Category: বিনোদন

  • কোহলির অনুপস্থিতিতে কার সঙ্গে সময় কাটালেন অানুশকা?

    কোহলির অনুপস্থিতিতে কার সঙ্গে সময় কাটালেন অানুশকা?

    স্বামী বিরাট কোহলি প্রোটিয়াদের বিপক্ষে খেলা নিয়ে ব্যস্ত। অন্যদিকে, ভারতে ব্যস্ত সময় পার করছেন আনুশকা শর্মা। চলছে শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ ছবির শুটিং। পাইপলাইনে রয়েছে নিজের প্রযোজনার ‘পরী’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’ ছবির কাজ। টানা কাজের মধ্যেই এক দিন ব্রেক নিয়েছিলেন আনুশকা।

    বুধবার ছিল সেই দিনটি। যা একটু অন্যভাবে কাটালেন নায়িকা। ছুটির দিনটি ‘ডুড’-এর সঙ্গে কাটিয়েছেন নায়িকা। ভাবছেন তো যে, এই ‘ডুড’ কে? যা ভাবছেন তা নয়, অানুশকার পোষ্যের নাম ‘ডুড’— সাদা রঙের ল্যাব্রাডর। বুধবার ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে অানুশকার, ‘গেস করুন ছুটির দিনে কে আমার সঙ্গে সময় কাটাল।

  • মনিকা বেলুচ্চিকে ‘গোল্ডেন গ্লোব’ সম্মাননা দিবে ফ্রান্স

    মনিকা বেলুচ্চিকে ‘গোল্ডেন গ্লোব’ সম্মাননা দিবে ফ্রান্স

    মোনিকা বেলুচ্চি। একজন ইতালীয় অভিনেত্রী এবং ফ্যাশন মডেল। যার পুরো নাম মোনিকা আন্না মারিয়া বেল্লুচ্চি।

    ৫৩ বছর বয়সী এ অভিনেত্রীকে এবার সম্মাননা দিতে চলেছে ফরাসি লুমিয়ের একাডেমি। মূলত, ফরাসি চলচ্চিত্রে অবদান রাখার জন্য বেলুচ্চিকে এ বিশেষ সম্মাননা দেয়া হবে।

    এ উপলক্ষে আগামী ৫ ফেব্রুয়ারি ২৩তম লুমিয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে ‘বিশেষ অতিথি’ হিসেবে ঘোষণা করেছে লুমিয়ের একাডেমি। তার সঙ্গে ওই অনুষ্ঠানে সম্মাননা পাচ্ছেন ফরাসি চলচ্চিত্রের আরেক কিংবদন্তি জন পল বেলমন্ডো।

    মনিকা তার অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৯০ সালে নিজের দেশ ইতালির এক টিভি সিরিজে। এর কিছুদিন পরই তিনি আন্তর্জাতিকভাবে কাজ শুরু করেন। ১৯৯২ সালে তিনি ‘ব্রাম স্টোকারস ড্রাকুলা’র মাধ্যমে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন।

    মনিকা বেশকিছু ফরাসি প্রযোজনার ছবিতে কাজ করেছিলেন। এর মধ্যে ‘অ্যাসটেরিক্স অ্যান্ড ওবেলিস্ক: মিশন ক্লিওপেট্রা’তে ক্লিওপেট্রার ভূমিকায় ছিলেন, ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে ‘দ্য অ্যাপার্টমেন্ট’ ও গ্যাসপার নুয়ের ‘ইরেভারসিবল’ ছবিতে কাজ করেছেন। যদিও লুমিয়ের পুরস্কার যারা ফরাসি ছবিতে অবদান রেখেছেন তাদেরকে দেয়ার কথা, তারপরও মনিকাকে তার আন্তর্জাতিক কাজের জন্যও একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হচ্ছে।

    অন্যদিকে ফরাসি ছবির জীবন্ত কিংবদন্তি জন পল বেলমন্ডো অভিনয়ে আসেন পঞ্চাশের দশকের মাঝামাঝিতে। ১৯৫৭ সালে তার অভিনীত প্রথম ছবি ‘অন ফুট, অন হর্স অ্যান্ড হুইলস’ ছবিটি মুক্তি পায়। আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি কাজ করেছেন।

    উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে লুমিয়ের পুরস্কারের যাত্রা শুরু হয়। ফরাসি চলচ্চিত্রে এটিকে গোল্ডেন গ্লোবের সমতুল্য বলে মনে করা হয়।

  • সুপার হিরোকে নিয়ে অস্ট্রেলিয়ায় বুবলী

    সুপার হিরোকে নিয়ে অস্ট্রেলিয়ায় বুবলী

    বিনোদন ডেস্ক : শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান নতুন ছবির কাজে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। এবার তিনি সুপার হিরো হিসেবে দর্শকের সামনে হাজির হবেন। গত ২২শে জানুয়ারি রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা করেন। সেখানে যাওয়ার আগে শাকিব খান জানান, আমার নতুন ছবির নাম ‘সুপার হিরো’। এ ছবিটি পরিচালনা করবেন আশিকুর রহমান।

    ছবির নাম ‘সুপার হিরো’ হলেও ঘটনায় নানান চমক থাকছে। এছাড়া আগে শুটিং করা আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’ নামে একটি ছবির বাকি কাজ সেখানে হওয়ার কথা রয়েছে। এদিকে শবনম বুবলী এবারই প্রথম কোনো সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়া গেলেন। প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশনের নতুন ছবি এটি। ছবির প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, টানা ২০ দিনের মতো শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ছবির ৬০ ভাগ কাজ হবে সেখানে। এরপর বাংলাদেশের বিভিন্ন লোকেশনে বাকি কাজ হবে। এদিকে জানা যায়, গত রোববার কলকাতা থেকে ঢাকায় ফিরেন শাকিব খান ও বুবলী। কলকাতায় কিছু স্টেজ শোতে অংশ নেন তারা। কলকাতা যাবার আগে থাইল্যান্ডে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবির শুটিং সেরে কলকাতা পৌঁছান তারা। ‘সুপার হিরো’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। উল্লেখ্য, শাকিব খান ও বুবলী এ পর্যন্ত জুটি হয়ে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে শামীম আহমেদ রনীর ‘বসগিরি’, রাজু চৌধুরীর ‘শুটার’, শাহাদৎ হোসেন লিটনের ‘অহংকার’ ও আবদুল মান্নানের ‘রংবাজ’। আর সামনে মুক্তি পাবে উত্তম আকাশের পরিচালনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’ নামের ছবিটি। সবক’টি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

  • কবিতা – অস্পষ্ট চোখ আমার

    কবিতা – অস্পষ্ট চোখ আমার

    অস্পষ্ট চোখ আমার

    শহীদুল ইসলাম তুষার

    ——————–

    রাত গভীর অস্পষ্ট চোখ আমার
    কি জেন বলতে চায়।
    কিছুতেই মানাতে পারছিলাম না।
    জীবন চলায় যে ভুল আমার ছিল
    যেন ষ্পষ্ট করে সামনে দুলছে।
    বুকের ভেতর হাহাকারের
    ধবনি শোনতে পাচ্ছি।
    আমায় বুঝিনি আমি আজও
    কি করে বুঝবো তোমায় বল।
    যেটুকু বুঝেছি তোমায়
    আমায় বেশেছো ভালো।
    তবে আজ কেন এলোমেলো।
    আমি না হয় দেখিনি আমায়।
    তুমিতো দেখেছো আমায়।
    যখন দেখছি আমায়।তোমায়
    বুঝার রাখোনি উপায়।
    রাত গভীর অস্পষ্ট চোখ
    আজও খুজে বেড়ায়
    শুধু তোমায়।

  • পাঁচ নায়িকার মিশন…

    পাঁচ নায়িকার মিশন…

    বছরজুড়ে নায়ক-নায়িকাদের মধ্যে শ্রেষ্ঠত্বের ঠাণ্ডা লড়াই চলে। আর দর্শক-ভক্তদের মনে প্রশ্ন থাকে— ‘এ বছর হবে কার’? তারকাদের চেষ্টা থাকে নিজের সেরা কাজটি দিয়ে বছরটি আপন করে নেওয়ার। পাশাপাশি প্রত্যাশার পারদে যোগ হয় জাতীয় কিংবা অন্য নামি পুরস্কার এবং দর্শকের ভালোবাসা। ষাটের দশকে শবনম, নাসিমা খান, সুলতানা জামান, সুচন্দা, সুজাতা, সত্তর দশকে শাবানা, ববিতা, কবরী, আশির দশকে চম্পা, দিতি ও অরুণা বিশ্বাস। নব্বই দশকে মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা, শাবনাজ আর ২০০০ সালের প্রায় শুরু থেকে নিপুণ, অপু, সাহারা, মাহির মধ্যে শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা চলে আসছে। বছর শেষে হিসাব-নিকাশ হয় কোন নায়িকার সবচেয়ে বেশি ছবি মুক্তি পেল, কে ভালো কাজ দিয়ে দর্শক মন জয় করল কিংবা কে পাচ্ছেন জাতীয় সম্মাননা ইত্যাদি। চলতি বছরও এর ব্যতিক্রম হবে না। এ বছর বড় পর্দায় যারা রাজত্ব করবেন এমন নায়িকার তালিকায় রয়েছেন- মাহি, বুবলী, মিম, ববি আর পরীমণি। মানে ২০১৮ সাল হবে এই পাঁচ নায়িকার মিশন।

    ববি আসছেন ‘বিজলী’, ‘নোলক’, ‘বেপরোয়া’ ছবিগুলো নিয়ে। এর মধ্যে বিজলী তারই প্রযোজিত এবং এ দেশে প্রথম সুপার পাওয়ারভিত্তিক ছবি এটি। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। ইতিমধ্যে এ ছবির ‘পার্টিগার্ল’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়ে দর্শক মন জয় করেছে এবং ববিকে পার্টিগার্ল খ্যাতি এনে দিয়েছে। নোলক ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান। রাশেদ রাহা পরিচালিত এ ছবিটির সিংহ ভাগ শুটিং হয়েছে হায়দরাবাদের নজরকাড়া লোকেশনে। গল্প, গান, লোকেশনসহ নানা কারণে ছবিটি ইতিমধ্যে আলোচনায় এসেছে। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ছবি মানেই উন্নত ও আন্তর্জাতিক মানের বিগ বাজেটের ছবি। এসব দিক বিবেচনা করে সারা বছরই ঢালিউড থাকতে পারে ববির দখলে, এমনটি প্রত্যাশা করাই যায়।

    শবনম বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটিতে তার বিপরীতে আছেন শীর্ষ নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। শাকিব-বুবলী জুটির ছবি ইতিমধ্যে দর্শকমন জয় করেছে। আর উত্তম আকাশ নির্মিত এর আগে মুক্তি পাওয়া ‘ঢাকাইয়া পোলা বরিশাইল্যা মাইয়া’ সুপারহিট হয়েছিল। সেই ধারাবাহিকতায় এই কমেডি ধাঁচের ছবিটি নিয়ে এবার দর্শক হাসাবেন বুবলী এমনটি সবার ধারণা। এ ছবিটি ছাড়াও আরেকটি ছবি নিয়ে বছরজুড়ে শীর্ষ আসনে থাকতে পারেন বুবলী। ছবিটি হচ্ছে ‘প্রিয়তমা’। এই ছবির প্রযোজক হলেন ঢালিউড নবাব শাকিব খান। শাকিব প্রযোজিত এর আগের ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ দর্শকমন জয় করেছিল। এ ছবিও সেই জয়যাত্রা ধরে রাখতে পারবে বলে চলচ্চিত্রকার ও দর্শকের ধারণা। তাই যদি হয় তাহলে বুবলীও নিঃসন্দেহে বছরজুড়ে রাজত্ব করতে পারবেন।

    বেশি ছবি মুক্তির তালিকায় এগিয়ে আছেন মাহিয়া মাহি। ভালোবাসার কন্যা জাজ মাল্টিমিডিয়ার সেরা আবিষ্কার মাহিয়া মাহি এবার একাধিক ছবিতে ভিন্ন সব চরিত্র নিয়ে হাজির হচ্ছেন। এসব ছবি হলো— জান্নাত, মনে রেখো, তুই শুধু আমার, অবতার, প্রেমের বাঁধন, অন্ধকার জগৎ ও আনন্দ অশ্রু। জান্নাত, মনে রেখো, তুই শুধু আমার, প্রেমের বাঁধন, আনন্দ অশ্রুতে তাকে পাওয়া যাবে মন ভরানো রোম্যান্টিক চরিত্রে। অন্ধকার জগৎ ছবিতে তিনি অভিনয় করবেন প্রখ্যাত অভিনেতা ডি এ তায়েবের বিপরীতে একজন পুলিশ কমিশনারের চরিত্রে। আর অবতার ছবিতে তাকে খুঁজে পাওয়া যাবে প্রতিবাদী নারী হিসেবে। মানে বৈচিত্র্যপূর্ণ চরিত্রের সমাহার নিয়ে আসছেন মাহি।

    বিদ্যা সিনহা মিম অভিনীত পাষাণ, আমি নেতা হবো ও দাগ ছবি তিনটি আছে মুক্তির অপেক্ষায়। তিনটি ছবির গল্পের ভিন্নতা বিশেষ করে ‘আমি নেতা হবো’ ছবিতে শাকিবের সঙ্গে পাল্লা দিয়ে তার দুর্দান্ত অভিনয় এরই মধ্যে আলোচনায় এসেছে। এর আগে এই জুটির ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিটি দর্শক সাদরে গ্রহণ করে। জাজের ছবি হিসেবে ‘পাষাণ’ ছবিটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।

    আপাতত একটি মাত্র ছবি নিয়েই নতুন বছরে সবচেয়ে বেশি আলোচনায় আছেন পরীমণি। এ ছবিটি নিয়ে তার আলোচনায় আসার কারণ হলো ছবিটির নির্মাতা হলেন ‘মনপুরা’ ছবি খ্যাত নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম। আর সবার আকাঙ্ক্ষিত এই ছবির শিরোনাম হলো ‘স্বপ্নজাল’। ইউটিউবে প্রকাশিত এ ছবির ট্রেলার ইতিমধ্যে দর্শক আগ্রহ তৈরি করেছে। ছবিতে তার অভিনীত চরিত্র আর উপস্থাপনা দর্শক প্রশংসিত হয়েছে এবং নতুন এক পরীকে বড় পর্দায় পাওয়ার প্রতীক্ষায় রয়েছেন দর্শক। গত বছর যেমন শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, ডি এ তায়েবের ‘সোনাবন্ধু’ আর জায়েদ খানের ‘অন্তরজ্বালা’ নিয়ে সারা বছর আলোচনার শিরোমণি ছিলেন পরীমণি। এবারও তার ব্যতিক্রম হবে না।

    এখন দেখার বিষয় বছরজুড়ে পাঁচ নায়িকার মিশনে কে পরবেন শ্রেষ্ঠত্বের বরমালা, কে হাসবেন বিজয়ের হাসি। সেই প্রত্যাশায় চলচ্চিত্রকার আর দর্শক-ভক্তদের এখন প্রতীক্ষার পালা।

  • শুরু হয়েছে নাবিলা-অপূর্বর ‘সংসার’

    শুরু হয়েছে নাবিলা-অপূর্বর ‘সংসার’

    ‘আয়নাবাজি’ খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলার ‘সংসার’ নাটকের শ্যুটিং শুরু হয়েছে। এতে ইরা চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে তার স্বামী তানভীরের চরিত্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব।

    ‘সংসার’ নাটকটি পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। গত বছর তার ‘বড় ছেলে’ নাটকটি আলোচিত হয়েছিল। গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরায় ‘সংসার’ নাটকের শুটিং শুরু হয়েছে। ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে।

    নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, এ নাটকে দেখানোর চেষ্টা করবো একটি আদর্শ দম্পতি কেমন হয়। তানভীর এবং ইরার দাম্পত্য জীবনের গল্পটা কোনো সংঘাতের গল্প নয়। শুধুই ভালোবাসার গল্প।