Category: বিনোদন

  • ছবির মানুষটি হাবিব, বিশ্বাস হয়!

    ছবির মানুষটি হাবিব, বিশ্বাস হয়!

    প্রকাশ করা এই ভ্যাম্পায়ার লুকের ছবিটি দেখে তার ভক্তরা বিস্মিত হয়েছেন। প্রশ্ন উঠেছে- তবে কি এই ভালোবাসা দিবসে রোমান্টিক হাবিব নিজেকে বদলে ফেলছেন? নাকি অভিনয় করছেন হরর কোনও মুভিতে!চারপাশে চলছে এখন ভালোবাসা দিবসকে ঘিরে রোমান্টিক সব আয়োজন। অথচ সেই সময়ে এসে একটি ভৌতিক ছবি প্রকাশ করে সবাইকে দ্বিধায় ফেলে দিলেন হাবিব।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক ওয়ালে
    হাবিব এই প্রশ্নের জবাব দিয়েছেন বাংলা ট্রিবিউনকে। সেটি শোনার আগে জেনে নেওয়া যাক আলোচিত এই ছবিটি সম্পর্কিত কিছু তথ্য। এটি একটি মিউজিক্যাল ফিল্ম। নাম ‘তোমার চোখে জল’। কণ্ঠ-সুর-সংগীতে যথারীতি হাবিব নিজেই। লিখেছেন গুঞ্জন রহমান। আর ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
    হাবিব বলেন, ‘এটা সত্যি এ পর্যন্ত যত ভিডিও করেছি তার সবক’টিতে আমি এসেছি রোমান্টিক গায়ক ও মডেল হিসেবে। তবে এবার পুরোপুরি নিজেকে বদলে ফেলেছি। যেখানে আমাকে দেখা যাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ হিসেবে। মানে আমি চাইলেই একজন মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারি। ভিডিওতে আমার চরিত্র ও উপস্থাপনের বিষয়টি এই দেশে প্রথম। যা প্রকাশের পর বোঝা যাবে।’
    হাবিব হাসতে হাসতে আরও বলেন, ‘গেল রাতে আমার ভিন্ন লুকের ছবিটি দেখে যারা ভয় পেয়েছেন তাদের কাছে আমি সরি। আশ্বস্ত করছি, ভিডিওটি প্রকাশের পর আপনারা নিশ্চয়ই মুগ্ধ হবেন।’
    হাবিবের মিউজিক ভিডিও, অথচ কোনও নায়িকা চমক থাকবে না, তা কী করে হয়। তিনি জানান, এই গানে তার মডেল হিসেবে পর্দায় হাজির হচ্ছেন নতুন মুখ আয়েশা মারজানা। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত ছবি ও তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছেন হাবিব।
    বললেন, ‌‘আজ-কালের মধ্যে আমাদের একটা ফটোশুট হবে। তারপর আয়েশা প্রসঙ্গে বিস্তারিত বলা যাবে।’
    জানা গেছে, এক অসমাপ্ত প্রেম কাহিনি নিয়ে তৈরি এই মিউজিক্যাল ফিল্ম প্রকাশ পাচ্ছে ১৩ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলসহ অন্তর্জালের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।
    প্রসঙ্গত, হাবিবের সর্বশেষ ভিডিও ‌‘চলো না’ প্রকাশ পায় গেল মাসের ১২ জানুয়ারি।

  • অভিষেক জেসিয়ার

    অভিষেক জেসিয়ার

    জীবন নিউজ ডেস্ক : ছোট পর্দায় অভিষেক হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ জেসিয়া ইসলামের। সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর এই প্রথম ‘ছবির প্রতিচ্ছবি’ নামে তার অভিনীত একটি টেলিছবি প্রচার হবে আজ। ফয়েজ রেজার রচনা ও পরিচালনায় এতে জেসিয়ার বিপরীতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির। চ্যানেল আইতে আজ বিকাল ৩টা ৫ মিনিটে এটি প্রচার হবে। টেলিছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জেসিয়া। আগামীতেও ভালো গল্প ও চরিত্র পেলে এ ধরনের নির্মাণে অভিনয় করতে চান বলে জানান তিনি।
    জেসিয়া বলেন, এই টেলিছবির মধ্যদিয়ে আমার পর্দায় অভিষেক হচ্ছে। এ কাজটিতে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রথম প্রচার হতে যাওয়া কাজ দিয়ে দর্শকের মন জয় করতে পারবো বলে বিশ্বাস করি। কারণ এই টেলিছবির গল্প ও চরিত্র অনেক চমৎকার। তিনি আরো বলেন, এই টেলিছবিতে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবার আমি হাতির পিঠে চড়েছি। এটা আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। এ স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে। গল্পে দেখা যাবে, নেহারিকা (জেসিয়া) পড়ালেখা শেষ করে দেশে ফিরছেন নিউ ইয়র্ক থেকে। দেশে ফিরে দাদার বাড়িতে উঠবেন। কারণ তার বাবা মা কেউই বেঁচে নেই। দেশে ফিরে তার দায়িত্ব অনেক। একমাত্র সন্তান হিসেবে বাবার পুরো সম্পদের মালিকানা পেতে যাচ্ছেন তিনি। হঠাৎ হাতির পিঠে উঠতে ইচ্ছে হয় নেহারিকার। দাদার বাড়ির লোকজন তা পূরণ করতে চেষ্টা করেন। আর সেই সময়েই বিপত্তি ঘটে। এভাবেই টেলিছবির গল্প এগিয়ে যাবে। এদিকে তরুণ নির্মাতা ইফতেখার শুভর পরিচালনায় ‘ব্যাচেলর ডটকম’ শীর্ষক একটি ধারাবাহিকে অভিনয় করছেন জেসিয়া। এই ধারাবাহিকের মধ্যদিয়ে তার অভিনয় শুরু। তবে পর্দায় অভিষেক হচ্ছে ‘ছবির প্রতিচ্ছবি’ শীর্ষক টেলিছবিতে। অভিনয়ের বাইরে জেসিয়া বর্তমানে পড়ালেখায় মনযোগী রয়েছেন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’র প্রতিযোগিতা ও পরবর্তীতে চীনে বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ও নিজেকে প্রস্তুতের জন্য গেল বছরের লম্বা একটা সময় জেসিয়া লেখাপড়া থেকে দূরে ছিলেন। তিনি বলেন, আসছে সামার সিজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। সেজন্য লেখাপড়ায় মনোযোগ দিয়েছি। ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন হতে পারে, সে বিষয়গুলো ভালোভাবে দেখছি। আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করার। প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ খেতাব পাওয়ার পর চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন জেসিয়া। তবে জেসিয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। এই সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকম-লীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। পরবর্তীতে জেসিয়াকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

  • চমকের ইঙ্গিত দিলেন মিথিলা

    চমকের ইঙ্গিত দিলেন মিথিলা

    এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী মিথিলা। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি কলকাতার। পার্থ সেনের নির্দেশনায় এর নাম ‘মুুখোমুখি’। টানা দু’দিনের শুটিং শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন মিথিলা। এই চলচ্চিত্রে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী। হঠাৎ কেনইবা অভিনয় করলেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, আমি এর আগে অনেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পেয়েছি।

    কিন্তু করিনি। ‘মুখোমুখি’তে কাজ করার প্রধান কারণ হচ্ছে এর গল্প আমার কাছে খুউব ভালো লেগেছে। পার্থদা গুণী একজন নির্মাতা। সবাই জানে যে আমি খুব কম কাজ করি। ভালো ভালো কাজ করারই ইচ্ছা আমার শুরু থেকে। যে কারণে বিশেষ বিশেষ দিবসগুলোতেই আমি কাজ করি। ‘মুখোমুখি’ একটা ভিন্ন ধরনের কাজ হয়েছে। কাজটি করে আমার খুব ভালো লেগেছে। স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করলেন, সামনে কী তাহলে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ে আপনাকে পাওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, এটা আসলে নিশ্চিত করে বলাটা কঠিন। হতেও পারে নাও হতে পারে। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে গল্প ভালো লাগলে কাজ করবো। না ভালো লাগলেতো জোর করে কাজ করবো না। তবে এক্ষেত্রে চমকও থাকতে পারে, এমন ইঙ্গিতও দিলেন তিনি। এদিকে ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এ দীর্ঘদিন ধরে চাকরি করছেন এ মডেল ও অভিনেত্রী। বর্তমানে তিনি এ প্রতিষ্ঠানের ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এর প্রধান হিসেবে কর্মরত। শিশুদের নিয়েই কাজ করেন তিনি। যে কারণে অদূর ভবিষ্যতে শিশুদের নিয়ে তথ্যচিত্র নির্মাণেরও ইচ্ছে আছে গুণী এই অভিনেত্রীর। তবে আপাতত সেই ইচ্ছেকে দূরে রেখে শিশুদের কল্যাণের লক্ষ্যে রেডিও স্বাধীনের জন্য একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন। অনুষ্ঠানের নাম ‘বেড়ে ওঠার গল্প’। ব্র্যাকের সহযোগিতায় মিথিলার উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানটি আগামী মার্চ মাস থেকে সপ্তাহে একদিন প্রচার হবে টানা দুই ঘণ্টা। এই অনুষ্ঠানে শিশুবিষয়ক বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বাবা-মায়েরা সরাসরি এই অনুষ্ঠানে শিশুবিষয়ক নানান ধরনের প্রশ্ন করতে পারবেন। মিথিলা বলেন, এই ধরনের একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আমার দীর্ঘদিনের। আমার অনেকদিনের স্বপ্নও বলা চলে। ব্র্যাক এবং রেডিও স্বাধীনের সহযোগিতায় অবশেষে এই অনুষ্ঠানটি করতে পারছি। আশা করছি শিশুদের জন্য খুব উপকারী একটি অনুষ্ঠান হবে এটি।

  • দাদার শোতে দিদি হাজির

    দাদার শোতে দিদি হাজির

    ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও বলিউড অভিনেত্রী রানি মুখার্জি দু’জনই কলকাতার। অনেকদিন পর কোনও রিয়েলিটি শোতে আবারও এই দুই বাঙালিকে একফ্রেমে দেখা গেল।
    দাদা নামেই খ্যাত সৌরভের অনুষ্ঠানে অনেকটা হুট করেই হাজির হন বলিউড নায়িকা রানি, কলকাতার বাঙালীদের দিদি।
    গাঙ্গুলির উপস্থাপনায় ‘দাদাগিরি’তে অংশ নিলেন রানি। তবে অনুষ্ঠানটির সেটে অতিথি হয়ে গিয়ে সঞ্চালককেই একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ৩৯ বছর বয়সী এই তারকা!
    ‘হিচকি’ ছবির প্রচারণার জন্য রানি এখন কলকাতায়। কখনও হেঁচকি ভুগিয়েছিল কিনা গাঙ্গুলির কাছে জানতে চান রানি। কীভাবে তা থেকে উতরে উঠলেন, তিনি শুনিয়েছেন সেই গল্প। রানি নিজেও এই দুর্বলতায় ভুগেছেন, তাও নাকি ২২ বছর!
    ভারতীয় মিডিয়া বলছে, সৌরভ ও রানি উভয়ে নিজ নিজ অঙ্গনে তুমুল জনপ্রিয়। তাই ‘দাদাগিরি’র এই পর্বটি পুরোপুরি অন্যরকম লাগবে দর্শকদের। সম্প্রতি এর শুটিং হয়েছে।
  • অস্বস্তিতে পড়লেন পরিণীতি

    অস্বস্তিতে পড়লেন পরিণীতি

    বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একাধিক ছবির কাজ নিয়ে। সর্বশেষ গত বছর ‘গোলমাল এগেইন’ ছবিটি মুক্তি পেয়েছিলো তার। ছবিটি বেশ ব্যবসা সফলও ছিলো। বর্তমানে তিনি শুটিং করছেন দিবাকর ব্যানার্জির ‘সন্দীপ অউর পিংকি ফারার’ ছবির। ছবিতে পরিণীতি অভিনয় করছেন অর্জুন কাপুরের বিপরীতে। তবে অবাক করার বিষয় হলো এ ছবির একটি চুম্বন দৃশ্যের শুটিং করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে এ নায়িকাকে।

    কোনভাবেই সাবলীল হতে পারছিলেন না তিনি। এর আগে অনেক চুম্বন দৃশ্য ক্যামেরাবন্দি হলেও এবার কোনভাবেই সাবলীল হতে পারছিলেন না তিনি। অর্জুন কাপুরের সঙ্গে এ চুম্বন দৃশ্য করতে গিয়ে ২০ বার টেক নিতে হয়েছে পরিণীতিকে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। এ বিষয়ে এ নায়িকা মিডিয়ার সঙ্গে কথাও বলেছেন। তিনি বলেন, চুম্বন দৃশ্য করতে কখনই আমার সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে কি যে হলো আমার বুঝলাম না। অস্বস্তি লাগছিলো। কোনভাবেই সাবলীল হতে পারছিলাম না। ২০ বার টেক নেয়ার পর এটি ওকে হয়েছে। আমিও হাফ ছেড়ে বেঁচেছি।

  • ‘ভিন্ন রূপে’ আরফিন রুমি!

    ‘ভিন্ন রূপে’ আরফিন রুমি!

    আরফিন রুমি। একই সঙ্গে তিনি একজন গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলা গানে একতরফা রাজত্ব ছিল তার। এই সময়ে তার ৩০ টিরও বেশি অ্যালবাম, একক এবং মিশ্র কাজ মুক্তি পেয়েছে। বাংলাদেশে তিনিই একমাত্র সংঙ্গীতশিল্পী যার আমেরিকাতেও স্টুডিও আছে।

    ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন রুমি। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুরু করেন এবং বেশ প্রশংসা কুড়ান। কিন্তু মায়ের উপদেশে তিনি ক্রিকেট খেলা ছেড়ে সংগীতের দিকে অগ্রসর হন।

    এর আগে ছোটবেলায় তিনি় তার মায়ের কাছ থেকে গান শিখেছেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল তার প্রেরণার উৎস। গানের ব্যাপারে তাদের কাছ থেকে অনেক সহযোগিতাও পেয়েছিলেন। তিনি এ আর রহমান এর কাজগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গানের জগতে আসার আগেই(২০০৬সালে) মডেল এর খাতায় নাম লিখিয়েছিলেন।

    ধর্ম পালনেও মনোযোগী আরফিন রুমি। সোশ্যাল মিডিয়াতেও সেসবের ছাপ রাখেন। গত রমজানে আরফিন রুমি ধর্মীয় রীতি পালনে বেশ মনোযোগী দেখা যায়। ঢাকা থেকে একটু দূরে নবাব গঞ্জের একটি মাজারে প্রায়ই যান আরেফিন রুমি। একটি লাইভ ভিডিওতে তিনি এও বলেছিলেন, সেখানে সপ্তাহে ৫ দিন যান।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরফিন রুমি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেগুলোতে তাকে পূর্বের চেয়ে ভিন্ন রূপে। মুখে দাড়ি ও মাথায় টুপি দেয়া লুকে আরফিন রুমিকে একনজরে চেনাটাও মুশকিল হতে পারে অনেকের জন্য।