Category: বিনোদন

  • ছোটবেলায় ‘ঝি’-এর কাজ করতেন কাজল!

    ছোটবেলায় ‘ঝি’-এর কাজ করতেন কাজল!

    বলিউডের তারকা অভিনেত্রীদের একজন কাজল। নাম-যশ কিংবা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই তার। তবে এখনকার মতো অবস্থা এক সময় তার ছিল না। আজকাল বিত্তশালী বাড়িতে গৃহকর্মীরা(ঝি) যে সব কাজগুলো করে, সেই একই কাজগুলো করতেন নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো এই অভিনেত্রী।

    অবশ্য অর্থের জন্য অন্যের বাড়িতে নয়। নিজের বাড়িতেই এগুলো করতেন। তবে সেটা অর্থকষ্টের কারণে নয়। নায়িকার দাবি, মা তনুজা তাঁকে শিখিয়েছিলেন, কোনো কাজই বড় বা ছোট নয়। তাই কাজলের মা তাঁকে দিয়ে ঘর মোছাতেন, বাথরুম পরিষ্কার করাতেন।

    কাজল জানিয়েছেন, মা তাঁকে বলতেন, যদি জীবনে এমন পরিস্থিতি আসে যখন তোমার কাজ করে দেওয়ার কেউ নেই, তখন তোমাকেই নিজের বাড়িঘরের খেয়াল রাখতে হবে। তিনি মায়ের সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এখন তিনি নিজেও তাঁর ছেলেমেয়েকে দিয়ে ঘর ঝাঁড় দেওয়ান বলেও দাবি করেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল আরও বলেন, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে সব সময় ভাল লাগে তাঁর। আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি বিশেষ দৃশ্যে রয়েছেন তিনি। কাজলের কথায়, শাহরুখ যা করেন, তাতেই নিজের ৩০০ শতাংশ দেন। তিনি এত ভাল অভিনেতা যে তাঁর সঙ্গে কাজ করা সব সময় অত্যন্ত সহজ হয়ে যায়।

  • বিয়ের পর এ কী হাল আনুশকার!

    বিয়ের পর এ কী হাল আনুশকার!

    গত বছরের ডিসেম্বরের কথা। ইতালিতে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড সুন্দরী আনুশকা শর্মা। রাজকীয় সেই বিবাহে হালকা গোলাপি পোশাকে ঠিক যেন রাজকুমারির মতো দেখাচ্ছিল নায়িকাকে। কিন্তু মাস ঘুরতে না-ঘুরতেই চমকের পালা। একেবারে ভৌতিক রূপে ধরা দিলেন আনুশকা।

    বুধবার মুক্তি পেয়েছে অানুশকার পরবর্তী ছবি ‘পরী’-র পোস্টার। আর তাতেই এমন ভয়াল রূপে ধরা দিলেন নায়িকা। গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল পরীর ফার্স্ট লুক। মঙ্গলবার মুক্তি পায় ছবির টিজার। তাতে অানুশকাকে চোখে মুখে রক্তের ছাপ। দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও তিনি গণমাধ্যমের ছবিতে ধরা দিয়েছিলেন রাজকুমারির সাজে। ভারতীয় গণমাধ্যমের খবর আগামী ২ মার্চ মুক্তি পাবে অানুশকার নতুন ছবি পরী।

  • নাটকে অভিষেক হচ্ছে জেসিয়ার

    নাটকে অভিষেক হচ্ছে জেসিয়ার

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ জেসিয়া ইসলাম এবার নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের শিরোনাম ‘ব্যাচেলর ডটকম’। নির্মাণ করবেন ইফতেখার শুভ। আগামী সপ্তাহে নাটকটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।

    গণমাধ্যমকে জেসিয়া বলেছেন, ইফতেখার শুভ ভাইয়ের নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছে। মনের মতো গল্প ও চরিত্র পেলে আমি নিয়মিত অভিনয় করতে চাই।

    অভিনয়ের পাশাপাশি পড়াশুনা নিয়েও ব্যস্ত জেসিয়া। তিনি বলেন, গ্রীষ্ম মৌসুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। সেজন্য লেখাপড়ায় মনোযোগ দিয়েছি। ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন হতে পারে, সেসব বিষয়গুলো ভালোভাবে দেখছি। আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করবো। দেখা যাক, ভাগ্যে কি আছে!

  • ‘আমি জয় চ্যাটার্জি’ মুক্তি পাচ্ছে ১২ জানুয়ারি

    ‘আমি জয় চ্যাটার্জি’ মুক্তি পাচ্ছে ১২ জানুয়ারি

    পশ্চিমবঙ্গে জয়া আহসান অভিনীত ‘আমি জয় চ্যাটার্জি’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি।

    এ ছবিতে জয়া অভিনয় করেছেন ড. অদিতি রায় চরিত্রে। তার বিপরীতে আছেন আবির চ্যাটার্জী। গত বছর জয়া-আবিরের ‘বিসর্জন ছবিটি নিয়ে ভারতে বেশ আলোচনা হয়েছেন। শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় পুরস্কারও বাগিয়ে নিয়েছিল ছবিটি’আমি জয় চ্যাটার্জি’আবির-জয়া জুটির চতুর্থ সিনেমা।

    তাদের ‘আবর্ত’, ‘রাজকাহিনী’ ছবি দুটিও সাড়া জাগিয়েছিল। ‘আমি জয় চ্যাটার্জি’ পরিচালনা করেছেন মনোজ মিশিগান। ছবিটি নিয়ে তিনি বলেছেন, আবিরের বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছেন জয়া।তিনি একজন চিকিৎসক। তবে মানুষটি একদম ভিন্ন, যাকে বলে আবিরের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান, একদম বিপরীত চরিত্রের নারী জয়া। আবির এতে একজন আত্মকেন্দ্রিক, ‘ইগোইস্টিক’ ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রের নাম জয় চ্যাটার্জি।

  • ‘এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া’

    ‘এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া’

    চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। এরই মধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন গান রেকর্ডিং এবং স্টেজ শো করার মধ্য দিয়ে। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান ‘একটাই তুমি’। গানটি তিনি গেয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী তাহসানের সঙ্গে। এই গানটি এরই মধ্যে একটি রেকর্ড গড়েছে। ইউটিউবে মাত্র দুই দিনে পাঁচ লাখেরও বেশি মানুষ এটি উপভোগ করেছেন। সব মিলিয়ে এ গানটির মাধ্যমে বছরের শুরুটা দারুণ করেছেন এ শিল্পী। কি খবর? কেমন চলছে দিনকাল? পূজা উত্তরে বলেন, অনেক ভালো কাটছে। বছরের শুরুটাও ভালো হয়েছে। গানে গানে হয়েছে। এখনও স্টেজ শো ও নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। আর আমার নতুন গান ‘একটাই তুমি’ শ্রোতারা মাত্র দুদিনে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমি মুগ্ধ। কারণ গানটি নিয়ে প্রত্যাশা ছিলো। তবে শ্রোতারা যে এতটা পছন্দ করবেন বুঝিনি। এ গানটি সম্পর্কে জানতে চাই, এর মূল বৈশিষ্ট কি? পূজা উত্তরে বলেন, এটি তাহসান ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় গান। এর আগে তার আর আমার ‘অনুভবে তুমি’’ গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। এবার এ গানটির পরিকল্পনা আমরা অনেক দিন থেকে করেছি। এর কথা লিখেছেন সোমশ্বের অলি। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এর ভিডিও পরিচালনা করেছে প্রেক্ষাগৃহ। গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি গতানুগতিক ধারার বাইরের। এমন ধারার গান শ্রোতাদের নিতে একটু সময় লাগে। কিন্তু এ গানটির বেলায় সেটা হয়নি। দুই দিনেই পাঁচ লাখেরও বেশি দর্শক-শ্রোতা এটি দেখেছেন। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমার বিশ্বাস সামনের দিনগুলোতে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে সব জায়গায়। এর বাইরের ব্যস্ততা কি নিয়ে? পূজা বলেন, এখনতো শো এর মৌসুম। ডিসেম্বর জুড়েই শো নিয়ে ব্যস্ত ছিলাম। জানুয়ারিতেও শো রয়েছে বেশ কিছ্।ু এই ব্যস্ততা চলবে শীত জুড়ে। এছাড়াও নতুন গানের কাজতো রয়েছেই। নতুন গান কিংবা অ্যালবাম নিয়ে পরিকল্পনা আছে? পূজা বলেন, অবশ্যই আছে। সম্প্রতি কাজী শুভ ভাইয়ের সঙ্গে একটি নতুন দ্বৈত গানে কন্ঠ দিয়েছি। এটি ভালোবাসা দিবসে প্রকাশের কথা রয়েছে। এছাড়াও আরও কিছু পরিকল্পনা রয়েছে। অডিও এবং ভিডিও নিয়মিত প্রকাশ করবো। মোটকথা চমকের ধারা এ বছরও অব্যহত থাকবে। সিনেমার গানের কি খবর? পূজা বলেন, অনেক দিন ধরেই সিনেমায় গান গাওয়া হয়নি। সর্বশেষ ‘সত্তা’ ছবিতে গান গেয়েছিলাম। সেটি ছিলো পান্থ কানাই দাদার সঙ্গে একটি দ্বৈত গান। সুর ও সংগীত করেছিলেন বাপ্পা মজুমদার। আর এখন বেশ কিছু সিনেমার গানের প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিলে গেলে হয়তো করবো। বর্তমানে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? পূজা বলেন, আমারতো মনে হয় ভালো। যদিও গত বছর কিছুটা ধীরগতিতে চলেছে ইন্ডাস্ট্রি। তবে নতুন বছরে আমি আশাবাদী। পুরো ইন্ডাস্ট্রি গত বছরের তুলনায় এ বছর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। কারণ আমরা ডিজিটালি গান প্রকাশে এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি। এখন অডিও কোম্পানিগুলোও বিনিয়োগ করছে। প্রচার-প্রচারণাও ভালো করছে। সিডি হয়তো প্রকাশ হয় না। কারণ এখন সবাই মোবাইল ও ল্যাপটপে গান শুনছে। ইউটিউব হয়ে ওঠেছে গান শোনার সবচেয়ে বড় মাধ্যম। এটার খুব দরকার ছিলো। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? পূজা বলেন, অনেক ভালো চলছে। স্বামী অন্তু আমার খুব ভালো বন্ধুও। তাই তার সঙ্গে আমার বোঝাপড়াটাও ভালো। আমাদের বেশ চলে যাচ্ছে।

  • আলাদা থাকতে চান ঐশ্বর্য-অভিষেক!

    আলাদা থাকতে চান ঐশ্বর্য-অভিষেক!

    বলি মহলে আবারো জোর গুঞ্জন ওঠেছে বচ্চন পরিবার থেকে আলাদা থাকতে চান ঐশ্বর্য-অভিষেক। গুঞ্জনের সূত্রপাত একটি বাংলোকে ঘিরে। মুম্বইয়ে বচ্চন পরিবারের বেশকিছু সম্পত্তি রয়েছে। তার মধ্যে অন্যতম দু’টি বাংলো ‘জলসা’ এবং ‘প্রতীক্ষা’। এ ছাড়া আরো একটি বিলাসবহুল বাংলো আগেই কিনেছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। যার মূল্য নাকি ২১ কোটি টাকা। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন ওই বাংলোর ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কাজ শুরু করবেন ঐশ্বর্য-অভিষেক। সে কারণেই ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু হয়েছে। তা হলে কি ভাঙন ধরল বচ্চন পরিবারে? আরাধ্যাকে নিয়ে কি আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন ঐশ্বর্য-অভিষেক? মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুটে এলাকা নিয়ে তৈরি বচ্চনদের নতুন বাংলো। ২০১৫-তেই এটি কেনেন তারা। তবে এ বার শুরু হবে ভেতরের কাজ। এখানে বচ্চনদের প্রতিবেশী সোনম কাপুর। তবে আলাদা থাকার এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বচ্চন পরিবারের কোনো সদস্য।