Category: বিনোদন

  • সালমানের মাথার ওপর মৃত্যুর খাঁড়া উপেক্ষা করেই চলছে ‘বিগ বস’-এর শুটিং

    সালমানের মাথার ওপর মৃত্যুর খাঁড়া উপেক্ষা করেই চলছে ‘বিগ বস’-এর শুটিং

    বিনোদন ডেস্ক:   বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ‘বিগ বস’-এর সঞ্চালনা করছেন প্রায় এক দশক ধরে। যদিও গত দুই বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। এরপর থেকে তার চলাফেরায় বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেসব বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন ‘বিগ বস’-এর শুটিং। আর এই সঞ্চালনা করতে গিয়েও তিনি চড়া পারিশ্রমিক নিয়ে থাকেন। বিনোদন জগতের অন্যতম দামি সঞ্চালক হিসাবে গণ্য করা হয় ভাইজানকে। কেউ কেউ মনে করেন ‘বিগ বস’ সঞ্চালনায় সত্যিই কি সালমান ১৫০ কোটি রুপি নেন?

    এবারের ১৯তম সিজনে ১৫টি সপ্তাহের সঞ্চালনা করবেন অভিনেতা সালমান খান। প্রতি সপ্তাহের জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি। সর্বসাকল্যে প্রায় ১৫০ কোটি হিসাব দাঁড়ায়। এ বিষয়ে অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগি বলেন, এই চুক্তিটা হয় মূলত সালমানের সঙ্গে জিও-হটস্টারের। সেখানে আমি মন্তব্য করার কেউ না। উনি সপ্তাহের শেষ মুখ দেখাচ্ছেন, আমি তাতেই খুশি।

    অন্যদিকে সালমান খান বলেন, তার আর ‘বিগ বস’ সঞ্চালনা ভালো লাগে না। শরীর আর সায় দেয় না, মন ভালো থাকে না। কিন্তু তাও কাজ চালিয়ে যেতে হয়। সেটি থামিয়ে দিলে চলবে না।

  • রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, চেন্নাইয়ে তোলপাড়

    রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমাতঙ্ক, চেন্নাইয়ে তোলপাড়

    বিনোদন ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও জনপ্রিয় অভিনেতা ধানুশের বাড়িতে বোমা রাখা আছে—এমন খবরে তোলপাড় চেন্নাই।  সোমবার (২৭ অক্টোবর) তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অব পুলিশের মেইলে এমন হুমকিবার্তা আসে। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকা অভিনেতার চেন্নাইয়ের বাসভবন। এর আগেও এমন হুমকিবার্তা পেয়েছেন অভিনেতা ইল্লাইরাজা, বিজয়সহ আরও অনেকে। তালিকায় নতুন সংযোজন রজনীকান্ত, ধানুশসহ তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে সেভালপেরুনথাগাই।

    হুমকিবার্তা পাওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে চেন্নাই পুলিশ। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তদন্ত শুরু হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে— কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে সত্য ঘটনা। প্রশাসন আরও জানিয়েছে, এর আগে এভাবে ভুয়া হুমকির শিকার হয়েছিলেন তৃষা কৃষ্ণনের মতো খ্যাতনামা তারকা।

    চেন্নাই পুলিশের দাবি, ওই হুমকিবার্তা ভুয়া, যাকে সাইবার প্রতারণার ভাষায়— ‘হোয়াক্স’ মেল বলা হয়। এ রকম ভুয়া মেল যখন-তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে। ফলে প্রতিমুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারকারা।

    হুমকিবার্তা ভুয়া, এ তথ্য পেয়ে যদিও নিশ্চিন্ত নয় চেন্নাই পুলিশ। তামিলনাড়ুর বোম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছিল ‘থালাইভা’ এবং তার সাবেক জামাতার বাড়িতে। চিরুনি তল্লাশি চলে উভয় তারকার চেন্নাইয়ের বাড়িতে। তবে, কারো বাড়ি থেকেই সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।

  • সেলিব্রেটিদের কালো পানিতে কি ‘অ্যান্টি এজিং’ গুণ থাকে, যা বললেন শেহনাজ গিল

    সেলিব্রেটিদের কালো পানিতে কি ‘অ্যান্টি এজিং’ গুণ থাকে, যা বললেন শেহনাজ গিল

    বিনোদন ডেস্ক:      বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো পানি। শাহরুখ খান, মালাইকা অরোরা, বিরাট কোহলির মতো অনেকেই এই পানি পান করেন। এতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান থাকে। বোতলপ্রতি দাম হয় প্রায় ৬০০ রুপি। অভিনেত্রী শেহনাজ গিলও এই পানি খান। কিন্তু কোনো উপকার নাকি পাননি, তাও খান কেন?

    বলা হয়, এই বিশেষ ধরনের পানির মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজের কথায়, এই পানি খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি। আমার তো এমনি পানির মতোই মনে হয়। আমি কালো রঙ দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এমন কিছুও দাম নয়। মূলত শুটিংয়ের সময় খাই। আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।

    রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শেহনাজ। তার পর হিন্দি সিনেমায় অভিনয় থেকে ‘আইটেম’ গানে নাচ, অনেক কিছুই করছেন। পঞ্জাব থেকে এসে মাত্র কয়েক বছরের মধ্যে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনে ফেলেছেন। বাড়িতে এই পানির ফিল্টারও নাকি বসিয়েছেন তিনি। তবে এই পানি নাকি পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ বলেন, আমি শুনেছি এই পানি চুলের জন্যও খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা হয়, তা হলে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর

    যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর

    বিনোদন ডেস্ক:    দেশের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন আমেরিকার মঞ্চ মাতিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দেশটির বোস্টন শহরে একটি কনসার্টে পারফর্ম করেন তারা। এ সফর সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এ গায়ক।

    উচ্ছ্বাস প্রকাশ করে সুমনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ সঙ্গীতশিল্পী লিখেছেন— ২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। তিনি বলেন, আমি সংগীতের মানুষ নই। তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণে আমার দায়বদ্ধতাও বেশি।

    কনসার্ট প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দ্বিতীয়বারের মতো বেজবাবা সুমনের সঙ্গে একমঞ্চে পারফর্ম করলাম। তিনি বলেন, সুমন ভাই সবসময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত থাকেন। আজও এর ব্যতিক্রম ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার গান শুনেছেন।

    বেজবাবা সুমনের শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সংগীত জয়ে মুগ্ধতা প্রকাশ আসিফ আকবর বলেন, সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে এত ঝড় যাওয়ার পরও তিনি এমন আস্থায় অবিচল। এ ধরনের মানুষের জন্যই সঙ্গীত জগতটা এখনো ভালো লাগে। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে ভালোবাসা জানান সঙ্গীতের যুবরাজ।

  • সালমান শাহ হত্যার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সালমান শাহ হত্যার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    অনলাইন ডেস্ক:     চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ওসি গোলাম ফারুক।

    ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

    তিনি বলেন, মামলার ১১ আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নামসহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

    রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

    গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার বাদী হলেন তার মামা আলমগীর কুমকুম।

    এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে। মোট ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তীসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়।

    তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

  • আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’

    আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’

    বিনোদন ডেস্ক:   হলিউড অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে কয়েক দিন আগেও উত্তপ্ত ছিল বিশ্ব মিডিয়া। কথা ছিল— তাদের বিয়ে হবে মহাকাশে। প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু হয়ে গেলেন একা। কে জানত— মাত্র ৯ মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় শেষ হবে। অতঃপর আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে যাবে টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।

    সম্প্রতি একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় ‘ডিপার’-এর কাজের পরিকল্পনা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় সেই প্রকল্পটিও থেমে গেছে। ঘনিষ্ঠ সূত্র জানায়, আনা তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন, আর পেশাগতভাবে তারা এখনো একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন।

    যদিও টম ক্রুজের জন্য এটি নতুন কিছু নয়; এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এরপর বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও আলোচনায় ছিল, যা প্রায় ১০ মাস স্থায়ী ছিল।

    উল্লেখ্য, বয়সে ২৬ বছরের ছোট অভিনেত্রী আনার সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি করে ক্যামেরাবন্দি হন। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা হয়। পরে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সেই সময় আলোচনায় আসে।