ছবিটিই গ্রহণ করেছেন দর্শকরা। তাই মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটি বাংলাদেশের ১১০টি প্রেক্ষাগৃহে চলছে বলে জানালেন ছবিটির প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা। এছাড়া কলকাতায়ও ছবিটি ভালো চলছে বলে জানিয়েছেন কলকাতার এ প্রযোজক।

    তবে এ সপ্তাহে অনেক হল থেকেই চালবাজ নেমে যাবে বলেও জানালেন তিনি।

    এ প্রসঙ্গে অশোক ধানুকা বলেন, ‘হিরো হিসেবে শাকিব খানের মধ্যে ফুল প্যাকেজ রয়েছে। তার অভিনীত চালবাজ ছবিটিও বিনোদনের ফুল প্যাকেজ। ছবিটি কলকাতার পর বাংলাদেশে মুক্তি দিয়েছি আমরা। রোজার পুরো মাসই অনেক হলে চালবাজ চালাবে বলেও জানা গেছে। তবে এই সপ্তাহ থেকেই অনেক হল থেকে ছবিটি নামানো হবে।’

    চালবাজ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি। ছবিটি প্রথমে যৌথ প্রযোজনার কথা বলে নির্মাণ করা হলেও পরবর্তীতে যৌথ প্রযোজনার নীতিমালা পরিবর্তন হওয়ায় ভারতীয় প্রতিষ্ঠানের একক প্রযোজনায় সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেয়া হয়।

  • বিকিনিতে ভাইরাল প্রিয়াংকা

    বিকিনিতে ভাইরাল প্রিয়াংকা

    প্রিয়াংকা চোপড়া। বলিউড ছাপিয়ে এখন হলিউডেও ব্যস্ত এই সুন্দরী। তাই বছরের ছয় মাসই তিনি কাটানা দেশের বাইরে। এদিকে ঐশ্বরিয়া, দীপিকা আর কঙ্গনার মতো বলিউড সুন্দরীরা যখন কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাতাচ্ছেন সেখানে প্রিয়াংকা চোপড়া অবস্থান করছেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে বেভারলি হিলস-এর সৈকতে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন ‘কোয়ান্টিকো’ তারকা। শুধু তাই নয়, সেখানে একটি বিকিনি পরিহিত ছবিও পোস্ট করেছেন তিনি।

    আর তার মাধ্যমে ফের আলোচনায় প্রিয়াংকা চোপড়া। ছবিতে লাল রঙা বিকিনি পরা প্রিয়াংকা যেন এক রূপসী মৎস্যকন্যা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিচ ক্যারাভানে শায়িত নিজের এ বিকিনি পরিহিত হট ছবিটি শেয়ার করেছেন নায়িকা। আর ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ছবির বিপরীতে ইতিবাচক ও নেতিবাচক অনেক মন্তব্যই পড়ছে। জানা গেছে, প্রিয়াংকা বর্তমানে ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটানোর পাশাপাশি বেশ কিছু হলিউড প্রজেক্ট এর কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন। প্রিয়াংকা এ বিষয়ে বলেন, হলিউডের কিছু প্রজেক্ট করবো সামনে। তবে সেটা আপাতত চমক হিসেবে রাখতে চাই। যখন সব কিছু পাকাপাকি হবে তখন প্রকাশ করবো। আশা করছি আমার ভক্তরা সামনে দারুণ কিছু পাবেন।

  • আর্থিক প্রতারণার ফাঁদে শ্রীলেখা

    আর্থিক প্রতারণার ফাঁদে শ্রীলেখা

    আর্থিক প্রতারণার ফাঁদে পড়েছেন বলে সম্প্রতি দাবি করেছেন কলকাতার হট সেনসেশন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত একটি ঋণ প্রদানকারী সংস্থাকে মোট ৬০ হাজার টাকার কিস্তি পরিশোধ করা হয়েছে। কিন্তু শ্রীলেখার দাবি, তিনি নাকি এতদিন বিষয়টি খেয়ালই করেননি। এমনকী, তিনি কোনো লোনও নেননি।

    তিনি অভিযোগ করেন, তার নাম ভাঁড়িয়ে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে এক লাখ ১৮ হাজার টাকা লোন নেয় রূপচর্চা ও লাইফস্টাইল সংক্রান্ত একটি সংস্থা। সেই লোনের কিস্তি বাবদই গত ছয় মাসে শ্রীলেখার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৬০ হাজার টাকার কিস্তি পরিশোধ করা হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নজরে আসে বলে দাবি করেন অভিনেত্রী।

    শ্রীলেখার কথায়, ‘গত ছয় মাস ধরেই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে। প্রতিমাসে মেসেজও এসেছে। কিন্তু আমি খেয়াল করিনি। যে সংস্থা লোন নিয়েছে, কয়েক মাস আগে তাদের থেকেই টিভি কিনেছিলাম। ভাবতাম, ওটারই কিস্তি সংক্রান্ত মেসেজ। কিন্তু সম্প্রতি মেসেজ চেক করে দেখি ঘটনা উল্টো। বুঝলাম আমি আর্থিক প্রতারণার ফাঁদে পড়েছি। কীভাবে আমার অ্যাকাউন্ট নম্বর পেল বুঝতে পারছি না। বিষয়টি পুলিশকে জানাব।’

  • সোনম-আহুজার বিয়ে হল

    সোনম-আহুজার বিয়ে হল

    দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে মঙ্গলবার আনন্দ আহুজার সঙ্গে মালাবদল করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোনমের বিয়ে উপলক্ষে গত কয়েকদিন ধরেই কাপুর পরিবারে হইচই লেগেই আছে।

    রবিবার থেকেই রঙ-বেরঙের আলোকসজ্জায় বর্ণিল অনীল কাপুরের পুরো বাড়ি!

    শিখ ধর্মীয় রীতিতে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিয়ের আসর বসে বান্দ্রা রকডেল বাংলো সোনমের খালার বাড়িতে। একইদিন রাতে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনার। পাঁচ তারকা হোটেল লীলাতে অনুষ্ঠিত হয় জমকালো এই পার্টি। প্রতিটি অনুষ্ঠানে অতিথিদের জন্য রাখা হয় নির্দিষ্ট ড্রেস কোড। পুরো বিয়ের অনুষ্ঠানে যেন তারার হাট বসে।

  • শুভশ্রীর বর্ধমানের বাড়িতেও হবে জমকালো রিসেপশান

    শুভশ্রীর বর্ধমানের বাড়িতেও হবে জমকালো রিসেপশান

    পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে আংটি বদল হয়ে গিয়েছে। দু’জনে প্রাক-হনিমুন পর্বও সেরে এসেছেন দার্জিলিংয়ের পাহাড়ে। তবে বিয়েটা এখনো সারা হয়নি। জানা গেছে, আগামী ১১ই মে দক্ষিণ ২৪ গরগণার বাওয়ালি রাজ বাড়িতে হবে এই রাজকীয় বিয়ে। বিয়ের চিঠি এরমধ্যে অতিথিদের কাছে পৌঁছাতে শুরু করেছে। এদিকে শুভশ্রীর পরিবারে এখন চরম ব্যস্ততা।

    শুভশ্রীর ইচ্ছেতে বর্ধমানে হবে একটি জমকালো রিসেপশান। সেই রিসেপশানেরও আমন্ত্রণপত্র বিলি শুরু করেছে শুভশ্রীর পরিবারের লোকজন। জানা গেছে, তিন রকমের নিমন্ত্রণ পত্র করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে বিশেষ আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। জানা গেছে, হিন্দুরীতি মতে, শুভ অষ্টমঙ্গলায় অর্থাৎ ১৮ই মে হবে এই রিসেপশান। শুভশ্রীদের দেশের বাড়ি বর্ধমান জেলার বাজেপ্রতাপপুরে। এই ছোট্ট শহরেই শুভশ্রীর বড় হয়ে ওঠা। স্থানীয় স্কুলেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রচুর বন্ধুবান্ধব রয়েছে বর্ধমানে। আর তাই শুভশ্রীর ইচ্ছে অনুযায়ী তার বড় হয়ে ওঠার শহরে আয়োজন করা হয়েছে বিশেষ রিসেপশানের। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ ও মা বীণা দেবী এই রিসেপশান নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেবপ্রসাদ বাবু জানিয়েছেন, শুভশ্রী বর্ধমানেই বড় হয়েছে। এ শহরে ওর অনেক বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন রয়েছে। তাই এখানে একটি প্রীতিভোজের অনুষ্ঠান করতে চেয়েছিল শুভশ্রী। তিনি আরও জানিয়েছেন, ওর ইচ্ছেকে সম্মান দিয়েই আমরা অষ্টমঙ্গলার দিন প্রীতিভোজের দিন ঠিক করেছি। সমস্ত আচার মেনে অষ্টমঙ্গলা পালন করে সন্ধ্যা ৭টা থেকে জাতীয় সড়কের পাশে একটি হোটেলে হবে রিসেপশান। জানা গেছে, একেবারে বাঙালি মেন্যু তৈরি করা হয়েছে। থাকবে ২০-২২ রকমের পদ। এছাড়াও থাকবে আইসক্রিম পার্লারসহ ১০-১২ ধরনের বিভিন্ন কাউন্টার। শুভশ্রীর বাবা দেবপ্রসাদ বাবু বলেছেন, আমরা চাই সকলের শুভেচ্ছায় নতুন জীবনে পা রাখুক শুভশ্রী ও রাজ।

  • আসছে ঈদে শাকিবের তিন

    আসছে ঈদে শাকিবের তিন

    বিনোদন: প্রতি ঈদেই ঢালিউড পাড়ায় শুরু হয় নতুন হিসাবনিকাশ। বিশেষ করে সবার চোখ থাকে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের দিকে। কারণ, ঈদ এলেই সিনেমা হলের মালিকদের আগ্রহ বেশি থাকে তার অভিনীত ছবিকে ঘিরে। কাকরাইলের সিনেমাপাড়ার প্রযোজক ও পরিবেশকদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে এবারের ঈদে শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে। ছবিগুলো হচ্ছে উত্তম আকাশের ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, আশিকুর রহমানের ‘সুপার হিরো’ এবং জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’। প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন জানান, ঈদে সবসময়ই শাকিবের অভিনীত ছবির চাহিদা বেশি থাকে।
    এবারো তার ব্যতিক্রম নয়। আমিও তিনটি ছবির কথা জেনেছি। তবে শাকিবের তিনটি না দুটি ছবি ঈদে আসা উচিত বলে মনে করি আমি। ঈদুল ফিতরের আর দেড় মাসের মতো বাকি। তবে ঈদ সামনে রেখে হলের মালিকেরা এখনই মৌখিকভাবে কাক্সিক্ষত ছবির ‘বুকিং’ দিতে শুরু করেছেন। এবারের ঈদে আরো দুটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। এগুলো হলো জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থা থেকে ‘সুলতান’ ও ‘পোড়ামন ২’ নামের দুটি ছবি। তবে ঈদে এই পাঁচ ছবির মধ্যে তিনটি শাকিব খান অভিনীত ছবি। তিন ছবির মধ্যে শাকিব খান ও
    শ্রাবন্তীর ‘ভাইজান এলো রে’ ছবিটি যৌথ প্রযোজনার নাকি সম্পূর্ণ ভারতীয় প্রযোজনার বাংলা ছবি, তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। এদিকে ঈদের প্রস্তুতি নিয়ে শাকিব অভিনীত ‘সুপার হিরো’ ছবিটিও মুক্তির জন্য প্রস্তুত। এ ছবির নির্মাতা আশিকুর রহমান বলেন, ছবির সামান্য কিছু কাজ বাকি। আর বর্তমানে সম্পাদনার কাজ চলছে। সম্পাদনা শেষ হলেই ডাবিংয়ে যাব। আশা করি, ঈদে ছবিটি দর্শক প্রেক্ষাগৃহে উপভোগ করবেন। প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশনের ছবি এটি। ঈদকে টার্গেট করেই কাজ এগুচ্ছে ‘সুপার হিরো’ ছবির। আর উত্তম আকাশের ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এ ছবির নির্মাতা উত্তম আকাশ বলেন, এ ছবির শুটিং, ডাবিং এবং সম্পাদনাসহ সকল কাজ শেষ হয়েছে। ছবিটি ঈদেই মুক্তি পাবে। ‘সুপার হিরো’ ছবির পাশাপাশি ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এদিকে ঈদের ছবি নিয়ে জানতে চাইলে শাকিব খান জানান, ‘ভাইজান এলো রে’ ছবির কাজ শেষ হয়েছে। লন্ডনে শুটিং শেষে সম্প্রতি কলকাতায় এ ছবির ডাবিং শেষ করে ঢাকায় ফিরেছি। আর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির কাজ তো অনেক আগেই শেষ হয়েছে। ঈদ আসতে তো এখনো বেশ কিছুটা সময় বাকি। দেখা যাক শেষ পর্যন্ত কয়টি ছবি মুক্তি পায়।